খেলাধুলা | .:::. DINAJPURNEWS.COM .:::.

খেলাধুলা

পার্বতীপুরে প্রগতি গোল্ড কাপ ফুটবলের শুভ উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের পার্বতীপুরে প্রগতিসংঘের আয়োজনে প্রথম প্রগতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২০১১ এর শুভ উদ্বোধন পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩.০০টায় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, পার্বতীপুর পৌর মেয়র এ,জেড, এম মেনহাজুল হক, এ্যাডভেঅকেট শহিদুল ইসলাম শান্তু, অধ্যাপক মোঃ জালাল উদ্দীন আহমেদ প্রমুখ। প্রগতি গোল্ডকাপ টুর্নামেন্টের আহবায়ক মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব মোঃ আমজাদ হোসেন ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রগতিসংঘের সাবেক সভঅপতি প্রদীপ দত্ত, মোঃ সিরাজুল ইসলাম, দীপংকর মানিক, মোঃ কামরুল ইসলাম কামু, আশরাফুল বিশ্বাস ও পৌর সভার কাউন্সলর বৃন্দ। ২৮ অক্টোবর হতে ২৫ নভেম্বর পর্যন্ত খেলা চলবে। উদ্বোধনী খেলায় রাজশাহী খেলোয়ার সমিতি সৈয়দপুর খেলোয়ার সমিতির নিকট ২-০ খোলে পরাজিত হয়।

Posted in খেলাধুলা, জেলার খবর, পার্বতীপুর0 Comments

বিরামপুরে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিরামপুর প্রতিনিধিঃ  শুক্রবার বিকেল সাড়ে ৪টায়  বিরামপুর পাইলট স্কুল মাঠে শেখ কামাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।  বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি এ  টুর্ণামেন্টের আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান খায়রল আলম রাজু টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ১৬ টি ফুটবল দল অংশগ্রহন করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ি পৌর মেয়র গোলাম মুর্তুজা মানিক সরকার, সাবেক পৌর চেয়ারম্যান  আক্কাস আলী, উপজেলা ভাইচ চেয়ারম্যান মনসুর আলম, ওসি এটিএম আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান আলী, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আঃ রহমান, টুর্ণামেন্টে কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমুখ। উদ্বোধনী খেলায় গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ও চুয়াডাঙ্গা মর্ণিং স্টার ক্লাব  অংশ গ্রহন করে। গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ  সমিতি  ২-১ গোলে জয়  লাভ করে।

Posted in খেলাধুলা, জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে ৪০ তম আন্তঃ স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ৪০তম আন্তঃ স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। ওই দিন ফুটবলের ফাইনাল খেলা শেষে এসব পুরষ্কার বিতরণ করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকা দলের ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শ্রী নিতাই চন্দ্র, চড়ই ভিটা মাদ্রাসার সুপার আঃ রশীদ, কলেজিয়েট উচ্চ বিদ্যালযের ক্রীড়া শিক আঃ রাজ্জাক ।
বালক ফুটবল ফাইনাল খেলায় শিবপুর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে চড়ইভিটা মাদ্রাসাকে পরাজিত করে। বিদ্যালয়ের প েরায়হান ও শামীম খেলার দ্বিতীয়ার্ধে দুটি গোল করে। খেলাটি পরিচালনা করেন দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক মোঃ হেলালুজ্জামান।
ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় রানার-আপ, হ্যান্ডবলে উত্তর রামচন্দ্রপুর বিদ্যালয় চাম্পিয়ন ও শালবাগান মহিলা মাদ্রাসা রানার-আপ হয়। কাবাডিতে একমাত্র দল হিসেবে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে।

Posted in খেলাধুলা, জেলার খবর, বিরামপুর0 Comments

নবাবগঞ্জে জাতীয় গ্রীম্মকালিন ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল মঙ্গলবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জে মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের অংশ গ্রহনে ৪০তম জাতীয় গ্রীম্মকালীন ফুটবল প্রতিযোগীতা নবাবগঞ্জ বহুমুখে পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমঙ্গীর, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার একরামূল হক, উপজেলা শিা অফিসার হিটলারুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার আঃ ছালাম, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ প্রমুখ। খেলায় রাঘবেন্দ্রপুর মাদ্রাসা দেওগাঁ রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।

Posted in খেলাধুলা, জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

দিনাজপুরে বৃহত্তর রাজশাহী বিভাগীয় এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরসহ বৃহত্তর রাজশাহী ক্রীড়াঙ্গনকে গতিশীল ও সমৃদ্ধ করতে জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার আয়োজনে দিনাজপুরে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসকাব মিলনায়নে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের আহ্বায়ক কমিটি আয়োজনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক জহির শাহ জানান, অবিভক্ত ভারতীয় উপমহাদেশে তৎকালীন দিনাজপুরের ফুটবল অঙ্গন ছিল আমাদের অহংকার ও গৌরবের, পাকিস্তান শাসনামলে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভের পরও সেই ঐতিহ্যছিল অম্লান। এই পূন্যুভূমিতে জন্ম নিয়েছিলেন উপমহাদশের ফুটবল জাদুকর আব্দুস সামাদ সহ অনেক কুশলী ফুটবল খেলোয়াড়। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে আরো গতিশীল, প্রাণচাঞ্চল্য ও মেধা বিকাশে সহায়তা দিতে জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা ক্রীড়া ফেডারেশন গুলোর সহযোগিতায় প্রায় প্রতিটি জেলায় পৃষ্ঠপোষকতা করে আসছে।
ক্রীড়া ফেডারেশন গুলোকে আর্থিক সহয়তার পাশাপাশি প্রতিটি খেলা সরাসরি সমপ্রচার করছে। তাই এবার অবহেলিত দিনাজপুর সহ রাজশাহী বিভাগের ১৬টি জেলার ক্রীড়াঙ্গনকে গতিশীল ও সমৃদ্ধ করতে এবং দিনাজপুরের সেই ঐতিহ্যবাহী ফুলবল অঙ্গনের কথা চিন্তা করে অতীত গৌরবকে ফিরেয় আনার ল েদিনাজপুরের কৃতিসন্তান এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান সহ উদ্যেগে এই ফুটবল গোল্ডকাপ টুনামেন্টে আয়োজন করেছেন। এই টুনামেন্টর বৃহত্তর রাজশাহী বিভাগের প্রত্যেক জেলার কাব, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া ফেডারেশনগুলোকে সম্পৃক্ত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি মে মাসের তৃতীয় সপ্তাহে এটিএনবাংলা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ঐতিহ্যবাহী দিনাজপুর ষ্টেডিয়ামে শুরু হবে। অন্যান্যের মাঝে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুনামেন্ট কমিটির উপদেষ্টা ও দিনাজপুর প্রেস কাবের সভাপতি চিত্তঘোষ, উপদেষ্টা মাসুদুর রহমান মন্টু, টুনামেন্ট কমিটির সদস্য সচিব গোলাম নবী দুলাল, দিনাজপুর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জিনাত আরা চৌধুরী মিলি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্রত মজুমদার ডলার প্রমুখ।

Posted in খেলাধুলা, জেলার খবর, ঠাকুরগাঁও, পঞ্চগড়Comments Off

ছাত্রলীগ বনাব ছাত্রশিবির প্রীতি ক্রিকেট ম্যাচ: ছাত্রশিবির বিজয়ী

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সারা দেশে যখন দুই মূল দলের ও অঙ্গ সংগঠনের দূরত্ব আসমান-জমিন পর্যায়ের, তখন বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাকিমপুর উপজেলায় এক চমক সৃষ্টি করেছে।
জানা গেছে, গতকাল দিনাজপুর উপজেলাধীন হাকিমপুর উপজেলার কোকতাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্রলীগ বনাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক প্রীতি ক্রিকেট ম্যাচে লড়াই করে। স্থানীয় সময় বেলা ৩ টায় টসে জিতে বাংলাদেশ ছাত্রলীগের অধিনায়ক ফেরদাউস ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১৪ ওভারের খেলায় তারা সবকটি উইকেট হারিয়ে ১২.২ ওভারে ৪৪ রান সংগ্রহ করে। অপর দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৫ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৫.৩ ওভারে কাংখিত জয়ের ল্যে পৌছে যায়। একমাত্র উইকেটটি তুলে নেয় বাংলাদেশ ছাত্রলীগের সহ-অধিনায়ক মেহেদী হাসান। ম্যাচের সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করে ছাত্রশিবিরের অধিনায়ক হুমায়ন করিব।
আনুষ্ঠানিকভাবে ছাত্রশিবির কে বিজয়ী ঘোষনা সহ পুরো ম্যাচটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

Posted in খেলাধুলা, জেলার খবর, বিরামপুরComments Off

নবাবগঞ্জে বিশ্বকাপ ক্রিকেট উপল্যে বর্ণাঢ্য র‌্যালী

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল শনিবার বেলা ১টায় দিনাজপুরের নবাবগঞ্জে চলতি ক্রিকেট বিশ্বকাপ উপল েবাংলাদেশ দলের সাফল্য কামনা করে এগিয়ে যাও বাংলাদেশ শ্লোগানে ব্যানার, ফেষ্টুন ও বিশাল মাপের জাতীয় পতাকা নিয়ে নবাবগঞ্জ পাইলট হাই স্কুল ও গালর্স স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদনি করে। র‌্যালিটি বিভিন্ন রাস্তা প্রদনি কালে সাধারণ জনতাও র‌্যালিতে যোগদান করলে র‌্যালিটির বিশাল আকার ধারন করে। এতে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

Posted in অর্থনীতি, খেলাধুলা, জেলার খবর, নবাবগঞ্জComments Off

পঞ্চগড়ে জাঁকজমক ভাবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘীর পাড়ে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার(৫ফেব্রয়ারী) এই প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রংপুর মো. জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পঞ্চগড় বনমালী ভৌমিক ও পুলিশ সুপার মো. শাহরিয়ার রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অমরখানা ইউনিয়ন পারিষদ। আরও বক্তব্য রাখেন অত্র অমরখানা ইউপি চেয়ারম্যান মবিন চৌধুরী ও মো. সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত সম্রাট।#

Posted in অর্থনীতি, খেলাধুলা, পঞ্চগড়Comments Off

নবাবগঞ্জ সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল দিনাজপুরের নবাবগঞ্জে সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরের শিশুপার্ক মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শুরু পূর্বে বিদ্যালয়ের সহ সভাপতি মোঃ আঃ মোন্নাফ-এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোতালেব সরকার, বিশেষ অতিথি হিসাবে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, সান রাইজ স্কুলের অধ্য এম, আব্দুল্লাহ প্রমূখ বক্তব্য। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

Posted in অর্থনীতি, খেলাধুলা, জেলার খবর, নবাবগঞ্জComments Off

দিনাজপুরে ইউএসএল টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চুড়ান্ত খেলায় জাগরনী কাব চাম্পিয়ান

ষ্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর বড় ময়দানে ইউএসএল টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পাটুয়াপাড়া জাগরনী কাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। প্রথমে গতকাল ৩০ জানুয়ারী রবিবার দিনাজপুর বড় ময়দানে ইউনাইটেড শক্তি লিমিটেড ও টয়ো ইঙ্ক এন্ড কেমিক্যাল বাংলাদেশ লিমিটেডের সার্বিক সহযোগিতায় এবং দিনাজপুর ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের আয়োজনে  ইউএসএল টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। আয়োজিত টুর্ণামেন্টের চুড়ান্ত খেলায় জাগরণী কাব পাটুয়াপাড়া বনাব প্রচেষ্ঠা ক্রীড়া চক্র বালুবাড়ী তুমুল প্রতিদ্বন্দ্বিতা পুর্ণ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে জাগরনী কাব সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান করে। মধ্যাহ্ন বিরতির পর জবাবে খেলতে নেমে প্রচেষ্টা ক্রীড়া চক্র বালুবাড়ী সব কটি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে ফলে ২৮ রানে পরাজয় বরণ করেন রানাস আপ হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ান ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাকিউল ইসলাম হাকি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক গোলাম নবী দুলাল, ক্রীড়াবিদ বদরুল আলম বেনু ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাবেক ক্রিকেটার সুব্রত মজুমদার।

Posted in খেলাধুলা, জেলার খবর, সদরComments Off

দিনাজপুরে দ্বিতীয় আন্তঃজেলা কাব কাপ ক্রিকেট প্রতিযোগিতায় সৈয়দপুর চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত দ্বিতীয় আন্তঃজেলা কাব কাপ ক্রিকেট প্রতিযোগিতায় দিনাজপুর জোন-এ সৈয়দপুর ক্রিকেট কাব, নীলফামারী চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে ঈদগাহ স্পোটিং কাব দিনাজপুর।
গতকাল শনিবার দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় সৈয়দপুর ক্রিকেট কাব ৪ উইকেটে ঈদগাহ স্পোটিং কাব, দিনাজপুরকে পরাজিত করে চাম্পিয়ানশীপ লাভ করে। খেলার প্রথমার্ধে দিনাজপুরের ঈদগাহ স্পোটিং কাব নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৬ ওভারে সবকটি ইউকেট হারিয়ে  ১৮৩ রান সংগ্রহ করে। ঈদগাহ স্পোটিং কাবের প েসুমন কুন্ডু সর্বোচ্চ ৫২, বাপ্পি ৪০ এবং মোস্তফা ৩৬ রান সংগ্রহ করেন। দ্বিতীয়ার্ধে সৈয়দপুর ক্রিকেট কাব ঝড়োগতিতে রান তুলতে থাকে। তারা ৬ ইউকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৪ রান সংগ্রহ করে নেয়। সৈয়দপুরের প েকামরান সর্বোচ্চ ৫১ এবং জনি ৪৮ রান নেয়। শফিকুল সর্বোচ্চ ৪ উইকেট নেয়ার কৃতিত্ব প্রদর্শন করেন। এ প্রতিযোগিতায় নাটোর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা ইতিপূর্বে অংশ নিয়ে বিদায় নেয়। গত ২৪ জানুয়ারী প্রতিযোগিতা শুরু হয় এবং গতকাল শেষ হয়।
খেলা শেষে চাম্পিয়ান দল সৈয়দপুর ক্রিকেট কাবের অধিনায়কের হাতে প্রাইজ মানি তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী ডন। এ সময় টুর্নামেন্ট কমিটির আরেক সদস্য মিজানুর রহমান পাটোয়ারী বাবু, জেলা ক্রীকেট সংস্থার সাধারণ সম্পাদক হাকিউল ইসলাম হাকি, যুগ্ন সম্পাদক গোলাম নবী দুলাল, সদস্য মোকাদ্দেস হোসেন চৌধুরী পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

Posted in খেলাধুলা, জেলার খবর, সদরComments Off

দিনাজপুরের কাহারোলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তি (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল কাহারোল উপজেলার জয়নন্দ এস,সি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে দিনাজপুর- আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন, প্রকৃত শিা অর্জন ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। এজন্য আমাদের সন্তানদের সুশিা অর্জন করতে সার্বনিক চেষ্ঠা করতে হবে। আধুনিক শিায় শিতি করে গড়ে তুলতে হবে। একমাত্র মেধাবীরাই দেশের উন্নয়নে প্রধান ভুমিকা রাখলে তবে উন্নত দেশ গড়া সম্ভব। তিনি আরও বলেন আওয়ামীলীগ গনতন্ত্রে চর্চা করে এবং গণতন্ত্র বুঝে বলেই হবিগঞ্জে নির্বাচনের রায়কে আওয়ামীলীগ মেনে নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেল নির্বাহী কর্মকর্তা খন্দকার আজিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে তিনি একই উপজেলার ২নং ইউনিয়ন পরিষদের তরলা বাজার দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Posted in অর্থনীতি, কাহারোল, খেলাধুলা, জেলার খবরComments Off

পঞ্চগড়ে পুরুষ মহিলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় মহিলা বিভাগে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ২-০ সেটে দেবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে এবং পুরুষ বিভাগে প্রাইম স্পোর্টিং কাব ২-০ সেটে নিউ জেনারেশন কাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার (২৩ জানুয়ারি) সন্ধায় শহরের জামতলা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বনমালী ভৌমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়খুল ইসলাম, টুর্নামেন্টের আহবায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেন সরকার বাবু প্রমুখ বক্তব্য দেন।
টুর্নামেন্টে পুরুষ বিভাগে দ্বৈতে ১৬টি এবং মহিলা বিভাগে ৭টি দল অংশ নেয়। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। #

Posted in খেলাধুলা, পঞ্চগড়Comments Off

দিনাজপুরে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটকে স্বাগত জানিয়ে বণ্যাঢ্য র‌্যালী ও নানা আয়োজন

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ স্বাগতিক দেশ হিসেবে দেশব্যাপী রোডশোর অংশ হিসেবে গতকাল রোববার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্বকাপ ক্রিকেটের আসরকে স্বাগত জানিয়ে বিভিন্ন কর্মসূচী সহ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আগামী ১৯ ফেব্রুয়ারী হতে ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের “ক্যাচ বাংলাদেশ ক্যাচ” মূল মন্ত্রকে সামনে রেখে গতকাল রোববার সকালে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের ইনিষ্টিটিউট প্রাঙ্গন থেকে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ উপল্যে এক বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। জেলা প্রশাসক জামালউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে র‌্যালির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সিদ্দিকী তানঞ্জিলুর রহমান ও দিনাজপুর প্রেসকাবের সভাপতি চিত্ত ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর পৌরসভার বিদায়ী মেয়র সফিকুল হক ছুটু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাকিউল ইসলাম হাকি, রোডশো উদজাপন কমিটির আহবায়ক সুব্রত মজুমদার ডলার, প্রেসকাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা হেলালসহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং স্কুল কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
র‌্যালী শেষে দিনাজপুর বড় ময়দানে বিগত সবগুলো বিশ্বকাপ ক্রিকেটের উল্লেখযোগ্য অংশ বড় পর্দায় প্রদর্শন করা হয়। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বকাপ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্বের সপ্তাশ্চার্য সুন্দরবনকে বিজয়ী করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ উপস্থিত অসংখ্য ব্যক্তিবর্গ ভোট দান করেন। শেষে এক মনোজ্ঞ ব্যান্ডশোর আয়োজন করা হয়।

Posted in অপরাধ, খেলাধুলা, জেলার খবর, সদরComments Off

দিনাজপুরের কাহারোলে ক্রিকেট টূর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সংবর্ধনায়

স্টাফ রিপোটার (দিনাজপুর নিউজ ডট কম) ॥দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, আমার জমিতে আমি পানি দেব আর ভূর্তকি দেবে সরকার এমন নজির বিশ্বের কোথাও নেই। কিন্ত আমাদের সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের ভূর্তুকি দিচেছন। এ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়ণে এ সরকার কাজ করে যাচ্ছে । তিনি আরও বলেন, খেলাধুলা উন্নয়নের জন্য সরকার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বরাদ্দ দিচেছ। মাদ্রাসার শিকদের সর্বজনিন করার জন্য সরকার নানা কর্মসূচী বাস্তবায়ন করছে।
গতকাল  দিনাজপুরের কাহারোল কাহারোল উপজেলার দীপনগর টিভি টি টুয়েন্টি খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে মোকলেছুর রহমানের সভাপতিত্বে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।  এসময় উপস্থিত ছিলেন  উপজেলার আওয়ামীলীগের সভাপতি একে এম ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে তিনি পূর্ব সাদিপুর ফুরকানিয়া মাদ্রাসার নব নির্মিত ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি মুটুনী হাটে ঈশানপুর ফ্রেন্ডস ইউনিয়ন কাবের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব দুঃস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।

Posted in কাহারোল, খেলাধুলা, জেলার খবরComments Off

ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ বলেছেন, খেলাধুলা সুস্থ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। তাই অবয়মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের এই ুদে খেলোয়াড়রা একদিন দেশের শ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারে। বিদেশী সংস্কৃতির মায়া জাল থেকে যুব সমাজকে রা করতে গ্রামে-গঞ্জে আর বেশী করে খেলাধুলার আয়োজন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুম মঈন উদ্দিন আহমেদ চৌধুরী- ফাতেমা চৌধুরীর স্মরণে মহায় বিজয় মাস উপল েবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ডা. রইজ উদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস ফাতেমা জামাল, সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্‌না, মুক্তিযোদ্ধা আমজাত হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। স্বাগত বক্তব্য রাখেন ঘুঘুডাঙ্গা যুব কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী নূরছাবা বেগম। অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম, বিশিষ্ট ব্যবসায়ি আলমগীর হোসেন ও অধ্য হাফিজ উদ্দীন। মরহুম মঈন উদ্দীন চৌধুরী ও তার স্ত্রী ফাতেমা চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পাঠ করান সহ শিক মো জহির উদ্দীন। প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Posted in অর্থনীতি, খেলাধুলা, জেলার খবর, সদরComments Off

4 এর মধ্যে 1তম পাতা1234

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ