Posted on 19 May 2012. Tags: dinajpur, Dinajpurnews, দিনাজপুরে মাদক বিক্রির দায়ে ২ জনকে কারাদণ্ড
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরে মাদক বিক্রির দায়ে ২ মাদক ব্যবসায়ীকে ৩ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আব্দুর রহমান এই রায় প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আটক ২ জন শহরের বালুবাড়ী মহল্লার আব্দুল গফুরের পুত্র আব্দুল আলিম (৪৫) এবং মির্জাপুর গ্রামের সলিমউদ্দীনের পুত্র আবু সিদ্দিক (৪০)।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ আসলাম ইকবাল জানান, শনিবার সকালে শহরের মির্জাপুর সরকারী কলেজ মোড় থেকে গাজা বিক্রি করার সময় ১ কেজি গাজাসহ ২ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করা হয়। আটক ২ জন নিজের অপরাধ ¯^xKvi করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের প্রক্যেককে উপরোক্ত কারাদন্ডে দন্ডিত করার আদেশ দেন।
Posted in জেলার খবর
Posted on 19 May 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরে শালিসী বৈঠক চলাকালে পুলিশের উপস্থিতিতে বাদী হুমকী দেওয়ায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর কোতয়ালী থানা চত্বরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলেন- সদর উপজেলার খোদমাধবপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত: খাতির মোহাম্মদের ছেলে তবারক আলী (২৪), তোরাব আলী (৪০), খাদেমুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৩০) ও গলো (৩৫)।
দিনাজপুর কোতয়ালী থানার মামলা সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত: ভুলু মিস্ত্রির ছেলে হাফিজ উদ্দিনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৪ শতক জমি নিয়ে একই এলাকার কয়েকজনের সাথে বিরোধ চলছিল। গত ৪ মে দিবাগত রাতে ওই এলাকার খাদেমুল ইসলাম, তবারক আলী, তোরাব আলী, খোকন, জাহাঙ্গীর ও গলো হাফিজ উদ্দিনের জমিতে রোপন করা ৩০ শতক জমির প্রায় ৪০ মন পাকা ধান কেটে নিয়ে যায়। পরের দিন সকালে হাফিজ উদ্দিন জমিতে গিয়ে দেখে তার ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে হাফিজ উদ্দিন তাদেরকে ধান কাটার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা হাফিজ উদ্দিনকে লাঠিসোটা নিয়ে মারার জন্য এগিয়ে আসে এবং প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। এ ঘটনায় হাফিজ উদ্দিন বাদী হয়ে গত ৯ মে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। (মামলা নং-১৭)।
এ ব্যাপারে শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কল্যাণ চন্দ্র সাহা মামলা আপোশ-মিমাংসার জন্য আসামীদের ও বাদীপক্ষের সাথে শালিসী বৈঠক বসায়। এ সময় আসামীরা পুলিশের উপস্থিতিতে বাদীকে প্রাণনাশের হুমকী প্রদান করে। এতে পুলিশ তাৎক্ষনিকভাবে ৪ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।
এ ব্যাপারে এসআই কল্যাণ চন্দ্র সাহা জানান, পুলিশের উপস্থিতিতে বাদীকে হুমকী প্রদান করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
Posted in জেলার খবর
Posted on 19 May 2012. Tags: দিনাজপুরে ট্রাকে ডাকাতি ॥ নগদ টাকা ও মোবাইল ফোন লুট
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে ২টি ট্রাক আটক করে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল চালক ও হেলপারের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে ডাকাতদল চালবোঝাই ট্রাক নিয়ে যায়নি।
দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্রে প্রকাশ, গত শুক্রবার দিনগত রাত ১২টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল ব্রীজ নামকস্থানে রাস্তায় বেরিকেড সৃষ্টি করে ২টি মাল বোঝাই ট্রাক আটক করে। ট্রাক ২টি দিনাজপুর শহরের পুলহাট থেকে আতপ চাল নিয়ে ঢাকার নারায়নগঞ্জ যাওয়ার পথে ডাকাত দলের সদস্যদের রোষানলে পড়ে। অস্ত্রের মুখে জিম্মি করে (যার রেজি নং- ঢাকা মেট্রো-ট-১১-৪০১৭ এবং ঢাকা মেট্রো-ব-১৪-১৩২৪) ট্রাক চালক আরিফ হোসেন (৪০) ও কুদ্দুস (৪২)সহ ওই ২ ট্রাকের হেলপারকে আটক করে তাদের ৪টি মোবাইল ফোন এবং ২৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ঘন্টাব্যাপী ট্রাক ২টি ডাকাত দলের সদস্যদের হাতে জিম্মি হয়ে পড়লেও কোন পুলিশের টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলে ট্রাক আরিফ হোসেন জানান।
এব্যাপারে বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ নাসির উদ্দিনের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনার নিকট কিছুই জানেন না। তবে টহল পুলিশ ডিউটিতে ছিল কিনা সে বিষয়ে তিনি কোন উত্তর দিতে পারেননি।
Posted in জেলার খবর
Posted on 19 May 2012. Tags: dinajpur, Dinajpurnews, বিরামপুর সীমান্তে বিএসএফ’র গুলি ও ককটেলে নিহতের লাশ ফেরত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তে ভারতীয় সীমানত্মরড়্গী বাহিনীর (বিএসএফ) ককটেল নিড়্গেপ বিষ্ফোরন ও গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে।
শনিবার সন্ধ্যা ৬ টায় বিরামপুর সীমানেত্মর ২৯১ এর সাব পিলার ২০ এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সাইদুর রহমানের লাশ বিজিবি ও বিরামাপুর থানা পুলিশের নিকট হসত্মানত্মর করেন।
বিজিবি সূত্রে জানা যায়, লাশ হস্তান্তরের জন্য অনুষ্ঠিত পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ ব্যাটালিয়নের ভাইগড় কোম্পানী কমান্ডার ফরিদ হোসেন, দাউদপুর ক্যাম্পের কমান্ডার মোঃ হোসেন, বিরামপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, ২ নং কাটলা ইউনিয়নের চেয়ারম্যান এম সামছুল আলম। ভারতের বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আগ্রা কোম্পানী কমান্ডার এসি রানা এবং ভারতের হিলি থানার এএসআই দেবাশীষ মন্ডল।
এসআই মফিজুল ইসলাম জানান, নিহত সাইদুরের নাভীর নীচে অসংখ্য ছিদ্র ছিলো। তবে তার শরীরে কোন গুলির চিহ্ন ছিলোনা বলে তিনি জানান।
নিহত সাইদুর রহমানের ছোট ছেলে মোঃ লাখেন (২৩) পুলিশের নিকট থেকে তাঁর পিতার লাশ গ্রহন করেন বলে এসআই মফিজুল ইসলাম জানান।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে সীমান্ত পিলার ২৯০/২৫ (এ)-এর ভারতীয় ২শ’ গজ অভ্যন্তরে ভারতের ২৯ গোবিন্দপুর বলপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলাদেশীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলের আঘাতে বিরামপুর উপজেলার পলি মাহমুদপুর গ্রামের মৃত: আব্দুল গফুরের পুত্র সাইদুর রহমান চিকু (৫০) মাটিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সাইদুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।
Posted in Uncategorzed, জেলার খবর
Posted on 18 May 2012. Tags: dinajpur, Dinajpurnews, স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ উপকূলীয় ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রের অনুকরনে দেশের উত্তরাঞ্চলীয় নদী তীরবর্তী এলাকায় অবিলম্বে শীত দুর্গতদের আশ্রয় কেন্দ্র খুলতে দিনাজপুর নাগরিক ফোরাম সরকারের প্রতি আ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র ককটেল ও গুলিবর্ষনে এক বাংলাদেশী নিহত হয়েছে।
নিহত বাংলাদেশীর নাম সাইদুর রহমান চিকু (৫০)। তিনি বিরামপুর উপজেলার পলি মাহমুদপুর গ্রামের মৃত: আব্দুল গফুরের পুত্র ও পেশায় এক গরু ব্যবসায়ী।
এলাকাবাসী জানায়, বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে সীমানত্ম পিলার ২৯০/২৫ (এ)-এর ভারতীয় ২শ’ গজ অভ্যন্তরে ভারতের ২৯ গোবিন্দপুর বলপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলের আঘাতে সাইদুর রহমান চিকু মাটিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সাইদুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। বাকী গরু ব্যবসায়ীরা পালিয়ে এসে ঘটনাটি চিকুর পরিবারকে জানায়।
এ ব্যাপারে দিনাজপুর ফুলবাড়ী-৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তায়েব উল হক জানান,
দাউদপুর সীমান্তে চিকু নামে এক চোরাকারবারী নিহত হওয়ার কথা আপনারা যেমন শুনেছেন, তেমনি আমিও শুনেছি। বিএসএফকে ব্যাপারটি জানানো হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, পতাকা বৈঠক শেষে নিশ্চিত ভাবে বলা যাবে।
Posted in Uncategorzed, জেলার খবর, বিরামপুর
Posted on 18 May 2012. Tags: dinajpur, দিনাজপুরে ৯২ হাজার ৬শ মেট্রিক টন চাল এবং ৫ হাজার ৩শ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ খাদ্যের জেলা দিনাজপুরে এবারে খাদ্য অধিদপ্তর থেকে ৯২ হাজার ৬শ মেট্রিক টন চাল এবং ৫ হাজার ৩শ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার পুলহাট গুদামে সরাসরি কৃষকের নিকট থেকে ১শ মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে জেলায় ধান ও চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের নিকট থেকে ১ মেট্রিক টন ধান ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ। ধান প্রতি কেজি ১৮ টাকা এবং চাল ২৮ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। জেলায় ১ হাজার ৮৭৬টি অটো রাইসমিল এবং সাধারণ হাসকিং মিল রয়েছে। এরমধ্যে ৮১টি অটো রাইস মিল এবং ১ হাজার ৭৯৫টি সাধারণ হাসকিং মিল। চাহিদা অনুযায়ী অটো রাইস মিল এবং সাধারণ হাসকিং মিলে মালিকদের সাথে চাল সরবরাহ দেয়ার জন্য প্রত্যেক উপজেলা খাদ্য কর্মকর্তাগণ চুক্তি সম্পাদন কাজ শুরু করেছে। আগামী ১০ জুন পর্যন্ত মিল মালিকদের সাথে ধান ক্রয়ের চুক্তি সম্পাদন করা হবে।
অপরদিকে জেলার ১টি সিএসডি এবং ২৬টি এলএসডি গুদাম রয়েছে। গুদামের ধারণ ক্ষমতা ৮২ হাজার মেট্রিক টন। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত ১লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে। মজুদকৃত চাল ও গম দিনাজপুর থেকে ট্রেন ও ট্রাক যোগে অন্য জেলার গুদামে স্থানান্তর করতে খাদ্য অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করেছে। মজুদকৃত চাল ও গম সরিয়ে নেয়ার পর মিল মালিকদের সরবরাহকৃত চাল গুদামে নেয়া হবে।
জানা যায়, জেলায় ১ লক্ষ ৮০ হাজার ২২৫ হেক্টর জমিতে বোরো উৎপাদন অর্জিত হয়েছে। ফলন উৎপাদন হবে ৭ লক্ষ ৩০ হাজার মেট্রিক টন চাল।
দিনাজপুরের বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক নরেন চন্দ্র জানান, এবারে সঠিক সময়ে ধান ও চালের মূল্য সরকার নির্ধারণ করে দেয়ায় কৃষকের মধ্যে উৎসাহ বেড়ে গেছে। নির্ধারিত মূল্যে ধান ও চাল ক্রয় করা হলে উৎপাদিত খরচ উঠে আসবে।
Posted in জেলার খবর
Posted on 18 May 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরল উপজেলায় ২ টি ইউনিয়নে বহুল প্রত্যাশিত নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। উক্ত তফসিল অনুযায়ী বিরলের ৭ নং বিজোড়া ও নতুন ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের নির্বাচন হবে ১৯ জুন।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র গ্রহন ও মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪মে, যাচাই বাছাই ২৭মে, প্রত্যাহার ৩জুন এবং ভোট গ্রহন ১৯জুন।
৭নং বিজোড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৪৪। পুরম্নষ ভোটার সংখ্য ৬ হাজার ৪২২ ও মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার ২৪২ জন।
১১ নং পলাশবাড়ী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৮৬৮ জন। পুরম্নষ ৪ হাজার ৫০২ জন ও মহিলা ভোটার সংখ্যা ৪ হাজার ৩৩৬ জন।
৭ নং বিজোড়ায় ৯ টি কেন্দ্রে ৪৩ টি কড়্গে ও ১১ নং পলাশবাড়ীতে ৯ টি কেন্দ্রে ৩৩ টি কড়্গে ভোট গ্রহন করা হবে।
Posted in জেলার খবর
Posted on 18 May 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ সহ ১৫ দফা দাবীতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট ও বাকশিস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ১৭ মে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে যৌথ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট বাকশিস দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুজ্জামান সরকার, দিনাজপুর সদর উপজেলার সভাপতি মাহমুদুল হক সাবু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম কাজী, আশরাফ আলী, রোকনুজ্জামান, মোঃ আনোয়ার হোসেন, মামুনুর রহমান, জিয়াউর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, গোলাম মাওলা, মোসাদ্দেক হোসেন, হারিসুল ইসলাম, প্রনব বাবু, মাহবুবুল হক হেলাল, লাইসুর রহমান, মহিউদ্দীন, মোশাররফ হোসেন ডাল্টন, আল্লামা কামাল এ্যাপোলো, মোকছেদুল বাবু, রবিউল,সাহিনুর রহমান, মোমিনুল, ফরিদুল, ফজলুল করিম প্রমুখ।
দিনাজপুরের জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর মোঃ নজরুল ইসলাম।
Posted in জেলার খবর
Posted on 17 May 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের খানসামার উপজেলার গোয়ালডিহি গ্রামে স্কুল ভ্যানের সংঘর্ষে রেজা বাবু নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মানিত্মক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম রেজা বাবু (১৮)। সে খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের নিজামুদ্দিন সরকার পাড়ার ফজলে হকের ছেলে।
প্রত্যড়্গদর্শী ও খানসামা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার গোয়ালডিহি গ্রামের রাণীরবন্দর-খানসামা সড়কের জমির উদ্দিন শাহ্ খামারের সংলগ্ন সিএমইএস অফিসের সামনে কিন্ডারগার্টেন ভ্যানের সংঙ্গে রেজা বাবুর মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এতে সে গুরম্নত্বর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে G¨v¤^y‡jÝ যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হাসপাতালে সে মারা যায়। খানসামা থানার অফিসার্স ইনচার্জ আইয়ুব আলী ঘটনার সত্যত্বা ¯^xKvi করেছেন।
Posted in জেলার খবর
Posted on 17 May 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরে বিড়্গিপ্ত পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের মধ্যদিয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন ও আটক হয়েছে ১৬ জন। এছাড়াও নাশকতামুলক কর্মকান্ড চালাতে পারে এমন সন্দেহে আরোও ১৩ জনকে আটক করা হয়েছে।
সকাল থেকে দিনাজপুর বিএনপি জেলা কার্যালয় ঘিরে রাখে পুলিশ। দুপুরে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে মিছিলকারীরা একজোট হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিড়্গেপ করে। এতে পুলিশ পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে মিছিলকারীদের উপর লাঠিচার্জ করে। এতে বিএনপি’র প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়। এছাড়াও হরতালে পিকেটিং করার সময় ২ জনকে আটক করা হয়। আটকৃতরা হলেন- বাপ্পী ইসলাম ও জনি।
এদিকে বীরগঞ্জে হরতালের সময় পিকেটাররা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ২৫ মাইল নামক স্থানে অবরোধ করে। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ বাধে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশকে অবরম্নদ্ধ করে ফেলে বিএনপি নেতাকর্মীরা। পরে দিনাজপুর থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ার সেল নিড়্গেপ, গুলি বর্ষণ ও লাঠিচার্জ করে। এতে আহত হয় প্রায় ৫ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। আটককৃতরা হলেন- ভুট্টু, মানি, সফিকুল, ফুলমিয়া, জহিরম্নল, বাবুল ও দিলিপ। এ সময় পুলিশ বিভিন্ন বাড়ীতে গিয়ে তলস্নাশী চালায়।
তবে এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ নুরম্নল ইসলাম সিদ্দিকী জানান, পিকেটারদের ধাওয়া করলে তারা বিভিন্ন বাড়িতে লুকিয়ে পড়ে। তাদেরকে ধরতেই বাড়িতে গিয়ে তলস্নাশী চালানো হয়েছে।
অপরদিকে বিরামপুরে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় বিএনপি নেতাকর্মীরা বিরামপুর বাজারের শাহীন টেলিকম, মদিনা কনফেকশনারীর দোকানে ইটপাটকেল নিড়্গেপ করে ও দোকানে ভাংচুর চালায়। এ সময় পুলিশ গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিয়ে থানা বিএনপি সাধারন সম্পাদক কমর সেলিম, পৌর বিএনপি’র সহ-সভাপতি ওয়াহেদুজ্জামানসহ ৭ জনকে আটক করে। বাকী আটককৃতরা হলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু বিশ্বাস, ৭ নং সভাপতি আবু রায়হান, কলেজ সভাপতি আশরাফুল, তপু রায়হান ও মাহফুজ।
এছাড়াও বুধবার দিবাগত রাতে পুলিশ দিনাজপুর সদর থেকে ৫ জন, বিরামপুর থেকে ২ জন, বীরগঞ্জ থেকে ৩ জন ও বোচাগঞ্জ থেকে ৩ জনকে আটক করে।
Posted in জেলার খবর
Posted on 16 May 2012. Tags: দিনাজপুরে তৃণমূলের অংশগ্রহনে বাজেট প্রণয়নের দাবিতে স্মারকলিপি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূলের অংশগ্রহনে জেলাভিত্তিক বাজেট প্রনয়নের দাবিতে গণতান্ত্রিত বাজেট আন্দোলন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
গতকাল মঙ্গলবার ‘সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট’ এই শ্লোগানকে সামনে রেখে তারা স্মারকলিপি প্রদান করে। জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাধারন জনগোষ্ঠীর অংশগ্রহন একটি নাগরিক অধিকার। প্রজাতন্ত্রের মালিক জনগন, এর উন্নয়ন পরিকল্পনা বিশেষ করে বাজেট প্রণয়নে জনগনের অংশগ্রহন অপরিহার্য। আমাদের দেশে প্রথাগত ও দুর্বোধ্য বাজেট সংসদে উপস্থাপন করা হয়, যাতে জনগন কিংবা জনপ্রতিনিধিদের অংশগ্রহন থাকে না। বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত একাধিক অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির একাধিক ধারার উপস্থিতির ফলে সংসদ সদস্যগণও কার্যকরভাবে বাজেট প্রনয়নে ও আলোচনায় অংশগ্রহন করতে পারেন না কিংবা অংশগ্রহনের ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলেন। বর্তমান কাঠামোতে সংসদ সদস্যগণ ব্যতীত সাধারন নাগরিক কিংবা কোন পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচিত প্রতিনিধিগণের পক্ষে বাজেট বিষয়ক আলোচনার সুযোগ নেই।
জনআকাঙ্খা ও দাবি সরকারের কাছে পৌছাতে হলে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নকারিকে জনতার কাছাকাছি থাকতে হবে। জাতিগোষ্ঠি ও অঞ্চলের ¯^Zš¿ ও সম্মিলিত উন্নয়ন ছাড়া কোনভাবেই জাতীয় উন্নয়ন দারিদ্র বিমোচন সম্ভব নয়।
গণতান্ত্রিক বাজেট আন্দোলন বিগত কয়েক বছর ধরে উপরোক্ত দাবি করে আসলেও জাতীয় বাজেটে তা প্রতিফলিত হচ্ছে না। জনগনের মতামতের ভিত্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী বাজেট পরিকল্পনা ও বাস্তবায়ন দরকার। এটি সম্ভব হলে ক্রমবর্ধমান জেলায় জেলায় বৈষম্য দুর করে জাতীয় বাজেটে সমতা আনা সম্ভব।
স্মারকলিপিতে গণতান্ত্রিক বাজেট আন্দোলন কেন্দ্রীয় সরকারের নিকট কাঠামোগত ৫টি সংস্কার প্রস্তাবনা ও দাবি এবং জেলা পরিষদের নিকট ৭টি প্রস্তাবনা ও দাবি উত্থাপন করা হয়।
স্মারকলিপি প্রদানকালে গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর জেলা mgš^qKvix টীমের মোজাফফর হোসেন, একেএম মেহেরুল্লাহ বাদল, সহিদুল ইসলাম শহীদুল্ল্যাহ, হবিবর রহমান, আবুল কালাম আজাদ, এ্যাড: লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted in জেলার খবর
Posted on 16 May 2012. Tags: দিনাজপুরে ২১ দফা দাবী বাসত্মবায়নের লক্ষ্যে পৌর কাউন্সিলদের কলম বিরতি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ ২১ দফা দাবী বাসত্মবায়নের লড়্গ্যে সারাদেশের ন্যায় দিনাজপুর পৌর কাউন্সিলররা কলম বিরতি কর্মসূচী পালিত করেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা হতে ১১টা পর্যনত্ম সারাদেশে পৌর কাউন্সিলরদের সংগঠন “বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন” এর পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সারাদেশের ৩১১টি পৌরসভার কাউন্সিলররা কলম বিরতি কর্মসূচী পালন করে। ঐতিহ্যবাহী দিনাজপুর পৌরসভার কাউন্সিলররাও একাত্বতা প্রকাশ করে এই কলম বিরতি কর্মসূচী পালন করে।
এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সচিব ও রংপুর বিভাগীয় কমিটির মহাসচিব মোঃ আহমেদুজ্জামান (ডাবলু) জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশের পৌরসভার প্রতিষ্ঠানসমূহকে সময়ের প্রয়োজনে বৈষম্যমুলক আইন সংশোধন করে যুগোপযোগী আইন প্রবর্তন করে একটি গণমুখী, কার্যকর, শক্তিশালী ও দূর্নীতিমুক্ত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাসমূহকে গড়ে তোলার লড়্গ্যে কাউন্সিলরদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না বিধায় বর্তমান সরকারের দিন বদলের আলোকে মেয়র, কাউন্সিলরদের ভারসাম্য গড়ে তোলা লড়্গ্যে ২১ দফা দাবী বাসত্মবায়নের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচী হিসেবে আগামী ৩০ মে সারা বাংলাদেশের কাউন্সিলরদের মানববন্ধন রয়েছে জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ ফয়সল হাবিব সুমন জানান, ২১ দফা দাবী বাসত্মবায়নের লড়্গ্যে ও কেন্দ্রীয় কমিটির সকল কর্মসূচীগুলোকে গতিশীল করার জন্য আগামী ২ জুন স্থানীয় লোকভবনে দিনাজপুরের ৮টি পৌরসভার কাউন্সিলরদের mgš^‡q একটি জেলা কমিটি গঠন করা হবে।
কলম বিরতিতে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, ৭,৮ও৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, ১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম রবি, ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদা খাতুন জোৎস্না, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
Posted in জেলার খবর
Posted on 16 May 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরে সশ্বস্ত্র ডাকাতী মটরসাইকেল সহ ২লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করাা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে বীরগঞ্জে পৌর শহরের ৫নং- ওয়ার্ডে থানাপাড়া গ্রামের বাসিন্দা ঔষধঘর ফার্মেসীর সত্বাধিকারী মোঃ আনিসুর রহমানের বাড়ীতে একদল ডাকাত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রাচির টপকিয়ে বাড়ীতে প্রবেশ করে বাড়ীর সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২ভড়ি ওজনের ¯^Y©jsKvi, হীরো ইস্পেল্ডার মটর সাইকেল ও নগদ টাকা সহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদল এ সময় গৃহর্কতা আনিসুুর রহমান বাবুকে হা-পা ও মুখ বেঁধে রেখে পালিয়ে যায়। আনিসুরের আত্মচিৎকারে পতিবেশী রিয়াজুল করিম রিংকু, নুরুল, আবু তৈয়ব ও মমিন ছুটে এসে তাদের ্উদ্ধার করে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
আনিসুর জানান, পূর্ব শত্রুতার কারনে ডাকাতির ঘটনা ঘটে থাকতে পারে।
ওসি প্রশাসন নুরুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার পর উপজেলার বিভিন্ন পয়েন্ট চেকপোষ্ট বসানো হয়েছে দ্রুত অপরাধী গ্রেফতার ও মালামাল উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।
Posted in জেলার খবর
Posted on 16 May 2012. Tags: দিনাজপুরে প্রচন্ড দাবদাহে জীবনযাত্রা থমকে গেছে
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরে গত ২দিন ধরে প্রচন্ড দাবদাহে ¯^vfvweK জীবনযাত্রা থমকে গেছে। অসুস্থ পড়ছে শিশু, বৃদ্ধ ও শ্্রমজীবি জনসাধারণ।
গত ২দিন ধরে দিনাজপুর সর্বত্রে প্রচন্ড দাবদাহে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। সেই সাথে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিকে আরো অসহনীয় করে তুলেছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরে সহকারী কর্মকর্তা আশিকুর রহমান জানান, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করছে। বাতাসের আদ্রতায় অধিক হারে বালুকনা ও আলোক রেশ্মি প্রবাহিত হওয়ায় প্রচন্ড দাবদাহ প্রতিফলন ঘটছে। এই কারণেই লোকজনের সাধারণ চলাফেরায় তীব্র গরম অনুভব করছে। অধিক গরম ও দাবদাহের কারণে শিশু এবং বয়স্ক পুরুষ-মহিলারা নানা রোগে আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার এই অবস্থা আগামী এক সপ্তাহ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
গত দু’দিনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতালে শিশু বিভাগে শিশু রোগ জনিত কারণে ১১ জন ভর্তি হয়েছে। গরমের ফলে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও উপজেলার হাসপাতালগুলোতে গরমের ফলে পেটের পীড়াসহ অন্যান্য রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হয়েছে।
বহিঃবিভাগ ও আন্তঃ বিভাগে শিশুদের গরম জনিত কারণে রোগ নিরাময়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বয়স্ক রোগীরাও চিকিৎসা নিতে হাসপাতালে ভীড় করছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আবু বকর সিদ্দিকী জানান, প্রচন্ড গরমের ফলে এসব রোগী ভর্তি হচ্ছে।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের চীফ কনসালটেন্ট ডা: সারওয়ার কামাল জানান, প্রচন্ড গরমের ফলে বর্তমানে শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা বেড়ে যায়। এজন্য প্রয়োজন প্রচুর পরিমাণে পানি পান করা।
এদিকে মানুষ অত্যান্ত জরুরী কাজ ছাড়া রাস্তায় বের হচ্ছে না। রাস্তাঘাটে মানুষজন অপেক্ষাকৃত কম চলাচল করছে। এর উপর ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে। প্রচন্ড গরমে ¯^vfvweK জীবন যাত্রা ব্যাহত হচ্ছে।
Posted in Uncategorzed, জেলার খবর
Posted on 15 May 2012. Tags: dinajpur, Dinajpurnews, দিনাজপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেল ৩ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী ভূমি কশিনার (এসিল্যান্ড) আব্দুর রহমান এই রায় প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইব্রাহিম (২৫)। তিনি দিনাজপুর শহরের চাউলিয়াপট্টির হাবিবুর হাসানের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ আসলাম ইকবাল জানান, সোমবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ইব্রাহিমকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তার বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted in জেলার খবর
Posted on 15 May 2012. Tags: dinajpur, দিনাজপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখা এক বর্ণাঢ্য র্যালীসহ সদর উপজেলা কার্যালয়ে সমাবেশ করেছে। পরে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোলা মাহমুদ হাসান -এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
আজ সোমবার সকালে শিক্ষকরা এই কর্মসূচী পালন করে। স্মারকলিপিতে ৮টি মুল দাবীসহ বিভিন্ন দাবী দাওয়ার কথা উলেখ করা হয়। ৮টি মুল দাবীর মধ্যে ১. বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান, ২. সরকারি বিধি মোতাবেক বাড়ী ভাড়া প্রদান, ৩. সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় ৩টি টাইম স্কেল প্রদান (বেসরকারি কলেজ মাদ্রাসা ২টি টাইম স্কেলে সুবিধা ভোগ করছে) করতে হবে, ৪. পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৫. চিকিৎসা ও অবসর সুবিধা বেতন স্কেলের সাথে সংগতিপুর্ণ করণ এবং অবসরের বেতন বর্ধন করা, ৬. জ্যেষ্টতার ভিত্তিতে পদোন্নতির বিধান চালুকরণ, ৭. চাকুরীর মেয়াদ ৬৫ বছর পুর্নবহালে ব্যবস্থা এবং ৮. নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জরুরী ভিত্তিতে এমপিও ভূক্তিকরণ করতে হবে।
স্মারকলিপি প্রদান শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব মোঃ আব্দুল আজিজ, বাশিস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমান মন্ডল, সদস্য সচিব নেজামুল ইসলাম, সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সচিব জয়নাল আবেদনী, প্রচার সচিব মোজাফফর রহমান, তথ্য সচিব আকরাম হোসেন, সদর উপজেলা শাখার সহ-সভাপতি দেওয়ান হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দরা বলেন, আমাদের পেশার মর্যাদা ও ¯^v_©‡K যথাযথভাবে প্রতিষ্ঠা করার লক্ষে আমরা আপনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেকদৃষ্টি আকর্ষন করছি। অবিলম্বে আমাদের দাবী বাস্তবায়ণ চাই। আসন্ন বাজেটে আমাদের দাবী সমুহ বাস্তবায়নের পদক্ষেপ থাকতে হবে। অন্যথায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের ব্যানারে আরও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
Posted in জেলার খবর
সাম্প্রতিক মন্তব্য