Posted on 16 December 2011. Tags: দিনাজপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে বিজয়ের ৪০ বছর উদযাপিত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতি উদযাপন করছে বিজয়ের ৪০ বছর। শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়া শহীদদের।
দিবসটি সরকারিভাবে উদযাপনে বিস্তারিত কর্মসূচি পালন করেছে। বিজয়ের প্রথম প্রহরে বিজয়ের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, পুলিশ সুপার মইনুল ইসলাম। পরে একে একে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামলীগ, জেলা বিএনপি, প্রেসকাব দিনাজপুর, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ আরও অনেকে।
দিবসটি পালনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসনের প থেকে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. আফজাল হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী ও হাবিপ্রবি স্কুলের ছাত্র-ছাত্রীরা এক বিশাল র্যালীতে অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ দিবসের প্রথম প্রহরে ক্যাম্পাসে প্রদীপ প্রজ্বলন করে।
Posted in Uncategorzed, জেলার খবর, সদর
Posted on 07 December 2011. Tags: হাবিপ্রবি’র শিকদের তৃতীয় কর্মদিবসের মত অনির্দিষ্টকালের কর্মবিরতী অব্যাহত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ২ দফা দাবী আদায়ের ল েদিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র শিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতী তৃতীয় কর্মদিবসের মত পালিত হয়েছে।
রোববার সকাল ১১ টা থেকে শিকরা এই কর্মবিরতী পালন শুরু করেন। সোমবার কর্মবিরতী পালন শেষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকায় বুধবার থেকে পুনরায় শিকরা কর্মবিরতী পালন শুরু করেছেন। কর্মবিরতীর পর থেকে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার কাশ, পরীা বন্ধ রয়েছে। কর্মবিরতীর দিনগুলোতে কর্তৃপ শিকদের সাথে কোন প্রকার আলোচনায় বসেনি।
কর্মবিরতীর তৃতীয় দিনে শিকরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এদিকে শিকদের কর্মবিরতীর ব্যাপারে কর্তৃপ কোন প্রকার আলোচনা করেননি।
দুই দফা দাবীগুলো হলো- প্রাপ্ততার তারিখ থেকে পদোন্নতি কার্যকর ও অ্যাসোসিয়েট প্রফেসরদের পদোন্নতি বাসত্মবায়ন।
এ ব্যাপারে হাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. মো: শাহাদৎ হোসেন জানান, ২ দফা দাবী আদায়ের জন্য ৩ দিন ধরে আন্দোলন করলেও কর্তৃপ তাদের সাথে বসেনি। আমরা আমাদের কর্মবিরতী অব্যাহত রেখেছি। আজ বৃহস্পতিবারও সকাল থেকে আমাদের কর্মবিরতি চালাবো।
বিশ্ববিদ্যালয়ের আরেক সহযোগী অধ্যাপক মো: আলমগীর হাসান জানান, কর্তৃপ আমাদের সাথে আলোচনা না করায় আমরা আমাদের কর্মবিরতী অব্যাহত রেখেছি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম আফজাল হোসেনকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ও ভিসির পিএস কৃষিবিদ ফেরদৌস আলম জানান, ভিসি স্যার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার তিনি অফিস করবেন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক তাদের ৯ দফা দাবী আদায়ের ল আেেন্দালন করে আসছে। এর মধ্যে কর্তৃপরে আশ্বাসের প্রেতিে ৭ দফা দাবী বিলুপ্ত করলেও বাকী ২ দফা দাবী বাসত্মবায়ন করার দাবি জানিয়ে আসছেন। এ ব্যাপারে গত ২৯ নভেম্বর শিড়্গকরা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে দাবী আদায় না হলে আন্দোলনে যাওয়ার হুমকী প্রদান করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপ শিকদের যৌক্তিক দাবীর ব্যাপারে কোন পদপে গ্রহণ না করায় তারা রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী শুরু করে।
Posted in জেলার খবর, শিক্ষা, সদর
Posted on 04 December 2011. Tags: দিনাজপুরে জাল ডলার তৈরীর দোকান আবিস্কার ॥ একজন আটক
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে জাল ডলার তৈরীর একটি দোকানের আবিস্কার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জাল ডলার তৈরী করার সময় বিপুল পরিমাণ জাল ডলার ও ডলার তৈরীর সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর শহরের সুইহারী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এই দোকান আবিস্কার ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ইমরান খান রানা (৩৫)। সে দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার আসলামের পুত্র।
রংপুর র্যাব-৫ এর এএসপি হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল সকালে সুইহারীতে অবস্থিত ফটোমেলা স্টুডিও’র দোকানে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ওই কম্পিউটারের দোকান থেকে ৪৩৮টি ১শ’ মূল্যমানের নকল ইউএসএ ডলার, ডলার তৈরীর কাগজ উদ্ধার করে। র্যাব সদস্যরা উক্ত দোকানের কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার জব্দ করেছে। জাল ডলার তৈরীর অভিযোগে র্যাব সদস্যরা ওই দোকানের মালিককে আটক করে।
হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন যাবত রানা ওই দোকানে কম্পিউটার ব্যবসার অনত্মরালে অভিনব কায়দায় জাল ডলারের ব্যবসা করে আসছিল। তার পিতা আসলামও সুইহারীতে চৌরঙ্গী সিনেমার সামনে রেশমা ফটো স্টুডিও’র অনত্মরালে জাল ডলার ব্যবসা করার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে র্যাবের ডিএডি আব্দুল মোতালেব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
Posted in অপরাধ, জেলার খবর, সদর
Posted on 04 December 2011. Tags: আগামী ২৩ ডিসেম্বর দিনাজপুর চেম্বারের নির্বাচন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আইনগত জটিলতা নিরসন হওয়ায় আগামী ২৩ ডিসেম্বর দিনাজপুর চেম্বার অব কমার্সের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে।
দিনাজপুর চেম্বার অব কমার্সের আগামী ২০১২-১৩ ইং সালের (২৪ মাস) কার্য কমিটির নির্বাচন উপল্যে গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে ঘোষনা করেন যে আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার ভোট গ্রহণ করা হবে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মহামান্য হাইকোর্ট ও দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধা্জ্ঞা না থাকায় এখন আর নির্বাচন অনুষ্ঠানের কোন আইনগত বাধা নেই। তাই সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আগামী ২৩ ডিসেম্বর দিনাজপুর চেম্বার অব কমার্সের ২৪ মাস মেয়াদী কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের তারিখ ছিল গত ২৯ জুলাই। কিন্তু সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভোটার লিস্টে জাল টিন নাম্বার ও ট্রেড লাইসেন্সের মাধ্যমে ভূয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে অভিযোগ করলে নির্বাচন অনুষ্ঠানে জটিলতার সৃষ্টি হয়। বর্তমান সভাপতি নুরুল মঈন মিনু ভূয়া ভোটারের অভিযোগ প্রত্যাখান করে মহামান্য হাইকোর্ট ও দিনাজপুরের সিনিয়র সহকারী জজ আদালতে বক্তব্য দাখিলের পরেও গত ৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রনালয় দিনাজপুর চেম্বারের প্রশাসক হিসেবে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে নিয়োগ দান করেন। কিন্তু উক্ত প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে চেম্বার সভাপতি নুরুল মঈন মিনু হাইকোর্টে রীট দাখিল করলে মহামান্য বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রশাসক নিয়োগের আদেশ ৩ মাসের জন্য স্থগিত ঘোষনা করেন।
Posted in জেলার খবর, সদর
Posted on 03 December 2011. Tags: দিনাজপুরে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ যুদ্ধাপরাধীদের বিচার ও বিচার কাজে পালম্বন কারীদের বিচারের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বিােভ মিছিল ও মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল শনিবার দিনাজপুর বাহাদুরবাজার রোডে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যনত্ম ঘন্টাব্যাপী মানববন্ধনে পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে। বিােভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে আওয়ামীলীগ, যুুবলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও সেক্টরস ফোরাম অংশ নেয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর উপজেলা কমান্ডার লোকমান হাকিম, সাংগঠনিক কমান্ডার নাজিমউদ্দীন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্য সাইফুদ্দীন আখতার, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক ছবি সিনহা প্রমুখ।
বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ও বিচার কার্যে বাধাপ্রদানকারী জামায়াত-বিএনপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা বলেন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধকালীন পাকিস্তান হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর আশ-শামস বাংলার মাটিতে আবারো দেশবিরোধী চক্রান্তে পুনর্গঠিত হচ্ছে। গোলাম আযম, দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দীন কাদের চৌধুরী, মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধীর অপরাধে জড়িত থাকার দায়ে এ সরকারের আমলেই বাংলার মাটিতে বিচার করা হবে। এ বিচার কাজে বাধাপ্রদানকারী জামায়াত শিবির ও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যত চক্রান্ত করুক না কেন এ দেশের স্বাধীনতা সংগ্রামে স্বশস্ত্র মুক্তিযোদ্ধারা শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তা প্রতিহত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যে সর্বাত্মক সহযোগীতা প্রদানে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
Posted in জেলার খবর, সদর
Posted on 03 December 2011. Tags: দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক কিশোর ও এক কিশোরী নিহত হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার নয়নপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র নাজমুল (১৩) মোটরসাইকেল যোগে গ্রামের রাস্তা থেকে মহাসড়কে উঠছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিুব্ধ জনতা রাত সাড়ে ৮ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যনত্ম দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
এদিকে, পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুর আনা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ৩ নং রামপুর ইউপির লড়্গণপুর গ্রামে বাড়ীর পার্শ্বে খেলা করার সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরম্নত্বর আহত হয়। গতকাল শনিবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নুর আনা ওই গ্রামের নুরনবীর কন্যা। এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর, সদর
Posted on 03 December 2011. Tags: দিনাজপুর রেডক্রিসেন্টের বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ২০১১ এবং আগামী ৩ বছর মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় পাহাড়পুরস্থ নিজস্ব প্রাঙ্গনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ২০১১ ইং সালের বার্ষিক সাধারণ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিটের সেক্রেটারী মোঃ আলাউদ্দীন বার্ষিক প্রতিবেদন এবং ইউনিট ও রেডক্রিসেন্ট হাসপাতালের আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন। তিনি ২০১০ সালের অর্ডিট রিপোর্ট ও ২০১২ সালের ইউনিট ও হাসপাতালের আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুল হক জাতীয় পতাকা ও সেক্রেটারী মোঃ আলাউদ্দীন রেডক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে সকল প্রতিবেদন ও সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আজীবন সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, রেড ক্রিসেন্টের জাতীয় সদর দপ্তরের ত্রাণ শাখার সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, জেলা ইউনিট অফিসার নাজমুস সাহাদাৎ এবং আজীবন সদস্য জাহাঙ্গীর আহমেদ, মোঃ কামরুজ্জামান আকতার, একেএম মেহেরুল্লাহ বাদল, অধ্যাপিকা তাসমিম বেগম, শাখাওয়াত হোসেন সাকু, মোঃ আতাউর রহমান চৌধুরী, আব্দুর রাকীব এবং ইকবাল মোহাম্মদ খান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল। বক্তারা রেডক্রিসেন্টের কার্যক্রম আরো বাড়িয়ে দুঃস্থ ও গরীব মানুষের স্বাস্থ্য সেবাসহ ত্রাণ কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। পরে বার্ষিক প্রতিবেদনসহ সকল আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে রেডক্রিসেন্টের দিনাজপুর ইউনিটের আগামী ২০১২-১৪ ৩ বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচনের সরকারী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন প্রধান এ্যাডঃ হাসনে ইমাম নয়ন। আগামী ৩ বছরের জন্য মোঃ বজলুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোঃ আলাউদ্দীন সেক্রেটারী এবং কামরুল হুদা হেলাল, রঞ্জিত কুমার সাহা, শাহ মোঃ রফিকুল ইসলাম, আতাউর রহমান আজাদ বাবলু ও এ্যাডঃ নুরুল ইসলাম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পরে আজীবন ও বার্ষিক সদস্য/সদস্যাদের মধ্যাহ্ন ভোজের আপ্যায়িত করা হয়।##
Posted in জেলার খবর, সদর
Posted on 03 December 2011. Tags: দিনাজপুরে প্রতিবন্ধী দিবস উপল েবর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপল্যে গতকাল শনিবার শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। জেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালীতে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়-সুইড বাংলাদেশ, দিনাজপুর শাখা, সমন্বিত অন্ধ শিা কার্যক্রম, দিনাজপুর বধির ইন্সটিটিউট, মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সিডিসিসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন র্যালীতে অংশ গ্রহণ করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে দিনাজপুর লোক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আহসানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার ইয়াকুব আলী, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শাহনেওয়াজ হোসেন, সমন্বিত অন্ধ শিা কার্যক্রমের রিসোর্স টিচার, দিশারী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মতিউর রহমান প্রমুখ। সভায় প্রবন্ধ পাঠ করেন সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়। পরে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Posted in জেলার খবর, সদর
Posted on 01 December 2011. Tags: দিনাজপুরে ফেন্সিডিল বহনের দায়ে ৩ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে ফেন্সিডিল বহনের দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ৫ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গাজিউর রহমান এই রায় প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের বাবুল শেখের পুত্র বুলু শেখ (৪৫), গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার উত্তর খলিলপুর গ্রামের হোসেন আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) ও দ্বিন ইসলামের পুত্র মোহাম্মদ হোসেন (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, গত ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর ওই ৩ জন নবাবগঞ্জ ভাদুরিয়া সীমান্ত দিয়ে ২৮ লিটার তরল ফেন্সিডিল পাচার করে নিয়ে আসছিল। এ সময় র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে র্যাব সদস্য সেকেন্দার আলী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলাটির স্বা্য প্রমাণ শেষে গতকাল আদালতের বিচারক বিচারের রায় প্রদান করেন।
Posted in অপরাধ, জেলার খবর, সদর
Posted on 01 December 2011. Tags: দিনাজপুরে নিজ কন্যাকে হত্যার দায়ে পিতার ৭ বছরের সশ্রম কারাদণ্ড
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে নিজ কন্যাকে হত্যার দায়ে একজনকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ২ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেছে আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় দিনাজপুর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত পিতার নাম জাহারুল ইসলাম বাবু (৪৮)। সে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের আজারুল ইসলামের পুত্র।
মামলার বিবরণে জানা যায়, গত ২০০৮ সালের ৭ জানুয়ারী জাহারুল ইসলামের দেড় বছরের শিশু কন্যা আক্তার শিউলি বাড়ীর বাড়ান্দায় খেলা করার সময় পড়ে যায়। এতে জাহারুল ইসলাম প্তি হয়ে পা দিয়ে পিষ্ট করে নিজ কন্যাকে হত্যা করে। এ ঘটনায় জাহারুল ইসলামের স্ত্রী জিন্নাতুল বেগম বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলাটির স্বা্য প্রমাণ শেষে গতকাল আদালতের বিচারক বিচারের রায় প্রদান করেন।
Posted in অপরাধ, জেলার খবর, সদর
Posted on 30 November 2011. Tags: দিনাজপুর পৌর শহরে ৯ হাজার মিটার টেলিফোন তার চুরি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর পৌর শহরে গত ৩মাসে ২৬টি মহল্লার ১২৮টি বাড়ীর ৯ হাজার মিটার টেলিফোন তার চুরি হয়েছে। যার মূল্য ১ লাখ ২২ হাজার ৪শত টাকা। এ ব্যাপারে বিটিসিএল দিনাজপুর অফিস পুলিশ সুপার বরাবর অভিযোগ করলেও তার চুরি রোধে প্রয়োজনীয় পদপে গ্রহণ না করাতে টেলিফোন ব্যবহারকারী ও টিএনটি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ােভ ও হতাশা বিরাজ করছে।
পুলিশ সুপার বরাবর দেয়া অভিযোগ এবং গত ৩০/১০/১১ ইং তারিখে অনুষ্ঠিত জেলা প্রশানের সম্মেলন ক েমাসিক সমন্বয় সভায় বিটিসিএল কর্তৃক দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, চলতি বছরের গত ৩ মাসে দিনাজপুর পৌরসভার অর্ন্তগত গনেশতলা, পাহাড়পুর, বালুয়াডাঙ্গা, নতুন ঘাসিপাড়া, মিশন রোড, ত্রেীপাড়া, পাটুয়াপাড়া, বাহাদুর বাজার, বালুবাড়ী, নিমনগর বালুবাড়ী, মুন্সিপাড়া, ফকিরপাড়া, শেখপুরা, রাজবাটী, বড়বন্দর, ৭ নম্বর উপশহর, ঘাসিপাড়া, পুলহাট, বড়গুড়গোলা, ছোটগুড়গোলা, রামনগর, কালিতলা, গোপালগঞ্জ, সর্দারপাড়া ও গোলাপবাগ মহল্লার ১২৮টি বাড়ী হতে ৯ হাজার মিটার টেলিফোন তার চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২২ হাজার ৪শত টাকা।
অভিযোগে আরো বলা হয়েছে, দিনাজপুর শহরে বিভিন্ন এলাকা হতে প্রতিনিয়ত অহরহ তার চুরি হচ্ছে। সমপ্রতি এই তার চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। ব্যাপকহারে তার চুরির কারণে বিপুল পরিমাণ সরকারী অর্থ তি সাধন হচ্ছে অপরদিকে চুরিজনিত টেলিফোন নাম্বার গুলির সার্ভিস বন্ধ থাকায় গ্রাহকরা ভোগান্তির সম্মুখিন হচ্ছেন এবং সরকারী রাজ্স্ব আয়ও তিগ্রস্থ হচ্ছে। খোজ নিয়ে দেখা গেছে, তার চুরি ব্যাপকতা দিনাজপুরের মত অন্য কোন জেলায় সংগঠিত হয়নি। বিষয়টি বর্তমানে সকলের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এব্যাপারে বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যাপকহারে তার চুরি হওয়ার কারণে সুষ্ঠুভাবে টেলিফোন সার্ভিস প্রদান করা কষ্টকর হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র এই নাশকতা কাজে লিপ্ত রয়েছে। গ্রাহকদের ধারনা তার চুরি রোধে পুলিশ প্রশাসনের তৎপরতা জোরদার করা প্রয়োজন।
Posted in অর্থনীতি, জেলার খবর, সদর
Posted on 30 November 2011. Tags: দিনাজপুরে ১৬ জন বিদেশী বন্দিকে উপহার সামগ্রী প্রদান
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর কারাগারে আটক ১৬ জন ভারতীয় নাগরিককে নিত্যপ্রয়োজনীয় ব্যবহারের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ২ টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের ট্রেসেং বিভাগের দেওয়া এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
রেডক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিট জেলা কারাগারে আটক বিদেশী বন্দি হিসেবে ১৬ জন ভারতীয় নাগরিকের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় কারাগারের তত্বাবধায়ক মোঃ শাহজাহান আহমেদ, রেডক্রিসেন্টের দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুল হক, সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, সামসুজ্জামান চৌধুরী, শাহ মোঃ রফিকুল ইসলাম এবং রনজিত কুমার সাহা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে প্রত্যেক বন্দিকে ১টি করে লুঙ্গি, শাট, সুয়েটার, গামছা, সেন্ডেল, গায়ে মাখা ও কাপড় কাচার সাবান, টুথ ব্রাশ, টুথ পাউডার ও বিনোদনের জন্য লুডু প্রদান করা হয়।
রেডক্রিসেন্টের দিনাজপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুল হক জানান, প্রতি বছর বিদেশী বন্দিদের জন্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি শীতবস্ত্রসহ কিছু উপহার সামগ্রী প্রদান করে থাকে।
Posted in জেলার খবর, সদর
Posted on 29 November 2011. Tags: দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ ডাকাতি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের গোলকুটিতে প্রকাশ্য দিবালোকে বোরখা পরিহিত মহিলা কর্তৃক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের চাপাতির আঘাতে গৃহকর্তী আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর মাসুম বেকারীর মালিক হাসানের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতরা উক্ত বাড়ী থেকে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাসুম বেকারীর মালিক হাসানের গোলকুটিস্থ বাসায় ৩ জন বোরখা পরিহিত মহিলা প্রবেশ করে। তারা বাসার ভিতরে থাকা পোষা কুকুর (এলিট)কে অজ্ঞান করে হাসানের স্ত্রী রশিদা বেগম (৪০)কে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। এতে রশিদা বেগম আহত হয়ে পড়লে উক্ত মহিলা ডাকাতরা বাসার ভিতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লূট করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে আহত রশিদাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল ঘটনার সত্যত্বা স্বীকার করে জানান, ঘটনাটি আমি শুনেছি। তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted in অপরাধ, জেলার খবর, সদর
Posted on 26 November 2011. Tags: দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ল ৭ হাজার টাকা জরিমানা আদায়
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জুয়ারুকে আটক করে প্রত্যেককে ৫শ’ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা জরিমানার টাকা প্রদান করায় তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।
দিনাজপুর সদর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, গতকাল শনিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার মাতাসাগর এলাকায় ৪ কিশোরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারে প্রত্যেক যুবককে দোষী সাব্যস্তে ৫শ’ টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটক যুবক দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ীর মনির হোসেনের পুত্র আলআমিন (১৬), সহিদুল ইসলামের পুত্র সবুজ (১৭), আকবর আলীর পুত্র সাইফুল (১৫) ও মাতা সাগর এলাকার আতিয়ার রহমানের পুত্র খায়রুল (১৬) তাৎনিক জরিমানার টাকা পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেয়া হয়েছে।##
Posted in অপরাধ, জেলার খবর, সদর
Posted on 26 November 2011. Tags: দিনাজপুর চেম্বারে প্রশাসক নিয়োগ ॥ ১২০ দিনের মধ্যে নির্বাচন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ হাইকোর্ট বিভাগ দিনাজপুর চেম্বার অব কমার্সের প্রশাসক নিয়োগের সরকারী সিদ্ধান্তকে ৩ মাসের জন্য স্থগিত করে বাণিজ্য সচিবসহ ৪ জনের উপর রুলনিশি জারি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠন শাখার পরিচালক (উপসচিব) নাজমুল হাসান মজুমদার গত ৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রনালয়ের/টি ও-১/সি-৯/৯২(অংশ-৩)/৪৭৫ স্মারকে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কে দিনাজপুর চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দানের আদেশ দেন। মন্ত্রনালয়ের উক্ত আদেশের প্রেতিে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল ইসলাম গত ১০ নভেম্বর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। মন্ত্রনালয়ের আদেশে উল্লেখ করা হয় যে, নির্বাচন অনুষ্ঠানে আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকলে চেম্বারের প্রশাসক আদেশ জারির তারিখ হতে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং চেম্বারের নিয়মিত কার্যক্রম সম্পাদন করবেন।
উক্ত প্রশাসক নিয়োগের আদেশের বিরুদ্ধে চেম্বারের সদ্য সাবেক সভাপতি মিনু বাদী হয়ে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের ২৭,৩১ ও ৩৮ ধারা লঙ্ঘনের অভিযোগ এনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট দায়ের করেন। রীট নাম্বার ৯৫০৪। মহামান্য হাইকোর্টের বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রনালয়ের আদেশে দিনাজপুর চেম্বারে প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত ঘোষনা এবং জারিকৃত রুল নিশির জবাব আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রদানের আদেশ দেন।
যাদের উপর রুল নিশি জারী করা হয়েছে তাঁরা হলেন বাণিজ্য সচিব, বাণিজ্য মন্ত্রনালয়ের পরিচালক বাণিজ্য সংগঠন শাখার নাজমুল আহসান মজুমদার, দিনাজপুরের জেলা প্রশাসক এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। রুল নিশিতে বলা হয় প্রশাসক নিয়োগের আদেশকে কেন আইন বহির্ভূত ও কর্তৃত্ব পূর্ণ নয় বলে ঘোষনা করা হবে না মর্মে কারণ দর্শানোর জবাব ৩ সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে।
দিনাজপুর চেম্বারের ২০১১-১৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য করা হয় গত ২৯ জুলাই কিন্তু সাবেক সভাপতি রফিকুল ইসলাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করলে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। গত ১৮ আগষ্ট বর্তমান কমিটি মেয়াদ শেষ হলে বাণিজ্য মন্ত্রনালয় গত ৯ নভেম্বর প্রশাসক নিয়োগের আদেশ প্রদান করে।
হাইকোর্টের প্রশাসক নিয়োগের স্থগিতাদেশ সম্পর্কে চেম্বারের প্রশাসক ও এডিএম মোঃ আজিজুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হাইকোর্টের কোন আদেশ এখন পর্যন্ত তিনি পাননি। আদেশ পাওয়ার পর আইনের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন করে পরবর্তী উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
Posted in অর্থনীতি, জেলার খবর, সদর
Posted on 26 November 2011. Tags: দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোকসেদ আলীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করেন আহ্বায়ক মোঃ মোকসেদ আলী ও আয়-ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ কাইয়ুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এম রফিক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী। পরে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: মোকসেদ আলী নব-নির্বাচিত সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ শওকত আলী তোতা।
নবনির্বাচিত নেতৃবৃন্দের সভাপতি-এম. রফিক, সহ-সভাপতি-মোঃ তৈয়ব আলী, সহ-সভাপতি মোঃ সোহরাব আলী, সাধারণ সম্পাদক-মোঃ ফজলে রাব্বীসহ ২২ জন সদস্য শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
Posted in জেলার খবর, সদর
সাম্প্রতিক মন্তব্য