Posted on 10 February 2012.
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চলতি বোরো মৌসুমে কৃষকেরা বোরো চাষাবাদে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে মাঠে কাজ শুরম্ন করেছে।
বালিয়ডাঙ্গী উপজেলায় এবারে দু’মাস লাগাতার তীর্ব্র শীত ও ঘনকুয়াশায় প্রায় এক তৃতীয়াংশ কৃষকের বোরো বীজতলা কোল্ড ইন্জুরি রোগে আক্রানত্ম হয়ে বীজতলা নষ্ট হয়ে গেছে। তারপরও পিছিয়েনেয় অত্র উপজেলার বোরো চাষিরা। বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে কৃষকেরা দলবদ্ধভাবে বোরো বীজতলা সংগ্রহ করে মাঠে রোওয়া রোপন কাজে ব্যাসত্ম রয়েছে। দুওসুও ইউনিয়নের কাজীবসত্মী গ্রামের কৃষক রমজান আলী জানান, বিগত দু’ বছর ধরে ধান চাষাবাদ করে উৎপাদনের লড়্গ্যমাত্র অর্জন করা হলেও বাজারে ধানের দাম অনুযায়ী লোকসান গুনতে হচ্ছে। এধরনরে বাজার দর থাকলে কৃষকরা ব্যাপকভাবে ধান চাষাবাদ থেকে বিরত থাকবে। তার পরিবারে ছয়জন সদস্যর খাওয়ার চাল ও সংসার সচল রাখার জন্য পরিবারের সকলকে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 30 January 2012.
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রসাশনের উদ্যোগে আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস্ চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান সুরাইয়া জেসমীন বিউটি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় বলেন বালিয়াডাঙ্গী বিভিন্ন গ্রামে আগে মাদক সেবীরা খোলামেলায় ফেন্সিডিল খাইতো, এখন পুলিশ বাহিনীর তৎপরতায় গোপনে মাদক সেবন করছে। মাদক বন্ধ করতে হলে এজন্য সীমান্তের বিজিবি বাহিনীকে প্রতিরোধ করতে আরো তৎপর হতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাড়িয়া ইউ’পি চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, ধনতলা ইউ’পি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর, আমজানখোর ইউ’পি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বড়বাড়ী ইউ’পি আকরাম আলী, দুওসুও ইউ’পি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন-চার্জ প্রতিনিধি এস আই সরওয়ার্দী হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 26 January 2012.
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা ॥ শুধু পুলিশ দিয়েই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আমাদের সকলকে মানসিকতার পরিবর্তন করতে হবে। বেকার যুবকদের বখে যাওয়া অভিভাবকদের অদুরদর্শীতার কারণে প্রতিনিয়তই মাদকাসক্তের ঝুকিেতে রয়েছে বালিয়াডাঙ্গী উপজেলা। অনেক সচেতন অভিভাবক চিন্তিত তাদের সন্তানদের নিয়ে। তাই মাদক নিয়ন্ত্রণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। গতকাল বুধবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ফোরাম উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান mgš^qKvix ও জেলা পুলিশ সুপার মো. শাহ্ আলম একথা বলেছেন। তিনি আরোও বলেন বালিয়াডাঙ্গী উপজেলা একটি মাদক প্রবণ এলাকা, খুব সহজে উপার্জন করা যায় একারণে এলাকার অনেকে মাদক ব্যবসার দিকে ঝুকেছে। আমরা মাদক ব্যবসায়িদের নামের তালিকা প্রস্তুত করেছি। তাদের সম্পর্কে খোজখবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, তারা বালিয়াডাঙ্গী উপজেলা ছাড়াও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করছে। মাদক নিয়ন্ত্রণে এলাকার মানুষকে সম্পৃক্ত হতে হবে। একটি থানা বা জেলায় যে পরিমান পুলিশ রয়েছে তার চেয়ে অধিক পরিমানে অপরাধ সংঘটিত হচ্ছে এবং অপরাধির সংখ্যাও অনেক। জেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। শুধু পুলিশ দিয়েই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের সকলকে মানসিকতার পরিবর্তন করতে হবে। পুলিশকে সহায়তা করতে জনগণকে এগিয়ে আসতে হবে। সঠিক তথ্য সরবরাহ করলে পুলিশ নিশ্চয় সব রকম অপরাধের ব্যাপারে ভূমিকা রাখবেন। জনগন ও পুলিশ একসাথে কাজ করলে এলাকার সবাই আমরা ভালো থাকতে পারবো। আপনার যদি ও,সি কে তথ্য দিয়ে সহায়তা না পান তাহলে আমাকে সরাসরি ফোন অথবা এসএমএস করবেন। আমরা আপনাদের নিয়ে একসাথে কাজ করতে চাই।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন কমিউনিটি পুলিশিং ফোরাম সারাদেশে ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রম হাতকে শক্তিশালী করতে পুলিশকে সহযোগিতা করতে হবে, তাহলে দুওসুও জিয়াখোর গ্রাম মাদকমুক্ত এলাকা হিসাবে বালিয়াডাঙ্গী উপজেলার একটি মডেল গ্রাম হিসাবে পরিচিতি লাভ করবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না। আলোচনা সভায় ৫নং দুওসুও ইউপি’র চেয়ারম্যান মোখলেসুর রহমান চৈৗধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, স্থানীয় ইউ’পি সদস্য আব্দুস সামাদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন-চার্জ শামীম হাসান সরর্দার, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, থানার এসআই মামুন, এএসআই নজরুল ইসলাম ও তাদের সঙ্গীয় ফোর্স।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 23 January 2012.
বালিয়াডাঙ্গী (ঠাকিুরগাঁও) সংবাদদাতা ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বড় পারুয়া গ্রামে গত শনিবার সন্ধ্যা ৭টায় পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৪ মাদক সেবিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরদিন তাদের ছেড়ে দেয় বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশ গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড় পারুয়া গ্রামে অভিযান চালিয়ে ২টি মোটর সাইকেলসহ মাদক সেবনকালে পুলিশের হাতে-নাতে দুই নারী ও পুরুষসহ চার জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলা শহরের জাহাঙ্গীর (২৮), রবিউল (২৭), আব্দুর রশিদ এর স্ত্রী মনি আক্তার(২২), খোচাবাড়ীর মরিয়ম আক্তার(২১)।
এঘটনায় এলাকার জনমনে ব্যাপক প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্-চার্জ শামীম হাসান সরর্দার জানান, মাদক বিক্রেতাদের বাড়ীর পাশ্বে ঘুরা ফেরা করতে দেখে তাদেরকে সন্দেহ জনকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের কাছে মাদকদ্রব্য না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়। এদিকে এলাকাবাসীর একটি সূত্রে জানায়, বড় পারুয়া গ্রামে গত সোমবার সন্ধ্যা ৭টায় পুলিশ অভিযান চালিয়ে হাতে-নাতে মাদক সেবনকালে নারী, পুরুষসহ ৪ মাদক সেবিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরে থানা পুলিশ গত রবিবার সকালে তাদের ছেড়ে দেয়।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 20 January 2012.
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) সংবাদদাতা : ধৃত বাই-সাইকেল চোরকে থানায় সোপর্দ করতে গিয়ে মালিকসহ স্থানীয় গণ্যমান্য ৭ ব্যক্তি থানায় আটক হয়। আটক হবার ৭ ঘন্টা পর তাদের ছেড়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বালিয়াডাঙ্গী থানায় ।
জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি সংঘবদ্ধ সাইকেল চোরের দল মটরসাইকেল যোগে গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বাজারে জনৈক সোহেল রানার বাই-সাইকেল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় জনতার নিকট হাতে-নাতে ধৃত হয়। তার ব্যবহৃত মটরসাইকেলটি স্থানীয় জিম্মায় রেখে ধৃত সাইকেল চোর আব্দুর রাজ্জাককে (৪০) বালিয়াডাঙ্গী থানা পুলিশের নিকট সোপর্দ করে। ওইদিন রাত ৯ টায় সাইকেল মালিক সোহেল ও তার পিতা কুসুমউদ্দীন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বালিয়াডাঙ্গী থানায় চোরের বিরুদ্ধে এজাহার দিতে গেলে সেখানে থানার অফিসার ইন-চার্জ শামীম হাসান সরদার তাদের অভিযোগ গ্রহণ না করে রাত ৩ টা পর্যন্ত তাদের থানায় বন্দি করে রাখে। পরে থানা কর্তৃপক্ষ সাইকেল চোর আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ তুলে সাইকেল মালিকসহ ওই গণ্যমান্য ব্যক্তিদের ফাঁসানোর উদ্দেশ্যে এজাহার প্রস্তুত করে মামলার হুমকি প্রদান করে। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেসুর রহমান চৌধুরী’র বাড়ি থেকে সাইকেল চোরের মটর সাইকেলটি থানায় নিয়ে আসে। সাইকেল চুরির মামলা না নিয়েই অবশেষে রাত ৩ টার দিকে স্থানীয় ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে অভিযোগকারী বাই-সাইকেল মালিকসহ গণ্যমান্য লোকজনদের পুলিশ ছেড়ে দেয়। সাইকেল চোর আব্দুর রাজ্জাক পুলিশের নিকট জবানবন্দিতে জানায়, চোরাই সাইকেল বেচা-কেনার ব্যবসায়িক সুবাদে সে বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামের সাইকেল ব্যবসায়ী সাইফুল ইসলাম †g¤^v‡ii বাড়িতে দাওয়াত করতে আসে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় অনেক চুরির মামলা রয়েছে। এদিকে গতকাল শুক্রবার বালিয়াডাঙ্গী থানা পুলিশ সাইকেল চোর আব্দুর রাজ্জাককে ৫৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠায়।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার-ইনচার্জ শামীম হাসান সরদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি চক্র সাইকেল চোর আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মটর সাইকেলটি নিয়ে নানা ষড়যন্ত্র শুরু হলে তা উদ্ধারের পর অভিযোগকারী সাইকেল মালিক ও তাদের লোকজনকে ছেড়ে দেয়া হয়।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 18 January 2012.
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় ইসলামপুর জেলার গোয়ালপুকুর থানার সীমান্তরক্ষী বাহীনি সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসি ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় ইসলামপুর জেলার গোয়ালপুকুর থানার সীমান্তরক্ষী বাহীনি সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
জানাগেছে, গত সোমবার ভোর ৫ টায় বাংলাদেশী গরু ব্যবসায়ী মতিউর রহমান মতি রত্নাই সীমান্তের ৩৮২/৩ এস পিলারের কাছে গেলে ভারতীয় সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পর দিন গতকাল মতিকে চোরাকারবারী সন্দেহে তাকে ভারতীয় গোয়ালপুকুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে পরে তাকে ইসলামপুর জেলহাজতে পাঠিয়ে দেয়। ঠাকুরগাঁও ৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, রত্নাই সীমান্তের এলাকা থেকে এক বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত হলে এবং তার পরিচয় পাওয়া গেলে এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আটক বাংলাদেশী মতিউর রহমান রত্নাই কাশিবাড়ী গ্রামের আয়েশ আলীর ছেলে বলে যানা গেছে।
উল্লেখ্য যে,
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 18 January 2012.
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) সংবাদদাতা ঃ মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হলে সমাজের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. শাহ্ আলম এ কথা বলেছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তেরকোনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজিত মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান mgš^qKvix জেলা পুলিশ সুপার মো. শাহ্ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিযাডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী। স্থানীয় ইউ’পি চেয়ারম্যান মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন-চার্জ শামীম হাসান সরর্দার, প্রভাষক সোহেল রানা, স্থানীয় সাবেক ইউ’পি সদস্য মজিবর রহমান প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভপতি আবুল কালাম আজাদ, দিগন্ত টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশিদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 09 January 2012. Tags: বালিয়াডাঙ্গীর তিনটি ইউনিয়নের ছাত্রদলের সম্মেলনে নতুন কমিটি গঠিত
বালিয়াডাঙ্গী (দিনাজপুর নিউজ.কম) প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার দুপুর ২ টায় লাহীড়ি বাজারের সাদেক হাসকিং মিল চাতালে ছাত্রদলের সম্মেলনে তিনটি ইউনিয়নের নতুন কমিটি গঠন পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সহ-সভাপতি মিঞা মো.সাইফুল্লাহ কলম বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও পাড়িয়া ইউপি’র চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান।
আলোচনা সভায় ধনতলা ইউনিয়ন ছাত্রদলের আহব্বায়ক আব্দুস সালাম জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মামুন আকতার সবুর, যুগ্ম্ন আহব্বায়ক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাহিন আক্তার, ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, চাড়োল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুর রহমান মানিকসহ তিনটি ইউনিয়নের বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ‰¯^ivPvix কায়দায় দেশ পরিচালনা করছেন, গণতন্ত্রের পক্ষে কেউ কথা বললে, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। দেশের ¯^vaxbZv, সার্বভৌমত্ব আজ বিপন্ন। দেশকে রক্ষা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ জুলুমবাজ সরকারের পতন ঘটানো সম্ভব হবে।
আলোচনা শেষে পাড়িয়া, চাড়োল ও ধনতলা ইউনিয়ন শাখার তিনটি ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দের সর্ব সম্মতিত্রমে পৃথক পৃথক ভাবে প্রতিটি ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়।
নব গঠিত কমিটির সদস্যরা হলো- ১ নং- পাড়িয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি- নজরুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক- আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক- শাহ্ আলম।
২নং- চাড়োল ইউনিয়নের সভাপতি- আলমগীর, সাধারণ সম্পাদক- মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক- জয়নাল আবেদীন। ৩ নং- ধনতলা ইউনিয়নের সভাপতি- আব্দুস সালাম জুয়েল, সাধারণ সম্পাদক- সেলিম জাবেদ, সাংগঠনিক সম্পাদক- চাঁন মিঞা, যুগ্ম সম্পাদক- মো. আব্দুস সামাদ।
Posted in জেলার খবর, ঠাকুরগাঁও
Posted on 16 December 2011. Tags: রাণীশংকৈলে সাড়ম্বরে বিজয় দিবস পালিত
রাণীশংকৈল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায়, সাড়ম্বরে পালিত হয়েছে। ১২-০১ মিনিটে ৩১বার তোপধ্বনি ও মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়া দিঘি স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও পরিষদ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন, ওয়ার্কার্স পার্টি, পৌরসভা, অফিসার্স কাব, রাণীশংকৈল ডিগ্রি কলেজ ও মহিলা ডিগ্রি কলেজ সহ অন্যান্য শিা প্রতিষ্ঠান, রাণীশংকৈল প্রেসকাব ও উপজেলা প্রেসকাব সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে পুষ্পার্ঘ অর্পন করে। সকাল ৯ টায় ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্র-ছাত্রিদের কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও বিভিন্ন খেলাধূলা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে একই মাঠে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মেয়র মখলেসুর রহমান, অধ্য (ভারপ্রাপ্ত) ওবায়দুল হক, থানার ওসি জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে প্রায় দুইশত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে বিশেষ সম্মাননা উপহার দেয়া হয়। এই সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকেও পুরস্কার দেয়া হয়। বিকেলে একই মাঠে উপজেলা একাদশ বনাম পৌর একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
Posted in ঠাকুরগাঁও
Posted on 11 December 2011. Tags: বালিয়াডাঙ্গীর এক কিশোর সড়ক দূঘটনায় নিহত
বালিয়াডাঙ্গী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল হাট গ্রামের রাসেল (১২) নামে এক কিশোর হরিপুর উপজেলার মুন্নাটুলি নামকস্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে।
হরিপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, গতকাল রোববার দুপুরে মুন্নাটুলি নামকস্থানে আলু বঝাই একটি ট্রাকের চাপায় কিশোর রাসেল ঘটনাস্থলেই মারা যায়। রাসেলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল হাট গ্রামে বলে পুলিশ জানায়। সে হরিপুরে তার নানার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 11 December 2011. Tags: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিডিআর কর্মকর্তার মাতা নিহত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক গৃহবধূ নিহত হয়েছে।
গতকাল রোববার সকালে রানীশংকৈল উপজেলার ননতলী গ্রামের আমির আলীর স্ত্রী রেহেনা বেগম (৩০) ভ্যানযোগে বাজারে যাওয়ার সময় দ্রুতগামী ভটভটির ধাক্কায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রেহেনা মারা যায়। দিমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়। এব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।##
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 06 December 2011. Tags: বালিয়াডাঙ্গীতে নিরীহ কৃষকদের জমিতে আবারো হামলা চালিয়েছে ভূূূূূমিদস্যুরা
বালিয়াডাঙ্গী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কিসমত পলাশবাড়ী (পিতাইচড়ি) গ্রামে নিরীহ কৃষকদের ভোগদখলীয় জমি পরপর তিনবার দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে ব্যর্র্থ হয়ে গতকাল মঙ্গলবার আবারো তাদের আবাদি জমি জবর দখলের উদ্দেশ্যে হামলা চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র ভূমিদস্যুরা অবৈধ জমি দখল হতে সটকে পড়ে। বারবার অবৈধ দখলদারদের স্থানীয় থানা পুলিশ জমির কাগজ-পত্র নিয়ে থানায় উপস্থিত হতে বললেও তারা পুলিশের কথায় কর্ণপাত করছে না। ভূমিদস্যুুদের অবৈধ দখলের ঘটনায় পুলিশের বারবার নিষেধ সত্ত্বেও ভূমিদস্যুদের অপতৎপরতায় স্থানীয় থানা পুুলিশ ও নিরীহ কৃষক পরিববারটি অতিষ্ঠ হয়ে পড়েছে।
স্থানীয় পুলিশসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কিসমত পলাশবাড়ী (পিতাইচড়ি) গ্রামের আলহাজ্ব জাহিরউদ্দীনের পুত্র আমিরুল ইসলাম ও তার অপরাপর ভাইদের রেকর্ডিয় ও পৈত্রিক জমিতে একই গ্রামের প্রতিপ মেহেদী মাসুদসহ একটি সংঘবদ্ধ দল গম ফেলে হালচাষ করতে থাকলে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র অবৈধ দখলদাররা সটকে পড়ে। এদিকে গত ৩০ নভেম্বর আমিরুল ইসলাম তাদের অপর একটি জমিতে হালচাষ করতে গেলে ওই সময় সংঘবদ্ধ চক্রটি তাদেরকে চাষাবাদে বাধা সৃষ্টিপূর্বক হামলা চালায়। অপরদিকে গত ২৯ নভেম্বর গভীর রাতে আমিরুল ইসলাম এর সহোদর ভাই তসিরুল ইসলামের অপর একটি আবাদি জমিতে কাঁচা ঘর-বাড়ি তোলা শুরু করলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ দখলদারদের ঘর নির্মাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরেরদিন সকালে ওই চক্রটি আবারো আমিরুল ইসলামের বসতভিটায় কিছু শিশু চারা গাছ লাগিয়ে চলাচলের রাস্তা বন্ধ ও অপর একটি জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ঘর নির্মাণ সামগ্রী উদ্ধার করার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের লোকজন অবৈধ দখলদারদের হাতে অবরুদ্ধ হয়। পরে ঠাকুরগাঁও থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ঘর নির্মাণ সামগ্রী উদ্ধার করে। এ ব্যাপারে ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমিরুল ইসলাম বাদি হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, গতকাল মঙ্গলবার আবারো ওই অসহায় কৃষক পরিবারটির আবাদি জমি দখলের উদ্দেশ্যে ওই চক্রটি হামলা চালিয়ে গম বীজ ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পাওয়া মাত্র ভূমিদস্যুরা অবৈধ জমি দখল হতে সটকে পড়ে। বারবার অবৈধ দখলদারদের স্থানীয় থানা পুলিশ জমির কাগজ-পত্র নিয়ে থানায় উপস্থিত হতে বললেও তারা পুলিশের কথায় কর্ণপাত করছে না। ভূমিদস্যুুদের অবৈধ দখলের ঘটনায় পুলিশের বারবার নিষেধ সত্ত্বেও ভূমিদস্যুদের অপতৎপরতায় স্থানীয় থানা পুুলিশ ও নিরীহ কৃষক পরিববারটি অতিষ্ঠ হয়ে পড়েছে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই সরওয়ার্দি হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামি শুক্রবার সকাল ১০ টায় উভয়পকে জমির কাগজ-পত্র নিয়ে থানায় উপস্থিত হবার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 26 November 2011. Tags: পীরগঞ্জের নধাবাড়ী-ভাদুয়া ব্রীজটি এখন মরণ ফাঁদ
পীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিযনের নধাবাড়ী হতে ভাদুয়া সড়কে অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত ব্রীজটির একাংশ ভেঙ্গে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। অর্ধেক ভাঙ্গা অংশ দিয়েই চলাচল করছে মানুষ। সাইকেল মোটর সাইকেল ছাড়া এ সড়ক দিয়ে অন্যান্য যানবাহন চলাচল রয়েছে বন্ধ।
ব্রীজটির দড়্গিন অংশ ভেঙ্গে গিয়ে হেলে পড়েছে। ফলে এলাকার লড়্গাধিক মানুষ ঔ ব্রীজের উপর দিয়েই জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। সৈয়দপুর ইউনিয়নের ভাবনাগঞ্জ-ভাদুয়া গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত ব্রীজটির একাংশ ধ্বসে গিয়ে ঝুকিপূর্ন হয়ে রয়েছে। আশে-পাশের গ্রামের সাথে সংযোগ রড়্গকারী এব্রীজটি নির্মানের পর থেকে সংস্কার না হওয়ায় সমপ্রতি ধ্বসে যায়। এরপর এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিদের উদ্যোগে বাশের চাটাইয়ের বেড়া দিয়ে কোন রকমে সাধারন মানুষের চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে ব্রীজটি সম্পূর্ন রম্নপে ভেঙ্গে গিয়ে দুপাড়ের লড়্গাধিক মানুশের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে ব্রীজ সংলগ্ন সড়কের বেশীর ভাগ মাটি ড়্গয়ে গিয়ে জনগনের চলাচলে বিঘ্নের সৃষ্টি করেছে। ব্রীটিশ আমলে নির্মিত এ ব্রীজটির সংস্কার আবশ্যক হলেও উপজেলা প্রকৌশল বিভাগের এ বিষয়ে কোন মাথা ব্যাথা নেই। পাশ্ববর্তী যুক্তিপাড়া গ্রামের লুৎফর রহমান ও কোষাবন্দরের রকশেদ আলী বলেন ব্রীজটির সংস্কার না থাকায় যে কোন মুহূত্বে ভেঙ্গে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ব্রীজটির উপর দিয়ে পাশ্ববর্তী ভাদুয়া, নধাবাড়ী সহ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে। সম্পূর্নরম্নপে ভেঙ্গে পড়ার আগেই ব্রীজটি পূন: নির্মান করা অপরিহার্য হয়ে পড়েছে।
Posted in অর্থনীতি, ঠাকুরগাঁও
Posted on 23 November 2011. Tags: ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়ারী গ্রেফতার
ঠাকুরগাঁও (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ে র্যাফেল ড্র’র নামে অবৈধভাবে জুয়া বসানোর অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাতে ১০ জুয়ারীকে গ্রেফতার করেছে। এ সময় জুয়ার বোর্ড হতে লাধিক টাকা মূল্যের পুরস্কার সামগ্রী ও লটারীর টিকিটের মুড়ি জব্দ করে।
ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপকুরী ইউনিয়নের কার্তিকতলা বাজারে কিছু সংখ্যাক যুবক ১০ টাকার টিকিটে পুরস্কার প্রদানের ঘোষনা দিয়ে র্যাফেলে ড্র এর নামে জুয়ার আসর বসায়। দিনব্যাপী মাইকিং করে টিকিট বিক্রি শেষে রাতে ড্র এর আয়োজন করে। টিকিট কিনে পুরস্কার পাওয়ার আশায় হাজার হাজার মানুষ সেখানে সমবেত হয়। খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঠাকুরগাঁও থানা হতে ৪ ট্রাক পুলিশ কার্তিকতলা বাজারে যায় এবং র্যাফেল ড্র এর মঞ্চ ঘেরাও করে আবু তাহের (২৯), জাহাঙ্গীর আলম (১৯) আসান আলী (৩৫), কাঞ্চন (২৪), সইফুল (১৮), শ্রী কৃষ্ণ (২৩), নুরুন নবী(২৭), ফরিদ (২৩), মামুন (৩৫) ও সফিকুল (২০) নামে ১০ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় জুয়ারীদের কাছ থেকে পুরস্কারের সামগ্রী ও লটারীর টিকিট জব্দ করে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে। ঠাকুরগাঁও থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, ধৃত আসামীরা অবৈধভাবে লাভের আশায় কর্তৃপরে অনুমোতি ব্যাতি রেখে র্যাফেল ড্র এর নামে জুয়ার আয়োজন করে জুয়া আইনের ৪ ধারা তৎসহ দন্ডবিধির ২৯৪-(ক) ধারার অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 17 November 2011. Tags: বালিয়াডাঙ্গীতে মারপিটের ঘটনায় এসআই কোজড
বালিয়াডাঙ্গী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঠিকাদারসহ দুই যুবককে বিনা অভিযোগে বাড়ী থেকে তুলে নিয়ে আসে অমানসিক নির্যাতনের ঘটনায় বালিায়াডাঙ্গী থানার এসআই সামশুজোহা মন্ডলকে কোজড করা হয়েছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে মধ্যে বালিয়াডাঙ্গী গ্রামের ঠিকাদার বাহার আলীকে (২৫) ও দুওসুও ঢেুকনাপাড়ার সোলেমান আলীর ছেলে আবু সায়েদ ছুটুনকে (২৫) বাড়ী থেকে তুলে নিয়ে আসে। থানায় আনার পর রাতভর অমানসিক নির্যাতন চালিয়ে পরদিন সন্ধ্যায় রহস্যজনক কারনে তাদের ছেড়ে দেয়। পরে পরিবারের লোকজন তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করে। পুলিশ সুপারের আদেশে ঘটনায় সাথে জড়িত থাকার দায়ে এসআই সামশুজোহা মন্ডলকে গতকাল বৃহস্পতিবার সকালে কোজড করে ঠাকুরগাঁও আদালতে বদলী করা হয়।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 16 November 2011. Tags: ঠাকুরগাঁওয়ে ৪৭ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-১০
ঠাকুরগাঁও (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলায় ৪৭ বোতল ফেনসিডিলসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা মোটর সাইকেল ও কার যোগে ফেনসিডিল কিনে আসার পথে গ্রেফতার হয়।
গত মঙ্গলবার রাতে একদল মাদক বিক্রেতা একটি প্রাইভেট কার যোগে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়ুয়া গ্রামে মুকুম উদ্দীনের বাড়ীতে যায়। তারা ৪৪ বোতল ফেনসিডিল কেনা বেচার সময় পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিক্রেতা মুকুম উদ্দীন (৫৫) তার পুত্র আলিম উদ্দীন (১৪) ও ঠাকুরগাঁও সদর উপজেলার দণি সালন্দর মুসলিম নগর গ্রামের কফিল উদ্দীনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আকবর আলির মেয়ে লিমা আক্তার (২৫) গ্রেফতার করে।
ফেনসিডিল ব্যবসার সহযোগি হিসেবে ঠাকুরগাঁও রোড খানকাহ শরীফ মহলার রানা (২৮), সোহাগ (২৭), আবু সাঈদ (২২) ও রনি (২৩) কে গ্রেফতার করে এবং একটি হিরো হোন্ডা মোটর সাইকেল জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার বালিয়াডাঙ্গী থানায় পুলিশ সুপার শাহ আলম পরিদর্শন করে।
অপরদিকে ঠাকুরগাঁও সদর থানার রুহিয়া আজাদ মেলায় গাঁজা বিক্রির সময় পুলিশ লাল মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে সদর থানার কশালগাও বন্দরপাড়া গ্রামের রফিজ উদ্দীনের পুত্র। একই রাতে পুলিশ শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ফাজিলা ওরফে কালো (৩০) নামে এক মহিলাকে গ্রেফতার করে। পুলিশ তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
সাম্প্রতিক মন্তব্য