পঞ্চগড় | .:::. DINAJPURNEWS.COM .:::.

পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবন্ধিকে শ্বাসরোধ করে হত্যা

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ জেলার দেবীগঞ্জ থানা পুলিশ শান্তি বেগম (৩৫) নামে প্রতিবন্ধি এক মহিলার লাশ উদ্ধার করেছে। পুলিশ গতকাল রোববার বিকেলে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালি বুড়ি তিস্তা নদীর পাড় থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে। বোবা পাগলি নামের ওই মহিলাকে দুস্কৃতিকারীরা ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে। তার বাড়ি চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে। এ ঘটনায় মহিলার ভাগিনা সুরুজ্জামাল বাদি হয়ে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে কে বা কারা তাকে মহিলার পড়নে থাকা ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে দেবীগঞ্জ থানার এস আই রাফায়েত হোসেন ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সোমবার ওই মহিলার লাশ পোস্টমর্টেমের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যা্‌ওয়া হবে।
এলাকাবাসি জানান, ওই মহিলাকে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জুয়ারুরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করেছে বলে তারা ধারণা করছে। ঘটনাস্থলে তাস পাওয়া গেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোমিনুল ইসলাম ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে স্বীকার করে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার লাশের পোস্টমর্টেম করা হবে। #

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

তেঁতুলিয়ায় দীর্ঘ ২০ বছর পর সরকারি রাসত্মা উদ্ধার

তেঁতুলিয়া (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় দীর্ঘ ২০ বছর পর সরকারি রাসত্মা উদ্ধার করা হয়েছে। গিতালগছ পাকা রাসত্মা হতে সাইড গরা নামক সরকারি রাসত্মা কতিপয় ব্যক্তির দখলে থাকায় ওই রাসত্মাটি অদ্যবদি উদ্ধার করা কোন চেয়ারম্যান এর পড়্গে সম্ভব হয় নি। গত ২৪ নভেম্বর/১১ ইউ’পি চেয়ারম্যান ৬নং ভজনপুর ইউ’পির চেয়ারম্যান মোসত্মফা কামাল স্বপনের নেতৃত্বে উক্ত ওয়াডের সদস্য মোঃ শামসুল হক ও অন্যান্য ইউ’পি সদস্য সদস্যাদের সহযোগিতায় রাসত্মাটি উদ্ধার করা হয়। রাসত্মাটি উদ্ধার হওয়ায় ওই এলাকার ডাক্তারপাড়া, গিতালগজ, ডিমাগজ, কুড়ানুগজ, খালপাড়া, ডাঙ্গাপাড়া ও চান্দিয়া গজ সহ ৫নং বুড়াবুড়ি ইউ’পির শিলাইকুটি রাজুগছ, নাওয়াপাড়া, গুনাগজ ও চৌধুরীগজ সহ প্রায় ১০/১৫ টি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের সুবিধা পাবে। অপরদিকে ৬নং ইউ’পির গিতালগছ হতে পশ্চিমে দের কিঃমিঃ দৈর্ঘ্য ভেরসা নদীর ওপারে ৫নং ইউ’পির নাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় আসা ছাত্র/ছাত্রীদেরকে ১৪ কিঃমি রাসত্মা অতিক্রম করে আসতে হতো। এই রাসত্মা উদ্ধারের কারণে ছাত্র/ছাত্রীরা মাত্র দুই কিঃমিঃ রাসত্মা অতিক্রম করেই এখন থেকে বিদ্যালয়ে আসতে পারবে। কৃষকরা গরম্ন, ছাগল নিয়ে মাঠে চড়ানো সহ কৃষি কাজের জন্য অনায়াসে তাদের ড়্গেতের পরিচর্চা করতে পারবে। এ রাসত্মাটি সংস্কার হলে বাধের কাজ সহ হাজার হাজার কৃষক সেচ সুবিদা পাবে। এই রাসত্মা উদ্ধারের কারণে এলাকাবাসী চেয়ারম্যান মোসত্মফা কামাল স্বপন কে ধন্যবাদ জানান এবং সাথে সাথে ভেড়সা নদীর উপর ব্রীজ নির্মাণের জন্য জোর দাবি জানান।

Posted in অর্থনীতি, পঞ্চগড়0 Comments

পঞ্চগড় মুক্ত দিবস পালিত

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মঙ্গলবার(২৯নভেম্বর) পঞ্চগড় মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তি ও মিত্র বাহিনী যৌথভাবে লড়াই চালিয়ে পাকিসত্মানি হানাদার বাহিনীকে হটিয়ে পঞ্চগড়কে মুক্ত করে।
এ উপল েদুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পসত্মবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা ও দায়রা জজ মোহম্মদ মাহবুব উল আলম, জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া ও পুলিশ সুপার শাহারিয়ার রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার এসএম লিয়াকত আলী,মুক্তিযোদ্ধা কাওছার আলী ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের প্রমুখ। #

Posted in পঞ্চগড়0 Comments

দেবীগঞ্জে ১৪৪ ধারা জারি

দেবীগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দেবীগঞ্জে যুবদলের দুটি গ্রুপ একই স্থান সম্মেলনের সভা আহবান করায় প্রশাসন গতকাল শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। শুক্রবার রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুল হক উভয় গ্রুপের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষ এড়াতে এ নিদের্শ দেন।
জানা গেছে, সাবেক এমপি মো. মোজাহার হোসেনের সমর্থকরা প্রশাসনের অনুমতি নিয়ে উপজেলা যুবদলের একাংশের আহবায়ক তাসরিকুল ইসলাম তমু দেবীগঞ্জ শহরের দেবদারু তলায় দ্বিবাষিক সম্মেলনের জন্য গতকাল শনিবার সভার স্থান নির্ধারণ করে। কিন্তু গত শুক্রবার বিকেলে আকস্মিকভাবে কেন্দ্রিয় যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ সমর্থিত গ্রুপের উপজেলা আহবায়ক মনজুর মোর্শেদ রাজু একই স্থানে সম্মেলনের স্থান নির্ধারন করে মাইকে প্রচার চালায়। সভায় আইন শৃঙ্খলার অবনতি ও সংঘর্ষ এড়াতে শুক্রবার রাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক তাসরিকুল ইসলাম তমু জানান, আমাদের নির্ধারিত সম্মেলন বানচাল করতে অপর প একই স্থানে সভার আয়োজন করে। তাই আমরা দেবদারু তলা বাদ দিয়ে মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের স্থান নির্ধারণ করেছি। মনজুর মোর্শেদ রাজুার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া য়ায়নি।

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

বোদায় জাল টাকা সহ ১জন গ্রেফতার

বোদা (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকা থেকে মালেক ওরফে খালেককে জাল টাকার নোটসহ বোদা থানার পুলিশ হাতে নাতে গ্রেফতার করেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে ঐদিন রাতে কালিয়াগঞ্জ বাজারে খালেক জাল টাকা চালানোর জন্য নিয়ে আসে। হাটের লোকজন তাকে সন্দেহ করলে বোদা থানায় খরব দিলে থানার ওসি তদন্ত মোঃ মোসাবেরুল রহমান এর নেতৃত্বে একজন পুলিশ তাকে কালিয়াগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। খালেককে জিগাসাবাদে পুলিশ চানতে পারে তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। সে সাতখামারে জহিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে। তার ভাড়াটিয়া বাড়ী থেকে পুলিশ মোট এক ল একুশ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে। এ ব্যাপারে বোদা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

সড়ক দুর্ঘটনা রোধে সাইকেল পদযাত্রা শুরম্ন

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা। আর এই সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও প্রচুর। অথচ পরিবহনের চালকরা একটু সচেতন হলেই এই দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আর চালকদের সচেতন করতে এবার রাসত্মায় নেমেছে ‘ভ্রমণ বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ৫ তরম্নন সদস্যর একটি দল । এই দলে রয়েছেন একজন নারী সদস্য। তারা হলেন, তাহসিন শাহেদ, ইসহাক মিয়া, সিফাত ফাহমিদা নওশীন (ইতি), ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান। এরা সবাই ঢাকার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থী। ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ শেস্নাগানে শুক্রবার (২৫নভেম্বর) সকাল ১০ টায় বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে তারা যাত্রা শুরম্ন করে। বিকেলে ৫টায় পঞ্চগড় শহীদ মিনার চত্বরে পৌছে তারা। দলনেতা তাহসিন শাহেদ জানান, বাংলাবান্ধা থেকে ১০২১ কিলোমিটার সাইকেল চালিয়ে টেকনাফে পৌছব্‌েন তারা। তাদের দেখে যানবাহনের চালকরা অবশ্যই সচেতন হবে। তারা সচেতন হলেই সড়ক দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণ সম্ভব।

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ড়্গয়ড়্গতি

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে বিভিন্ন গ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ড়্গয়ড়্গতি হয়েছে। ওই ইউনিয়নের প্রায় দেড় হাজার বিঘা জমির আমনধানসহ বিভিন্ন উঠতি ফসল এবং প্রায় এক হাজার কাঁচা ঘর-বাড়ি ভেঙ্গে পড়েছে। ফসলের ড়্গতিতে কৃষকদের যেমন মাথায় হাত পড়েছে তেমনি ঘর-বাড়ি ভেঙ্গে পড়াতে ড়্গতিগ্রস্থ পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে। দুইদিন পেরিয়ে গেলেও ড়্গতিগ্রস্থদের কাছে সরকারি কোন ত্রাণ সহায়তা পৌঁছেনি।
সংশিস্নষ্টরা জানান, ওই ইউনিয়নের জুম্মাপাড়া, তেলীপাড়া, সোনাহার, শেখপাড়া, নুলস্নাপাড়া, ছিদ্দিকপাড়া ও বালাপাড়াসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে বুধবার (১৭ নভেম্বর) সকালে স্মরণকালের সবচেয়ে বেশি সময়ব্যাপী ঝড়-দমকা হাওয়ার সঙ্গে ভারি শিলাবৃষ্টিপাত হয়। প্রবীণ গ্রামবাসীদের দাবি বিগত ৫০ বছরে দীঘৃ সময় ধরে এ ধরনের ঝড় বা শিলাবৃষ্টি হয়নি। তাদের হিসেবে প্রায় আধা ঘন্টাব্যাপী প্রকৃতির এ তান্ডব ঘরবাড়ি ও ফসলি জমিতে ব্যাপকভাবে আঘাত হানে। এতে বিভিন্ন গ্রামে একরের পর একর জমির উঠতি আমন ধান জমিতেই হেলে পড়ে। কিছু এলাকায় পাকা ধানের দানা ঝড়ে পরে শুধু গাছগুলো দাড়িয়ে থাকে। একই সঙ্গে কৃষকের বাঁধাকপি, পিয়াজ, করলা, বেগুনড়্গেত ও বাউকুলের বাগান পুরোপুরি ড়্গতিগ্রস্থ হয়। এছাড়া ঝড়ের কারণে প্রায় দেড় হাজার টিনের ও খড়ের কাঁচা ঘর ভেঙ্গে পড়ে। পরিবারের একমাত্র শোবার ঘরটি হারিয়ে কেউ কেউ সারারাত নির্ঘুম কাটিয়ে দেন। গৃহস্থালী জিনিসপত্র ও রান্নাবান্নার উপকরণ নষ্ট হয়ে যাওয়ায় কোন কোন পরিবারকে না খেয়ে দিন কাটাতে হয়।
কৃষকরা জানান, সপ্তাহখানেকের মধ্যেই মাঠের ধান তারা ঘরে তুলতেন। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টি তাদের পথে বসিয়েছে।
একই অবস্থা ওই উপজেলার দন্ডপাল ও সুন্দরদীঘি ইউনিয়নেরও।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়াসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ড়্গতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেও এখন পর্যনত্ম কোন ত্রাণ সহায়তা ড়্গতিগ্রস্থদের কাছে পৌঁছেনি।
জনপ্রতিনিধি ও ড়্গতিগ্রস্থরা ফসল ও জানমালের ড়্গতি পুষিয়ে নিতে দ্রম্নত ত্রাণ সহায়তার পাশাপাশি নানা পদড়্গেপ নেয়ার দাবি জানিয়েছেন।#

Posted in অর্থনীতি, কৃষি, পঞ্চগড়0 Comments

তেঁতুলিয়ায় সন্ত্রাসী মতিয়ার রহমান মাষ্টারসহ আটক ২

তেঁতুলিয়া (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক মোঃ মতিয়ার রহমান ও তার ভাই আইবুল হক সন্ত্রাসী ও চাদাবাজি মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করেছে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
প্রকাশ যে গত ১০ অক্টোবর ২০১১তারিখে কিছু সংক ভাড়াটে দলবল সন্ত্রাসী ও চাদাবাজি লোকজন লইয়া তিরনই হাট বাজারে খোরশেদ আলীর দোখানে ঢুকিয়া দোকান মলিক খোরশেদ আলীকে টেনে হেচড়ে বাহির করিয়া দিয়া দোকানে থাকা নগদ ক্যাশসহ ১লাখ ৯হাজার ৯শত টাকা লুট করিয়া লইয়া যায় প্রেতিে খোরশেদ আলী বাদি হয়ে পঞ্চগড় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১২জনকে আসামী করে ২টি মামলা আনয়ন করে যার মামলা নং ৬০৩ ও ৬৯৯। এদিকে মতিয়ার অবস্থার বেগতিক দেখে তার ভাই মোঃ নাজির হোসেন বাদী হয়ে খোরশেদ আলীসহ ৫জনকে আসামী করে তেঁতুলিয়া থানায় একটি অবৈধ জনতায় দলবদ্ধ হইয়া পথরোধ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারপিট করা ও শ্লীলতাহানী, জোর পূর্বক সাদা স্ট্যম্পে সহি ও ভয়ভীতির অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। তেঁতুলিয়া থানার মামলা নং ০১/৮৫ তারিখ ১২/১১/২০১১ ইং। পুলিশের ভয়ে বর্তমানে গ্রেফতার আতংকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এলাকাবাসি আমাদের প্রতিনিধিকে জানায় খোরশেদ আলীর বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা আনয়ন করে হয়রানী করা ছাড়া আর কিছূই নয়। তবে তদন্ত সাপে েসত্য ঘটনা বের করে দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন এলাকাবাসী।#

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

বোদা পৌরসভার ৬০ লাখ টাকার টেন্ডারে ১০ লাখ টাকা ভাগাভাগির অভিযোগ

বোদা (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পৌর প্রশাসক, প্রকৌশল বিভাগ ও প্রভাব শালী ঠিকাদারগণের যোগসাযোশে বোদা পৌরসভার দ’ুুটি রাস্তার টেন্ডারে প্রায় ১০ লাখ টাকা লুটপাট হয়েছে বলে জানা গেছে। গত ১০ অক্টোবর উপজেলা শহর অবকাঠামো ও গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন অবকাঠামো নামের পৃথক দুটি প্রকল্পের আওতায় ৩০ লাখ করে ৬০ লাখ টাকায় দু’টি রাস্তা পাকা করণ কাজের টেন্ডার অনুষ্ঠিত হয়। টেন্ডারে অংশগ্রহনের জন্য দুটি গ্রুপে ৪২ জন ঠিকাদার দরপত্র ক্রয় করে। কিন্তু প্রভাবশালীদের হস্তেেপ ঠিকাদারদের মধ্যে কাজ দুটি নিলামে উঠানো হয়। অবৈধ এই নিলাম ডাকে ঠিকাদারগণ বিট মানি ঘোষনা করে। এতে সর্বোচ্চ বিট দাতার নামে কাজ বরাদ্দের সিদ্ধান্ত হলে খদেজা হাস্কিং মিলের প্রোপাইটর খাদেমুল ইসলাম ও ইমতেয়াজ হোসেন মির্জা নামের ২ জন ঠিকাদার সর্বোচ্চ বিট দাতা হিসাবে চিহ্নিত হয়। এই ২ জন সহ প্রতিটি গ্রপে ৫ জন করে ঠিকাদার শতকরা ১ টাকার কম দরে দরপত্র দাখিল করে। এতে দুটি প্রকল্পে প্রায় ১০ লাখ টাকা গচ্ছা যায়। পৌর প্রশাসক, প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারগণ এসব টাকা ভাগাভাগি করে নেয়। এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামকে জিগাসা করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। বোদা মহিলা কলেজের শিক পৌরসভার একজন সচেতন নাগরিক এমরান আল আমিন বলেন পৌরসভা ঘোষনার ১৪ বছর পার হলেও এ পৌর সভার কোন নির্বাচন এখনো হয়নি। পৌর প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ফলে পৌরসভার টেন্ডার সহ নানান কাজে আমলাবান্ধব দুর্নীতি অহরহ ঘটছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ ধরণের অপকর্ম চলতেই থাকবে।
পৌর সহকারী প্রকৌশলী প্রনব কুমার জানান দরপত্র সমুহ যাচাই বাছাই করে স্থানীয় সরকার মন্ত্রানাল এর নির্মাণ বিভাগে চুড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ এক মোটর পরিবহন শ্রমিক নেতার মুক্তির দাবিতে মঙ্গলবার থেকে রংপুর বিভাগের ৮টি জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট আগামী ২৫ নভেম্বর পর্যনত্ম স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
রংপুর বিভাগীয় কমিশনার জসিম উদ্দিনের দেওয়া আশ্বাসের প্রেড়্গিতে ধর্মঘট স্থগিত করা হয়। সোমবার রাত ৯ টা থেকে ১১ টা পর্যনত্ম নীলফামারী সার্কিট হাউজে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের এক বৈঠকে এই সিদ্ধানত্ম নেয় শ্রমিক নেতৃবৃন্দ।
বৈঠকে বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, রংপুর রেঞ্জের পুলিশের অতিরিক্ত বিভাগীয় পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান, নীলফামারী জেলা প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার আলমগীর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি আখতার হোসেন বাদল ও সাধারন সম্পাদক মোজাম্মেল হকসহ ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি আখতার হোসেন বাদল জানান, শ্রমিক নেতা এমএ মজিদের বিরম্নদ্ধে মামলাটির নিরপেড়্গ ও সুষ্ঠু তদনেত্মর আশ্বাসের প্রেড়্গিতে পরিবহন ধর্মঘট আগামী ২৫ নভেম্বর পর্যনত্ম স্থগিত করা হয়েছে। তবে আমাদের দাবির ব্যাপারে আমরা অটল।
উলেস্নখ্য, কিছুদিন পূর্বে রংপুরের আওয়ামীলীগ নেতা যাদুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের মামলায় শ্রমিক নেতা এমএ মজিদকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হলে পুলিশ মজিদকে আটক করে। মজিদের মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

Posted in জেলার খবর, ঠাকুরগাঁও, পঞ্চগড়0 Comments

আজ থেকে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আজ মঙ্গলবার থেকে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরম্ন হচ্ছে। মোটর পরিবহন শ্রমিক নেতা এম.এ মজিদের মুক্তির দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে।
পরিবহণ নেতারা জানায়, ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, রংপুর বিভাগীয় কমিটি এবং রংপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম.এ মজিদকে দুইটি ষড়যন্ত্রমুলক মামলায় গত ৩১ অক্টোবর গ্রেফতার করা হয়েছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে বৃহত্তর দিনাজপুরের ৩টি এবং রংপুরের ৫টি জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরম্ন করা হচ্ছে। ধর্মঘট চলাকালীন সময়ে বাস, মিনিবাস, ট্রাক, ট্যাংকলরি, কভার্ডভ্যান ও কোচসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক জানান, ইতিমধ্যে প্রতিটি জেলায় মাইকিং করে ধর্মঘটের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যনত্ম আমাদের আন্দোলন চলতে থাকবে। এতে এ বিভাগের ৮টি জেলার ১৮টি শ্রমিক সংগঠন সমর্থন জানিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদল জানান, ষড়যন্ত্রমূলকভাবে ২টি মিথ্যা মামলা দায়ের করে এম.এ মজিদকে হয়রানী করার অপকৌশল চালানো হচ্ছে। এছাড়াও তাকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। আমরা আমাদের শ্রমিক নেতার মুক্তি চাই।
এর আগে গত ২ নভেম্বর দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভায় বসেন পরিবহন শ্রমিকরা। সেখান থেকে তারা আটক মজিদের মুক্তির দাবিতে আন্দোলনের যাওয়ার সিদ্ধানত্ম নেয়। এরপর ওই দিন সন্ধ্যায় দিনাজপুর প্রেসকাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ওই কর্মসূচী ঘোষণা করা হয়। ##

Posted in অপরাধ, জেলার খবর, ঠাকুরগাঁও, পঞ্চগড়0 Comments

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা শুরু

আটোয়ারী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড় জেলার আটোয়ারীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা গত ১০ নভেম্বর হতে শুরু হয়েছে। প্রতি বছরের ন্যায় হিন্দু সমপ্রদায়ের রাশ পূর্ণিমার রাতে রাশ ঘুরানোর মধ্য দিয়ে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠ সংলগ্নে ১মাস ব্যপি এ মেলার শুভ উদ্ভোধন করেন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও মেলার প্রধান পৃষ্ঠপোষক মো: মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঞ্চগড় ও মেলা কমিটির সভাপতি মো: তোফাজ্জল হোসেন মিয়া উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেলার পৃষ্ঠপোষক মো: তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও মেলার সাবেক সম্পাদক মো: কামরুজ্জামান গোলাপ, মেলার বর্তমান সম্পাদক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার শাহরিয়ার রহমান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো: দেলোয়ার হোসেন, আটোয়ারী থানা অফিসার ইনচার্জ মো: মজনুর রহমান প্রমুখ। অপর দিকে মেলার ঐতিহাসিক আদিস্থান আলোয়াখোয়ায় ৩দিন ব্যপি মেলা ও পুঁজার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। জানা যায় এলাকার তদানিন্তন জমিদার শ্যামা প্রসাদ ওরফে বাচ্চা বাবু এ মেলার সুচনা করেন। ঐসময় এপার বাংলা ওপার বাংলা মিলে জমজমাট মেলা বসত আলোয়াখোয়ার বর্তমান বর্ষালুপাড়া থেকে লাহীড়ি পর্যন্ত বিশাল এলাকা জুড়ে। মেলায় হাতী,ঘোড়া,উট, গরু,ছাগল,ভেড়া,গাধা সহ রকমারী আসবাব পত্রের মহাসমরাহ ছিল। পরবর্তিতে জমিদারি প্রথা উঠে যাওয়ায় শ্যামা প্রসাদ বাবুর মৃত্যুর পর মেলার ভাটা পরে। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় স্বাধীনতার পর মেলা প্রায় বন্ধ হয়ে যায় শুধু পুজাঁ আর্চনা হয়ে আসে। বিগত ৯১এর বিএনপির শাসনামলে তৎকালীন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মির্জা গোলাম হাফিজের ঐকান্তিক প্রচেষ্টায় মেলাটি মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ন প্রতিষ্ঠিত হয়। সে সময় মেলায় প্রদর্শনী সহ জাকজমক ভাবে জমে উঠে মেলাটি। মেলায় হাতী বিক্রয় না হলেও ঘোড়া সহ নানা রকমারি আসবাবপত্র ও বিনোদনে ভরপুর ছিল। কিন্তু বিগত ৩বছর ধরে মেলা জমে উঠছেনা। এতে এলাকার সাধারন জনগন প্রশাসন সহ রাজনৈতিক দল ও বর্তমানকার অশিল বিনোদনকে দায়ী করছেন। #

Posted in পঞ্চগড়, সংস্কৃতি0 Comments

বোদায় ৪৪ বোতল ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা আটক

বোদা (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বোদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে উপজেলার ফুটকিবাড়ি করতোয়া নদীর ঘাট থেকে ৪৪ বোতল ফেন্সিডিল সহ শাহ আলম নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে, এসময় অপর একজন মাদক বিক্রেতা পালিয়ে যেতে সম হয়েছে। এব্যাপারে শাহ আলম ও এমদাদুল হক নামের দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বোদা থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বোদা থানার এসআই আবুল কালাম আজাদ জানান গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিল সহ মাদক বিক্রেতা শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়।

Posted in অপরাধ, পঞ্চগড়0 Comments

বোদা নগরকুমারী প্রাথমিক বিদ্যালয় জেলার অনুকরণীয় শিা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে

বোদা (দিনাজপুর নিউজ ডট কম) ॥ শিখন শেখানোর পদ্ধতি প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব, পরিচালনা কমিটির কার্যকারিতা শিকদের পেশাদারিত্ব, শিক শিার্থী ও অভিভাবকের নিবিড় সর্ম্পকের সম্বন্বিত প্রচেষ্টার মাধ্যমে, শিার মান উন্নয়নে কার্যকরী প্রদপে গ্রহন করার ফলে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নগর কুমারী সরকারী প্রাথমিকটি জেলার অনুকরণীয় শিা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। শুধু শ্রেনী ক েও হোম ওর্য়াকে সীমাবদ্ধ না রেখে শিার্থীদের জন্য শিাকে আনন্দময় ও উপভোগ করে শিা প্রতিষ্ঠানে খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি শিার্থীদের শারিরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহন করার ফলে ৩ শত ছাত্র- ছাত্রী নিয়ে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নগরকুমারি সরকারী বিদ্যালয়টি শিা েত্ের একটি মডেল হয়ে উঠেছে। বিদ্যালয়ের শিার্থীরা শিা,স্বাস্থ্য, পরিবেশ, শৃঙ্খলা, নিয়ম ও মানবিকতা সকল বিষয়ে সচেতন। তাদের দৈহিক ও মানসিক বিকাশে খেলাধুলা, সংস্কৃতি চর্চা, চিন্তাভাবনা প্রকাশে দেয়াল পত্রিকা, লাইব্রেরিতে বসা,কাব স্কাউটসে সংগঠিত হওয়া ও সামাজিক বিকাশে নানা বিষয়ে জ্ঞানদান,বুদ্ধি বিকাশ ঘটাতে বির্তক প্রতিযোগীতা, গুনি ব্যক্তিদের জীবনি, উচ্চ কাশের উপকরন চিহিৃত করণের মাধ্যমে আশাবাদি করে গড়ে তোলা হয়। শিশুদের স্কুলে আসতে আকৃষ্ট করে এবং ধরে রাখতে সম হয়েছে এমন শিা পদ্ধতি ও ব্যবস্থা। নিজ নিজ কাশের বন্ধুদের নিয়ে জন্মদিন পালন । শিশুরা যাতে সুন্দর পরিবেশে নিজেদের বিকাশ ঘটাতে পারে সে জন্য উপকরন, শিশু কেন্দ্রিক শিা পদ্ধতি প্রয়োগ করার মধ্য দিয়ে আর্কষনী পাঠদান পদ্ধতি তাদের বিদ্যালযের প্রতি আকৃষ্ট করে শিশুদের আনন্দিত করে তোলে। ফলে শ্রেনী ক েশতভাগ উপস্থিতি ও পরিায় শতভাগ পাশ নিশ্চিত হয়েছে। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং পুষ্টিহীনতা ও শিা গ্রহনে অমনিযোগীতা দুর করনে চালু করা হয়েছে দুপুরের খাবার কর্মসুচি। শিার সুষ্ঠ পরিবেশ তৈরির ল েশিকদের সর্বোচ্চ গুরুত দিয়ে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত ও কার্যকরী করতে বিদ্যালয় পরিচালনা কমিটি প্রয়োজনীয় সহায়তা প্রদান করে , নিয়মিত বিদ্যালয় পরির্দশন করে লেখা পড়ার মান বেগবান করেতে বিশেষ ভুমিকা রাখছে। নিয়মিত সভা করে অনুপস্থিত শিার্থীদের বিষয়ে খোজখবর নেয়া এবং তাদের নিয়মিত করতে বাড়ী বাড়ী গিয়ে অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে দায়িত্বশীল মনভাব গড়ে তোলা, সময় মত স্কুল শুরু হওয়া, শিকদের উপস্থিতি, স্কুলে অবস্থানের সময় ও পাঠদান পদ্ধতি নিয়মিত পর্যবেনে রাখেন প্রধান শিকিা। যা শিশুদের শিার গুনগত মান নিশ্চিত করতে বিশেষ ভুমিকা রাখছে। শিাদান পেশাকে শুধু চাকরি হিসাবে না নিয়ে, দায়িত্ব বোধের দায় বদ্ধতা নিয়ে গতানুগতিক শিাদান পদ্ধতি থেকে বেড়িয়ে এসে আধুনিক চিন্তা চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে প্রতিটি বিদ্যালয়ে মান সম্মত শিাদানের উদ্যোগ নেয়া হলে তৈরি হবে আগামী দিনের ভবিৎষত। বিদ্যালয়ের প্রধান শিকিা হুসনে আরা বলেছেন, সকল প্রকার নৈতিকতা ও দায়িত্ব বোধ নিয়ে পরিচালিত এই বিদ্যালয়টির সুনাম আজ সবার মুখে মুখে।
খোরশেদ আলম

Posted in অপরাধ, পঞ্চগড়, শিক্ষা0 Comments

ঈদ-উল-আযহা উপল েপঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ৮ দিন বন্ধ

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঈদ-উল-আযহা উপলড়্গে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বন্দরে মালামাল আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
স্থলবন্দর সুত্র জানায়, ঈদ-উল-আযহা উপলড়্গ্যে ৬ থেকে ১৩ নভেম্বর পর্যনত্ম ৮ দিন বন্দরে আমদানি-রপ্তানীসহ সব কার্যক্রম বন্ধ থাকবে।
সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাশেম প্রধান এ প্রতিবেদককে জানিয়েছেন, ছুটি শেষে ১৪ নভেম্বর থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে স্বাভাবিকভাবে সব কার্যক্রম চলবে।#

Posted in অর্থনীতি, পঞ্চগড়0 Comments

আজ আটোয়ারী গণহত্যা দিবস

আটোয়ারী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আজ ৫ নভেম্বর পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুরের পুরানা দীঘির পাড় গণহত্যা দিবস। এই দিনে পাক হানাদারদের বুলেটে ১১জন নিরীহ মানুষ মাটিতে লুটে পড়েন। শুধু তাই নয়, নরপশুরা গ্রামবাসী ঐ ১১ জনের নিজ হাতে উপজেলার মির্জাপুরের পুরানা দীঘির পাড়ে কবর খুড়ে নিয়ে তাদেরকে বুলেট বিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করে ঐ গর্তে গণকবর দেয়। দীর্ঘ ৩৮ বছর অতিবাহিত হলেও তাদের স্মরণে সরকারি কিংবা বে-সরকারি উদ্যোগে আজো পালিত হয় না কোন কর্মসূচি। তবে শহীদদের পরিচিতি ধরে রাখতে স্বাধীনতা যুদ্ধের সমর্থক মির্জাপুর গ্রামের মির্জা আবুল হোসেন লাল ১৯৯০ সালের ৯ মার্চ গণকবরটি চিহ্নিত করে একটি নাম ফলক এবং ৯ম জাতীয় সংসদ নির্বাচনের পর পঞ্চগড়-১ আসনের নির্বাচিত সাংসদ মোঃ মজাহারুল হক প্রধান গত ২০০৯ সালে নিহত ২০ জন শহীদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের উদ্বোধন করেন। যার কাজ শ্লথ গতিতে এ রির্পোট লেখা চলছে। উল্লেখ যে, প্রত্যদর্শীদের বর্ণনা অনুযায়ী সেদিন হানাদার বাহিনী আর তাদের দোসর রাজাকার আল বদররা উপজেলার ঝলঝলী, পাটশিরী হাট, তেলিপাড়, দ্বাড়িয়ামুনি, ছেপড়াঝাড়, দিঘীরপাড়, ধারিয়াখুড়ি সহ বিভিন্ন জনপদে লুটতরাজ, অগ্নিসংযোগ ও নারী নির্যাতন চালায়। এ সংবাদ পেয়ে অকুতোভয় মুক্তিযোদ্ধারা এগিয়ে এসে পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদরদের উপর আক্রমণ চালায় এবং জয়ী হয়। আটোয়ারীর ঐ গণকবরটিতে শায়িত রয়েছেন- (১) তছলিম উদ্দীন (২) মোঃ রফিজুল ইসলাম (৩)মোঃ সাহাদুর আসলাম (৪) সানু মোহাম্মদ (৫) মোহাম্মদ আলী (৬) চৌধুরী মোহাম্মদ (৭) কাশেম আলী (৮) মােঃ পহির উদ্দীন (৯) রফিজ উদ্দীন (১০) খাকারু মোহাম্মদ ও (১১) শ্রী দর্শন চন্দ্র বর্ম্মন। #

Posted in পঞ্চগড়0 Comments

33 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ