বিরামপুর | .:::. DINAJPURNEWS.COM .:::.

বিরামপুর

বিরামপুর সীমান্তে বিএসএফ’র ককটেল ও গুলিতে এক বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র ককটেল ও গুলিবর্ষনে এক বাংলাদেশী নিহত হয়েছে।

নিহত বাংলাদেশীর নাম সাইদুর রহমান চিকু (৫০)। তিনি বিরামপুর উপজেলার পলি মাহমুদপুর গ্রামের মৃত: আব্দুল গফুরের পুত্র ও পেশায় এক গরু ব্যবসায়ী।

এলাকাবাসী জানায়, বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে সীমানত্ম পিলার ২৯০/২৫ (এ)-এর ভারতীয় ২শ’ গজ অভ্যন্তরে ভারতের ২৯ গোবিন্দপুর বলপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলের আঘাতে সাইদুর রহমান চিকু মাটিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সাইদুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। বাকী গরু ব্যবসায়ীরা পালিয়ে এসে ঘটনাটি চিকুর পরিবারকে জানায়।

এ ব্যাপারে দিনাজপুর ফুলবাড়ী-৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তায়েব উল হক জানান,

দাউদপুর সীমান্তে চিকু নামে এক চোরাকারবারী নিহত হওয়ার কথা আপনারা যেমন শুনেছেন, তেমনি আমিও শুনেছি। বিএসএফকে ব্যাপারটি জানানো হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, পতাকা বৈঠক শেষে নিশ্চিত ভাবে বলা যাবে।

Posted in Uncategorzed, জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে প্রথম বিদ্যুৎ সংযোগ পেলো ১৪৪ টি পরিবার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ গতকাল শনিবার দিনাজপুুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের বিনাইল গ্রামের ১৪৪টি পরিবার প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।

ওই দিন সকাল ১১ টায় বিনাইল দড়্গিণ পাড়া জামে মসজিদে প্রথম বিদ্যুৎ সংযোগের দিয়ে তিনি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী।  

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলড়্গ্যে এক আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলম, বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ হামিদুর রহমান, আওয়ামীলীগ নেতা আলতাফুজ্জামান মিতা, আহসান হাবীব, মেসবাউল হক, আব্দুর রউফ মিন্টু, দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) দেলোয়ার হোসেন খান, সহকারী মহাব্যবস্থাপক (সাধারন সেবা ) সেকেন্দার আলী, বোর্ড সচিব মশফিকুর রহমান।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে পিস্তল, ইয়ারগান ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম)  দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকা হতে ২ রাউন্ড গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সোমবার গভীর রাতে বিরামপুর উপজেলার কাটলা গ্রাম থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি ৪০ রাইফেল ব্যাটালিয়নের হাবিলদার হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা গ্রামের জসিমউদ্দীনের বাড়ীতে অভিযান চালায়। অভিযানে ১টি পিস্তল, ১টি ইয়ারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবির অভিযানের খবর পেয়ে জসিমউদ্দীন পালিয়ে যায়।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিরামপুর থানায় অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে গরু-মহিষসহ বিভিন্ন পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরামপুরে টহল বিজিবি পৃথক-পৃথক অভিযান চালিয়ে সোয়া ২৫ লক্ষ টাকার ভারতীয় ১৪টি গরু, ১১টি মহিষ, শাড়ী, ফেন্সিডিল ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে।

বিরামপুর উপজেলার ভাইগড় ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফরিদ হোসেন জানান, শুক্রবার ভোররাতে বিজিবি করিডোর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে পাচার করে আনার সময় সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৭ লক্ষ টাকার ১৪টি গরু ও ২টি মহিষ আটক করে।

এদিকে বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, শুক্রবার ভোররাতে কাটলা বিশেষ ক্যাম্পের করিডোর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে পাচার করে আনার সময় বিজিবি সদস্যরা একই উপজেলার শিবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে আনুমানিক ৯ লক্ষ টাকার ৯টি মহিষ আটক করে।

অপরদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে পৃথক দু’টি অভিযানে বিজিবি উপজেলার দিওড় বটতলী পাকা রাস্তা থেকে ধাওয়া করে আনুমানিক ৯ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় ১১০ বোতল ফেন্সিডিল, কালো রংয়ের কারিশিমা মোটরসাইকেল ও শাড়ী আটক করে।

এব্যাপারে ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তায়েফ উল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য সোয় ২৫ লক্ষ টাকা। আটককৃত গরু-মহিষ ও অন্য্যান্য মালামাল দিনাজপুর কাস্টম্‌সে জমা দেওয়া হবে।

 

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

দিনাজপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ’র পতাকা বৈঠক

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি এবং ভারতের প্রতিরাম ২৮ বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে সীমান্তের একাধিক সমস্যা নিয়ে দেড় ঘন্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর তারেক হাসান জানান, গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভাইগর ক্যাম্পের অপর পাশ্বে ভারতের দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ভীমপুর বিএসএফ ক্যাম্পের মধ্যে সীমান্ত পিলার নং- ২৯১ এর সাব পিলার ২০ স্থানে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সীমান্তরক্ষী-বিএসএফ’র আহ্বানে সীমান্ত সমস্যা নিয়ে পতাকা বৈঠক দুপুর ১টা শুরু হয়ে আড়াইটায় শেষ হয়। বৈঠকে দিনাজপুর ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল তায়েফুল হক এবং ভারতের পক্ষে প্রতিরাম ২৮ বিএসএফ’র কমান্ডেন্ট এফসি সুধানসহ উভয় দেশের ৭ সদস্য করে প্রতিনিধি বৈঠকে অংশ গ্রহন করে।

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যদের গুলি করে বাংলাদেশী নাগরিককে হত্যা, আটক এবং কাটাতারের বেড়া থাকা সত্বেও গেট খুলে দিয়ে চোরাচালানী পন্য বাংলাদেশে প্রবেশের বিষয় অভিযোগ করা হয়। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে অবাধে মাদকদ্রব্য বাংলাদেশ সীমানায় প্রবেশ ঠেকাতে বিএসএফ সদস্যদের কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

অপরপক্ষে বিএসএফ পক্ষ থেকে কাটা তারের বেড়া কেটে ভারত সীমানায় বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করা হয়। উভয় পক্ষের মধ্যে সীমান্তের একাধিক সমস্যা নিয়ে আলোচনার পর সীমান্ত সমস্যাগুলো আন্তরিকতার সাথে সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চোরাচালান ও মাদক সরবরাহ পাচার রোধে সীমান্তে উভয় দেশের সীমান্ত রক্ষীরা যৌথভাবে টহল এবং নিজেদের মধ্যে ভ্রাতিত্ববোধ বৃদ্ধি করতে প্রীতি খেলাধুলার আয়োজন করার বিষয়ে একমত পোষন করা হয়েছে। কোন কারণে সীমান্তে সমস্যা সৃষ্টি হলে তাৎক্ষনিক পতাকা বৈঠক আহ্বানে সমাধানের ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনায় একমত পোষন করা হয়েছে।

 

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে জাল টাকাসহ মহিলা আটক

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের বিরামপুরে পুলিশ অভিযান চালিয়ে এক মহিলা জাল নোট ব্যবসায়ীকে আটক করেছে।

গত রোববার রাতে পুলিশ তাকে আটক করে। আটক মহিলার নাম সাথী আক্তার (২০)। তিনি বগুড়া দুপচাঁচিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

বিরামপুর থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় সাথী আক্তার পৌর শহরের পল্লবী মোড়ের একটি মুদি দোকানে খরচ শেষে একটি ৫শ টাকার নোট দেয়। নোটটি জাল হওয়ায় ওই মুদি দোকানদার থানায় খবর দিলে পুলিশ ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তার কাছ থেকে আরো একটি এক হাজার টাকার নোট ও ১শ টাকার জাল নোট পায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, সাথী আক্তার ও তার ¯^vgx  শহিদুল ইসলাম দ’ুজনই পেশাদার জাল টাকার ব্যবসায়ী। গতকাল সোমবার সাথী আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে চারদলীয় ঐক্যজোটের কর্মী সমাবেশ

বিরামপুর সংবাদদাতা ( দিনাজপুর নিউজ ডটকম) বিরামপুর উপজেলার চারদলীয় ঐক্যজোটের উদ্দোগে কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছ। গত শুক্রবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে থানা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডলের সভাপতিতে বকাতব্য রাখেন থানা বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনজুর রশিদ রতন, পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ, সম্পাদক মিয়া শফিকুল আলাম মামুন, জামাতের উপজেলা আমির মোহদ্দিস এনামুল হক, নায়েবে আমির আমজাদ হোসাইন, সেকেটারী Aa¨vcক মোকছেদ আলী, পৌর Aa¨vcক আমির এএসএম ফারুক হোসেন, সেকেটারী সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, যুবদলের থানা সভাপতি ও পৌরকউন্সিলর  জোবাইদুল হক জুয়েল, হাসনুজামান হাসান, ছাত্রদলের আব্দুর রব তোতা , পলাশ বিন আশরাফি প্রমূখ।কর্মী সমাবেশে চারদলীয় ঐক্যজোটের তৃর্নমূল প্রযর্ায়ে  নেতা কর্মীরা সাংগঠনিক তপরতা বিষয়ে জোট নেতৃবিন্দের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে গ্রামীন বাণিজ্য মেলা শুরু হচ্ছে রবিবার

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুর আনছার মাঠে আগামী ২২ জানুয়ারী থেকে ৫ দিন ব্যাপী গ্রামীন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি এবং পণ্যের বাজারজাতকরনের জন্য গ্রামীন বানিজ্য মেলা শুরু হচ্ছে। ডেভেলপমেন্ট কাউন্সিল(ডিসি), বিরামপুর পৌরসভা, ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি), বার্ড ও দিওড় ইউনিয়ন পরিষদ যৌথভাবে মেলাটির আয়োজন করেছেন। প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর “মেকিং মার্কেটস্‌ ওয়ার্ক ফর স্মল হোল্ডার ফার্মারস্‌ এন্ড রুরাল প্রডিউসারস্‌ (সম্পর্ক) প্রজেক্ট” মেলাটির আর্থিক ও কারিগরী সহায়তাকারী।

২২ জানুয়ারী রবিবার দুপুর ২টায় মেলাটির শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বার্হী অফিসার রোখছানা বেগম। বিরামপুর পৌর ও গ্রামীণ বাণিজ্য মেলা উদ্‌যাপন কমিটির সভাপতি আজাদুল ইসলাম এবং সদস্য সচিব ও ডেভেলপমেন্ট কাউন্সিল(ডিসি)’র নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সার্বিক সহযোগিতা ও মেলা পরিদর্শনে সকলকে আহবান জানিয়েছেন। গ্রামীণ বাণিজ্য মেলা উদ্‌যাপন কমিটির মিডিয়া mgš^qKvix ও ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক জানান, মেলায় প্রবেশাধিকার সকলের জন্য ফ্রি, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি এবং পণ্যের বাজারজাতকরনের mgš^q ঘটানোই মেলা আয়োজনের মূল লক্ষ্য।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে ফেন্সিডিল ও অন্যান্য মামলায় চারজন গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর জেলার বিরামপুরে ফেন্সিডিল সহ অন্যান্য মামলায় চারজনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে বলে জানা গেছে।
গত সোমবার (২৮নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের রণগাঁও এলাকা থেকে মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তর পার্বতীপুর এর সদস্যরা ২০ বোতল ফেন্সিডিল সহ উপজেলার বাদমুখা গ্রামের হসরফ আলীর পুত্র নূর-ইসলাম (৩৩) কে আটক করে। এ বিষয়ে বিরামপুর থানা মামলা নং-১৮। পুলিশ একই দিনে জমিজমা সংক্রান্ত নিয়মিত মামলার অভিযুক্ত উপজেলার পলিখাঁপুর গ্রামের মৃত করিমের পুত্র আবেদ আলী ও আজেদ আলীকে গ্রেফতার করেছে। অন্যদিকে একই দিনে গ.ঈ ৮৮/১১ অভিযুক্তকারী সেকেন্দার আলী (৩৮) কে বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শওকত ওসমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। পুলিশ অভিযুক্তদের জেলহাজতে প্রেরণ করেছেন।

Posted in অপরাধ, জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে ছিনতাইকৃত মটরসাইকেলসহ চার ছিনতাইকারী গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর জেলার বিরামপুর থানার ছিনতাইকৃত দু’টি মটরসাইকেলসহ চার ছিনতায়াইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, গত সোমবার(২৮নভেম্বর) ছিনতাইকারী শাহ আলম (২৮) কে ছিনতাইকৃত মটরসাইকেল (ডায়াং- ৫০) বিক্রয়ের সময় পুলিশ মটরসাইকেলসহ বগুড়া থেকে আটক করে। শাহ আলমের তথ্যের ভিত্তিতে পুলিশ গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া গ্রামের আব্দুর রশীদের বাড়ীতে তল্লাশী চালিয়ে অপর হুনাই মটরসাইকেলসহ আব্দুর রশীদ(৩৫) ও তার পুত্র ওয়াসিম (১৯) কে গ্রেফতার করেন। শাহ আলম কর্তৃক অন্য একটি মটরসাইকেল ক্রয়ের অভিযোগে ঘোড়াঘাট উপজেলার সাইফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে। এ বিষয়ে ২৮নভেম্বর বিরামপুর থানায় একটি মটরসাইকেল ছিনতাই অভিযোগ হয়েছে। যার মামলা নং-১৭। বিরামপুর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি)এটিএম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। #

Posted in অপরাধ, জেলার খবর, বিরামপুর0 Comments

শ্রদ্ধা আর ভালোবাসায় বিরামপুরের প্রিয় শিকিা জাহানারা বঙ ঝর্ণার বিদায়

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সকলের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন বিরামপুরের সকলের প্রিয় শিকিা, বিরামপুরের নারী শিায় অগ্রণী ভূমিকাদানকারী এবং বিরামপুর প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক মোরশেদ মানিকের মাতা, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বঙের স্ত্রী এবং বিরামপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিকিা জাহানারা বঙ ঝর্ণা (৬১)। গত ২২ নভেম্বর মঙ্গলবার রাত ৯ টায় শহরের ঢাকা মোড় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি …..রাজিউন)। তিনি বহুদিন যাবৎ ক্যান্সার, কিডনী, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
জাহানারা বঙ ১৯৭৩ সালে বিরামপুর ২ নং সরকরী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি সবসময় নারীদের উচ্চ শিায় শিতি করতে ছাত্রী ও অভিভাবদের পরামর্শ ও উৎসাহিত করতেন। তিনি দূর্বল শিার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ দিতেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র – পুত্র বধূ, এক মেয়ে- জামাতা, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৩ নভেম্বর(বুধবার) দুপুর ২ টায় পূর্বজগন্নাথপুর ঈদগাঁ মাঠে জানাজা শেষে সংলগ্ন কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি কাজী লুৎফর রহমান চৌধুরী, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, বিরামপুর পৌরসভার মেয়র আজাদুল ইসলাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুস সালাম আমান, অন্যতম সদস্য আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর প্রেসকাবের সভাপতি চিত্ত ঘোষ, প্যানেল মেয়র ও কাউন্সিলর মোজাফফর রহমান, জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু, জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক তোসাদ্দেকহ হোসেন তোসা, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, বিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন মাষ্টার, সম্পাদক হোসেন আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আশরাফ আলী মন্ডল, সম্পাদক কমর সেলিম, বিরামপুর পৌর বিএনপি’র সস্পাদক মিয়া মোঃ শফিকুল আলম মামুন, জামায়াতে ইসলামী’র উপজেলা আমির মোহাদ্দিস এনামুল হক, জাতীয় পার্টি’র সম্পাদক মোস্তাফিজু রহমান ফিজুল, বিরামপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্য আফাজ উদ্দীন, প্রভাষক এএসএম আলমগীর, বিরামপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জিবি সভাপতি সিরাজুল ইসলাম, প্রধান শিক রেবেকা সুলতানা, বিরামপুর উপজেলা সরকারী প্রাথমিক শিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মোহায়মিনুর রহমান মাসুম, বিরামপুর বে-সরকারী প্রাথমিক শিক সমিতির সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, বিরামপুর প্রেসকাবের প্রধান নির্বাচন কমিশনার একেএম শাহাজাহান, বিরামপুর প্রেসকাবের সাবেক সভাপতি আকরাম হোসেন ও মোবারক হোসেন, বিরামপুর সাংবাদিক সমিতির সম্পাদক নজরুল ইসলাম, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক মাহমুদুল হক মানিক, হাকিমপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক ও আলোকিত সীমান্ত’র প্রকাশক জাহিদুল ইসলাম জাহিদ, নবাবগঞ্জ প্রেসকাবের আনোয়ার হোসেন লাবু, মতিয়ার রহমান, আঃ মান্নান, ফুলবাড়ী থানা সভাপতি মোকসেদুল সরকার মুকুল, উত্তরবঙ্গ খনিজ সম্পদ রিপোটার্স ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আফজাল হোসেন, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প থেকে মরহুমার রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,শিকসংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিার্থীবৃন্দ জানাজায় উপস্থিত হয়ে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

Posted in জেলার খবর, বিরামপুর, শিক্ষা0 Comments

বিরামপুরে প্রধান শিক ও কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিরামপুর পৌর শহরের চাঁদপুর মহল্লায় এক নারীর অসামাজিক কাজের প্রতিবাদ করায় প্রতিবাদী পৌর কাউন্সিলর ও এক প্রধান শিকের নামে ধর্ষন চেষ্টার মামলা হয়েছে।
সরজমিনে জানা গেছে, দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের চাঁদপুর মহল্লার মেহের আলীর ছোট মেয়ে পিয়া বেগম ২০ বছর বয়সেই একাধিক স্বামীর ঘর করার পর পিতার বাড়িতে দেহ ব্যবসা শুরু করে। এ ঘটনার প্রতিবাদে ১০ নভেম্বর স্থানীয় পৌর কাউন্সিলর মোশারফ হোসেন চৌধুরী, প্রতিবেশী প্রধান শিক এম.এ হাকিম, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হামিদুর রহমান, ব্যবসায়ী মনিরুজ্জামান, দিলীপ কুমার সহ মহল্লার শতাধিক ব্যক্তির স্বারিত অভিযোগ পত্র থানায় ও পৌরসভায় দাখিল করেন। থানায় অভিযোগ দাখিলের কারণে প্তি হয়ে ঐ মহিলা নাটকীয় ভাবে ১৫ই নভেম্বর’১১ইং দিনাজপুর আদালতে কাউন্সিলর ও প্রধান শিককে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছে। মামলায় বলা হয় ১০ই নভেম্বর’১১ কাউন্সিলর ও প্রধান শিক মহিলাকে ধর্ষনের চেষ্টা করে। কিন্তু মহলাবাসী জানায়, দেহ ব্যবসার প্রতিবাদ করায় এই সাজানো মামলা দিয়ে ঐ দুই ব্যক্তিকে হয়রানির চেষ্টা চলছে। বিজ্ঞ আদালত মামলার সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মহল্লাবাসী অসামাজিক কার্যকলাপ বন্ধে সকলের সহযোগিতা চেয়েছেন। কাউন্সিলর ও প্রধান শিকের বিরুদ্ধে সাজানো ও হয়রানী মূলক মামলা করায় এলাকাবাসীদের মাঝে ােভ বাড়ছে।# #

Posted in অপরাধ, জেলার খবর, বিরামপুর0 Comments

সর্বনাশা মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- আজিজুল হক চৌধূরী এমপি

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সর্বনাশা মাদক যুব সমাজকে ধ্বংস দিকে ঠেলে দিচ্ছে । চোরচালানীরা দেশ ও জাতির শত্রু। চোরাচালান প্রতিরোধ করতে হলে দল মত নির্বিশেষে সাবাইকে এগিয়ে আসতে হবে। চোরাচালান প্রতিরোধ করা বিজিবি’র একার প েসম্ভব নয়। চোরাচালানীরা ভারত থেকে মরণ নেশা ফেন্সিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করে এনে এদেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে । চোরাচালান প্রতিরোধে পুলিশ-বিজিবি সহ সচেতন মহল সবাইকেই মিলে মিশে মাদক প্রতিরোধ করতে হবে। এদের কোন ক্রমেই ছাড় দেওয়া যাবেনা। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিজ নিজ স্থান থেকে পুলিশ-বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সচেতন মহল সহ সকলকে দৃঢতার সঙ্গে আঙ্গিকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান। । গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিরামপুর ডিগ্রী কলেজ মাঠে ৪০ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত মাদকদ্রব্য ধবংসকরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মো: আজিজুল হক চৌধূরী উপরোক্ত কথা বলেন।
৪০ বিজিবি ব্যাটালিয়নের আপারেশন অফির্সার (অপস্‌) মেজর শাহেদ সরওয়ারের সঞ্চালনায় মাদকদ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানে সংপ্তি আলোচনা সভায় বিশেষ অতিথি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী শওকত আলম পিএসসি বলেন, সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিকে মাদক প্রতিরোধের চালিকা শক্তি সম্বোধন করে সকলকে মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান। উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপস্থিত সকলকে হাত তুলে মাদককে না বলার শপথ করান। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজার রহমান বলেন, বর্তমানে ছাত্র-ছাত্রীদের মাঝে মদকাসক্তদের হার দিন-দিন বাড়ছে। ফলে তারা হারিয়ে ফেলছে তাদের মেধা শক্তি। বিরামপুর পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ মাদক প্রতিরোধ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিরামপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্য আফাজ উদ্দিন বলেন, এখন যুব সমাজের হাতে হাতে কলম নয়, আছে মাদক। বিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকত ওসমান বলেন, নিরব ঘাতক মাদকের গ্রাসে দেশের সম্পদের একটা বড় অংশই চলে যাচ্ছে। সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, একমাত্র মাদকের কারণেই দেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিরামপুর প্রেসকাবের প্রধান নির্বাচন কমিশনার একেএম শাহজাহান বলেন,আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিক, স্কাউট দল, সামাজিক সংগঠনগুলোকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বিরামপুর প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোরশেদ মানিক দেশ থেকে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনে বিরামপুর প্রেসকাবের প থেকে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পূর্বপাড়া মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা আক্তার ও মির্জাপুর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আনিছুর রহমান তাদের বক্তব্যে ৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আমিরুল ইসলাম শিকদার ও বিরামপুর ক্যাম্পের বিদায়ী সুবেদার শফি উদ্দিন হাওলাদারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তাঁরা মাদক প্রতিরোধে এগিয়ে এসেছেন বলে জানান।
আলোচনা সভা শেষে মো: আজিজুল হক চৌধূরী এমপি প্রতিকী মাদক ধ্বংস করেন। পরে বিভিন্ন সময়ে আটককৃত সমুদয় মাদক দ্রব্য বুলড্রোজার দিয়ে জনসন্মুখে ধ্বংস করা হয় । মাদকদ্রব্য ধ্বংসের ব্যাপারে ৪০ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল আমিরুল ইসলাম শিকদার জানান, ২০১০ সালের ২৬ জুলাই থেকে এ বছরের ৩১ আগষ্ট পর্যন্ত ৪০ ব্যাটালিয়নের অধিনে আটককৃত ৩৬’হাজার ৮’শ ৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২০ লিটার তরল ফেন্সিডিল, ৭’শ ৯৪ বোতল লুপিকফ, ৮’শ ২২ বোতল বিদেশী বোতল বিদেশী মদ, ৫৫০ লিটার দেশী মদ,৭ কেজি ৫০০ গ্রামে গাঁজা, ৭০ কৌটা বিয়ার, বিভিন্ন নেশা জাতীয় ৮২ হাজার ৯’শ ১৭টি ট্য্যাবলেট, বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন ২৭ হাজার ৪’শ ৭৭ টি এবং ৭৭ কেজি মদ বানানোর মেডিসিন মাদক দ্রব্য অনুষ্ঠানে দ্বংস করা হয়েছে।##

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে বিশ্ব ডায়েবেটিস দিবস আলোচনা সভা অনুষ্টিত

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিরামাপুর ডায়েবেটিস সমিতি ও হাসপাতাল ১৪ নভেম্বর বিশ্ব ডায়েবেটিস দিবস উপলড়্গ্যে আলোচনা সভায় ডায়াবেটিস রোগের ভয়াভয়তা ও নিয়ন্ত্রনে করণীয় সম্পর্কে মুল বক্তব্য উপস্থাপন করেন প্রাক্তন সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস। বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সভাপতি অধ্যাপক আক্কাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মোহম্মাদ হাফিজুলস্নাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরামপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মনছের আলী সরকার, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আনছার আলী সরকার, উপজেলা ভাইচ চেয়ারম্যান মনছুর আলম ও জিন্নাতুন নেছা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান শাহ্‌ প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করে অধ্যাপক মেসবাউল হক।##

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে আদিবাসী সংস্কৃতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিরামপুর শহীদ মিনার মাঠে আদিবাসী সংস্কৃতি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উপজেলা আদিবাসী পরিষদ বিএনইএলসি-ডিএফ’এর সহযোগিতায়।
১৪ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলা আদিবাসী পরিষদ পরিষদ সভাপতি কেরবিন হেমব্রমের সভাপতিত্বে বিএনইএলসি-ডিএফ’র সিডিএফ এস এম মাসুদুর রহমান সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রম্নল আলম রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনইএল-সিডিএফ’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর রণজিৎ রায়, প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা,খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মোসত্মাফিজুর রহমান, ডেভেলপ দ্যা ভিলেজ(ডিভি)’র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যড়্গ শিশির কুমার সরকার, সাবেক চেয়ারম্যান আঃ আজিজ সরকার, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ডাঃ বার্নাবাস মুম্মু, আদিবাসী নারী নেত্রী প্রমিলা মুম্মু প্রমুখ।
বিএনইএলসি-ডিএফ’র সহযোগিতায় আদিবাসী সংস্কৃতি মেলায় প্রতিযোগিতায় ৮ টি স্টল ও আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬টি দলকে পুরস্কৃত করা হয়েছে।##

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

আজ বিরামপুরে

বিরামপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আজ ১৫ নভেম্বর(মঙ্গলবার) সকাল ১১ টায় বিরামপুর ডিগ্রী কলেজে বিজিবি’র বিভিন্ন অভিযানে আটক মাদক দ্রব্য ধ্বংস উপল্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল হক চৌধূরী এমপি সহ বিজিবি’র দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল কাজী মোঃ শওকত আলম পিএসসি, জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ময়নুল ইসলাম। অনুষ্ঠানের আয়োজক ৪০ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমিনুল ইসলাম শিকদার (জিপ্লাস) জানান, মাদকের বিরুদ্ধে জন সচেতনতা সৃষ্টির ল্যেই এ বারই প্রথম ব্যাটালিয়ন সদর দপ্তরের বাহিরে আনুষ্ঠানিক ভাবে আটককৃত মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

17 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ