নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আদিবাসী সমাজ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ ও নবাবগঞ্জ সাঁন্তাল ষ্টুডেন্টস ফেডারেশনের আয়োজন এবং সিসিডিবির সহায়তায় বিশ্বআদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপল্যে বেলা ১২টায় এক বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদনি করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আদিবাসী সমাজ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নরেস মুর্মুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাৰে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোতালেব সরকার, ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, সান্তাল ষ্টুডেন্ট ফেডারেশনের সভাপতি সুভাস সরেন, সিসিডিবির প্রোগ্রাম অফিসার নিকলাস বাড়াই প্রমুখ বক্তব্য রাখেন। শেষে আদিবাসী সমপ্রদায়ের শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



sent news
sunnydinajpur@gmail.com / mominul_hstu@yahoo.com