স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরে মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২১ শের প্রথম প্রহরে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার ময়নুল ইসলাম, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুসহ বিভিন্ন প্রতিষ্টান শ্রদ্ধা নিবেদন করেন।
ভোরে প্রভাতফেরী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টি, সিপিবি, ন্যাপ বাসদ, দিনাজপুর শিক্ষা বোর্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক শ্রমিক ও কৃষক সংগঠন।
এদিকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১ শে ফেব্রুয়ারীর কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধ-নমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. আফজাল হোসেন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাচ ধারণ করে প্রভাত ফেরিতে অংশ নেয়। প্রভাত ফেরি শেষে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দেয়ালিকা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. আফজাল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর এ. টি. এম. শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবিপ্রবি’র সাবেক ভিসি এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. রুহুল আমিন, রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায়, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আব্দুল আহাদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহাদৎ হোসেন খান, কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন, কর্মকর্তা সমিতিরি পক্ষে কৃষিবিদ মো. ফেরদৌস আলম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের পক্ষে আ. ন. ম. ইমতিয়াজ হোসেন, কর্মচারী সমিতির পক্ষে মো. বেলাল হোসেন, প্রগতিশী কর্মচারী পরিষদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, সাধারন সম্পাদক অরুন কান্তি রায়, ছাত্র নেতা মনিরুল ইসলাম প্রমূখ।



সাম্প্রতিক মন্তব্য