বোচাগঞ্জ | .:::. DINAJPURNEWS.COM .:::.

বোচাগঞ্জ

দিনাজপুরের বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের এ মাসে ৬ ডিসেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ ও বীরগঞ্জ থানার বীর মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর সাথে লড়াই-সংগ্রামে এ দু’টি উপজেলা শত্রুমুক্ত করেছিল। সেই থেকে এ দিনটিকে এ দু’টি উপজেলা মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উদ্‌যাপন উপল্যে দুটি উপজেলায় পৃথক দুটি আলোচনা সভা ও র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে এ দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপন উপল্যে বীরগঞ্জ উপজেলা পরিষদসহ সকল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় একটি বিজয় মিছিল বের হয়ে বীরগঞ্জ পৌর এলাকা প্রদণি করে। মিছিল শেষে বিজয় দিবসের পতাকা উত্তোলন করেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আফজাল হোসেন। বিজয় দিবস উপল েবীরগঞ্জ ডাকবাংলা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল এম. মাসুদুর রহমান বীর প্রতিক। তিনি তার বক্তব্যে বলেন, পাকহানাদার বাহিনী সে সময় বাঙালী জাতির উপর নির্মমভাবে অত্যাচার করেছিল। পাক হানাদার বাহিনীদেরকে বিতাড়িত এবং এদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রা করতে সে সময় বাঙালী সৈনিক এবং দেশের তরুণ যুবকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে অনেক মা-বোনের ইজ্জত ও তরুণ যোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ আজ স্বাধীন হয়েছে। তবে এখনও কষ্ট হয় মনের মধ্যে বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে রাজাকার মন্ত্রী নিজামী ও মুজাহীদ-এর গাড়ীতে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছে। সময় এসেছে ওই সব রাজাকার-আলবদরদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে তাদের কৃতকর্মের সাজা দেয়ার। তিনি এদেশের সকল রাজাকার-আলবদরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান। দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন ৬নং সেক্টরের ফিল্ড কমান্ডার একেএম মাহবুবুর আলম, যুগ্ম সচিব (অব:) এফ.এফ কমান্ডার পানোয়ার রহমান ভুইয়া পিন্টু, সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল হক সবুজ, সাবেক সংসদ মো: আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবলু, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, বীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় সহ প্রমুখ। সভাপটি পরিচালন করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকা।
বক্তারা বর্তমান স্বাধীনতা স্বপরে মহাজোট সরকারের নিকট দাবী জানান, স্বাধীনতার ৪০ বছর অতিবাহিত হতে চলছে। এখন পর্যন্ত একজন যুদ্ধাপরাধীরও বিচার সম্পন্ন করা সম্ভব হয়নি। অবিলম্বে তাদের বিচার কাজ সম্পন্ন করে দেশের মাটিতে রায় কার্যকর করার দাবী জানান। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ে তোলার শপথ নিয়ে গণতন্ত্র অনুশীলন ও চর্চ্চা করার মাধ্যমে সন্ত্রাস ও দূর্ণীতি মুক্ত করে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার ল েসকলেই শপথ নেন।
এদিকে দুপুর ২ টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ আয়োজনে বোচাগঞ্জ মুক্ত দিবস উপল েআয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
মঙ্গলবার দুপুর ২ টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মাঠে বোচাগঞ্জ মুক্ত দিবস উপল েআয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই ও প্রতিরোধের কারনে বীরগঞ্জ থেকে পাক-সেনারা পিছু হটে পালিয়ে যায়। বিগত সময়ে এ দিবসটিকে সেভাবে উদযাপিত না হলেও গত ৩ বছর থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে।
বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রা করার জন্য দেশে ও বিদেশে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের মানুষ বিরোধীদলীয় নেত্রীর এ ধরনের ঘৃনিত কাজে নেতৃ্‌ত্ব দেয়ার কারনেই তার দল বিএনপি ও তাকে প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, বিএনপি কোন চরিত্র নেই। বিভিন্ন দলের দল ছুট নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। বিএনপি জনগনের কল্যানের কোন কাজ করে না, নিজেদের স্বার্থে লুটপাটের রাজনীতি করে। এরা স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে হাত মিলিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদদের লালন করে আসছে। বিগত সময়ে দেশকে সন্ত্রাসের দেশ হিসেবে চিহ্নিত করেছিল। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাস জঙ্গীবাদ উৎখাত করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা দেশের মা বোনের ইজ্জত হনন ও সম্পদ লুট এবং বীরমুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল সে সব রাজাকার আলবদরদের দেশের মাটিতেই বিচার শুরু করা হয়েছে। এ সরকারের শাসনামলেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে সরকার কার্যক্রম শুরু করেছে। তিনি দেশের মানুষকে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং সাব সেক্টরের ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অবঃ) এম মাসুদুর রহমান বীরপ্রতি, এফএফ কমান্ডার একেএম মাহবুবুর আলম, যুগ্ম সচিব (অবঃ) এফএফ পানোয়ার রহমান ভুইয়া পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, বোচাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ দিবসটি উদ্‌যাপন উপল্যে বোচাগঞ্জ পৌর এলাকায় ব্যানার ফেস্টুন লাগিয়ে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শ্লোগান দিয়ে উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে।##

Posted in জেলার খবর, বীরগঞ্জ, বোচাগঞ্জ0 Comments

সেতাবগঞ্জ চিনিকলে আখ মাড়াই শুরু

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ একশ’ ৩৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দিনাজপুর জেলার ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল ২০১১-২০১২ মৌসুমে আখ মাড়াই শুরু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩ টায় প্রবীন আখচাষী হাফিজুর রহমান ও মিলের প্রবীন কর্মচারী বাবু বাশি রায় ডোঙ্গায় আখ নিপে করে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ওবায়দুল হক, সাধারন সম্পাদক হাবিবুর রহমান দুলাল, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আবু সৈয়দ হোসেন, আখচাষী সমিতির সভাপতি হামিদুর রহমান, সাধারন সম্পাদক আলী মর্তুজা প্রমুখ।
মিল সুত্রে জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে ৬০ হাজার মেঃটন আখ মাড়াই করে ৭.৫ গড় রিকোভারীর ভিত্তিতে ৪ হাজার ৫শত মেঃটন চিনি উৎপাদনের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছে। মিলের মাড়াই মতা অনুযায়ী প্রতিদিন ১২ হাজার ৫শ মেঃটন আখ মাড়াই করা হবে। এই ল্যমাত্রায় মিলটি চালু থাকবে ৫৫ দিন।
সেতাবগঞ্জ সুগার মিলটি সর্ব প্রথম চালু হয় ১৯৩৩ সালে পরবর্তীতে এটিকে আধুনিককরণ করে পুনরায় নুতনভাবে (২য় বার) ১৯৮৩ সালে চালূ করা হয়। কিন্তুু কাঁচা মালের স্বল্পতা, ব্যাংক ঋণ, অব্যবস্থাপনার কারনে বন্ধের উপক্রম হয়েছে মিলটি। গত কয়েক বছর ধারাবাহিক লোকসান, উন্নতজাতের আখের বীজ উদ্ভাবন না হওয়া, মেইন্টেনেসের নামে অর্থ লোপাট এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট এজন্য দায়ী।
এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনি কলের ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ আবুল রফিক জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এই চিনিকল থেকে এবারে ল্যমাত্রা পুরন করা সম্ভব হবে।
কাঙ্খিত আখ মিলে সরবরাহ হলে ও গড় রিকোভারীর হার বজায় থাকলে সকল েত্ের ল্য মাত্র্‌া অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত বছর এ মিলটি ৬৮ হাজার ২৪৭ মেট্রিকটন আখ মাড়াই করে চিনি উৎপাদন করেছে ৪হাজার ৫৪০ মেট্রিকটন। মিল চলেছে ৬৫ দিন। গড় রিকোভারী ছিল ৬.৬৫।

Posted in অর্থনীতি, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

দিনাজপুরে ধানকাটা ও জমি নিয়ে পৃথক সংঘর্ষে নিহত-২ ॥ আহত ১৮

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বোচাগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ধানকাটা ও জমি নিয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙে ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের সাদামহল মৌজায় ১২ বিঘা জমির ধান কাটা নিয়ে দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দু’গ্রুপেই ধারালো অস্ত্র-সস্ত্র ও তীর ধনুক নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই আদিবাসীসহ দুই জন নিহত হয়। নিহতরা হলেন দড়্গিণ রনগাঁও গ্রামের আদিবাসী যোসেফ সরেনের পুত্র পালু সরেন (৪৫) ও ধনঞ্জয়পুর গ্রামের শরিফ উদ্দিনের পুত্র শহীদুল ইসলাম (৪০)। এতে আহত হয় ৮ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ গেলে এলাকাবাসী পুলিশের একটি গাড়ী আটক করে রাখে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জিএম শামসুন্নুর জানান, নিহতদের মধ্যে একজনকে তীর বিদ্ধ হয়ে ও অপরজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশিদ, বীরগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি হামিদুল কবিরসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামে রোববার সকাল ১১ টায় ১৮ একর জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন মহিলাসহ উভয় পরে ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্‌্ের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আনতাজ আলী (৬০), নওশাদ (৫০), বাচ্চু (৪৫), রুবেল (২২), রবিউল (২৫), কবিরুল (২৮) সালাম (২২), আবুল কাশেম (৬৫), লোকমান (৬৬) ও নূরনাহার (৪০)। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

বোচাগঞ্জ হাসপাতালের এ্যাম্বুলেন্সটি ১মাস ধরে অকেজো

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বেবোচাগঞ্জ উপজেলা হাসপাতালের এ্যাম্বুলেন্স টি মাসাধিক কাল ধরে খারাপ হয়ে থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় মেরামতের কোন লন দেখা যাচ্ছেনা। এতে করে বোচাগঞ্জের মানুষ সাস্থ্য সেবা নিয়ে চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে।
জানা গেছে, প্রায় একমাস ধরে বোচাগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্স টি অকেজো হয়ে পড়ে রয়েছে । এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন তিনি এ্যাম্বুলেন্স টি সারানোর জন্য একাধিক বার উপজেলা সমন্নয় সভায় উত্তোলন করলেও কোন বারই বাজেট পাওয়া যায়নি। তাই বিষয়টি এলাকার সংসদ সদস্য কে অবহিত করা হয়েছে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য। রোগী বহনের একমাত্র এ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় বোচাগঞ্জের সাধারন মানুষ জরুরী ভিত্তিতে রোগী বহনের জন্য দিনাজপুর শহর মুখি হয়ে থাকতে হচ্ছে। ফলে মুমুর্ষ্য রোগীদের েত্ের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Posted in অপরাধ, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

বোচাগঞ্জের চৌরঙ্গীতে মোটর সাইকেল ছিনতাই

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বোচাগঞ্জ উপজেলায় মোটর সাইকেল ছিনতাই হওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, গত (রবিবার) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বীরগঞ্জ উপজেলার কাতারিয়ার পুত্র মোঃ সোহেল বোচাগঞ্জ উপজেলার চৌরঙ্গী র অদুরে ট্রাক্টর দিয়ে নিজ জমিতে চাষ দেওয়া তদারকি করা কালীন সময় রাস্তার পাশে মোটর সাইকেল সহ অবস্থান করছিলেন , এ সময় তিন দুস্কৃতিকারী মুখোশ পরিহিত অবস্থায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে মাটিতে শুইয়ে রেখে নাম্বার বিহীন টি ভি এস নতুন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা হয়েছে কিনা জানা যায়নি।উল্লেখ্য, সমপ্রতি চৌরঙ্গী মোড় থেকে একজন মেডিক্যাল প্রতিনিধির একটি মোটর সাইকেল চুরি হয়।

Posted in অপরাধ, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

সেতাবগঞ্জে রেলওয়ের ২ কোটি টাকার সম্পদ ধ্বংসের পথে

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার রেল স্টেশন থেকে সেতাবগঞ্জ চিনিকল পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ রেল পথ অযত্নে অবহেলায় নষ্ট হতে বসেছে । দীর্ঘ ১৯ বছর আগে এ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । কিন্তু দীর্ঘ এ সময়ে বাংলাদেশ রেলওয়ের প্রায় ২ কোটি টাকার রাষ্টী্রয় সম্পদ রার কোন ব্যবস্থা নেয়া হয়নি। এর মধ্যে খোয়া গেছে অন্তত ৫০ ল টাকার সম্পদ। অবশিস্ট যে সম্পদ আছে তার মধ্যে কিছু অংশের উপরে নির্মিত হয়েছে পাকা রাস্তা , দোকান ঘর ও অফিস সহ বিভিন্ন স্থাপনা। জানা গেছে , ১৯৩০ সালে প্রতিষ্ঠা হয় পার্ব্বতীপুর ভায়া সেতাবগঞ্জ ,রুহিয়া রেলপথ। এই রেল যোগাযোগের কথা বিবেচনা করেই ১৯৩৩ সালে গড়ে সেতাবগঞ্জ চিনিকল। সেতাবগঞ্জ রেল স্টেশনথেকে চিনিকলের দুরত্ব প্রায় দেড় কিলোমিটার।চিনিকলের আখ সহ অন্যান্য মালামাল পরিবহনের জন্য সে সময় সেতাবগঞ্জ রেল স্টেশন থেকে ২টি প্যারালাল রেললাইন স্থাপন করা হয় সেতাবগঞ্জ চিনিকল পর্যন্ত। এ ছাড়াও কোথাও কোথাও রেল ক্রসিং এর জন্য ৪টি লাইনে পরিনত করা হয়। সব মিলিয়ে এই রেল পথের দৈর্ঘ্য প্রায় ১০দশমিক ৩ কিলোমিটার। ১৯৯২ সাল পর্যন্ত এই রেল পথ দিয়ে চিনিকল তাদের আখ, সার,জ্বালানী সহ বিভিন্ন মালামাল নিজস্ব ইঞ্জিনে রেলের ওয়াগনে পরিবহন করতো।পরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারনে মিল কর্তৃপ সড়ক পথে তাদের মালামাল বহন করতে শুরু করে।ফলে অকার্য্যকর হয়ে পড়ে রেলপথটি । পরিনত হয় পরিত্যাক্ত সম্পত্তিতে। মিলকর্র্তৃপ ব্যাবহার বন্ধ করলেও রেলর্তৃপ রেললাইনটি উত্তোলন করেনি। এতে রেললাইনের প্রায় ২ হাজার ফিস প্লেট,নাট-বল্টু ও প্রায় ২হাজার কাঠের তৈরী স্লিপার ,পয়েন্ট চেঞ্জ যন্ত্র ,কিপ ও পয়েন্টস পাতি গায়েব হয়ে গেছে।রেলকর্তৃপ জানিয়েছে , এসবের মূল্য প্রায় ৫০ ল টাকা । আর পড়ে থাকা রেল লাইনের উপর নির্মিত হয়েছে রেলগেট টু এলএসডি পাকা রাস্তা ও মিল রোডের বড় পাকা রাস্তা। যেসম্পদ আর উদ্ধার করা সম্ভব নয়, যার মুল্য প্রায় ১কোটি টাকা। এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল রফিক জানান , আমরা যেহেতু রেলের মালিক নই, তাই এটি রনাবেন করা আমাদের দায়িত্ব নয়। আমরা যখন মালামাল বহন করেছি তখন এর জন্য নিয়মিত সাইটিং চার্জ দিয়েছি। তবে তিনি মন্তব্য করেন , বর্তমানে শুধু রেলটিকে উত্তোলন করা হলে প্রায় ১কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ রা পাবে। বাংলাদেশ রেলওয়ের (নর্থ)উপ সহকারী প্রকৌশলী (পথ) মোঃ রাকিবুল ইসলাম জানান , রেলপথটির মালিক বাংলাদেশ রেলওয়ে , এটি উত্তোলন করার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ উত্তোলন হতে পারে তা তিনি সঠিক ভাবে জানাতে পারেননি।

Posted in অর্থনীতি, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

বোচাঞ্জে ৪০দিন ব্যাপি ইসলামী মহা সম্মেলন শুরু

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বোচাগঞ্জ উপজেলার খানকায়ে আহমেদিয়ায়ার ৪০ দিন ব্যাপি ইসলামী মহা সম্মেলন ও মাহফিল শুরু । সুবিদহাটে অবস্থিত এই মাহফিল চলবে আগামী ১৮ নভেম্বর পর্য্যন্ত। ৪০ দিনের এই মাহফিলে প্রতিদিন একটি করে ৪০ টি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নামাজ, রোজা, হজ,্ব যাকাত, ওজু, গোসল, ইমান, ইসলামী জীবন বিধান, শরিয়ত, তরিকত, হাকিকত, মারফত, তওবা, সুদ, ঘুষ, হারাম, হালাল, কোরবানী, জিকির, মিলাদ, কেয়াম সহ বিভিন্ন বিষয়ের উপর এ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা সমুহে বয়ান করবেন বোচাগঞ্জের পরিচালক পীর কেবলা শাহ সুফি হযরত রিয়াজুল ইসলাম,শাহসুফি সাইফুল ইসলাম, শাহসুফি মোঃমুসলিম , মোঃ আঃ রাজ্জাক, হাজী আবুল ফজল, আলহা্‌জ্ব মোঃ সামসুল হক, শাহসুফি আঃরহিম, মোঃ মহসীন, প্রমুখ ওলামায়ে কেরামগন। ৪০ দিন ব্যাপি এই মাহফিলে বয়ান শোনার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক ধর্ম প্রান মুসলমান গন হাজির হচ্ছেন।

Posted in জেলার খবর, বোচাগঞ্জ, সংস্কৃতি0 Comments

দিনাজপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপল েদিনাজপুরের বোঁচাগঞ্জে আয়োজন করা হয় আলোচনাসভা ও বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প।
শুক্রবার সকাল ১০টায় আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে বোঁচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় বিনামুল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প। দিনব্যপী এই ক্যাম্পে মোট ৪০ জন চিকিৎসক প্রায় চার হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামুল্যে ঔষধ দেয়া হয়।
এ উপল েআয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মরহুমের পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর প্রেসকাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।
এর আগে মরহুম আব্দুর রৌফ চৌধুরীর সমাধিতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুস্প সত্মবক অর্পন করা হয়।

Posted in জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

বোচাগঞ্জে ২১ জন ওয়ারেন্টর আসামি আটক

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বোচাগঞ্জ থানায় জি এম শামসুন নুর অফিসার ইনচার্জ হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করার পর গত ৯ও১২ সেপ্টেম্বর পর পর ২দিন বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২১জন ওয়ারেন্টের আসামী আটক করেছ। থানা সুত্রে জানা গেছে আটক কৃত আসামীদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট থাকায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জি এম শামসুন নুর এর নেতৃত্বে এস আই আইয়ুর আলী, এস আই নজির হোসেন, এস আই প্রদীপ রায়, এ এস আই মোঃ মহুবার রহমান সঙ্গিয় ফোর্স সহ বোচাগঞ্জ উপজেলার মুর্শিদ হাট, ছাতইল, রনগাঁও, সাদা মহল, আটগাঁও, সুলতান পুর, লোহাগাঁও, ইশানিয়া, বিহাগাঁও, ও সেতাবগঞ্জ পৌর সভার বিভিন্ন এলাকায় ২দিন বিশেষ অভিযান চালিয়ে ২১জন ওয়ারেন্টের আসামি আটক করে আদালতে পেরন করেছে। আটক কৃত আসামীরা হলেন মোঃ মোজাহারুল পিতা মৃতঃ নুরুল হক, বাসেদ পিতা মৃতঃ বদরুদ্দিন, মহিদুল, হুমায়ুন কবির উভয় পিতাঃ মনির উদ্দিন, মনির উদ্দিন পিতা মৃতঃ জমির উদ্দিন, আনোয়ার হোসেন পিতাঃ আব্দুল জব্বার, নুর হোসেন পিতাঃ বাবুল, বর্ণা বানু স্বামীঃ শামিম, ফরিদা স্বামীঃ জাহের উদ্দিন, লুৎফর রহমান পিতা মৃতঃ আলতাফ হোসেন, আমিনুল ইসলাম পিতাঃ আব্দুল রহমান, আব্দুল রশিদ পিতাঃ আব্দুল সবুর, হুমায়ুল কবির পিতাঃ আব্দুল মালেক, প্রদীপ কুমার পিতাঃ পরেশ চন্দ্র, বিলু পিতাঃ বছির মোহাম্মদ, হুমায়ুল কবির পিতাঃ মমতাজ, মমতাজ আলী পিতা মৃতঃ আজিম উদ্দিন, হোসনেয়ারা স্বামীঃ মমতাজ, কামরুল ইসলাম পিতাঃ কফিজউদ্দিন, জিয়াউর রহমান পিতাঃ ইউনুজ আলী, বুধেন চন্দ্র পিতা মৃতঃ পুলিন। সকলের সাং বোচাগঞ্জ, দিনাজপুর।

Posted in অপরাধ, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

দিনাজপুর-সেতাবগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল অবস্থা ॥ জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর-সেতাবগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সড়কে চলাচলকারীদের দুর্ভোগ চরমে পৌচেছে। কর্তৃপ দেখেও না দেখার ভান করায় জনদুর্ভোগ শীঘ্রই লাঘব হবে বলে মনে হয় না। এই সড়কে যানবাহন চলাচলে যে অবর্ণনীয় কষ্টের স্বীকার করতে হচ্ছে তা অনুধাবনের বুঝি কেউ নেই। এই সড়কের প্রায় ১৪ কিলোমিটার রাস্তাটি বেহাল দশা থাকায় হরহামেশাই ছোট খাট দুর্ঘটনা লেগেই থাকে। এতে অনেকেই দুর্ঘটনার স্বীকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন এবং অসহায় ভাবে দিন যাপন করছেন। সড়কটির নির্মানের জন্য ইতিমধ্যেই প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দরপত্র আহবান করা হয়েছে। কবে নাগাদ কাজ শুরু হবে সংশ্লিষ্ট মন্ত্রনালয কর্মকর্তারা কিছু বলতে পারছে না। এভাবে দিনের পর দিন যানবাহন চলার কারনে অনেক যানবাহনে তিসাধন হচ্ছে বলে বাস মালিকের কয়েকজন সদস্য আমাদের এই প্রতিবেদককে জানিয়েছে। তারা এই সড়কের অবিলম্বে কাজ শুরু না করলে এই রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা করছে। কারন তাদের গাড়ির যে তি সাধন হয় তা জনগনের ভাড়া দিয়ে পুষিয়ে নেয়া সম্ব হয় না। এর ফলে আমরা নিরুপায় হয়ে এই রুটে যানবাহন চলাচল বন্ধ করার চিন্তা ভাবনা করছি। রুটটি অবিলম্বে মেরামত করে জনদুর্ভোগ যাতে চরমে না পৌছে সে জন্য স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় সচেতন মহল হস্তপে কামনা করেছে।

Posted in অর্থনীতি, জেলার খবর, বোচাগঞ্জ, সদর1 Comment

বোচাগঞ্জে অবৈধ মদের ব্যবসা ॥ দেখার কেউ নেই

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ মদ ব্যবসা করার জন্য বিপস্নব কুমার ধর বিপু, আনোয়ার, রম্নবেল, নুর ইসলাম ও লিটনের নামে পোষ্টার
লেখা হয়েছে। পোষ্টারে বলা হয়েছে ‘বোচাগঞ্জে যুব সমাজের হাতে অতি সহজে মাদক তুলে দেয়ার জন্য বোচাগঞ্জ থানা প্রশাসনসহ বিক্রেতাদের জানাই আনত্মরিক ধন্যবাদ।
অন্যরকম এই পোষ্টারটি লিখে বিভিন্ন স্থানে শেডে দেয়া হয়েছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায়।
স্থানীয়রা জানান, দিনাজপুরে প্রশাসনের নাকের ডগায় বসে মদ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। নিজের মদ খাওয়ার লাইসেন্স নিয়ে নিজের জন্য আনা মদ বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠছে অবৈধভাবে চালনা করা এলাকার মদ ব্যবসায়ী। উপজেলা শহরের মধ্যভাগে এই অবৈধ ব্যবসা করে আসলেও দেখার কেউ নেই।
জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ষ্টেশন রোডের ১৫ গজের মধ্যে এই মদ ব্যবসা চালাচ্ছেন বিপ্লব কুমার ধর বিপু। তিনি দীর্ঘদিন যাবত তার নিজ ৫ ভাইয়ের নামে মদ পানের পারমিট নিয়ে দিনাজপুর শহর থেকে দেশি-বিদেশী মদ নিয়ে আসে। সেগুলো বোচাগঞ্জ শহরে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করছে।
সমপ্রীতি বিপু নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে প্রেস লিখে দাপটের সাথে বেড়াচ্ছেন। এই মোটরসাইকেলে করেই তিনি দিনাজপুর শহর থেকে মদ নিয়ে আসেন।

Posted in অপরাধ, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

দিনাজপুরে ৩টি উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ১০ আগষ্ট বুধবার বেলা পৌনে ১টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন ক ে(কাঞ্চন) পার্বতীপুর, বোচাগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের পৃথক পৃথকভাবে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন ক েআড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জামাল উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট চৌঃ মোঃ গোলাম রাব্বী, মোঃ মোবারক হোসেন পারভেজ, তাসমিন ফারহানা, সানজিদা জেসমীন, শম্পা কুন্ড প্রমুখ। পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা হলেন- ১নং বেলাইচন্ডী- মোঃ আব্দুর রশিদ সরকার, ২নং মন্মথপুর- মোঃ ওয়াদুদ আলী শাহ, ৩নং রামপুর- মোঃ শাহাদত হোসেন শাদো, ৪নং পলাশবাড়ী- মোঃ মোফাখারুল ইসলাম ফারুক, ৫নং চন্ডীপুর- মোঃ আফছার আলী, ৬নং মমিনপুর- মোঃ আব্দুল ওহাব মন্ডল, ৭নং মোস্তফাপুর- মোঃ শামসুজ্জমান মন্ডল, ৮নং হাবড়া-মোঃ নুরুল ইসলাম নুরু, ৯নং হামিদপুর-আবুল কালাম প্রামানিক আব্দুর রহমান, ১০নং হরিরামপুর মোঃ মোজাহিদুল ইসলাম ও নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা হলেন- ১নং জয়পুর- মোঃ রফিকুল ইসলাম, ২নং বিনোদনগর-মোঃ নজরুল ইসলাম, ৩নং গোলাপগঞ্জ- মোঃ রওশন আলী, ৪নং শালখুরিয়া- মোঃ শফিকুল ইসলাম, ৫নং পুঠিমারা- মোঃ হাছান আলী, ৬নং ভাদুরিয়া- বাবুল আহসান কবির শামীম, ৭নং দাউদপুর- মোঃ আব্দুল হালিম সরকার, ৮নং মাহমুদপুর- আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, ৯নং কুশদহ- মোঃ আজিজুল হক সরকার এবং বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা হলেন- ১নং নাফানগর- মোঃ লাইছুর রহমান, ২নং ইশানিয়া- উৎপল রায় বুলু, ৩নং মুর্শিদহাট- মোঃ জাফরুল্লাহ, ৪নং আটগাঁও- মোঃ নুরুন নবী চৌধুরী, ৫নং ছাতইল- মোঃ খাদেমুল নবী চৌধুরী, ৬নং রণগাঁও- প্রাণতোষ চন্দ্র দেব শর্মা। শপথ গ্রহন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ উপস্থিত চেয়ারম্যানবৃন্দদের আন্তরিকতার সাথে নিজ নিজ এলাকায় জনগনের সেবক হিসেবে কাজ করার আহবান জানান।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ, পার্বতীপুর, বোচাগঞ্জ, রাজনীতি0 Comments

দিনাজপুরের ১২টি ইউনিয়নের ফলাফল ঘোষণা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের কাহারোল ও বোচাগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ১১ জন ও বিএনপি সমর্থিত ১ জন জয়ী হয়েছেন।
নির্বাচনে কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শ্রী বিশ্বজিৎ রায় (দেওয়াল ঘড়ি), ২নং রসুলপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম (আনারস), ৩নং মুকুন্দপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী একেএম ফারুক (গরুর গাড়ী), ৪নং তাড়গাঁও ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আ.স.ম মনোয়ারুজ্জামান (গরুর গাড়ী), ৫নং সুন্দরপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নাসিরুল ইসলাম (আনারস) ও ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান বাবুল (গরুর গাড়ী) নির্বাচিত হয়েছেন।
বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লাইজুর রহমান (দেওয়াল ঘড়ি), ২নং ঈশানীয়া ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উৎপল রায় বুলু (দেওয়াল ঘড়ি), ৩নং মুর্শিদহাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাফরুল্লাহ (আনারস), ৪নং আটগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুন্নবী চৌধুরী জামান (তালা), ৫নং ছাতইল ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী খাদেমুল নবী চৌধুরী বাদল (তালা) এবং ৬নং রনগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী প্রাণতোষ দেব শর্ম্মা (দেওয়াল ঘড়ি) নির্বাচিত হয়েছেন।

Posted in কাহারোল, জেলার খবর, বোচাগঞ্জ, রাজনীতিComments Off

দিনাজপুরের দু’টি উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আজ বুধবার দিনাজপুরের দু’টি উপজেলা কাহারোল ও বোচাগঞ্জের ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ল্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, কাহারোল ও বোচাগঞ্জ দু’টি উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৮ জন চেয়ারম্যান, মেম্বার পদে ৪৮০ জন ও সংরতি মহিলা আসনে ১৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কাহারোল উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩১ জন, মেম্বার প্রার্থী ২৪২ ও সংরতি মহিলা প্রার্থী ৯৬ এবং বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩৭ জন, মেম্বার পদে ২৩৮ জন ও সংরতি মহিলা আসনে ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দু’টি উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১০৮টি কেন্দ্রের ৪৯৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে কাহারোল উপজেলায় উপজেলার ৫৪টি কেন্দ্রের ২৪২টি বুথে ও বোচাগঞ্জ উপজেলার ৫৪টি কেন্দ্রের ২৫৫টি বুথে ভোট গ্রহণ করা হবে।
দু’টি উপজেলার মোট ভোটার সংখ্যা ১ ল ৮০ হাজার ৪৩৬ জন। এর মধ্যে বোচাগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ৮৩ হাজার, ৮শ ৫৮ জন এবং কাহারোল উপজেলার মোট ভোটার সংখ্যা ৯৬ হাজার ৫৭৮ জন।
যেসব ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো-কাহারোল উপজেলার ১নং ডাবোর, ২নং রসুলপুর, ৩নং মুকুন্দপুর, ৪নং তাড়গাঁও, ৫নং সুন্দরপুর ও ৬নং রামচন্দ্রপুর এবং বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর, ২নং ঈশানীয়া, ৩নং মুর্শিদহাট, ৪নং আটগাঁও, ৫নং ছাতইল ও ৬নং রনগাঁও ইউনিয়ন।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ জানান, সুষ্ঠ ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই এই দুটি উপজেলার প্রত্যেক কেন্দ্রে ভোট গ্রহনে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসার এবং আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। ভোট চলাকালীন সময়ে দুটি উপজেলায় ৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমান আদালত এবং দুটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতের টিম দায়িত্ব পালন করবে। এছাড়াও অতিরিক্ত দায়িত্বে র‌্যাব ও ব্যাটালিয়ন পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা হবে। কোন ধরনের অপ্রীতির ঘটনা এড়াতে নির্বাচনী এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।##

Posted in অর্থনীতি, কাহারোল, জেলার খবর, বোচাগঞ্জ, রাজনীতিComments Off

সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্য নির্বাচনের সুযোগ পেলেন

বোচাগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্য মোঃ আফসার আলী চাকুরীরত অবস্থায় হাই কোর্টের নির্দেশে চেয়ারম্যান পদে  নির্বাচন করার অনুমতি পেলেন ।
গতকাল নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত পরিপত্রে ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী এমপিও ভুক্ত শিক কর্মচারীরা নির্বাচন করতে পারবে না । এই আদেশের বিপরীতে সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্য বর্তমান ১নং নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফসার আলীর নেতৃত্বে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের কর্মরত ৮জন শিক নির্বাচন করার জন্য হাইকের্াটে আবেদন জানালে, হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচার পতি মোঃ নুরুজ্জামান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ প্রদান করেন । এই মর্মে তাদের নির্বাচন করার েত্ের আর কোন প্রতিবন্ধকতা রইল না । আবেদনকারীর প েরীটটি দায়ের করেন এ্যাডঃ মাহমুদ হাসান ।

Posted in জেলার খবর, বোচাগঞ্জComments Off

বোচাগঞ্জে বজ্রপাতে এক স্কুল ছাত্রী নিহত ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বোচাগঞ্জের পল্লীতে বজ্রপাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। বজ্রপাতে ৩টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
নিহত স্কুলছাত্রীর নাম শিল্পী (১৩)। সে বোচাগঞ্জ উপজেলার ২নং ঈশানিয়া ইউপি’র উত্তর কৃষ্ণপুর (ডাক্তারপাড়া) গ্রামের হামিদুর রহমানের কন্যা এবং বোচাগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির সময় শিল্পী ও তার ছোট বোন হাসি (০৮) রান্না ঘর থেকে বারান্দায় আসার পথে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে শিল্পীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। আহত অবস্থায় হাসিকে বোচাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতের সময় পাশে বেঁধে রাখা তিনটি দুধের গাভী মারা যায়।
এদিকে একই উপজেলার ৩নং মুর্শিদহাট ইউপির মতিজাপুর গ্রামে সকাল ৭টার দিকে পৃথক আরেকটি বজ্রপাতে রাম বাবুর স্ত্রী তারামণি (৩৫) মেয়ে উর্মিকা (১৪) মারাত্মক আহত হয়। তারা বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ তারিকুল ইসলাম ঘটনার সত্বত্যা স্বীকার করেছেন।

Posted in অপরাধ, জেলার খবর, বোচাগঞ্জComments Off

8 এর মধ্যে 1তম পাতা12345678

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ