Posted on 20 March 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ বীরগঞ্জ উপজেলা ¯^v¯’¨ কমপেক্সটি ৩১ শষ্যার হলেও দীর্ঘদিন সেবা দিতে দিতে যেন নিজেই রুগ্ন হয়ে পড়েছে। এটি উপজেলার একপ্রানেত্ম অবস্থিত হওয়ায় ১১ টি ইউনিয়নের মানুষ সমান ভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না। চিকিৎসক সংকটে অচলাবস্থা চলছে ¯^v¯’¨ সেবা প্রদান কার্যক্রম। শিশুবান্ধব হাসপাতাল লেখা থাকলেও প্রকৃত পক্ষে শিশুদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই। সমস্যার আবর্তনে জর্জরিত ¯^v¯’¨ কমপেক্সটিকে বর্তমানে ৫০ শয্যায় উর্ণীতকরণ অবোকাঠামো নির্মাণ কাজ চলছে। ৫০ শয্যা বিপরীতে ১৯ জন ডাক্তার কর্মরত থাকার কথা থাকলেও ১ জন ডাক্তার ২৪ ঘন্টা দায়িত্ব পালন করার কারনে হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে জানা যায়, আগত রোগীরা আশানুরম্নপ চিকিৎসা পাচ্ছে না। দলে দলে রোগী চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছে। ¯^v¯’¨ কমপেক্স সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২ লক্ষ ৬৯হাজার ৮৯৩ জন লোকের জন্য চিকিৎসকের পদ রয়েছে ১৯ টি। তবে বর্তমানে ৩ জন চিকিৎসক কর্মরত থাকলেও তাদের মধ্যে ২ জন চিকিৎসক প্রশিড়্গনে রয়েছেন। আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করছেন ডাঃ ভবতোষ রায়।
তিনি অতিরিক্ত দায়িত্বে উপজেলা ¯^v¯’¨ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতিয়ার রহমান ও মেডিকেল অফিসার মার্জিয়ারা মৌসুমীর পরিবর্তে সহ ৯ জন ডাক্তারের বিপরীতে একাই মহিলা ওয়ার্ড, পুরম্নষ ওয়ার্ড, শিশু ওয়ার্ড ও বহিঃ বিভাগে দিনরাত দায়িত্ব পালন করছে।
উপজেলা সদর হতে ¯^v¯’¨ কমপেক্সটির দূরত্ব ৪ কিলোমিটার হওয়ায় নিরাপত্তা জনিত কারনে কোন চিকিৎসক হাসপাতাল ক্যাম্পাসে রাত্রি যাপন করেন না। এক্স-রে এবং অক্সিজেন সেবা পাওয়া গেলেও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে রয়েছে বিসত্মর অভিযোগ। দুর দুরানেত্মর রোগীরা নিজ বাহনে আসলেও সাইকেল ও মটর সাইকেল চোরের উপদ্রপে অতিষ্ট। তবে কর্তৃপক্ষ বলছে সঙ্কট আছে এরপরেও চেষ্টা চলছে রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদানের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, ¯^v¯’¨ সেবা নিশ্চিত করতে উপজেলা ¯^v¯’¨ কমপেক্স-এর সর্বশেষ তথ্য চাওয়া হয়েছে, তবে এখন পর্যনত্ম কোন তথ্য আমার হাতে এসে পৌছায়নি। ¯^v¯’¨ বিভাগের পক্ষ থেকে সমস্যাগুলি খুজে বের করে লিখিত ভাবে জানানো হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।
ডাঃ ভবতোষ রায় জানান, উপজেলা ¯^v¯’¨ ও পঃ পঃ কর্মকর্তা ৩দিনের প্রশিড়্গনে রয়েছেন এবং মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়ারা মোসুমী ঢাকায় একটি প্রশিড়্গণে গেছেন। ফলে ¯^vfvweK কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হাসপাতালের পুরম্নষ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাচু মিয়ার পুত্র মজিবর রহমান, পৌরসভার বসুন্ধরা এলাকার ফুল মোহাম্মদের পুত্র বাবু, বহিবিভাগের রোগী নিজপাড়া নিজপাড়া গ্রামের ইব্রাহিমের পুত্র মতিউল, রাজিবপুর গ্রামের আজাহারম্নল, ডহন্ডা গ্রামের আনন্দ রায়ের স্ত্রী কল্পনা রানী রায় হাসপাতালে চিকিৎসায় অসনেত্মাষ প্রকাশ করে ড়্গুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।জরম্নরী ভিত্তিতে সকল পদে চিকিৎসক নিয়োগের জন্য সংশিস্নষ্ট মন্ত্রনালয়ের আশু হসত্মড়্গেপের দাবি জানিয়েছে সচেতন মহল।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 12 February 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে শ্বশুর বাড়ীতে বেড়াতে আসা আদিবাসির জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের ভুট্টাক্ষেতের পার্শ্ববর্তী ইউক্লিপটাস গাছের ডালের সাথে ঝুলন্ত তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মন্টু সরেন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন গ্রামের মৃত: দেওয়ান সরেনের ছেলে।
বীরগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুইদিন পূর্বে মন্টু সরেন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের মেরী মার্ডির বাড়ীতে বেড়াতে আসে। সকাল থেকে মন্টুকে পাওয়া যাচ্ছিল না। দুপুরে তার লাশ গ্রামের পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের পার্শ্বে একটি ইউক্লিপটাস গাছের ডালে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁসি লাগানো (চাদর প্যাচানো অবস্থায়) অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরী করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এব্যাপারে থানায় ইউডি মামলা রের্কড করা হয়েছে।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 29 January 2012. Tags: dinajpur, Dinajpurnews, Dinajpurnews.com, দিনাজপুর, দিনাজপুর নিউজ ডটকম, বিরামপুর
বিরামপুর ( দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরামপুর আনছার মাঠে গত বৃহষ্পতিবার (২৭ জানুয়ারী) ৬ দিন ব্যাপী গ্রামীন বানিজ্য মেলার সমাপনী। প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রোখছানা বেগম, বিশেষ অতিথি উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ হাবিবুর রহমান, বিরামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ও মিশুক ইন্টারন্যাশনালের পরিচালক জাহাঙ্গীর সেলিম । বিরামপুর পৌরসভার মেয়র আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট কাউন্সিল(ডিসি)’র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান , ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি)’র চেয়ারম্যান সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক মোরশেদ মানিক।
ডেভেলপমেন্ট কাউন্সিল(ডিসি), বিরামপুর পৌরসভা, ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি), বার্ড ও দিওড় ইউনিয়ন পরিষদ যৌথভাবে মেলাটির আয়োজন করে। প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর “মেকিং মার্কেটস্ ওয়ার্ক ফর স্মল হোল্ডার ফার্মারস্ এন্ড রুরাল প্রডিউসারস্ (সম্পর্ক) প্রজেক্ট” মেলাটির সহায়তাকারী।
প্রধান অতিথি বিরামপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রোখছানা বেগম এ ধরনের মেলা প্রতিবছর আv‡qvR‡bi তাগিদ নিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এলাকাবাসী একটি রুচিশীল মেলা উপহার দেওয়ার আয়োজকদের ধন্যবাদ জানান।
মেলার মিডিয়া mgš^Kvix ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক জানান, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি এবং পণ্যের বাজারজাতকরনের mgš^q ঘটানোই মেলা আয়োজনের মূল লক্ষ্য ছিল। মেলাটির সফল সমাপ্তি ঘটাতে সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 25 January 2012. Tags: বীরগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে র্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে সচেতন ছাত্রসমাজের উদ্বোগে ও সুশীল সমাজের অংশগ্রহনে নিরাপদ সড়কের দাবীতে র্যালী শেষে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল বুধবার বীরগঞ্জ ডিগ্রীকলেজ চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মুক্তিযোদ্ধা নাম ফলক চত্বর সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সকাল ১১টা থেকে ১২ টা পযনর্ত্ম এক ঘন্টা ব্যাপী পালন করা হয়। এ সময় নিরাপদ সড়কের দাবীতে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ছাত্র ও সুশীল সমাজের নেতৃবৃন্দ যথাক্রমে খন্দকার অনিক, প্রভাষক রফিকুল ইসলাম, আইয়ুবুল ইসলাম মিন্টু, সুবাস চন্দ্র দাস প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন প্রানেত্ম সড়ক দূর্ঘটনায় তদনত্ম সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান করা হয়।
সম্প্রতি মর্মানিত্মক সড়ক দূর্ঘটনায় নিহত প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারাী ফিল্ড এ্যাসিটেন্ট খন্দকার নুরুল হুদার মৃত্যু হয়।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 24 December 2011. Tags: ধনি টুডু গত বৃহস্পতিবার ভোর থেকে বাড়ী থেকে নিখোজ হয়। গতকাল শনিবার সকালে ওই এলাকার একজন মহিলা শালবনে পাতা কুড়াতে গিয়ে গলায় শাড়ী পেচানো গাছে ঝুলন্ত অজ্ঞাত মহিলার লাশ দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে।, মৃতদেহটি ২/৩ দিন পূর্বের। ময়না তদনত্ম শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।, স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ উপকূলীয় ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রের অনুকরনে দেশের উত্তরাঞ্চলীয় নদী তীরবর্তী এলাকায় অবিলম্বে শীত দুর্গতদের আশ্রয় কেন্দ্র খুলতে দিনাজপুর নাগরিক ফোরাম সরকারের প্রতি আ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে শালবনের গভীর জঙ্গল থেকে এক আদিবাসী মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২ টায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মহিলার নাম ধনি টুডু (৫০)। সে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাগপুর গ্রামের গোপিন হেমব্রমের স্ত্রী।
বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ নুরম্নল ইসলাম সিদ্দিকী জানান, ধনি টুডু গত বৃহস্পতিবার ভোর থেকে বাড়ী থেকে নিখোজ হয়। গতকাল শনিবার সকালে ওই এলাকার একজন মহিলা শালবনে পাতা কুড়াতে গিয়ে গলায় শাড়ী পেচানো গাছে ঝুলন্ত অজ্ঞাত মহিলার লাশ দেখে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। পরে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদনেত্মর জন্য মর্গে প্রেরন করেছে।
ওসি জানান, মৃতদেহটি ২/৩ দিন পূর্বের। ময়না তদনত্ম শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 07 December 2011. Tags: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিডিআর কর্মকর্তার মাতা নিহত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মটরযান আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাট থেকে বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মুরারিপুর গ্রামের মৃত: তসিরউদ্দিনের পুত্র নাসির উদ্দিন (৪৫)কে একটি ভটভটি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
এদিকে মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের পেরাশ কিসকুর পুত্র নরাগ কিসকু (৪০) বাজার থেকে বাড়ী ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রথমে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে এবং পরে স্থানান্তরিত করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিমেক হাসপাতালে সে মারা যায়। এব্যাপারে দুটি পৃথক মটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 06 December 2011. Tags: দিনাজপুরের বোচাগঞ্জ ও বীরগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিজয়ের এ মাসে ৬ ডিসেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ ও বীরগঞ্জ থানার বীর মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর সাথে লড়াই-সংগ্রামে এ দু’টি উপজেলা শত্রুমুক্ত করেছিল। সেই থেকে এ দিনটিকে এ দু’টি উপজেলা মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উদ্যাপন উপল্যে দুটি উপজেলায় পৃথক দুটি আলোচনা সভা ও র্যালীসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে এ দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপন উপল্যে বীরগঞ্জ উপজেলা পরিষদসহ সকল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় একটি বিজয় মিছিল বের হয়ে বীরগঞ্জ পৌর এলাকা প্রদণি করে। মিছিল শেষে বিজয় দিবসের পতাকা উত্তোলন করেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আফজাল হোসেন। বিজয় দিবস উপল েবীরগঞ্জ ডাকবাংলা মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল এম. মাসুদুর রহমান বীর প্রতিক। তিনি তার বক্তব্যে বলেন, পাকহানাদার বাহিনী সে সময় বাঙালী জাতির উপর নির্মমভাবে অত্যাচার করেছিল। পাক হানাদার বাহিনীদেরকে বিতাড়িত এবং এদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রা করতে সে সময় বাঙালী সৈনিক এবং দেশের তরুণ যুবকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে অনেক মা-বোনের ইজ্জত ও তরুণ যোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ আজ স্বাধীন হয়েছে। তবে এখনও কষ্ট হয় মনের মধ্যে বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে রাজাকার মন্ত্রী নিজামী ও মুজাহীদ-এর গাড়ীতে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছে। সময় এসেছে ওই সব রাজাকার-আলবদরদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে তাদের কৃতকর্মের সাজা দেয়ার। তিনি এদেশের সকল রাজাকার-আলবদরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার দাবী জানান। দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন ৬নং সেক্টরের ফিল্ড কমান্ডার একেএম মাহবুবুর আলম, যুগ্ম সচিব (অব:) এফ.এফ কমান্ডার পানোয়ার রহমান ভুইয়া পিন্টু, সাবেক সাংসদ অধ্যাপক আব্দুল হক সবুজ, সাবেক সংসদ মো: আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবলু, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, বীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় সহ প্রমুখ। সভাপটি পরিচালন করেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকা।
বক্তারা বর্তমান স্বাধীনতা স্বপরে মহাজোট সরকারের নিকট দাবী জানান, স্বাধীনতার ৪০ বছর অতিবাহিত হতে চলছে। এখন পর্যন্ত একজন যুদ্ধাপরাধীরও বিচার সম্পন্ন করা সম্ভব হয়নি। অবিলম্বে তাদের বিচার কাজ সম্পন্ন করে দেশের মাটিতে রায় কার্যকর করার দাবী জানান। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ে তোলার শপথ নিয়ে গণতন্ত্র অনুশীলন ও চর্চ্চা করার মাধ্যমে সন্ত্রাস ও দূর্ণীতি মুক্ত করে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার ল েসকলেই শপথ নেন।
এদিকে দুপুর ২ টায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের যৌথ আয়োজনে বোচাগঞ্জ মুক্ত দিবস উপল েআয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
মঙ্গলবার দুপুর ২ টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মাঠে বোচাগঞ্জ মুক্ত দিবস উপল েআয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই ও প্রতিরোধের কারনে বীরগঞ্জ থেকে পাক-সেনারা পিছু হটে পালিয়ে যায়। বিগত সময়ে এ দিবসটিকে সেভাবে উদযাপিত না হলেও গত ৩ বছর থেকে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে।
বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জাফর উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রা করার জন্য দেশে ও বিদেশে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেশের মানুষ বিরোধীদলীয় নেত্রীর এ ধরনের ঘৃনিত কাজে নেতৃ্ত্ব দেয়ার কারনেই তার দল বিএনপি ও তাকে প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, বিএনপি কোন চরিত্র নেই। বিভিন্ন দলের দল ছুট নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। বিএনপি জনগনের কল্যানের কোন কাজ করে না, নিজেদের স্বার্থে লুটপাটের রাজনীতি করে। এরা স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে হাত মিলিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদদের লালন করে আসছে। বিগত সময়ে দেশকে সন্ত্রাসের দেশ হিসেবে চিহ্নিত করেছিল। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ থেকে সন্ত্রাস জঙ্গীবাদ উৎখাত করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা দেশের মা বোনের ইজ্জত হনন ও সম্পদ লুট এবং বীরমুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল সে সব রাজাকার আলবদরদের দেশের মাটিতেই বিচার শুরু করা হয়েছে। এ সরকারের শাসনামলেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে সরকার কার্যক্রম শুরু করেছে। তিনি দেশের মানুষকে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সচ্চার হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৬নং সাব সেক্টরের ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অবঃ) এম মাসুদুর রহমান বীরপ্রতি, এফএফ কমান্ডার একেএম মাহবুবুর আলম, যুগ্ম সচিব (অবঃ) এফএফ পানোয়ার রহমান ভুইয়া পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, বোচাগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ দিবসটি উদ্যাপন উপল্যে বোচাগঞ্জ পৌর এলাকায় ব্যানার ফেস্টুন লাগিয়ে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শ্লোগান দিয়ে উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে।##
Posted in জেলার খবর, বীরগঞ্জ, বোচাগঞ্জ
Posted on 04 December 2011. Tags: বীরগঞ্জে ছুটি দিনে স্কুলের শত বছরের শালগাছ কর্তন
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে ছুটির দিনে স্কুলের শত বছরের শালগাছ কর্তন করা হয়েছে।
এলাবাসীর অভিযোগ থেকে জানা গেছে ১৯৪৫ইং ৫২ দশমিক শুন্য একর জমিতে প্রতিষ্ঠিত উপওজলার শিবরাম পুর ইউনিয়নের ধনগাও সরকারী প্রাথামিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে লাধিক টাকা মূল্যের ২টি শাল গাছ বিধ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দ্বীপক কুমার অধিকারী তার পত্নী ভারপ্রাপ্ত প্রধান শিকিা কামিনী রানী রায় ভাই সহ-শিক ভূপাল অধিকারী একজোট হয়ে শত বছরের ্ ঐতির্যবাহী পুরাতন শালগাছ কেটে নিজ বাড়িতে নিয়ে গেছে। গাছ কেটে নিয়ে যাবার সময় স্থানীয় একজন ইউপি সদস্য বাঁধা দেয়। দ্বীপক অধিকারী বাধা উপো করে বাড়ীতে নিয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে ৪০কি:মি: উত্তরে ধনগাও সরকারী প্রাথামিক বিদ্যালয়ে গিয়ে জানাযায় দিনাজপুর জেলা সহকারী শিা অফিসার শ্বপন কুমার রায়ের পরামর্শ ক্রমে শালগাছ কর্তন করে সংরন করা হয়েছে মাত্র। প্রধান শিক কামিনী রানী রায় এক প্রশ্নের জবাবে জানান ২৬ অক্টোবর/০৮ইং বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহ-শিা অফিসার মনোরঞ্জন রায় এরপর বিদ্যালয় আর কেহ পরিদশর্ন করেনি।
বর্তমানে ১৫৮ জন ছাত্রছাত্রীর বিপরিতে ৩ জন সহ শিক দায়িত্ব পালন করছেন। ৬টি পদের মধ্যে প্রধান শিক সহ ৩টি পদ শুন্য রয়েছে। এব্যাপারে উপজেলা শিা অফিসার তাজুল ইসলাম মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এলাকাবাসির প েসাবেক সভাপতির পুত্র পরিমল চন্দ্র রায়ের লিখিত অভিযোগ পেয়েছেন কিন্তু ব্যাস্ততার কারনে ব্যাবস্থা গ্রহন করতে পারেনি।
অতি সমপ্রতি মাটিয়া কুড়া সরকারী প্রাথামিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ৪০ হাজার টাকা মূল্যের শতবছরের পুরাতন কাঁঠাল গাছ গত ইদুল আজহার সরকারী ছুটির দিনে এসএমসির সভাপতি বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক তাজুল ইসলাম বিক্রি করে টাকা আত্মসাত করেছে। ছাত্রছাত্রী অভিভাক এলাকাবাসী সহ সংশ্লিষ্ট এস.এম.সি সদস্যবৃন্দ গাছ কর্তনের দৃষ্টান্ত মূলখ শাস্তিও দাবী জানিয়েছেন।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 04 December 2011. Tags: বীরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে সরকারী বন সম্পদ উজার করার অপরাধে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেফতার করেছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যাম মরহুম জহিরউদ্দিরে পুত্র ভাবকী গ্রামের জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৩০-৪০ জন ব্যাক্তি অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে গত শুক্রবার সরকারী ছুটির দিনে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের পাঁচপীর কবরস্থানের ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন জাতের ৪০টি গাছ কেটে আংশিক নিয়ে পালিয়ে যাবার সময় সহকারী কমিশনার (ভূমি) মো: লুৎফর রহমান বাধা প্রদান করেন। যুবলীগ নেতা সরকারী বাধা উপো করে জোর পূবক আংশিক গাছের নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি )নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযোগের প্রেতিে গত শনিবার দিবাগত রাতে ভাবকী গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম(৪০)কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
Posted on 01 December 2011. Tags: দিনাজপুরে আবারো ঈগল পাখি পাওয়া গেছে ...
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে আবারো বিলুপ্ত প্রায় ঈগল পাখি পাওয়া গেছে। গাছের ডাল ভেঙ্গে পড়ে যাওয়া এই পাখিটি নিয়ে বিপাকে পড়েছে কবির মিয়া।
বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জের মিলনপুর গ্রামে এই ঈগল পাখিটি পাওয়া গেছে। এর আগে গত ২৪ অক্টোবর দিনাজপুরের চিরিরবন্দরে একটি ঈগল পাখি পাওয়া গিয়েছিল।
জানা যায়, বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামে তেউনী নামক স্থানে একটি নিম গাছে ঈগল পাখিটি বসতে গিয়ে ডাল ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এ সময় ঐ স্থান দিয়ে যাওয়া খাদেমূল ইসলাম, ফাইজুল ইসলাম ও আইনুল হক নামে ৩ জন কিশোর পাখিটিকে ধরে। পরে তারা পাখিটিকে স্বযত্নে রাখার জন্য ওই গ্রামের কবির মিয়ার নিকট রাখে। বর্তমানে তিনি পাখিটিকে নিজের হেফাজতে রেখেছেন এবং মাছ খাওয়াচ্ছেন। কবির মিয়া ওই এলাকার দেউলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। ঘটনার পর থেকে পাখিটিকে দেখার জন্য এলাকাবাসী কবির মিয়ার বাড়ীতে ভীড় জমাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনসহ বিভিন্ন স্থানে সংবাদ দেওয়া হলেও এখন পর্যন্ত পাখিটিকে উদ্ধার করা হয়নি।
কবির মিয়া জানান, পাখিটি ঈগল পাখি। হয়তোবা কোন স্থান থেকে পাখিটি উড়ে এসে দলছাড়া হয়ে পড়েছে। তিনি জানান, পাখিটির ওজন প্রায় ১৯/২০ কেজি।
এ ব্যাপারে মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সহিমউদ্দীন আহম্মেদ জানান, পাখিটিকে চিড়িয়াখানায় রাখা উচিত। এলাকাবাসীরও তাই ইচ্ছা বলে তিনি জানান।
এ ব্যাপারে দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পাখিটিকে উদ্ধার করা হচ্ছে। তবে পাখিটিকে দু’দিন পর্যবেন করে যদি মনে হয় পাখিটি সুস্থ্য তাহলে পাখিটিকে উড়িয়ে দেওয়া হবে। নয়তোবা ঢাকায় প্রেরন করে পাখিটিকে সুস্থ্য করে তোলা হবে। তিনি জানান, সাধারনত অসুস্থ্য হয়ে যাওয়ার জন্যই পাখিটি মানুষের হাতের নাগালে এসেছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীপুর গ্রামের কৃষক মোফাজ্জল হোসেনের বাড়ীতে একটি ঈগল পাখি পাওয়া গিয়েছিল।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 22 November 2011. Tags: বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রভাষক আলীর অকাল মৃত্যু
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা কলেজের প্রভাষক আলীর অকাল মৃত্যু ।
সুজালপুর গ্রামের মৃতঃ শুকুমুদ্দীনের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও বীরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক সরদার মোঃ আলী হোসেন (৪০) গত সোমবার দিবাগত রাত ৪ টায় নিজ বাসভবনে অসুস্থ্য হয়। তাকে মুমূর্ষ অবস্থায় দিনাজপুর জিয়া হার্টফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষনা করেন। ইন্না……….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কলেজ সকল শিক কর্মচারী ও শত শত ছাত্রী তার বাস ভবনে গিয়ে একজন দেখে শ্রদ্ধা নিবেদন করে। সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে অবস্থিত মরহুম আলহাজ্ব নকিম উদ্দীন আহাম্মেদের হাস্কিং মিল চাতালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে বীরগঞ্জ মহিলা কলেজ ২দিনের শোক পালনের কর্মসূচী ঘোষনা করেছে।
Posted in জেলার খবর, বীরগঞ্জ
Posted on 12 November 2011. Tags: বীরগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুনকে(৩৪) পুলিশ গত শুক্রবার রাতে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের আব্দুর বারীর পুত্র একরামুল হক বাদী হয়ে বাড়ীতে হামলা, দরজা-জানালা ভাঙচুর করে ৫০ হাজার টাকা তি সাধন ও স্বর্নের চেইন ছিনতাই করার অপরাধে মামুন ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক(প্রাক্তন) বুলবুলসহ ৪ জনকে আসামী করে গত শুক্রবার থানায় মামলা দায়েরের প্রেতিে তাকে গ্রেফতার করেছে। মামলা নং- ৮।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
Posted on 11 November 2011. Tags: বীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতার বিরুদ্ধে মামলা
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ উপজেলা চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতাকে আসামী করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করায় পুলিশ বিব্রত।
উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার গ্রামের আব্দুল বারির পুত্র একরামুল হক ও পৌর এলাকার সুজালপুর থানা পাড়া গ্রামের আলম মিয়ার পুত্র পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি মামুন ১৬ শতক জমি উভয়ে মালিকানা দাবী করায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় প ে৬ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর মামুন বাদী হয়ে এনামুল কামরুল, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল, মিনা, রঞ্জিনা, মহিমা, সহিদুল, বদিউল ও সাবুল সহ ৯ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে ২টি টিনের ঘর ভাঙ্গচুর করে ৫০ হাজার টাকা তি সাধন সহ ৩৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। একই দিনে সাতখামার গ্রামের আব্দুল বারি পুত্র একরামুল বাদি হয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক বুলবুল, পিতা আলম মিয়া ও মাতা রহিমা বেগম সহ ৪ জনকে আসামী করে অপর একটি অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ওসি তদন্ত মোঃ ফজলুল হকের সঙ্গে সাাত করা হলে তিনি পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা স্বীকার করে জানান ঘটনার তদন্ত চলছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এখন পর্যন্ত কোন পরে মামলা রেকর্ড করা হয় নি।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 05 November 2011. Tags: বীরগঞ্জে হত্যার পলাতক আসামী গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জ পুলিশ গত শনিবার অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছে।
গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এসআই মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলা সদর কোতয়ালী থানার নসিপুর গ্রামে অভিযান চালিয়ে এফার উদ্দীনের পুত্র গিয়াস উদ্দীন (৫৫)কে গ্রেফতার করে। পুলিশ জানায় গিয়াশ উদ্দীন বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের চাঞ্চল্যকর রুহুল আমিন হত্যা মামলার পলাতক আসামী । সে দীর্ঘ দিন আদালতে আদেশ উপো করে ও পুলিশের চোখকে ফাকি দিয়ে গোপনে বাড়ীতে যাওয়া আসা করার সংবাদ পেয়ে দিনাজপুর জেলা সদর কোতয়ালী থানা পুলিশের সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে। একই রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মাধব লাল দাসের পুত্র কৃষ্ণদাস হুদুম (৪০)কে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 05 November 2011.
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জ পুলিশ গত শনিবার সৈয়দপুর থেকে স্বর্ণের নকল মুর্তি উদ্ধার করেছে।
বীরগঞ্জ পৌর শহরের উপজেলা আওয়ামীলগের কার্যালয় সংলগ্ন সরকারী ডাক্তারখানা পরিত্যাক্ত মাঠে সুজালপুর ইউনিয়নের শীতলাই (বাদীয়াপাড়া ) গ্রামের শামসুল ডাকাতের পুত্র বাবু(২৫) নিজপাড়া ইউনিয়নের দামাইত্রে গ্রামের নুর ইসলামের পুত্র রফিকুল ইসলাম রতন (২২) বিক্রেতা খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার শিয়ালভাঙ্গা গ্রামের আব্দুল মান্নান ফকিরের পুত্র শের আলী ফকির (৪০) ক্রেতার নিকট ৮৬ হাজার টাকার বিনিময়ে স্বর্নের নকল মূর্তি
বেচা-কেনার সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এস.আই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে অভিজান চালিয়ে ব্যার্থ হয়। অতঃপর (ঢাকা মেট্রো ব-১৪-৫৮১৭) হানিফ নৈশ কোচকে ধাওয়া করে সৈয়দপুর থানার সামনে কোচে তল্লাশী চালিয়ে ঊ-৩/৪ নং সিট থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্নের নকল মূর্তি উদ্ধার করে ও শের আলী ফকিরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে । স্বর্নের নকল মূর্তি বিক্রেতারা পলাতক রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি প্রতারনা মামলা দায়ের করেছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 01 November 2011. Tags: বীরগঞ্জে এসএসসি পরীড়্গার ফরম পূরনে অতিরিক্ত টাকা নির্ধারন
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে এসএসসি/দাখিল পরীড়্গার ফরম পূরনে অতিরিক্ত টাকা নির্ধারন করায় শিড়্গার্থী ও অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়েছে।
২টি সরকারী বিদ্যালয়সহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রতিষ্ঠিত বেসরকারী উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় আসন্ন এসএসসি/দাখিল পরীড়্গায় নির্বাচনী পরীড়্গায় উত্তীর্ণ হয়ে ফরম পূরণের জন্য শিড়্গা প্রতিষ্ঠান গুলোতে শিড়্গার্থী ও অভিভাবকরা ফরম পূরনের টাকা জমা দিতে গিয়ে হতাশ হচ্ছে। খোজ নিয়ে জানা গেছে, বোর্ডের নির্ধারিত ফি বিষয় ভিত্তিক ৬০ টাকা হারে ৬৬০ টাকা। কিন্তু বিদ্যালয় কর্তৃপড়্গ ব্যবহারিক ১২০/-, একাডেমিক ৩৫/-, সার্টিফিকেট ফি ১৫/-, শেসন ফি ২২৫/-, ৩ মাসের বেতন (জানু-মার্চ)-১০৫/-, বিদ্যালয়ের উন্নয়ন ফি-২০০/- , পেসেজ ১০০/-, পর্যবেড়্গন ৫০/-, কোচিং কাশ ফি ৫২০/-সহ মোট ২ হাজার ৪শ (মানবিক), ২ হাজার ৫শ (বিজ্ঞান) ফরম পূরনের অতিরিক্ত টাকা দাবি করছে। নির্ধারিত বোর্ড ফির তিনগুন টাকা দাবি করায় শিড়্গার্থী ও অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়েছে। কারন অনুসন্ধান করে জানা গেছে এ এলাকার শতকরা ৭০-৮০ জন মানুষ দরিদ্র কৃষক ও মজুর সম্প্রদায়। তাদের আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি না থাকার কারণে অনেকে ছেলেমেয়ের ফরম পূরনের টাকা দিতে পারছেনা। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিড়্গকদের সাথে কথা বললে তারা জানান, কমিটি ও শিড়্গক সমিতির সিদ্ধানত্ম মোতাবেক আমরা আদায় করছি। বিদ্যালয়ের সভাপতির সাথে কথা বললে তারা জানান মাধ্যমিক শিড়্গা অফিসার মোঃ শামসুল কবিরের সাথে কথা বলে এ সিদ্ধানত্ম গ্রহন করেছি। গরীব ও নিম্ন আয়ের অভিভাবক ও শিড়্গার্থী নির্ধারিত বোর্ড ফি গ্রহনের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীড়্গা ফরম পূরনের প্রয়োজনীয় পদড়্গেপ গ্রহনের জন্য উপজেলা প্রশাসন ও বোর্ড কর্তৃপড়্গের আশু হসত্মড়্গেপের জোর দাবি জানিয়েছে।
Posted in জেলার খবর, বীরগঞ্জ, শিক্ষা
সাম্প্রতিক মন্তব্য