Posted on 11 December 2011. Tags: দিনাজপুর, দিনাজপুর নিউজ ডটকম
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ বিএনপি চেয়ারপার্সন ও সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ২ দিনের সফলে আগামী ২৭ ডিসেম্বর দিনাজপুরে আসছেন।
দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু জানান, বর্তমান সরকার বিরোধী আন্দোলনকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে বিএনপি দলীয় প্রধান ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুরে আসবেন। ওই দিন বিকেলে প্রথমে তিনি শহরের ফরিদপুর গোরস্তানে বাবা ইস্কেন্দার মজুমদার, মাতা তৈয়বা মজুমদার ও বড় বোন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক (চকলেট আপা) এর কবর জিয়ারত করবেন। সন্ধ্যায় স্থানীয় সার্কিট হাউজে দিনাজপুর জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন।
পরদিন ২৮ ডিসেম্বর বুধবার বেগম জিয়া দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির অধীনে আগামী নির্বাচন, বর্তমান সরকারের পতন এবং জনজীবনের বিভিন্ন সমস্যা ও সংকট দুর করার লক্ষ্যে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার জন্য এক জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
তাঁর সফর সঙ্গী হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুবর রহমান এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Posted in জেলার খবর, রাজনীতি
Posted on 04 December 2011. Tags: বীরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে সরকারী বন সম্পদ উজার করার অপরাধে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেফতার করেছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যাম মরহুম জহিরউদ্দিরে পুত্র ভাবকী গ্রামের জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৩০-৪০ জন ব্যাক্তি অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে গত শুক্রবার সরকারী ছুটির দিনে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের পাঁচপীর কবরস্থানের ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন জাতের ৪০টি গাছ কেটে আংশিক নিয়ে পালিয়ে যাবার সময় সহকারী কমিশনার (ভূমি) মো: লুৎফর রহমান বাধা প্রদান করেন। যুবলীগ নেতা সরকারী বাধা উপো করে জোর পূবক আংশিক গাছের নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি )নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযোগের প্রেতিে গত শনিবার দিবাগত রাতে ভাবকী গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম(৪০)কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
Posted on 03 December 2011. Tags: দিনাজপুর জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনষ্ঠিত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল সকালে দিনাজপুর জাতীয় পার্টি আয়োজিত কার্যানিবার্হী কমিটির বধিত সভা বাহাদুর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন। সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল। রিপোর্ট পেশ শেষে সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্ঠির সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. আমিনুল হক পুতুল, জহিরুল ইসলাম, যগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, এজাজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন, তরিকুল ইসলাম তরু, শহর সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, মমতেয়াজ, মহিলা সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, প্রচার সম্পাদক সফিক আহমেদ, নাসিম খান পিরু সহ সকল উপজেলার সভাপতি সাধরণ সম্পাদকবৃন্দ প্রমুখ। সভায় সর্ব সম্মতি ক্রমে জেলার জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও বিরল উপজেলা জাতীয় পার্টি সভাপতি এ্যাড. সুধির চন্দ্র শীলকে জাতীয় পার্টি হতে অব্যহতির জন্য দুঃখ প্রকাশ করা হয়। এবং সেই সাথে অব্যহতির আদেশ প্রত্যাহারের বিষয়টি পুন্য বিবেচনা করে পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোঃ এরশাদের নিকট পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা সাংগঠনিক কাঠামো জোরদার করার ল্যে যেসকল উপজেলায় সম্মেলন হয়নি সেই সকল উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য শেষে সভার সভাপতি সকল নেতাকর্মীকে ধন্্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষনা করেন।
Posted in জেলার খবর, রাজনীতি
Posted on 15 November 2011. Tags: অবশেষে বিরল পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিরল পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ হয়েছে। বিরলবাসী পেল তাদের বহুল প্রত্যাশিত বিরল শহর, সেই সাথে দীর্ঘ এক বছরের নানা নাটকীয়তার অবসান হল। এ খবরে গতকাল মঙ্গলবার রাতেই বিরল শহরে আনন্দ-উল্লাস, প্রকাশ সহ মিষ্টি বিতরণ করা হয়েছে।
প্রকাশ, গত ১বছর আগে বিরল উপজেলা সদরের আংশিক এলাকা, শংকরপুর, হুসনা, পাইকপাড়া, ব্রক্ষ্মপুর, চকভবানী এবং আলীপুরের আংশিক সহ ৭ মৌজাকে পৌরসভার অর্ন্তভূক্ত করে আবেদন করা হয়। বিরল পৌরসভার বিপ স্েথানীয় ব্যবসায়ী বাবুল হোসেন হাইকোটে রীট মামলা করলে বিরল পৌরসভার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
গত ১০/১১/২০১১ইং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব পৌর শাখা(২) স্বারিত বিরলকে পৌরসভা হিসেবে ঘোষনার চূড়ান্ত গেজেট গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিরলে এসে পৌঁছায়। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই বিরল শহরে আনন্দ-উল্লাস সহ মিষ্টি বিতরণ করা হয়।
Posted in জেলার খবর, বিরল, রাজনীতি
Posted on 12 November 2011. Tags: দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন ইউপি সদস্য ও এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার দুপুর ২ টায় শালিসী বৈঠক শেষ করে মোটর সাইকেলযোগে ৫নং শশরা ইউনিয়ন কার্যালয়ে যাওয়ার পথে ৩ জন ইউপি সদস্য ভবাইনগর নামক স্থানে পৌছলে ফুলবাড়ী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন ইউপি সদস্য নিহত হয়। নিহতরা হলেন- ৫নং শশরা ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য ও খোদমাধবপুর গ্রামের আব্দুলের পুত্র রবিউল ইসলাম (৩০), ওই ইউপি’র ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরতি মহিলা সদস্য ও পরজপুর গ্রামের মৃত: মোতালেব আলীর স্ত্রী নভেদা বেগম (৪৫) এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরতি মহিলা সদস্য ও একই গ্রামের সাদেক আলীর স্ত্রী জবেদা বেগম (৪০)। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ র্দূঘটনায় এলাকার বিপুল সংখ্যক মানুষ হাসপাতাল এলাকায় ভীড় করে এবং তাদের প্রিয় ইউপি মেম্বারদেরকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় নিহতদের অনেকের নিহতদের দেখার সুযোগ হয়নি। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গতকাল শনিবার দুপুর ১২ টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আমতলী নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রাব্বী (৮)। সে বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রামের আব্দুর রহমানের পুত্র ও আমতলী কিন্ডারগার্ডেন স্কুলের কেজি-২ শ্রেনীর ছাত্র। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted in অপরাধ, জেলার খবর, রাজনীতি, সদর
Posted on 12 November 2011. Tags: বীরগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনকে(৩৪) পুলিশ গত শুক্রবার রাতে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের আব্দুর বারীর পুত্র একরামুল হক বাদী হয়ে বাড়ীতে হামলা, দরজা-জানালা ভাঙচুর করে ৫০ হাজার টাকা তি সাধন ও স্বর্নের চেইন ছিনতাই করার অপরাধে মামুন ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক(প্রাক্তন) বুলবুলসহ ৪ জনকে আসামী করে গত শুক্রবার থানায় মামলা দায়েরের প্রেতিে তাকে গ্রেফতার করেছে। মামলা নং- ৮।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
Posted on 11 November 2011. Tags: যুদ্ধাপরাধীদের বিচারের দাবী
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার দাবী জানিয়ে দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগ গতকাল শুক্রবার মানববন্ধন করেছে। সংগঠনের ৩৯ তম প্রত্ষ্িঠা বার্ষিকী পালন উপল্যে দিনাজপুর স্টেশন রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আশরাফ আলী, সেলিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদণি করে।##
Posted in জেলার খবর, রাজনীতি, সদর
Posted on 10 November 2011. Tags: মন্ত্রীকে অভ্যর্থনা: ঈদের ছুটিতেও শিশুদের দাঁড়াতে হলো লাইনে!
ঠাকুরগাঁও (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঈদেও ছুটি ছিল না কোমলমতি শিশু শিার্থীদের। তবে সিলেবাস পুরো করতে না পারায় বাড়তি লেখাপড়ার কারণে নয়। কোনও ক্রীড়া প্রতিযোগিতার জন্যও নয়। স্রেফ মন্ত্রীকে অভ্যর্থনা জানাতেই ঈদের ছুটিতেও ঠাকুরগাঁওয়ের ৫টি স্কুল খোলা ছিল বুধবার। বুধবার সদর উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের জন্যই স্কুলগুলোতে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সকাল ৯ থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যালয় চত্বরে দাঁড় করিয়ে রাখা হয়। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এক যোগে বাংরোট, ঠেংগামেলি, মাটিগাড়া ও এম কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত শ্রেণীক উদ্বোধন করতে আসেন।
এসময় জেলা প্রশাসক শহিদুজ্জামান, পুলিশ সুপার শাহ আলম, এলজিইডির নির্বাহী শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কিন্তু সিডিউল অনুযায়ী অনুষ্ঠানস্থলে তিনি না পৌঁছায় অপেমান শিশুরা হাঁপিয়ে ওঠে। এ সময় শিশুদের মাঝে চরম অসহায়ত্ব আর বিরক্তির ভাব দেখা দেয়।
ঠেংগামেলি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র কিশোর কুমার, মল্লিকা বর্মন, সুজন জানায়, ছুটির দিনেও মন্ত্রীকে স্বাগত জানাতে স্কুলে আসতে হয়েছে। আর ক’দিন পরেই পরীা, তার পরেও তাদের এভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সহকারি শিক এবিএম কামরুজ্জামানকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনুষ্ঠানের জন্য মাইকিং করা হয়েছিল। শিার্থীদের আসতে বলা হয়নি।’
সকাল সাড়ে ৯টায় স্কুলে আসে সালন্দর ইউনিয়নের এম কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিনতি আক্তার, মারুফা আক্তার মিমি, জয়া রানীসহ অন্যরা। তারা বলে, দুপুর ১টা পর্যন্ত মন্ত্রী ওই বিদ্যালয়ে আসেননি। ফলে এভাবেই তাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাদেরকে। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক ইয়াকুব আলী এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও, রাজনীতি
Posted on 09 November 2011. Tags: মোটা ও চিকন মানুষের প্রীতি ফুটবল
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঈদুল আযহা উপল ব্েযাতিক্রম ধর্মী এক প্রীতি ফুটবলের আয়োজন করেছিল খানসামা উপজেলা আওয়ামী পরিবার। এ খেলার একদিকে ছিল মোটা মানুষের দল অন্যদিকে চিকন মানুষের দল। মোটা ও চিকন মানুষের এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা ১-১ গোলে ড্র হয়। খেলা উপল েমোটা ও চিকন মানুষের ভীড় জমে ছিল খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নাধীন মন্ডলের বাজার মাঠে। এ মাঠে ৮ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি, বিভাগীয় কর কমিশনার দবিরুল ইসলাম বিশেষ অতিথি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূর ইসলাম, খোচনা এসএসসি স্কুল এন্ড কলেজের অধ্য আহসানুল হক শাহ মুকুল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আব্দুল ওহাব বিশেষ অতিথি থেকে খেলোয়াড়দে মাঝে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন ৫ নং ভাবকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম।
Posted in খানসামা, জেলার খবর, রাজনীতি
Posted on 04 November 2011. Tags: পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে ইউএনও’র শোকজ
পীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঈদুল আজহা উপলড়্গে সরকারী ভাবে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল বিতরণকালে মাথা পিছু ১ কেজি করে কম দেয়ার অভিযোগে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ জারী করেছে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রউফ মন্ডল।
সুত্র জানায়, ঈদুল আযহা উপল্যে খনগাও ইউনিয়নের ১৫’শ দুঃস্থের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান মো: ইসাহাক আলী ভিজিএফ’র দেড় টন চাল পীরগঞ্জ খাদ্য গুদাম থেকে উত্তোলন করে গত মঙ্গল ও বুধবার তা বিতরণ করেন। বিতরণ কালে ১০ কেজির স্থলে ৯ কেজি করে চাল দেওয়ায় এলাকাবাসীর পড়্গ হতে ঠাকুরগাও জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে বুধবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এর ব্যাখ্যা চেয়ে পরে ইউপি চেয়ারম্যানকে শোকজ করেন উপজেলা নির্বাহী অফিসার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওজনে কম দেওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় সংশিস্নষ্ট চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও, রাজনীতি
Posted on 01 November 2011. Tags: দিনাজপুরে ভিজিএফ’র চাল ওজনে কম দেয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পবিত্র ঈদ-উল আযহা উপল্যে দুঃস্থদের জন্য সরকারের দেয়া ভিজিএফ কার্ডের চাল ওজনে কম দেয়ার অভিযোগে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ওজনে কম দেয়ায় কারণে সৃষ্ট হট্টগোলে ২ ঘন্টা চাল বিতরণের কাজ বন্ধ থাকে।
অভিযোগে প্রকাশ, দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েল পবিত্র ঈদ-উল আযহা উপল্যে দুঃস্থদের মাঝে চাল বিতরণের সময় কার্ড প্রতি ১০ কেজির জায়গায় ৯ কেজি থেকে সাড়ে ৯ কেজি ভিজিএফ কার্ডের চাল বিতরণ করে। প্রত্যেক ভিজিএফ কার্ডধারীকে অর্ধ কেজি থেকে ১ কেজি চাল কম দেয়ায় জনগনের মধ্যে ােভ দেখা দেয়। ঘটনাটি জানাজানি হলে হট্টগোলে সৃষ্টি হয়। সেখানে কয়েকজন সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা গিয়ে চাল কম দেয়ার সত্যতা দেখতে পান।
জানা গেছে, আসন্ন ঈদ-উল আযহা উপল্যে গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কমলপুর ইউনিয়নে সরকার ১ হাজার ৩৩৬টি ভিজিএফ কার্ড প্রদান করে। ওজনে কম দেয়ার অভিযোগ গোপনে পেয়ে জেলা প্রশাসক জামাল উদ্দীন আহমেদ জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল জলিল মোজাহারী, উপজেলা ত্রাণ কর্মকর্তা মনোয়ার হোসেন এবং বরেন্দ্র সেচ প্রকল্পের প্রকৌশলী মকসেদুর রহমানকে ঘটনাস্থলে পাঠান এবং ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নিতে বলেন। উলেখিত কর্মকর্তারা কমলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে বিতরণ করা কয়েকজনের চাল পুনরায় মেপে দেখেন যে প্রতি ১০ কেজিতে কাউকে অর্ধ কেজি, কাউকে ৬শ গ্রাম, কাউকে ১ কেজি কম দেয়া হয়েছে। ততনে ১ হাজার ৩৩৬টি কার্ডের মধ্যে ৬৪৪টি কার্ডের চাল ওজনে কম দেয়ায় জেলা প্রশাসকের নির্দেশে ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমানের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করার সিদ্ধান্ত জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বাকী কার্ডধারীদের ১০ কেজি করে চাল বিতরণের নির্দেশ দেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি জানান, পুলহাট এলএসডি গুদাম থেকে তাকে চাল কম দেয়ার কারণে তিনিও ভিজিএফ কার্ডধারীদের কিছু পরিমাণ চাল কম দিতে বলেছেন। কিন্তু এলএসডি গুদামের কর্তৃপ চেয়ারম্যানের অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, ওজনে কম দেয়ার প্রশ্নই উঠে না। জেলা প্রশাসক বলেন, গুদাম থেকে ওজনে কম দেয়ার কোন সুযোগ নেই এবং কার্ডধারীদেরও ১০ কেজির কম চাল দেয়ার সুযোগ নেই। কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ভিজিএফ কমিটির সদস্য আহসান হাবিব জানান, চেয়ারম্যান কাউকে না জানিয়ে এককভাবে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেন। ওজনে কম দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বিচার দাবী করেন।##
Posted in অপরাধ, জেলার খবর, রাজনীতি, সদর
Posted on 30 October 2011. Tags: দিনাজপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাস-লুটপাট-শ্লীলতা হানির অভিযোগ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ প্রকাশ্য দিবালোকে সুসংগঠিত ভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে কিশোরীর শ্লীলতাহানি সহ লুটপাট ভাংচুর করে তি সাধন এবং মহিলা সহ ৪ জনকে আহত করার অভিযোগ এনে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউপির চেয়ারম্যান ও অন্যান্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার কাছে আবেদন করেছেন একই ইউনিয়নের বড়ইল গ্রামের বাসিন্দা এক বৃদ্ধা মহিলা।
আবেদনকারী আমেনা বেওয়া। মরহুম আজাদ আলীর স্ত্রী । জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থা কাছে এক লিখিত আবেদনে তিনি অভিযোগ করেন জমি-জমা নিয়ে চেহেলগাজী ইউপি’র চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা’র সাথে তাদের বিরোধ চলছিলো। তারই জের ধরে গত ২৬ অক্টোবর’১১তারিখের সকাল ৯টার দিকে চেয়ারম্যান বাদশার নেতৃত্বে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী কাল্লা, পিতা- মরহুম শহীদ, কাওসার পিতা- ইউসুফ দালাল, বারেক, পিতা -মরহুম সমাজ উদ্দীন, গাজী, পিতা- মরহুম জলিল সকলেই বড়ইল গ্রামের বাসিন্দা এবং অজ্ঞাত আরো ১০ জন লাঠি, বল্লম, সরকি, রামদা, চাইনিজ কুড়াল, সামুরাই হাতে আমাদের বাড়ীতে হঠাৎ একযোগে ঢুকে পড়ে। এ সময় বাদশা চেয়ারম্যান কে এই মর্মে নির্দেশ দিতে শোনা যায় “ এদের খারিজ বাতিলের মামলার সাধ মিটাই দেও” এর পর পরেই চেয়ারম্যানের সঙ্গীরা একযোগে আমাদের বাড়ীর শোয়ার ঘরগুলিতে ঢুকে দরজা, জানালা, আসবাসপত্র ভাংচুর সহ সুটকেস আলমারী ভেঙ্গে স্বর্নালংকার, নগদ টাকা, মোবাইল ফোন সহ মুল্যবান সামগ্রী লুট করে। একই সময় তারা বাড়ীর লোকজনের উপর নির্মম দৈহিক নির্যাতন চালায়। এতে আমি আমার ছেলে আমিনুল ইসলাম জামাতা মকলেস আলী ও তার ভাই ইব্রাহিম আলী মারাত্বক ভাবে আহত হয়েছি। ভাংচুর ও লুটপাট আমাদের আর্থিক য় তির পরিমান প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা।
আমেনা বেগম এই মর্মে আরও অভিযোগ করেন যে, আমাদের বাড়ীতে সন্ত্রাসীদের তান্ডব চলাকালীন দৃবৃর্ত্তদের চোখ পড়ে আমার নাতনী মোহনার (১২) উপর । এ সময় দূবর্ত্তরা আর্ত চিৎকারের মুখেও মোহনা কে নিয়ে টানা হ্যাচড়া, অশালীন আচরন, পরিধেয় বস্ত্র ছেড়া এবং ধর্ষনের অপচেষ্টা চালায়। আমাদের বাড়ীতে ভাংচুর তান্ডবের শব্দ এবং আর্তনাদ আহাজারী শুনতে পেয়ে নিকটতম প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
Posted in অপরাধ, জেলার খবর, রাজনীতি
Posted on 22 October 2011. Tags: দিনাজপুরের জাতীয় পার্টির সমাবেশে মহাসচিব রুহুল আমিন হাওলাদার
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ল্যে ৬৮ হাজার গ্রামে তৃণমুল সংগঠনকে শক্তিশালী করতে জেলায় জেলায় কর্মী সমাবেশ করছে।
আগামী ১ জানুয়ারী ঢাকায় মহাসমাবেশ সফল করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে জনসভা ও পথ সভায় বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ার্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের আগমনকে ঘিরে উত্তরবঙ্গে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ভিত্তিক কর্মী সমাবেশে অংশ নেন।
গতকাল শনিবার সকালে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে দিনাজপুর জেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, এমপি বলেন, বিগত ৯ বছরের জাতীয় পার্টির শাসনামল আগামী দিনের প্রজন্মের সামনে তুলে ধরে তাদেরকে উপলব্ধি করাতে হবে। পল্লী মানুষের নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন সারা দেশে যখন শান্তির ছায়া ছিল, গরীব মেহনতি মানুষ ছিল উৎসব মুখর। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট এর ব্যাপক উন্নয়ন। আইনের শাসন ছিল সন্তোষ জনক। আগামী দিনে প্রত্যেকটি বাড়ী, মহল্লা, ইউনিয়ন, থানা, জেলায় জাতীয় পার্টির দুর্গ গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন জাতীয় পার্টি আগামী নির্বাচনে একক ভাবে অংশগ্রহন করে সরকার গঠন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে সুসংগঠিত হওয়ার আহবান জানান।
কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ এমপি, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান নম্র চৌধুরী। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. জুলফিকার হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা, এমএ রাজ্জাক খান, স্বেচ্ছা সেবক পার্টির যোগাযোগ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিন্টু ও দিনাজপুর জেলা মহিলা পার্টির সভানেত্রী পৌর ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু প্রমুখ।##
Posted in জেলার খবর, রাজনীতি
Posted on 21 October 2011. Tags: বীরগঞ্জে যুবলীগের বর্ধিত সভা
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে গত শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ বীরগঞ্জ শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডঃ সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:জাকারিয়া জাকা সহ সভাপতি করিমুল হক , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম ফিরোজ আলম, সহ দপ্তর সম্পাদক নারায়ন চন্দ্র পাল, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুন,মমিনুল ইসলাম স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক দশরথ রায় বাবুল প্রমুখ। আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি উপল ব্েযাপক কর্মসূচী গ্রহন করা হয়।এ সময় বক্তাগণ বিএনপি’র কঠোর সমালোচনা করেন এবং যে কোন আন্দলোন সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান। বর্ধিত সভায় উপজেলা সহ সকল ইউনিয়ন যুবলীগ ও পৌরসভার ওয়ার্ড যুবলীগের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted in জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
Posted on 17 October 2011. Tags: পীরগঞ্জে ইউপি মেম্বারদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিণ
পীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের নব নির্বাচিত মেম্বারদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিণ খনগাঁও ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের মাধ্যমে দরিদ্র জনগণের মতায়ান প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় প্রশিনে ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন মূল রিসোর্স পার্সন ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল । উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জূলফিকার আলী ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আযম রিসোর্স পার্সন হিসেবে প্রশিণ প্রদান করেন। প্রশিনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আরডিআরএস পীরগঞ্জ উপজেলার উর্দ্ধোতন ব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম। এসময় উপজেলা প্রেসকাবের সহ-সভাপতি মোঃ মোকাদ্দেস হায়াত মিলন উপস্থিত ছিলেন। উপজেলার পীরগঞ্জ সদর, সৈয়দপুর, খনগাঁও, কোষারানীগঞ্জ ও ভোমরাদহ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৬০ জন ইউপি সদস্য এ প্রশিণে অংশ নেয়।
Posted in ঠাকুরগাঁও, রাজনীতি
Posted on 16 October 2011. Tags: বীরগঞ্জে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জের গোলাপগঞ্জে গতকাল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ফসিউর রহমান চৌধুরী নবাব এর সভাতিত্বে গোলাপগঞ্জ হাট চান্দিনায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে বক্তব্য রাখেন শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিম উদ্দীন আহাম্মেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার, পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আহমেদ সাধারণ সম্পাদক সাইফুর বিপ্লব, শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মহাঃ মাকবুলুর রহমান, সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাল্টাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তহিদুল ইসলাম ইব্রাহিম আলী, সুজালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মাষ্টার, ভোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একেএম জাকারিয়া, মোহানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক সরকার, নিজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মোহা
মোঃ আবেদ আলী, মোহামম্মদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৌফিকুল আজাদ, সাধারণ সম্পাদক মহসীন আলী, সাতোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহামনুদুন নবী ওয়াট, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন, মরিচা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আব্দুুল কাদের প্রমুখ। নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ সক্রিয় ভুমিকা পালনের আহবান জানান।
Posted in জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
সাম্প্রতিক মন্তব্য