2012 January | .:::. DINAJPURNEWS.COM .:::.

Archive | January, 2012

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর সব ক্ষতিপুরন প্রদান করা না হলে ১৮ ফেব্রুয়ারী কঠোর কর্মসূচী ঘোষণার করার হুমকী

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) আগামী ১৮ ফেব্রুয়ারীর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর সব ক্ষতিপুরন প্রদান করা না হলে ১৮ ফেব্রুয়ারী কঠোর কর্মসূচী ঘোষণার করার হুমকী দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল লিখিত বক্তব্যে বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির জমিজমা, ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, মন্দির, স্কুল-কলেজসহ সমস্তকিছু অধিগ্রহন হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় সার্ভেয়ারের ভুল তত্ত্বের জন্য গাছপাা অবকাঠামো ও ভূমিহীনসহ বিভিন্ন প্রকার হয়রানী ও মূল্য কমের জন্য চলতি মাসের ২, ৩ ও ৪ তারিখ আমরণ অনশন পালন করা অবস্থায় জেলা প্রশাসকের দেওয়া ওয়াদা অনুযায়ী ৩০ জানুয়ারী পর্যন্ত আন্দোলন স্থগিত করে চলে আসি। এরপরও সুরাহা হলো না। এ পর্যন্ত ১৯১ কোটি টাকার মধ্যে মাত্র ১০৭ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন বাকী রয়েছে ৮৩ কোটি টাকা।

গত ২৮ জানুয়ারী জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে সমস্ত টাকা দেওয়া শেষ হবে বলে আশ্বাস প্রদান করেছেন। তাই আমরা জেলা প্রশাসকে সম্মানার্থে আন্দোলনের তারিখ ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধিত করি। এর মধ্যে পূর্ণাঙ্গ সমাধান না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জীবন ও সম্পদ রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন, শিক্ষক মামুনুর রশিদ, আব্দুর রউফ, সাবেক ইউপি সদস্য ওসমান গনি, ক্ষতিগ্রস্থ এলাকাবাসী মেহেরুল ইসলাম, রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর হোল্ডিংয়ের উপর আপত্তি থাকায় তা নিষ্পত্তি করতে সময় লাগছে। যাতে করে ক্ষতিগ্রস্থদের সমস্ত ক্ষতিপুরন প্রদান করা সম্ভব হচ্ছে না। দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তি হলেই তাদের সমস্ত ক্ষতিপুরন প্রদান করা হবে।

উল্লেখ্য. বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ ১০ গ্রামের অধিবাসীদের ৬২৭ একর জমি অধিগ্রহন ও ক্ষতিপুরনের জন্য গত ২০১০ সালের ৯ b‡f¤^i সরকারী ১৯০ কোটি ৫৩ লাখ ২০ টাকার টাকার প্যাকেজ ঘোষণা করে। এরপর দীর্ঘদিন ক্ষতিপুরন প্রদানের দাবিতে এলাকাবাসী আন্দোলন করে। গত ২০১১ সালের ২২ †m‡Þ¤^i সরকার ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপুরন প্রদান শুরু করে।

Posted in জেলার খবর0 Comments

দিনাজপুরে ৮ জন আসামী আটক

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও মারপিটের ৮ জন আসামীকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে দিনাজপুরের সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লতিফুল কবির (৪০), শফিকুল ইসলাম দুলদুল (২৪), শহীদুল ইসলাম (২৪), আবুল হানিফ (৩৬), শফিকুল ইসলাম (২০), মমিনুল ইসলাম (৩৫), শামীম হাসান (২৪) ও হাজেরা বেগম (৪০)।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারপিটের ৮ জন আসামীকে আটক করা হয়। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Posted in জেলার খবর0 Comments

হাকিমপুরে ৬২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের হাকিমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬২৫ বোতল ফেন্সিডিলসহ ১টি নছিমন আটক করেছে।

দিনাজপুর-৪০ বিজিবি’র অধিনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টায় বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর(হিলি) উপজেলার স্মরনজাগাড়ী মাঠে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। এসয়ম টহল বিজিবি ঐ স্থান থেকে ৬শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

এদিকে সকাল ৬টায় বিরামপুর উপজেলার দিওড় বটতলীতে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ ১টি নছমিন আটক করে।

ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর তারেক ইফতেখার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ফেন্সিডিল ও নছিমনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামালা দেয়া হবে। এরির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

দিনাজপুরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সে আত্মহত্যা করে।

নিহত যুবকের নাম ফিরোজ হাসান (২৬)। সে দিনাজপুর সদর উপজেলার করিমুল্ল্যাপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই আবুল হাসনাত জানান, সকালে ফিরোজ নিজ শয়ন ঘরের আড়ার সাথে দড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘটনা টের পেয়ে পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামায়। তবে ফিরোজ কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

Posted in জেলার খবর0 Comments

দিনাজপুরে ৪ দলীয় জোটের ১৫শ’ জন নেতাকর্মীর বিরম্নদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরে ২৯ জানুয়ারী বিএনপি-জামায়াতসহ ৪ দলীয় জোটের ডাকা গণমিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াতের ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫শ’ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেছে কোতয়ালী থানা পুলিশ।

গত ২৯ তারিখ দিবাগত মধ্যরাতে কোতয়ালী থানার এসআই মোঃ নজরুল ইসলাম সরকার বাদী হয়ে উক্ত মামলা দায়ের করেন।

মামলায় উলেস্নখ করা হয়, গত ২৯ জানুয়ারী সকালে স্থানীয় ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বিএনপি-জামায়াতসহ ৪ দলীয় ও সমমনা দলের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিল বের করার সময় পুলিশ ডিউটিতে মোতায়েন ছিল। সকাল সাড়ে ১১টায় নেতাকর্মীরা সরকারী বিরোধী বিভিন্ন শেস্নাগান দেয়। হঠাৎ করে ১৫শ’ জন উচ্ছৃঙ্খল ব্যক্ত বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে লাঠিসোডা, ইটপাটকেলসহ পুলিশের সরকারী কাজে বাধা প্রদান করে পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ইট-পাটকেল নিড়্গেপ করে। তাদের ইটের আঘাতে মামলার বাদী ও কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদনত্ম) আনিছুর রহমানসহ ৮ জন পুলিশ সদস্য মাথায় রক্তাক্ত জখম হই। এ সময় পুলিশ জানমাল ও সরকারী সম্পদ রড়্গার জন্য লাঠিচার্জ করলে গণমিছিলে আগত সমবেত লোকজন সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুড়্গনের মধ্যে তারা পুনরায় পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ এসময় ৪৭ রাউন্ড টিয়ার শেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে রবিবার মধ্যরাতেই জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মুরাদ হোসেন, শিবির শহর শাখার সভাপতি মশিউর রহমান রাজুসহ ৪৫ জনের নাম উল্লেখ করে দন্ডবিধি ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ ধারায় ১৫শ’ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং- ৬৪। তারিখ-২৯/০১/২০১২ইং।

এব্যাপারে কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, পুলিশের কর্মকান্ডে বাধা দেয়া, ভাংচুর ও শহরময় অরাজকতা সৃষ্টি করায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শাহাজাহান খোকন (৪২), জীবন কুমার রায় (১৯), আব্দুল জলিল (৩২) ও শাহিনুর রহমান (১৮)। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদেরকে আটক করার প্রক্রিয়া চলছে।

Posted in জেলার খবর0 Comments

দিনাজপুরে পুলিশের সাথে ৪ দলীয় জোটের সংঘর্ষ ॥ আহত ৩০

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরে ৪ দলীয় জোটের পূর্ব ঘোষিত গণমিছিলে বাধা প্রদান করায় পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের ১০ সদস্য ও বিএনপি-জামায়াতের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

গণমিছিলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ৪০ রাউন্ড ট্রিয়ার সেল ও ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে বিএনপি-জামায়াতের গণমিছিলে যোগ দিতে যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ ৪ দলীয় জোটের নেতাকর্মীরা শহরের জেলরোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। সকাল সাড়ে ১১ টার দিকে গণমিছিলটি শহরে বের হওয়ার সময় লিলির মোড় নামক স্থানে মিছিলটি পৌছলে পুলিশ বাধা প্রদান করে। বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশকে ধাওয়া করে ও ইট-পাটকেল ছোড়ে। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে মিছিলকারীদের লক্ষ্য করে প্রায় ৩০ রাউন্ড ট্রিয়ার সেল ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে বিএনপি সভাপতি এ্যাড. লুৎফর রহমান মিন্টু, সাধারন সম্পাদক মুকুর চৌধুরী, দিনাজপুর পৌরসভার মেয়র ও †¯^”Q‡meK দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল, পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, ফটো সাংবাদিক নুর ইসলাম, এম.আর মিজানসহ বিএনপি ও জামায়াতের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে ৩ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় মিছিলকারীরা দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের একটি পাজেরো জিপ ভাংচুর করে।

এদিকে দুপুর ১২ টার দিকে ৪ দলীয় জোটের নেতাকর্মীরা দিনাজপুর শহরের মর্ডান মোড় নামক স্থানে মিছিল বের করলে পুলিশ সেখানেও মিছিলকারীদের বাধা প্রদান করে। এতে মিছিলকারীদের সাথে পুলিশের পুনরায় সংঘর্ষ হয়। পুলিশ এখানে প্রায় ১০ রাউন্ড ট্রিয়ার গ্যাস নিক্ষেপ করে। দুপুর সোয়া ১২ টার দিকে ৪ দলীয় জোটের নেতাকর্মীরা নিমতলা মোড়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ মিছিলকারীদের বাধা প্রদান করে।

মিছিলকারী ও পুলিশের সংঘর্ষের ফলে শহরের সব দোকান-পাট বন্ধ করে দেওয়া হয়। পুলিশ শহরে প্রবেশ করার প্রধান সড়কগুলোতে অবস্থান করে যানবাহন ও সাধারন মানুষের চলাচলে বাধা প্রদান করে।

এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, এ পর্যন্ত কতগুলো পুলিশ সদস্য আহত হয়েছে এবং কত রাউন্ড ট্রিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে তা নির্ণয় করা হয়নি।

জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, উস্কানিমূলকভাবে শান্তিপূর্ণ মিছিলে বাধা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত আমাদের ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা নতুন কর্মসূচী ঘোষণা করবো।

Posted in জেলার খবর0 Comments

দিনাজপুরে ৭ মাসেও অপহৃতা গৃহবধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরে ৭ মাস অতিবাহিত হলেও অপহৃতা গৃহবধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, পুলিশ অপহৃতার অবস্থান জানার পরও অজ্ঞাত কারনে তাকে উদ্ধার করছেন না।

দিনাজপুর কোতয়ালী থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ২৭ জুন সকালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার মো: ফাহিম ওরফে বাবুর স্ত্রী বাবলী আক্তার (২৫)কে একই এলাকার মজিবর রহমানের পুত্র শাহীন নানা রকম প্রলোভন দিয়ে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে গত ৩ জুলাই ৬ জনকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/০৩) আইনে একটি মামলা দায়ের করা হয। পুলিশ অপহরনকারী শাহীনকে কুড়িগ্রাম জেলার মাদারগঞ্জ থানার বালাবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করেছে। কিন্তু অপহৃতা গৃহবধূকে পুলিশ উদ্ধার করতে পারেনি।

অপহৃতার ¯^vgx ফাহিম বলেন, বাবলী আক্তারকে শাহীন তার বাড়িতে আটকে রেখেছে। পুলিশ তার অবস্থানের কথা নিশ্চিত হওয়ার পরও কোন এক অজ্ঞাত করনে তাকে উদ্ধার করছে না।

Posted in জেলার খবর0 Comments

একজন মেধাবী শিক্ষকই পারেন একটি মেধাবী জাতীর জন্ম দিতে-এম.পি গোপাল

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥  দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর এই মেরুদ তৈরীর কারখানা যে কর্মকার/প্রকৌশলী তিনি হচ্ছেন শিক্ষক। একজন মেধাবী শিক্ষকই পারেন একটি মেধাবী জাতীর জন্ম দিতে।

গতকাল রবিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নং মরিচা ইউনিয়নে পূর্ব ডাবরা জিনেশ্বরী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১১ নং মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী। জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা †¯^”Qv সেবক লীগের আহ্বায়ক দিপঙ্কর রাহা বাপ্পী, উপজেলা আওয়ামীলীগ নেতা সারোওয়ার হোসেন, ইয়াসিন, রাজু, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়াও সাংসদ একই ইউনিয়নে সাত খামার জামে মসজিদ স্থাপনের ভিত্তি প্রস্থর শুভ উদ্বোধন করেন।

Posted in জেলার খবর0 Comments

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে পঙ্গু বৃদ্ধার মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণিশংকৈল উপজেলার গণসাংপুর গ্রামের রোফুলা বেওয়া (৮০) নামে এক পঙ্গু বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

জানা গেছে, রাণিশংকৈল উপজেলার গণসাংপুর গ্রামের পঙ্গু রোফুলা বেওয়া গত শনিবার সন্ধায় ঘরের ভিতরে কুপি জ্বালিয়ে ঘুমায়। ঘুমন্ত অবস্থায় হাত দিয়ে কুপি শরিয়ে দিলে তার বিছানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহত্বের মধ্যে তার শোয়ার ঘর পুড়ে গিয়ে বৃদ্ধা রোফুলা বেওয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী ৩টি ঘর পুড়ে ছায় হয়ে যায়। এতে প্রায় প্রায় লক্ষ্যধিক টাকার মালামাল পুড়ে যায়। পরে বালিয়াডাঙ্গী থেকে ফার্য়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন সরকারীভাবে সহযোগিতা কামনা চেয়েছেন। এদিকে গত শনিবার রাতে রানিশংকৈল  উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ এনামুল হক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৬ পিচ K¤^j ও ৬ টি সোয়েটার বিতরণ করেন।

Posted in জেলার খবর0 Comments

বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রসাশনের উদ্যোগে আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস্‌ চেয়ারম্যান আব্দুস সামাদ পান্‌না, উপজেলা মহিলা ভাইস্‌ চেয়ারম্যান সুরাইয়া জেসমীন বিউটি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় বলেন বালিয়াডাঙ্গী বিভিন্ন গ্রামে আগে মাদক সেবীরা খোলামেলায় ফেন্সিডিল খাইতো, এখন পুলিশ বাহিনীর তৎপরতায় গোপনে মাদক সেবন করছে। মাদক বন্ধ করতে হলে এজন্য সীমান্তের বিজিবি বাহিনীকে প্রতিরোধ করতে আরো তৎপর হতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাড়িয়া ইউ’পি চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, ধনতলা ইউ’পি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর, আমজানখোর ইউ’পি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বড়বাড়ী ইউ’পি আকরাম আলী, দুওসুও ইউ’পি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন-চার্জ প্রতিনিধি এস আই সরওয়ার্দী  হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Posted in জেলার খবর, ঠাকুরগাঁও0 Comments

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি চালু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা হিলি স্থলবন্দর দুই দিন বন্ধ থাকার পর গত শনিবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে আমদানি রফতানি।

বাংলাহিলি সিএন্ডএফ এজন্ট অ্যসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম জানান, প্রজাতন্ত্র দিবস উপলড়্গে ভারত অংশের হিলির ব্যবসায়ীরা এক দিন এই বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রাখে তাই গত বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস এবং গত শুক্রবার সপ্তাহিক ছুটি হওয়ায় মোট দুই দিন এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

দুই দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আমদানী রফতানী চালু হওয়ায় বন্দরের কার্যক্রম চালু রয়েছে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

বিরামপুরে ৬ দিনব্যাপী গ্রামীন বাণিজ্য মেলা শুরু

বিরামপুর ( দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরামপুর আনছার মাঠে গত বৃহষ্পতিবার (২৭ জানুয়ারী) ৬ দিন ব্যাপী গ্রামীন বানিজ্য মেলার সমাপনী। প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রোখছানা বেগম, বিশেষ অতিথি উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ হাবিবুর রহমান, বিরামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও মিশুক ইন্টারন্যাশনালের পরিচালক জাহাঙ্গীর সেলিম । বিরামপুর পৌরসভার মেয়র আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট কাউন্সিল(ডিসি)’র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান , ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি)’র চেয়ারম্যান সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক মোরশেদ মানিক।

ডেভেলপমেন্ট কাউন্সিল(ডিসি), বিরামপুর পৌরসভা, ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি), বার্ড ও দিওড় ইউনিয়ন পরিষদ যৌথভাবে মেলাটির আয়োজন করে। প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর “মেকিং মার্কেটস্‌ ওয়ার্ক ফর স্মল হোল্ডার ফার্মারস্‌ এন্ড রুরাল প্রডিউসারস্‌ (সম্পর্ক) প্রজেক্ট” মেলাটির সহায়তাকারী।

প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রোখছানা বেগম এ ধরনের মেলা প্রতিবছর আv‡qvR‡bi তাগিদ নিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলাকাবাসী একটি রুচিশীল মেলা উপহার দেওয়ার আয়োজকদের ধন্যবাদ জানান।

মেলার মিডিয়া mgš^Kvix ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক জানান, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি এবং পণ্যের বাজারজাতকরনের mgš^q ঘটানোই মেলা আয়োজনের মূল লক্ষ্য ছিল।  মেলাটির সফল সমাপ্তি ঘটাতে সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Posted in জেলার খবর, বীরগঞ্জ0 Comments

হাকিমপুরে গাইড ও নোট বইয়ের রমরমা ব্যবসা

হিলি সংবাদদাতা (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কোচিং সেন্টারের সাথে পুসত্মক ব্যবসায়িরা চুক্তিতে আবদ্ধ হয়ে তাদের নির্দ্রিষ্ট লাইব্রেরির মাধ্যমে গ্রামার ও গাইড-নোট বইয়ের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শ্রেণীর বাংলা ব্যাকারণ ও ইংরেজী গ্রামার বইয়ের দাম ৩শ থেকে ৪শ টাকা এবং পাঞ্জেরী, দিগনত্ম, কম্পিউটার, লেকচার, জুপিটার, আদিল এসব গাইড বই সাড়ে ৪শ থেকে ৬শ টাকা দামে বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের সাথে জড়িত হওয়া শিক্ষকরা এসব A¯^vfvweK মূল্যের গ্রামার ও গাইড বই ক্রয় করতে ছাত্র-ছাত্রীদের বাধ্য করছে। গরীব ছাত্র-ছাত্রীরা যারা অর্থের অভাবে এসব বই ক্রয় করতে অক্ষম তাদেরকে ক্লাসে বই নিয়ে না যাওয়ায় ক্লাস থেকে বের করে দেওয়া এবং বিভিন্ন ভাবে অপমান করে ক্লাসরম্নম থেকে বের করে দেওয়া হচ্ছে বলে ছাত্র-ছাত্রীর অভিভাবক অভিযোগ করেছেন। দরিদ্র জনগোষ্ঠির সনত্মানরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত সে লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়ে সময় মত বিনা মূল্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই বিতরণ করেছে। সরকারের এই মহান উদ্যোগ কাজে লাগিয়ে অসাধু পুসত্মক ব্যবসায়ীরা চড়া মূল্যে নিন্মমানের গ্রামার ও গাইড বইয়ের রমরমা ব্যবসা করছে। চলতি শিক্ষাবর্ষে টার্গেট করে ওইসব পাঠ্য বই বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের তালিকা অনুযায়ী প্রস্তুতি নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বিভিন্ন বই প্রকাশনার প্রতিনিধি এবং স্থানীয় পুসত্মক ব্যবসায়ীরা b‡f¤^i মাসে এসে স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের নামের তালিকা নিয়ে যান এবং তাদের বাচ্চাদের গাইড বই কেনার জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১০ থেকে ১২ হাজার আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৫থেকে ২০ হাজার টাকা আগাম দিয়েছে বিভিন্ন লাইব্রেরী মালিকরা। এসব অনুমোদিত বই অসাধু শিক্ষা সিন্ডিকেটের সহযোগীতায় প্রকাশ্যে বিক্রি করছে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন লাইব্রেরীগুলোতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যনত্ম নিষিদ্ধ নোট-গাইডসহ এনসিবির অনুমোদন বিহীন সহায়ক পাঠ্যপুসত্মক মজুদ করা হয়েছে।

Posted in জেলার খবর0 Comments

বিরামপুরে চারদলীয় ঐক্যজোটের কর্মী সমাবেশ

বিরামপুর সংবাদদাতা ( দিনাজপুর নিউজ ডটকম) বিরামপুর উপজেলার চারদলীয় ঐক্যজোটের উদ্দোগে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছ। গত শুক্রবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে থানা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডলের সভাপতিতে বকাতব্য রাখেন থানা বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনজুর রশিদ রতন, পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ, সম্পাদক মিয়া শফিকুল আলাম মামুন, জামাতের উপজেলা আমির মোহদ্দিস এনামুল হক, নায়েবে আমির আমজাদ হোসাইন, সেকেটারী Aa¨vcক মোকছেদ আলী, পৌর Aa¨vcক আমির এএসএম ফারুক হোসেন, সেকেটারী সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, যুবদলের থানা সভাপতি ও পৌরকউন্সিলর  জোবাইদুল হক জুয়েল, হাসনুজামান হাসান, ছাত্রদলের আব্দুর রব তোতা , পলাশ বিন আশরাফি প্রমূখ।কর্মী সমাবেশে চারদলীয় ঐক্যজোটের তৃর্নমূল প্রযর্ায়ে  নেতা কর্মীরা সাংগঠনিক তপরতা বিষয়ে জোট নেতৃবিন্দের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

পার্বতীপুরে রফিক স্মৃতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

পার্বতীপুর( দিনাজপুর নিউজ ডটকম) প্রতি বছরের ন্যায় পার্বতীপুরে এবারেও পুরাতন বাজার ও রুদ্র সংঘের আয়োজনে শুরু হয়েছে ৩য় রফিক স্মৃতি নাইট ক্রিকেট টুনামেন্ট। খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে।

গতকাল শুক্রবার রাত ৮টায় পার্বতীপুর শহরের আব্দুস শাফি হাই স্কুল মাঠে এ টুনামেন্টে খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সেবিকা মিসেস সেলিনা নূর সেলী। আব্দুস শাফি হাই স্কুলের সভাপতি সমাজ সেবক এ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন, পৌর প্যানেল মেয়র (২ নং) জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর-ই-আলম সিদ্দিকি, ফয়সাল আলম বিজ্ঞান, আসাদুজ্জামান কোয়েল প্রমুখ। সীমিত ১০ ওভারের উদ্বোধনী খেলায় পার্বতীপুরের ¯^cb ইলেক্ট্রনিক্স দল ৬ উকেটে ৭৬ রান করে সবাই আউট (৬ উকেট) হন। জবাবে সৈয়দপুর শেখ রাসেল সংঘ ৩ উকেট হারিয়ে ৭৭ রান করেন। ফলে ৩ উইকেটে জয়লাভ করে সৈয়দপুর শেখ রাসেল সংঘ।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পরীক্ষা দিতে যাওয়া হলো না বেকার যুবকের

পার্বতীপুর প্রতিনিধি (দিনাজপুর নিউজ ডটকম) পরীক্ষা দিতে যাওয়া হলনা মোস্তাফিজুর রহমান নামের এক বেকার যুবকের। গতকাল শনিবার গভীর রাতে পার্বতীপুর রেল জংশনে চলন্ত ট্রেন থেকে সার্টিফিকেটের ব্যাগ নিয়ে দৌড় দেয় এক ছিনতাাইকারী। পরীক্ষা দিতে যেতে না পারায় দিনভর পার্বতীপুর রেল জংশনে কান্নাকাটি করেছে ওই যুবকটি। সার্টিফিকেট উদ্ধারের জন্য রেল পুলিশসহ বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়েও উদ্ধার হয়নি তার খোয়া যাওয়া কাগজপত্র।

ট্রেনযাত্রী মোস্তাফিজুর জানান, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে তার চাকরী না হওয়ায় দারিদ্রতা ঘোচাতে ঢাকা যাচ্ছিলেন সিটি গ্রুপ নামে একটি বে-সরকারী প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে। তার টিকিটের ‘ঝ’ বগির-৬৭ টিকিটের সিরিয়াল  নং ৬৬৩১০৩৫৯। আন্তঃনগর একতা ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর জংশনে এসে রাত ১টা দিকে ঢাকা অভিমুখে  ছাড়লে ১৮/১৯বছর বয়সী এক ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে স্টেশনেই লাফ দেয়। তিনি সামনের ফুলবাড়ী স্টেশনে নেমে পার্বতীপুরে ফিরে আসেন। তার ব্যাগে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষা জীবনের সকল মূল সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তার বাড়ী দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট ডাঙ্গাপাড়া গ্রামে। তার পিতার নাম মোঃ হযরত আলী। এ ব্যপারে রেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য পার্বতীপুর রেল জংশনে দীর্ঘদিন থেকে একাধিক ছিনতাইকারী দল নির্বিঘ্নে ছিনতাই তৎপরতা অব্যহত রেখেছে। যাত্রী সাধারন দুর দুরান্তের হওয়ায় রেল থোনায় কোন রকম অভিযোগ না করেই চলে যাচ্ছে।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

8 এর মধ্যে 1তম পাতা12345678

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ