Posted on 10 November 2011. Tags: দিনাজপুরে ঐতিহ্যবাহী কান্তজিউর রাস পূর্ণিমা ও মাস ব্যাপী মেলা উৎসব শুরু
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গনে মাস ব্যাপী রাস মেলা উদ্বোধনী অনুষ্ঠানে মনোরঞ্জনশীল গোপাল বলেন, বর্তমান সরকার সব ধর্মের ধর্মাবলম্বীদের ধর্ম পালনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে আসছে। ফলে বিগত সময়ে এই স্থানে নাম মাত্র মেলার আয়োজন করা হতো। এখন ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সমপ্রদায়ের বৃহৎউৎসব রাস মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার হতে দিনাজপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজিউ মন্দির প্রাঙ্গনে মাস ব্যাপী রাস মেলা শুরু হয়েছে। বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই মেলাটি দেশের একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। মেলায় জনসাধারণের যাতায়াতের জন্য গত ২ নভেম্বর ১৬ কোটি ৪৪ ল টাকা ব্যায়ে ঢেপা নদীর উপর ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। আগামী বছর এই মেলায় জনসাধারণ ব্রীজের উপর দিয়ে পার হয়ে আসতে পারে। সেই ল্যেই ঠিকাদারী প্রতিষ্ঠান সময় বেধে দিয়ে ব্রীজের কাজ শুরু করা হয়েছে। মেলার শান্তি শৃংখলা রার্থে পর্যাপ্ত আলো, যাতায়াত ব্যবস্থা এবং আইন শৃংখলায় সদস্য নিয়োগ করা হয়েছে।
সভায় পুলিশ সুপার ময়নুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার উপস্থিত ছিলেন। দিনাজপুর রাজদেবত্তোর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মেলা শুরু হওয়ার আগ থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু ধর্মাবলম্বী, বিদেশি পর্যটক প্রায় ৫০ হাজার পুরুষ-মহিলার সমগম ঘটেছে। বিকেল থেকেই কান্তজিউ মন্দিরের দণি পার্শ্বে অবস্থিত স্নান ঘাটে হিন্দুধমাবলম্বীরা স্নান করে নিজেরা পবিত্র হয়ে মন্দিরে পূজা অর্চনায় বসতে শুরু করেছে। বৃহস্পতিবার রাত ১২টায় মন্দিরের উত্তর দিকে রাস ব্যাদিতে পূজা কার্যক্রম শুরু হবে। রাস নীলা স্বচ েদেখার জন্য শুধু হিন্দু সমপ্রদায় জন্য বিভিন্ন এলাকা সমাগম ঘটবে। মেলা প্রাঙ্গনে হাজারো পূন্যার্থীর সমাগম ঘটেছে। এ উপল্যে নওগাঁ, নাটোর, বগুড়া, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, জয়পুর, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানীরা তাদের পসরা নিয়ে এসেছেন। মৃৎ শিল্প, কারু শিল্প, শাকা সিদুর, চুড়ি-ফিতাসহ নানান পন্যের বাহারী দোকানে মেলা প্রাঙ্গন শুরুতেই জমজমাট হয়ে উঠেছে। যাত্রাদল, সার্কাসদল, ভ্যারাইটি শো’র আয়োজন রয়েছে মেলায়। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেলায় রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে রাস মেলা উপল্যে ওই এলাকার জনগনের মধ্যে ব্যাপক উৎসাব উদ্দিপনা চলছে।##
Posted in কাহারোল, জেলার খবর, সংস্কৃতি
Posted on 10 November 2011. Tags: পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা শুরু
আটোয়ারী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড় জেলার আটোয়ারীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা গত ১০ নভেম্বর হতে শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় হিন্দু সমপ্রদায়ের রাশ পূর্ণিমার রাতে রাশ ঘুরানোর মধ্য দিয়ে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠ সংলগ্নে ১মাস ব্যপি এ মেলার শুভ উদ্ভোধন করেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও মেলার প্রধান পৃষ্ঠপোষক মো: মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঞ্চগড় ও মেলা কমিটির সভাপতি মো: তোফাজ্জল হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেলার পৃষ্ঠপোষক মো: তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও মেলার সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান গোলাপ, মেলার বর্তমান সম্পাদক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার শাহরিয়ার রহমান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো: দেলোয়ার হোসেন, আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মো: মজনুর রহমান প্রমুখ। অপর দিকে মেলার ঐতিহাসিক আদিস্থান আলোয়াখোয়ায় ৩দিন ব্যপি মেলা ও পুঁজার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। জানা যায় এলাকার তদানিন্তন জমিদার শ্যামা প্রসাদ ওরফে বাচ্চা বাবু এ মেলার সুচনা করেন। ঐসময় এপার বাংলা ওপার বাংলা মিলে জমজমাট মেলা বসত আলোয়াখোয়ার বর্তমান বর্ষালুপাড়া থেকে লাহীড়ি পর্যন্ত বিশাল এলাকা জুড়ে। মেলায় হাতী,ঘোড়া,উট, গরু,ছাগল,ভেড়া,গাধা সহ রকমারী আসবাব পত্রের মহাসমরাহ ছিল। পরবর্তিতে জমিদারি প্রথা উঠে যাওয়ায় শ্যামা প্রসাদ বাবুর মৃত্যুর পর মেলার ভাটা পরে। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় স্বাধীনতার পর মেলা প্রায় বন্ধ হয়ে যায় শুধু পুজাঁ আর্চনা হয়ে আসে। বিগত ৯১এর বিএনপির শাসনামলে তৎকালীন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজের ঐকান্তিক প্রচেষ্টায় মেলাটি মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ন প্রতিষ্ঠিত হয়। সে সময় মেলায় প্রদর্শনী সহ জাকজমক ভাবে জমে উঠে মেলাটি। মেলায় হাতী বিক্রয় না হলেও ঘোড়া সহ নানা রকমারি আসবাবপত্র ও বিনোদনে ভরপুর ছিল। কিন্তু বিগত ৩বছর ধরে মেলা জমে উঠছেনা। এতে এলাকার সাধারন জনগন প্রশাসন সহ রাজনৈতিক দল ও বর্তমানকার অশিল বিনোদনকে দায়ী করছেন। #
Posted in পঞ্চগড়, সংস্কৃতি
Posted on 09 November 2011. Tags: আজ দিনাজপুরে ঐতিহ্যবাহী কান্তজিউর রাস পূর্ণিমা উৎসব
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আজ বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউর রাস পূর্নিমা উৎসব অনুষ্ঠিত হবে।
দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে ঐতিহ্যবাহী কান্তজিউর রাস পূর্নিমা উৎসব উপল েঐতিহাসিক মন্দির প্রাঙ্গনে হাজার হাজার পূর্ণ্যার্থীর সমাগম ঘটেছে। আজ রাত ১২ টার পর সাড়ম্বরে রাস পূর্ণিমা উপল েপূজা অর্চনার মাধ্যমে ঠাকুর কান্তজিউকে স্মরণ করা হবে। আজ বিকেল ৪ টায় স্থানীয় সাংসদ আওয়ামী লীগ নেতা মনোরঞ্জনশীল গোপাল প্রধান অতিথি হিসেবে রাস পূর্ণিমা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিবেন।
Posted in কাহারোল, জেলার খবর, সংস্কৃতি
Posted on 31 October 2011. Tags: দিনাজপুরে শেষ হলো রবীন্দ্র মেলা
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ৫ দিন ধরে সঙ্গীত, আবৃত্তি, প্রদীপ প্রজ্জলন, আলোচনা সভা, রবী রশ্মী, সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, প্রশিণ, নৃত্য প্রদর্শন ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত রবীন্দ্র মেলা শেষ হয়েছে। গতকাল সোমবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ বলেন, এই মেলা দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনকে অনেকদুর এগিয়ে নিয়ে গেল। ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে রবীন্দ্র মেলা নতুন জাগরণ দিয়ে গেল।
রবীন্দ্র মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল, কেন্দ্রীয় সদস্য লোকমান হাকিম, জেলা কমিটির সভাপতি আজাদী হাই, সহ-সভাপতি আব্দুল আউয়াল খোকা, সাধারণ সম্পাদক নুরুল মতিন সৈকত, মেলা কমিটির আহ্বায়ক মইনউদ্দীন আহমেদ প্রমুখ। গত ৫ দিন মেলা চলাকালে রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সমাপনী দিনে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ। শেষ দিনে গ্যালারী ষড়ং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকপিয়ন নাটকের মঞ্চায়ন করে।##
Posted in জেলার খবর, সংস্কৃতি, সদর
Posted on 23 October 2011. Tags: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপল্যে রবীন্দ্র মেলা সফল করতে সাংবাদিক সম্মেলন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপল্যে দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্র মেলা। ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শহরের শাখারিপট্টিস্থ শিল্পকলা একাডেমীতে ৫ দিন ব্যাপী এই রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে।
মেলা সফল করতে আয়োজক কমিটির প থেকে গতকাল রোববার দুপুরে দিনাজপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলন করে সহযোগীতা করার আহ্বান জানানো হয়। সম্মেলনে বলা হয় ৫ দিন ব্যাপী মেলায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, নৃত, আবৃত্তি ও নাটকের আয়োজন থাকবে। মেলা প্রাঙ্গনে বই, সিডি, ডিভিডি, হস্তশিল্প, মৃৎশিল্পী ও অন্যান্য লোকজ জিনিসপত্রের স্টল থাকবে। মেলা উপল্যে প্রকাশ করা হবে একটি আকর্ষনীয় স্মরক পত্র যার মধ্যে দেশের প্রথিতযসা লেখার পাশাপাশি স্থানীয় লেখকদেরও লেখা থাকবে।
দিনাজপুরে ৫ দিন ব্যাপী রবী্ন্দ্র মেলার আয়োজন করতে যাচ্ছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, দিনাজপুর। মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক মইন উ্দ্িদন চিশতি সাংবাদিক সম্মেলনে বলেন, বাঙ্গালীর প্রানের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনে নানা আয়োজন চলছে নানা বর্ণে। আমরাও এখান থেকে পিছিয়ে থাকতে পারি না। তিনি জানান, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম রবীন্দ্র মেলা উদ্বোধন করবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও পুরোধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সনজীদা খাতুন। উপস্থিত থাকবেন ডাঃ সারওয়ার আলম, অধ্যাপক নুরুল আনোয়ার, অধ্যাপক শান্তনু কাওসার, জয়ন্ত চট্টপাধ্যায়, কবি তপন বাগচি, শামসউ-জোহা প্রমুখ কৃষ্টিমান ব্যক্তিত্ব। দিনাজপুরের জেলা প্রশাসন মোঃ জামাল উদ্দীন আহমেদ এবং রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সহরাব উদ্দিন বিশেষ অতিথি থাকবেন। দেশের খ্যাতিমান শিল্পী মনসুরা বেগম, লিলি ইসলাম, নীলোৎপল সাধ্য, ফহিমা সামাদ, সাইদা হোসেন পাপড়ি, রোকাইয়া হোসেন, কৃষ্টি হেপাজ, সুমন মজুমদার, সুমা রায়, মহুয়া মঞ্জরি সুনন্দা, আজিজুর রহমান তুহিন, এটিএম জাহাঙ্গীর ও কাঞ্চন মোস্তফা সংগীত পরিবেশন করবেন। খ্যাতিমান শিল্পী তামান্না রহমান ও তার দল পরিবেশ করবেন মনিপুরি নৃত্য। এছাড়া নৃত্য শিল্পী সর্মিলা বন্দপাধ্যায় ও তার দল নৃত্য পরিবেশ করবেন। মেলায় ছাত্র-ছাত্রীদের অধিকতর অংশ গ্রহনের ল্যে রবীন্দ্র সংগীত, আবৃ্ত্িত ও ছবি আকার প্রতিযোগীতা থাকবে। গ্যারালি সড়ৎ ও শিল্পকলা একাডেমি পরিবেশ করবে নাটক। এই মেলা যেন সফল হয় সে জন্য আয়োজক কমিটি দিনাজপুর বাসীর সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, দিনাজপুর এর সাধারণ সম্পাদক নুরুল মতিন সৌকত, সদস্য রবিউল আউওয়াল খোকা, মাইমুর আলী পল্লব, লেনিন নার প্রমুখ উপস্থিত ছিলেন।##
Posted in জেলার খবর, সংস্কৃতি, সদর
Posted on 21 October 2011. Tags: বোচাঞ্জে ৪০দিন ব্যাপি ইসলামী মহা সম্মেলন শুরু
বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বোচাগঞ্জ উপজেলার খানকায়ে আহমেদিয়ায়ার ৪০ দিন ব্যাপি ইসলামী মহা সম্মেলন ও মাহফিল শুরু । সুবিদহাটে অবস্থিত এই মাহফিল চলবে আগামী ১৮ নভেম্বর পর্য্যন্ত। ৪০ দিনের এই মাহফিলে প্রতিদিন একটি করে ৪০ টি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ,্ব যাকাত, ওজু, গোসল, ইমান, ইসলামী জীবন বিধান, শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত, তওবা, সুদ, ঘুষ, হারাম, হালাল, কোরবানী, জিকির, মিলাদ, কেয়াম সহ বিভিন্ন বিষয়ের উপর এ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা সমুহে বয়ান করবেন বোচাগঞ্জের পরিচালক পীর কেবলা শাহ সুফি হযরত রিয়াজুল ইসলাম,শাহসুফি সাইফুল ইসলাম, শাহসুফি মোঃমুসলিম , মোঃ আঃ রাজ্জাক, হাজী আবুল ফজল, আলহা্জ্ব মোঃ সামসুল হক, শাহসুফি আঃরহিম, মোঃ মহসীন, প্রমুখ ওলামায়ে কেরামগন। ৪০ দিন ব্যাপি এই মাহফিলে বয়ান শোনার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক ধর্ম প্রান মুসলমান গন হাজির হচ্ছেন।
Posted in জেলার খবর, বোচাগঞ্জ, সংস্কৃতি
Posted on 04 October 2011. Tags: দেবীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় খেলা নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ নৌকা বাইচ দেখতে করতোয়া পাড়ে নানা বয়সী কয়েক হাজার লোকের সমাগম ঘটে। দেবীগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজন করে।
নৌকাবাইচ উপলড়্গ্যে গ্রামীণ এ জনপদে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকে শিশু-কিশোরসহ নানা বয়সি লোকজন করতোয়া নদীর দুই পাড়ে ভীড় করে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই ছিলনা। রেফারির বাঁশিতে যখন খেলা শুরম্ন হয় তখন উপস্থিত দর্শকরা হাত তালি ও চিৎকার চেচামেচি করে মাঝি-মালস্নাদের উৎসাহ দিতে থাকেন। দর্শকদের হাততালি সঙ্গে মাঝি-মালস্নারা সমান তালে এগিয়ে যেতে থাকেন। নদীর জেলাপাড়া ঘাট থেকে ব্রীজের অংশ পর্যনত্ম প্রায় দেড় কিলোমিটার দুরত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্রম্নত বৈঠা বেয়ে বড় নৌকা ক্যাটাগরিতে দুলাল দাসের দল প্রথম ও শুক্কুর হাজির দল দ্বিতীয় এবং ছোট নৌকা ক্যাটাগরিতে লালন দাসের দল প্রথম ও মোবারক হোসেনের দল দ্বিতীয় স্থান অধিকার করে। পরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরম্নল ইসলাম সুজন তাদের রঙ্গিন টেলিভিশন প্রদান করে পুরস্কৃত করেন। একই সঙ্গে অংশগ্রহণকারি বাকী ২৬টি দলকেও পুরস্কৃত করা হয়।
নৌকাবাইচ দেখতে এসে দর্শকরা জানালেন এ উদ্যোগ যেমন বিনোদনের তেমনি এ দেশের প্রাণ নদীগুলোকে বাঁচাতেও সাহায্য করবে। এ জন্য নিয়মিত এ ধরনের আয়োজন করা প্রয়োজন বলে তারা মনে করেন।
আয়োজকরা বললেন, লোকজনকে নির্মল বিনোদন দিতে ও প্রায় হারিয়ে যাওয়া প্রাচীন খেলাধুলাকে ধরে রাখতেই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। আগামীতে এর পাশাপাশি লাঠিখেলাসহ বিলুপ্তপ্রায় খেলাগুলোরও আয়োজনে তারা পদড়্গেপ নেবেন বলে জানান। এ জন্য তারা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা কামনা করেছেন।#
Posted in পঞ্চগড়, সংস্কৃতি
Posted on 04 October 2011. Tags: হিলিতে দুর্গাপুজা উপলড়্গে ভারতীয়দের আগমন বৃদ্ধি পেয়েছে
হিলি (দিনাজপুর নিউজ ডট কম) ॥ শারদীয় দুর্গা উৎসবে হিলি চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার উৎসব মুখর হয়ে উঠেছে। বিগত বছর গুলোর তুলনায় এবারে যাত্রী পারাপার বেশী হলেও বাংলাদেশ থেকে ভারতে যে পরিমান যাত্রী যাচ্ছে তার চেয়ে বেশী আসছে ভারত থেকে।
হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপুজা উদযাপন উপলড়্গ্যে সীমানত্মবর্তী হিলি স্থলবন্দরে চলছে উৎসব মুখর পরিবেশ। পুজার আনন্দতে মেতে উঠেছে সীমানত্মবর্তী দু’বাংলার হিন্দু সম্প্রদায়ের লোকজন। পুজার কারনে বন্দরের আমদানী-রফতানী বন্ধ রয়েছে একটানা সাতদিন। অন্যান্য বছরগুলোতে বাংলাদেশ থেকে পুজোর সময় ভারতে পাসপোর্টধারীদের যাতায়াত বেশী থাকলেও এবছর বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের তুলনায় ভারত থেকে পুজা উৎযাপন করতে বাংলাদেশে আসছে বেশি । দু’দেশের সরকারী ও বে-সরকারী চাকুরীজিবীরা পুজার লম্বা ছুর্টি কাটাতে পুরাতন আত্বিয়তার বন্ধন বাড়াতে দেশ ভ্রমনে বেরিয়েছে তারা । দেশের দুর দুরানত্ম এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের দর্শনাথীদের ভীড় জমেছে হিলি সীমানত্ম এলাকায়। সকাল থেকে সন্ধা পর্যনত্ম লোকজনের উপচেপড়া ভীড় – কোলাহল আর আনন্দে মুখরিত হয়ে উঠছে চেকপোষ্ট এলাকা। অনেক বাংলাদেশী যাত্রীদের অভিযোগ ১৫০ ডলার ইনডোস করে ভিসা নেওয়ার প্রথা চালু করায় এবার ভারত ভ্রমনে যাত্রী অনেক কাংশেই কমেগেছে।
পাসপোর্টধারী যাত্রীরা বলেন- পুর্জার লম্বা ছুটি কাটাতে দেশ ভ্রমন করছেন তারা। অপরদিকে বাংলাদেশী পাসপোর্টধারীরা অভিযোগ করে বলেন, আমরা বাংলাদেশী যাত্রী পাসপোর্ট নিয়ে ভারতে যেতে চাইলে ১৫০ ডলার ইন্ডোজ করার পর ভিসা দেওয়া হলেও ভারতের জনগনকে বাংলাদেশে আসতে ভিসাদেওয়ার ড়্গেত্রে কোন ডলার ইন্ডোজ করতে হচ্ছেনা। ফলে আমাদের দেশের ডলার ভারতে গেলেও ভারত থেকে কোন ডলার বাংলাদেশে আসছেনা। তাই তারা ডলার ইন্ডোজ প্রথা বাতিলের দাবি জানান।
হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি নুরম্নল ফেরদৌস বলেন – গত বছরের তুলনায় এবছর দুর্গাপুজা দেখার জন্য ভারতীয়রাই বেশী আসছে পড়্গানত্মরে বাংলাদেশ থেকে যাচ্ছে কম।
Posted in জেলার খবর, সংস্কৃতি, হাকিমপুর
Posted on 03 October 2011. Tags: খৃষ্টান সকলের অধিকার নিশ্চিত করেছে ঃ এমপি গোপাল, বৌদ্ধ, মুসলমান, সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রায় হিন্দু
স্টাপ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও সাংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ধর্মের মানুষকে ধর্মীয় অনুষ্ঠান শান্তিপুর্ন ভাবে পালনে পদপে গ্রহন করেছে। তিনি বলেন এই সরকার মতায় আসার পর দুর্গাপুজাসহ বিভিন্ন পুজায় বিশৃঙ্খলা কঠোরহস্তে দমন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকলের অধিকার নিশ্চিত করেছে।
তিনি গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল মোড় বারোয়ারী সার্বজনীন দুর্গোৎসবে সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পুজা মন্ডপের যোগেজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আলী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, কাহারোল উপজেলা আওয়ামী লীগে নেতা মান্নানচাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পিএস কামাল হোসেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়ন ও পরিচালনায় ছিলেন ৫নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম।
Posted in জেলার খবর, সংস্কৃতি
Posted on 03 October 2011.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির এক অটুট বন্ধনে আবদ্ধ হয়েছে। দেশে এখন শানিত্মময় অবস্থা বিরাজ করছে। সবাই স্ব স্ব ধর্ম নির্বিঘ্নে পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাব-গাম্ভীর্য্যের মধ্য দিয়ে দেশের হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। সরকারের পড়্গ থেকে বিপুল পরিমান সাহায্য সহযোগীতার মাধ্যমে এবারে অনেক বেশী প্রতিমা তৈরী হয়েছে।
গতকাল সোমবার সকালে দিনাজপুরের বিরল উপজেলায় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সকিন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুদানের টাকা বিতরণকালে তিনি একথা বলেন। বক্তব্য রাখেন, ট্রাষ্টি হিন্দু কল্যাণ ট্রাষ্ট বৃহত্তর দিনাজপুর স্বপন কুমার রায়, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সরকার, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারম্নল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোসত্মাফিজুর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু প্রমুখ। আলোচনা সভা শেষে খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপজেলার ৮৬টি পুজা মন্ডপের প্রত্যেকটিতে ট্রাষ্টির অনুদানের ৩৬ হাজার টাকা বিরল পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু যোগেন্দ্র নাথ রায়ের হাতে প্রদান করেন।
Posted in জেলার খবর, রাজনীতি, সংস্কৃতি
Posted on 01 October 2011. Tags: শারদীয় দুর্গোৎসব শুরু
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুচক্রের আবর্তনে আকাশে মেঘের ভেলা ভাসিয়ে আর মাটির বুকে শুভ্র কাশফুলের হিল্লোল জাগিয়ে আবার এসেছে শরৎ। বারো মাসে তের পার্বনের দেশ আমাদের বাংলাদেশ। এ দেশের প্রায় প্রতিটি ঋতুই উৎসবমূখর। খরা, বন্যা, ঝঞ্ঝা-কোন দুর্যোগেই এ দেশের মানুষের হৃদয়ে উৎসবমূখরতার স্পন্দন স্বব্ধ হয় না। ঋতুচক্রের আবর্তনে শরতের আগমন। আর শরতের প্রান্তিক মূহুর্তে বাজিয়ে চলেছে শারদীয় দূর্গোৎসবের আগমনী বার্তা। সামপ্রদায়িক সমপ্রীতির এই ধারা আবহমানকাল অুন্ন থাকুক এ প্রত্যয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব। ২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা।
দিনাজপুর সর্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটি ও দিনাজপুর জেলা পুলিশের নিয়ন্ত্রন ক সুত্রে জানা গেছে, দিনাজপুর জেলার ১৩ উপজেলায় এবার ১ হাজার ৯৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গতবারের চেয়ে এবারে অতিরিক্ত ৮০টি মন্ডবে দুর্গাপূজার অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পূজা পালনের ল্যে ইতোমধ্যে প্রশাসনের প থেকে নেয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা।
জেলার ১ হাজার ৯৮টি পূজামন্ডবের মধ্যে দিনাজপুর শহর ও সদর উপজেলায় ১৩৪টি, বিরল উপজেলায় ৮৪টি, চিরিরবন্দরে ১২৯টি, পার্বতীপুরে ১৪৪টি, ফুলবাড়ীতে ৫২টি, খানসামায় ১১০টি, কাহারোলে ৮৮টি, বীরগঞ্জে ১৪৯টি, বোচাগঞ্জে ৮২টি, নবাবগঞ্জে ৫০টি, বিরামপুরে ৩২টি, হাকিমপুরে ১৩টি এবং ঘোড়াঘাট উপজেলায় ২৯টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারের প থেকে ত্রাণ ও পূণর্বাসন বিভাগ প্রতিটি মন্ডপের জন্য অনুদান হিসেবে ৫’শ কেজি করে চাল বরাদ্দ করেছে।
পূজা চলাকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব পালনের ল্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও গোয়েন্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আনসার ও ভিডিপির প্রায় ৬ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া থাকবে ভ্রাম্যমান আদালত। ১ হাজার ৯৮টি মন্ডপের মধ্যে ২৭৫টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৫০টি ঝুঁকিপূর্ণ এবং অবশিষ্ট ৫৭৩টি মন্ডপ সাধারণ নিরাপত্তায় চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ ও আনসার সদস্যারা পূজা মন্ডপগুলোতে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সর্বত্র হিন্দু সমপ্রদায়ের মধ্যে আনন্দ বিরাজ করছে। সৃষ্টি হয়েছে উৎসবমূখর পরিবেশের। শারদীয় দুর্গাপূজা উপল েসবধর্মের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর সর্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা শহরে বণার্ঢ্য শোভাযাত্রাও করেছে।
এদিকে শারদীয় দূর্গোৎসব উপল েদিনাজপুর পৌসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও তাদের সাফল্য কামনা করেছেন।
Posted in জেলার খবর, সংস্কৃতি
Posted on 28 September 2011. Tags: বোদায় ৮১টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা
বোদা (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আগামী ২ অক্টোবর যষ্ঠী পুজার মধ্য দিয়ে হিন্দু সমপ্রদায়ের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা শুরু হচ্ছে, ৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। এবারে পঞ্চগড় জেলার বোদা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌর সভায় ৮১টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝলইশালশিরি ইউনিয়নে ৮টি, ময়দান দীঘি ইউনিয়নে ৬টি, বেংহারী বনগ্রাম ইউনিয়নে ৩টি, কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে ১০টি, বড়শশী ইউনিয়নে ৫টি, মাড়েয়া বামন হাট ইউনিয়নে ৯টি, চন্দন বাড়ী ইউনিয়নে ৯টি, বোদা সদর ইউনিয়নে ৬টি, সাকোয়া ইউনিয়নে ৮টি, পাঁচপীর ইউনিযনে ১৪টি ও বোদা পৌর সভায় ৩টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব সুষ্ট ও শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠনের ল্যে বোদা উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো জানান দুর্গাপুজা উপল েবোদা উপজেলার ৮১টি পুজা মন্ডপে ত্রান মন্ত্রনালয় হতে প্রায় ৪০ মেট্রিক টন চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে।
Posted in ঠাকুরগাঁও, সংস্কৃতি
Posted on 28 September 2011. Tags: দিনাজপুরে এবার ১০৯৮টি মন্ডপে দুর্গাপূজা
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার ১ হাজার ৯৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারের প থেকে প্রতি মন্ডপে ৫শ কেজি করে চাল অনুদান হিসেবে বরাদ্দ করা হয়েছে। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পূজা সম্পন্ন করার ল্যে প্রশাসনের প থেকে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদপে নেয়া হয়েছে। জেলা সর্বজনীন দুর্গাপূজা সমন্বয় কমিটির সভাপতি পরিমল চক্রবর্তী তপন ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার জানান, এবার দিনাজপুরের ১৩ উপজেলায় গতবারের চাইতে ৮০টি অতিরিক্ত মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এবছর ১ হাজার ৯৮টি মন্ডপে উৎসব মূখর পরিবেশে বাঙালি হিন্দু সমপ্রদায়ের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার ল্যে প্রশাসনসহ বিভিন্ন মহলের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন পদপে নেয়া হয়েছে। দিনাজপুর শহরসহ সদর উপজেলায় ১৩৪টি, বিরল উপজেলায় ৮৪টি, চিরিরবন্দরে ১২৯টি, পার্বতীপুরে ১৪৪টি, ফুলবাড়ীতে ৫২টি, খানসামায় ১১০টি, কাহারোলে ৮৮টি, বীরগঞ্জে ১৪৯টি, বোচাগঞ্জে ৮২টি, নবাবগঞ্জে ৫০টি, বিরামপুরে ৩২টি, হাকিমপুরে ১৩টি এবং ঘোড়াঘাট উপজেলায় ২৯টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারের প থেকে ত্রাণ ও পূণর্বাসন বিভাগ প্রতিটি মন্ডপের জন্য অনুদান হিসেবে ৫শ কেজি করে চাল বরাদ্দ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১ হাজার ৯৮টি মন্ডপের মধ্যে ২৭৫টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৫০টি ঝুঁকিপূর্ণ এবং অবশিষ্ট ৫৭৩টি মন্ডপ সাধারণ নিরাপত্তায় চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। জানা যায়, পূজা চলাকালীন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ শান্তিরায় ভ্রাম্যমান আদালত, র্যাব, পুলিশ ও আনসার ভিডিপি সদস্যগণ দায়িত্ব পালন করবেন। প্রায় ৬ হাজার আনসার সদস্য ও সদস্যারা পূজা মন্ডপগুলোতে ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সর্বত্রে হিন্দু সমপ্রদায়ের মধ্যে আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপল্যে সবধর্মের মানুষকে শুভেচ্ছা জানিয়ে গতকাল বুধবার সকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা শহরে বণার্ঢ্য শোভাযাত্রা বের করে। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম শোভাযাত্রার উদ্বোধন ঘোষনা করেন। শহরের রায়সাহেববাড়ী পূজা মন্ডপ থেকে বের হয়ে ঢাক-ঢোল পিটিয়ে আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি প্রধান সড়কসমূহ প্রদনি করে। শহর পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সত্য ঘোষ ও রনজিৎ সাহা, সদস্য সচিব ধিমান চক্রবর্তী ও সদস্য অনুপ কুমার দে, সুনিল চক্রবর্তী, ডাঃ শান্তনু বসু, ছবি সিনহা এবং আন্না অধিকারীসহ বিশিষ্ট হিন্দু নেতারা শোভাযাত্রায় নেতৃত্ব দেন।##
Posted in জেলার খবর, সংস্কৃতি
Posted on 21 September 2011. Tags: কাহারোলে দূর্গাপ্রতিমা পুরাদমে তৈরীর কাজ চলছে
কাহারোল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় দূর্গাপ্রতিমা পুরাদমে তৈরীর কাজ চলছে। কাঁশ ফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেই দেবী দূর্গার আগমন বার্তা। তাই শারদীয় উৎসব জমিয়ে তুলতে প্রতিমা তৈরীতে এখন মহা ব্যস্ত সময় কাটাচ্ছেন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রতিমা তৈরীর ভাস্কররা। পূজোঁ মন্ডপ গুলোর প্রস্তুতি কাজ চলছে পুরো দমে। সর্বত্র হিন্দু সমপ্রদায়ের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইতি মধ্যে ভিন্ন আমেজ বইতে শুরু করেছে। শুরু হয়েছে চোঁখ ধাঁধাঁনো পুজোঁ মন্ডবের মঞ্চ তৈরী ও নানা পরিকল্পনার কাজ। স্থানীয় প্রশাসনের প থেকে উৎসব চলাকালীন সময়ে ব্যাপক নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিতে বলা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকাগুলো দেখা দিয়েছে এবার প্রতিমা তৈরীতে খরচ বেড়েছে। এটেল মাটি, বাঁশ, সুতলির দাম বাজারে অনেক চড়া। ফলে প্রতিমা ভাস্করাও তাদের মুজুরি বাড়িয়েছে তারপরেও থেমে নেই হিন্দু সমপ্রদায়ের এই সর্ববৃহৎ উৎসব আয়োজন। কাহারোল উপজেলার কাহারোল কেন্দ্রীয় হরিমন্দির দূর্গাপুজা উৎযাপন পরিষদের সভাপতি রামগোবিন্দ জানান আগামী ২ অক্টোবর শারদীয় দূর্গাদেবীর বোধঁন ও ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে পুজাঁ অনুষ্ঠান শুরু হবে। ৭ অক্টোবর দশমীপুজাঁ শেষে প্রতিমা বিসার্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে। উপজেলা পুজাঁ উৎযাপন পরিষদের সভাপতি গোপেস চন্দ্র জানান এই উপজেলায় দীর্ঘদিন থেকে সকল সমপ্রদায়ের লোকজন সৌহার্দ্য পূর্ণভাবে বসবাস করে আসছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পুজাঁর অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্তি হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। দেবীদূর্গা মাকে বরণ করে নিতে আমাদের মন্দির সহ পাশ্ববর্তী মন্দিরগুলোতে ইতি মধ্যেই প্রতিমা তৈরীর কাজ শুরু হয়েছে। যার অনেকটাই এখন প্রায় শেষ প্রান্তে। কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম বলেন শারদীয় দূর্গাপুজাঁ উপল্যে থানা পুলিশের প থেকে নেওয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবার কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নে ৮৮টি মন্ডপে শারদীয় দূর্গাপুজাঁ উৎসব অনুষ্ঠিত হবে।
Posted in কাহারোল, জেলার খবর, সংস্কৃতি
Posted on 06 September 2011. Tags: পীরগঞ্জে ১০৫ টি দুর্গামন্ডপের প্রস্তুতি চলছে পুরদমে
পীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজার জন্য উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ বছর ১০৫ টি পুজা মন্ডবে প্রতিমার তৈরিতে শিল্পীরা ব্যাস্ত দম ফেলার ফুরসত নেই শিল্পীদের। উপজেলার পুজা কমিটি দাবি অন্যান্য বছরের মতো এ বছর সবচেয়ে বেশি প্রতিমা তৈরি করা হয়েছে। এর মধ্যে ভোমরাদহ ইউনিয়নে ৫টি, কোষারানীগঞ্জ ইউনিয়নে ৮টি, খনগাঁও ইউনিয়নে ১৬ টি, সৈয়দপুর ইউনিয়নে ২১ টি, পীরগঞ্জ ইউনিয়নে ৬টি, হাজীপুর ইউনিয়নে ৪টি, দৌলত পুর ইউনিয়নে ১১টি, সেনগাও ইউনিয়নে ১০ টি, জাবর হাটে ইউনিয়নে ১২ টি, বৈরচুনা ইউনিয়নে ১১ টি ও পীরগঞ্জ পৌরসভায় ১ টি পুজামন্ডবে পুজার আয়োজন হচ্ছে। পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রফুল্ল কুমার রায় ও শ্রী অতুল চন্দ্র রায় জানায় আগামী ২ অক্টোবর থেকে শারদিয় দূর্গ উৎসোব শুরু। এ বছর জননী (দেবীর) আগমন হচ্ছে গজে (হাতি)। জানা গেছে সবচেয়ে বেশি প্রতিমা তৈরি হয়েছে সৈয়দপুর ইউনিয়নে।
Posted in ঠাকুরগাঁও, সংস্কৃতি
Posted on 22 August 2011. Tags: দিনাজপুরে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ অনাচার,অবিচার,পাপাচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ ছড়িয়ে দেয়ার দৃপ্ত প্রত্যয় নিয়ে গতকাল সোমবার দিনাজপুরে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
হিন্দু সমপ্রদায়ের পবিত্র এই দিন উপল েদিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালী উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দিন আহমেদ বলেন, অবিচার, অনাচারে সমাজ যখন পর্যদুষ্ট তখন অবতার হয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী কৃষ্ণ । তিনি কংশের কারাগারে নিপ্তি হয়েও সত্য প্রতিষ্ঠায় অবিচল থেকে মানবকল্যাণে কাজ করে যান। ফলে মিথ্যার পরাজয় ঘটে ।
শ্রী কৃষ্ণে’র আদর্শে মানব জাতি এগিয়ে যাবে এই প্রত্যাশায় জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জন্মষ্টামী উৎসব র্যালী-২০১১ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ময়নুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে মুসলিম সমপ্রাদায়ের ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশা-পাশি শুভ জন্মষ্টমী উৎসবের মধ্যে দিয়ে এই সত্যই প্রতিষ্ঠিত হয় যে বাংলাদেশ সকল ধর্ম, সকল সমপ্রদায়ের মিলনত্রে। বাংলাদেশই সব ধর্মের সহাবস্থান সম্ভব কারণ বাংলাদেশ একটি অসমপ্রাদায়ীক রাষ্ট্র। ধর্মীয় সমপ্রীতির অন্যান্য মিলন ত্রে হিসাবে সকল ধর্মে মানুষ তার নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন যে, ভগবান শ্রী কৃষ্ণ যেভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা জন্য সংগ্রাম করে গেছেন সেভাবেই এই যুগের মানুষ সত্য প্রতিষ্ঠা অবিচল থেকে মানবজাতির কল্যাণে সংগ্রাম চালিয়ে যাবে । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী এইচ আর সি বি এম এর সভাপতি ভোলানাথ ব্যানার্জী,বিশিষ্ট চিকিৎসক দিনাজপুর পরমাণু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ বি.কে বোস,দিনাজপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,সার্বজনীন দূর্গোৎসব কমিটির আহ্বায়ক পরিমল চক্রবর্তী তপন, বাসুনিয়া পট্টি সর্বজনীন দূর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক ডাঃ শান্তনু বসু ,দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদাযাপন কমিটির সভাপতি কিশোর কুমরার রায়, সাধারন সম্পাদক রতন সিং প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আজকের দেশবার্তার বার্তা সম্পাদাক চিত্ত ঘোষ ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাসুনিয়া পট্টি সার্বজনীন দূর্গোৎসব মন্দির প্রাঙ্গন হতে বর্ণ্যাঢ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। র্যালীতে হিন্দুধর্মাবলম্বী কয়েক হাজার নারী পুরুষ ও শিশু অংশ গ্রহন করেন।
ইসকন ঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) অনুমোদিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গুঞ্জাবাড়ী, কোতায়ালী, দিনাজপুরের আয়োজনে লীলা পুরুষোত্তম মহাবতার পরেমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উদযাপন ১৪১৮ বঙ্গাব্দ উপল্যে ২২ আগষ্ট সোমবার সকাল ১১টায় সদরের গুঞ্জাবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় গুঞ্জাবাড়ী ইস্কন মন্দির প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ ময়নুল ইসলাম, দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও ইস্কন মন্দিরের আজীবন সদস্য বাবু শ্রী ভবানী শংকর আগরওয়ালা, মন্দির কমিটির প্রধান উপদেষ্টা শ্রী রনজিৎ কুমার সিংহ, সভাপতি শ্রী ননী গোপাল রায়, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রী শ্যামল কুমার ঘোষ, শিক শ্রী বুনু বিশ্বাস, শ্রী পবিত্র কুমার মজুমদার প্রমুখ। ২য় পর্বে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও গড়েয়া ইসকন মন্দিরের অধ্য শ্রী পুষ্প শীলা শ্যাম দাস ব্রহ্মচারী। বিশেষ ধর্মলোচকবৃন্দের মধ্যে অংশ নেন নীলফামারী জেলা রেজিষ্টার ও গুঞ্জাবাড়ী ইসকন মন্দিরের আজীবন সদস্য শ্রী রণজিৎ কুমার সিংহ, গুঞ্জাবাড়ী ইসকন মন্দিরের অধ্য শ্রী কুলশ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, বড়ইল ইসকন মন্দিরের আজীবন সদস্য সনাতন শ্রীবাসাধিকারী প্রমুখ। গীতা পাঠ করেন ইসকন মন্দিরের ভক্ত শ্রী স্বপন কৃষ্ণ দাস। উক্ত অনুষ্ঠানের ১ম পর্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে ভুক্তবৃন্দ অংশ নেয় এবং শোভাযাত্রায় ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড, ঘোড়ারগাড়ী, হংস ছাড়াও ভক্তবৃন্দ বিভিন্ন সাজে সেজেছিল।
Posted in জেলার খবর, সংস্কৃতি, সদর
সাম্প্রতিক মন্তব্য