স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস উপল্যে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী করেছে পেট্রোবাংলার কোম্পানী বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই র্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন ও পার্সেনাল) এ.কে.এম সিরাজুল ইসলাম। র্যালীটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে দিনাজপুর প্রেসকাবে এসে শেষ হয়।
র্যালী শুরুর আগে সংপ্তি বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৯ আগষ্ট জাতির জনক দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে শেল অয়েল কোম্পানীর নিকট থেকে ৫টি গ্যাস ত্রে যথাক্রমে তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, রশিদুপুর ও কৈলাশটিলা ক্রয় করে দেশের সমৃদ্ধির জয়যাত্রার সূচনা করেছিলেন। এর ধারাবাহিকতায় গ্যাসের বিকল্প হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লা উত্তোলনের কার্যক্রম গ্রহন করা হয়।
বক্তব্যে আরো বলা হয়, আজকের জ্বালানী ভবিষ্যত প্রজন্মের জ্বালানী নিরাপত্তা। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে জ্বালানী সাশ্রয়ের বিকল্প নেই। আসুন আমরা জ্বালানী হিসেবে কয়লা ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে মূলবান অবদান রাখি এবং পরিবেশ রা করি।
এ সময় র্যালীতে অংশ গ্রহন করেন মহাব্যবস্থাপক (অপারেশন) এস.এম.এন আওরঙ্গজেব, উপ-মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) মীর মো: আব্দুল হান্নান, উপ-মহাব্যবস্থাপক (টি.এস) আবু তাহের মো: নূর-উজ-জামান চৌধুরী, ব্যবস্থাপক (এপিএন্ডএস) মো: সাইফুল ইসলাম সরকার, ব্যবস্থাপক (হিসাব) গোপাল চন্দ্র সাহা, ব্যবস্থাপক (সেন্ট্রাল) খান জাফর সাদিক, ব্যবস্থাপক (সাউদার্ন) মো: আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক (জি:এন্ড হা:) এ.কে.এম. বদরুল আলম প্রমুখ।
র্যলী শেষে বিকেলে কর্মকর্তারা ও কর্মচারীরা খনির একটি স্কুলে রচনা প্রতিযোগীতা, হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করে।


