হাকিমপুর | .:::. DINAJPURNEWS.COM .:::.

হাকিমপুর

হাকিমপুর সীমান্তে বিএসএফের ছোঁড়া ককটেলে বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া ককটেলের বিস্ফোরনে ফারুক হোসেন (২৮) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় বিএসএফ সদস্যরা সীমান্তে দুই রাউন্ড গুলি ছুঁড়ে প্রায় ৪০টি গরু ধরে নিয়ে গেছে। আহত ফারুক উপজেলার চেংগ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানিয় বিজিবি, প্রত্যক্ষদর্শী ও আহত ফারুক জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘাসুড়িয়া সীমান্তের ২৮৮এর ৫নং সাব সীমানা পিলারের কাছাকাছি দিয়ে ২৫-৩০ জন গরু ব্যবসায়ী ভারতের হিলির বারোয়ারীতলার ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। গরু আনার অপেক্ষায় দীর্ঘক্ষন থাকার পর ভোর ৫টার দিকে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের স্থানিয় আপ্তর ক্যাম্পের একদল বিএসএফ সদস্য তাদের দেখে চিৎকার করে ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের পিছু নিয়ে তাদের লক্ষ্য করে পরপর ১০-১২টি ককটেল ছুঁড়ে মারে। একই সঙ্গে বিএসএফ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ে। এতে ককটেলের বিষ্ফোরনে গরু ব্যবসীরা ছুটাছুটি করতে থাকেন। এসময় একটি ককটেলের আঘাতে ফারুক মাথায় গুরুতর আহত হয়ে ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসে। তখন ছমির, আনিছুরসহ অন্য গরু ব্যবসায়ীরাও প্রায় ৪০টির মতো গরু ভারতে রেখে পালিয়ে আসে।

ফারুক হাকিমপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এব্যাপারে জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, একজন আহত হওয়ার কথা শুনেছি। তবে আমার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ওই সীমান্ত পড়ে না। এটি ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এলাকা। এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করেও ফুলবাড়ি ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ককে পাওয়া যায়নি।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি স্থলবন্দরের আমদানী অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ভারতের অভ্যন্তরে ট্রাক চালকদের মধ্যে ট্রাক পার্কিং সিরিয়ালকে কেন্দ্র করে হিলি স্থলবন্দরের রফতানী বন্ধ করে দিয়েছে-সে দেশের ট্রাক চালকরা।

ভারত হিলি সিএন্ডএফ এজেন্ট অশোক কুমার জানান, হিলি স্থলবন্দর দিয়ে রফতানীকৃত পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের আগে পার্কিং করে রাখা হয়। পরে সিরিয়াল মোতাবেক ট্রাক হিলি পোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়।

গতকাল সোমবার দুপুরে ট্রাক পার্কিং থাকা অবস্থায় স্থানীয় কিছু ট্রাক চালক জোর পুবর্ক তাদের পার্কিং সিরিয়াল আগে নিয়ে গাড়ী প্রবেশ করার চেষ্টা করলে চালকদের দু’গ্রুপের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৩ টা থেকে ভারতীয় বিভিন্ন প্রদেশের ট্রাক চালকরা অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ফলে গতকাল সোমবার বিকেল ৩ টা থেকে হিলি স্থলবন্দরের আমদানী বন্ধ হয়ে যায়। 

এ ব্যাপারে হিলি পানামা পোর্টের ব্যাবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল জানান, ভারতের ট্রাক ড্রাইভারদের মধ্যে ওপারে ট্রাকের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তারা বাংলাদেশে পন্যবার্হী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে পরিনত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী বলেছেন, হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে পরিনত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একারণে ইতোমধ্যে এই বন্দরে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

গতকাল রোববার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ও বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট পরিদর্শন কালে তিনি একথা বলেন।

সকাল ১১টায় তিনি হিলি স্থলবন্দরে আসেন। এরপর বেলা ১২টায় পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী অনন্ত কুমার চক্রবর্তীর (নেপাল) সভাপতিত্বে পোর্টের সভাকক্ষে বন্দরের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টস, জন-প্রতিনিধি, শ্রমিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী এক মতবিনিময় সভা করেন। সভায় ব্যবসায়ীরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে বন্দরের প্রধান কয়েকটি সমস্যা তুলে ধরেন।

এসবের মধ্যে রয়েছে, বর্তমানে পানামা পোর্টে জায়গা সংকুলান হওয়ায় আরও ১৫ একর জায়গা অধিগ্রহন করে পরিধি বাড়ানো, দুই দেশের পণ্যবাহী ট্রাকের কারণে যানজট সৃষ্টি হওয়ায় তা নিরসনে হিলি স্থলবন্দর গেট (শূণ্যরেখা) থেকে পানামা পোর্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দুই লেনে উন্নীতকরণ, রাস্তার উভয় পাশ দিয়ে নালা নির্মান, পোর্টের ভেতরে পণ্যবাহী ট্রাকের চাপ কমানোর জন্য পানামার পশ্চিম রাস্তার সঙ্গে একটি সংযোগ রাস্তা স্থাপন করা।

এসময় চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসা-বানিজ্য প্রসারের লক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ পানামা কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে অনেক আগেই জানিয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁরা অনেক অবকাঠামো নির্মান করেছে। বর্তমানে এই বন্দর দিয়ে আগের চেয়ে ব্যবসা-বানিজ্য বেড়েছে। ফলে সরকার হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে পরিনত করতে প্রয়োজনে আরও অবকাঠামো গড়ে তোলা হবে। তিনি হিলি স্থলবন্দর ও পানামা হিলি পোর্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, পানামা পোর্টের পরিচালক (অর্থ) মো. রফিকুল ইসলাম চৌধুরী, নির্বাহী পরিচালক মনজুর রহমান বিশ্বাস, হাকিমপুর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, স্থানিয় সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা জামিল হোসেন চলন্ত, শ্রমিক নেতা মোর্শেদ আলম ও নূরুল ইসলাম।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে চাল-গম রফতানী শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল-গম রফতানীর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এই বন্দর দিয়ে ৪ বছর পর আবার চাল-গম রফতানী হবে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১০ অক্টোবর ভারত সরকার প্রতি মে.টন চাল বাংলাদেশে রফতানীর মূল্য নির্ধারন করে ৪২৫ মার্কিন ডলার। ৭ wW‡m¤^i পুনরায় মূল্য বাড়িয়ে ৫শ’ মার্কিন ডলারে নিয়ে আসা হয়। ২০০৮ সালের ৫ মার্চ ৬৫০ মার্কিন ডলারের নিচে কোন চাল রফতানী না করতে নির্দেশ দেয় ভারত সরকার। একই সালের ২৭ মার্চ ভারত সরকার প্রতি মে.টন চাল ১ হাজার মার্কিন ডলার নির্ধারন করে। এরপরই ৩১ মার্চ থেকে বাংলাদেশে চাল ও গম রফতানী বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে ওই সময় থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল-গম রফতানী বন্ধ হয়ে যায়।

ভারতের হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের দিবাকর জানান, বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড, চাল-গম রফতানীর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এরপর এক চিঠি ভারতের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে দেওয়া হয়।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ধরনের কাগজপত্র হাতে পায়নি বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

Posted in হাকিমপুর0 Comments

হাকিমপুরে সাড়ে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার দায়ে একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার ৪৩ বছর বয়সে এক নরপশু সাড়ে ৪ বছর বয়েসে এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টাকালে জনতা কর্তৃক আটক হয়। এরপর তাকে উত্তম-মধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করলে ভাম্যমান আদালত তাকে ১ বছরের কারাদন্ডে দন্ডিত করেন।

পুলিশ জানায়, বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম গ্রামের রায়হান আলীর শিশু কন্যাকে একই গ্রামের আয়ুব আলী ওরফে উফুর উদ্দিনে লম্পট পুত্র ৩ সন্ত্রানের জনক ইউনুস আলী শিশু কন্যাটিকে পিয়ারা ও বিঙ্কুট খাবারের প্রলোভন দেখিয়ে সবার অলক্ষ্যে একই গ্রামের একটি নির্জন বাড়ীতে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টাকালে তার চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে শিশুকন্যাটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। এঅভিযোগে বুধবার থানা পুলিশ তাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও তোফাজ্জল হোসেনের কার্যালয়ে হাজির করলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হাকিমপুরে ৬২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের হাকিমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬২৫ বোতল ফেন্সিডিলসহ ১টি নছিমন আটক করেছে।

দিনাজপুর-৪০ বিজিবি’র অধিনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টায় বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর(হিলি) উপজেলার স্মরনজাগাড়ী মাঠে অভিযান চালায়। এ সময় চোরাচালানীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। এসয়ম টহল বিজিবি ঐ স্থান থেকে ৬শ’ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

এদিকে সকাল ৬টায় বিরামপুর উপজেলার দিওড় বটতলীতে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ ১টি নছমিন আটক করে।

ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর তারেক ইফতেখার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ফেন্সিডিল ও নছিমনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামালা দেয়া হবে। এরির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি চালু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা হিলি স্থলবন্দর দুই দিন বন্ধ থাকার পর গত শনিবার সকাল থেকে পুনরায় চালু হয়েছে আমদানি রফতানি।

বাংলাহিলি সিএন্ডএফ এজন্ট অ্যসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম জানান, প্রজাতন্ত্র দিবস উপলড়্গে ভারত অংশের হিলির ব্যবসায়ীরা এক দিন এই বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রাখে তাই গত বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস এবং গত শুক্রবার সপ্তাহিক ছুটি হওয়ায় মোট দুই দিন এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

দুই দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আমদানী রফতানী চালু হওয়ায় বন্দরের কার্যক্রম চালু রয়েছে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলিতে দালালসহ ৩ ভারতীয় নাগরিক আটক

হিলি সংবাদদাতা (দিনাজপুর নিউজ ডটকম) ॥ হিলি সীমানেত্মর ২৮৫/৯ সাব পিলারের নিকট দিয়ে শনিবার অবৈধ ভাবে ভারতে ফিরে যাবার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দালালসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি ৩ ব্যাটালিয়নের হিলি সিপিহেড ক্যাম্পের কোম্পানী কমান্ডার বেলায়েত হোসেন জানান, ভারতের পশ্চিম বঙ্গের জলাপাই গুড়ি জেলার ভক্তিনগর থানার শালুগাড়া গ্রামের মনোরঞ্চন সরকারের স্ত্রী সূচী রাণী (৬০), ছেলে সহদেব সরকার (২২), একই এলাকার ফাপরি গ্রামের কালী চরণ রায়ের পুত্র রথীন রায় (২২) এবং তাদের নিয়োজিত দালাল মিলন (১৮)-এর মাধ্যমে অবৈধ ভাবে সীমানত্ম পার হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে হিলি স্থলবন্দর চেকপোষ্ট গেটের অদূরে ২৮৫/৯ সাব পিলারের নিকট থেকে তাদের আটক করে। অপর এক দালাল চেচড়া গ্রামের রিপন এসময় ভারতে পালিয়ে যায়। আটককৃতরা জানায়, ১লা জানুয়ারি ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল।

Posted in অপরাধ, জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলিতে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন পন্যসহ যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট আটক

হিলি সংবাদদাতা (দিনাজপুর নিউজ ডটকম) ॥ হিলি সীমানেত্মর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মটর সাইকেল, শাড়ী, মসলাসহ পুরাতন কাশা-পিতল উদ্ধার করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)।

বিজিবি হিলি সিপি ক্যাম্পের হাবিলদার আমীর আলী জানান, গত রাত থেকে এ পর্যনত্ম সীমানেত্মর বিভিন্ন স্থান থেকে গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার কৃত পন্যের মধ্যে রয়েছে ৩শ ৫৭ পিস দামী শাড়ী, একটি মটরসাইকেল, ৩০কেজি এলাচসহ বিপুল পরিমানে পুরাতন কাশা পিতল। এসব পন্যের মোট মূল্য ২২ লড়্গ ৮৬ হাজার টাকা বলে জানান বিজিবি। অপরদিকে ওইদিন সকালে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে পুরানাপৈল রেলক্রসিং এলাকা হতে ৪০৪০ পিস যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি সীমানেত্ম ১৪শ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

হিলি সংবাদদাতা ॥ ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা হিলি ওপাশ্ববর্তী সীমানত্ম এলাকায় মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৯ জানুয়ারি ১৪শ ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধা্‌র করেন।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন অপস অফিসার মেজর ফিরোজ আহম্মেদ জানান, সীমানেত্ম মাদক চোরাচালান প্রতিরোধে সাাড়াসী অভিযান চালানোর ফলে মাদক চোরাচালান অনেকটা কমে গেছে। প্রতিরাতেই এই অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি টহলদল বৃহস্পতিবার ভোররাতে সীমানত্ম এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে হিলি, আটাপাড়া, ডাংগাপাড়া মংলা, বাসুদেবপুর, সিপি,কড়িয়া ১৪২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৬,৩০,৮৫০/- (ছয় লক্ষ ত্রিশ হাজার আটশত পঞ্চাশ) টাকা।#

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি-বগুড়াগামী যাত্রীবাহীবাসে মিনি বাসসহ ১হাজার ২০৮ বোতল ফেন্সিডিল আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি ॥ হিলি-বগুড়াগামী যাত্রীবাহীবাসে ফেন্সিডিল বহন করার সময় বাসসহ ফেন্সিডিল আটক করেছে বিজিবি সদস্যরা।

গত সোমবার গভীর রাতে হিলি সীমানত্ম এলাকা থেকে বগুড়া রম্নটের যাওয়া একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ জ-০৪০০২৪ b¤^i বডি ফিটিং করে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় হিলি সিপি ক্যাম্পের হাবিলদার আমীর আলী গোপন সংবাদের ভিত্তিত্বে ওই বাসটি হিলি থেকে ধাওয়া করে জয়পুরহাট বিজিপি ব্যাটালিয়ন সদর দপ্তর গেটে আটক করেন। পরে বাস তলস্নাসী করে ১হাজার ২০৮ বোতল ফেন্সিডিল ২৪ কেজি জিরা উদ্ধার করেন। এসময় বাসের চালক, হেলপার ও চোরাকারবারীরা  পালিয়ে যায়।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া হত্যাসহ একাধিক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ। এক মাস আগে একটি মামলায় তাঁকে দিনাজপুর আদালত থেকে হাজিরা দিয়ে যশোহর নিয়ে যাওয়ার সময় হিলি রেলষ্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে ভারতে পালিয়ে যায়। গত রোববার ভোররাতে উপজেলার রাজধানী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে দেড় বছর আগে স্থানিয় একটি বাড়ীর মালামাল চুরি মামলায় তাঁকে আটক করে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে যশোহর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠাই। সেখানে থাকা অবস্থায় গত ইদুল ফিতরের তিনদিন আগে এক কিশোরকে হত্যা করে। পরে তাঁকে গাজীপুরের টঙ্গি কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গত ২৩ b‡f¤^i টঙ্গি থেকে দিনাজপুর আদালতে ওই চুরির মামলায় হাজিরা দেওয়ার জন্য আনা হয়।

ওইদিন হাজিরা দিয়ে তাঁকে রাতে সীমানত্ম এক্সপ্রেস ট্রেনে যশোহর আদালতে ওই হত্যা মামলায় পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার পথে হিলি রেলষ্টেশনের কাছে ট্রেন থেকে লাফিয়ে ভারতে পালিয়ে যায়। এই ঘটনায় গাজীপুর পুলিশ লাইনের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাসত্ম করা হয়।

রোববার রাতে উপজেলার রাজধানী এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গতকাল সোমবার দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলিতে ৯৮ বোতল ইয়াবাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে।

শনিবার মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার বানিয়াল গ্রামের আজাদ আলীর পুত্র আহাদ (২৮) ও একই গ্রামের আতোয়ার (৫৮)।

রংপুর র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার লে. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২ টার দিকে র‌্যাবের একটি দল হিলি এলাকার ক্যাপিলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহাদ ও আতোয়ারকে আটক করে।

রোববার সকালে আটককৃতদের হাকিমপুর থানায় সোর্পদ করে তাদের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি মুক্ত দিবস পালিত

হিলি (দিনাজপুর নিউজ ডট কম) ॥ স্বাধীনতার মাসেই শুরম্ন হোক যুদ্ধ অপরাধীদের বিচার ১১ ডিসেম্বর হিলি মুক্ত দিবস উদযাপন ও যুদ্ধ অপরাধীদের বিচারের দাবীতে বেলা ১১ টায় হিলি খাদ্য গুদাম রোডে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুদ্ধ অপরাধীদের দ্রম্নত বিচারের দাবীতে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফকি উদ্দিন, সামুদ্দিন, ছামছুল ইসলাম,মোফাজ্জল হোসেন, মতিয়ার রহমান, সবেক মেয়র কামাল হোসেন, আওয়ামীলীগ সভাপতি আকতার হোসেন, সেচ্ছা সেবক লীগের সভাপতি কাহের আলী. সা: সম্পাদক সদরম্নল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক জামিল হোসেন চলনত্ম, প্রমুখ। আলোচনা সভার আগে হিলির মুক্তিযোদ্ধারা র‌্যালী করেন। র‌্যালী শেষে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্বারক লিপি প্রদান করে। এছাড়াও ওই অনুষ্ঠানে সাবেক মেয়র কামাল হোসেন রাজ মুক্তিযোদ্ধাদের মাঝে ১শ কম্বল বিতরন করেন।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলিতে এক শিশুসহ ৬ বাংলাদেশীকে হস্থান্তর

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের হিলি ইমেগ্রেশন দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক শিশুসহ আটক ৬ জন বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে সাজা শেষে বাংলাদেশে হস্থান্তর।
বন্দী প্রর্ত্যাবর্তন চুক্তি অনুযায়ি বিভিন্ন মেয়াদে সাজা শেষে গতকাল শনিবার দুপুর সাড়ে ১১টায় ভারত হিলি ইমেগ্রেশনের ওসি আব্দুল মালেক হিলি স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশ হিলি ইমেগ্রেশন ওসি নুরুল ফেরদৌসের নিকট হস্তান্তর করেন।
হস্তান্তরকৃত কিশোররা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত্য হারসুন্দর রায়ের কন্যা সমিত্র বেওয়া (৪০), একই গ্রামের তুলশি রায়ের মেয়ে রূপবালা রায় (৩০), রূপবালা রায়ের পুত্র (শিশু) সৌরভ রায় (৫), রসুলপুর গ্রামের কিটরা রায়ের ছেলে বাসুদেব রায় (৩২), বিরামপুর উপজেলার জোদাবারি নুরুল মিয়ার ছেলে চিরম্নল সরকার (২২) ও সদর উপজেলার চৈওগোডাঙ্গা গ্রামের ইদ্রীস মিয়ার ছেলে ইসলাম (২৬)।
হস্তান্তরের সময় বিজিবি হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার (সুবেদার) বেলায়েত হোসেন, ভারত বালুরঘাট পুলিশ হেড কোয়াটারের ইন্সপেক্টর অধির রায় ভারত হিলি সীমান্তের বিএসএফ আবতইর ক্যাম্পের ইন্সপেক্টর এল,এস, রাথরসহ অনেকে উপস্থিত ছিলেন।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি সীমান্তে একটি রিভলবার তাজা গুলিসহ একজন আটক

হাকিমপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ হিলি সীমানেত্ম সাতকুড়ি রেলগেইট থেকে একটি রিভলবার ছয় রাউন্ড তাজা গুলি এবং একটি মটরসাইকেলসহ একজন আটক। গতকাল সন্ধা ৬টায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র স্যবসাযী শরিফুল ইসলামসহ এসব আটক করেন।
আটক শরিফুলের বাড়ীর টিনের চালা থেকে মাত্র ১১দিন আগে আরো দুটি রিভলবারসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল বিজিবি।
হিলি বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার (সুবেদার) শহিদুল ইসলাম জানান, আমাদের নিজস্ব গয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং সাতকুড়ি রেলগেইট নামক স্থান থেকে মটরসাইকেলের ছিটের ভিতর থেকে ৬ রাউন্ড তাজা গুলিসহ একটি আমেরিকান তৈরী (এনওএস ১১) নতুন রিভেলবারসহ তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মৃত্য মজিবর পুত্র শরিফুল (৩৫) বাড়ী সীমানেত্মর নওপাড়া গ্রামে।

Posted in অপরাধ, জেলার খবর, হাকিমপুর0 Comments

17 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ