Posted on 08 May 2012. Tags: বিরলে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরল ধুকুরঝাড়ি দ্বি মুখী-উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পর্ুলিশিং ফোরামের বিতর্ক প্রতিযোগীতা-২০১২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিরল উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ও আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন ধুকুরঝাড়ি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক। স্কুল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা শেষে বক্তব্য রাখেন আরডিআরএস এর জেলা সহায়ক কমল চন্দ্র বর্মন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিনন্দ কুমার রায়, তমালিকা কর্মকার, আইজুল হক প্রমুখ। সভাটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা হাসনা বানু ও আরডিআরএস এর উপজেলা সহায়ক তাহমিনা আকতার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুলের সহকারী শিক্ষক ও পুলিশিং কমিটি’র প্রতিনিধি।
Posted in জেলার খবর, বিরল
Posted on 26 April 2012. Tags: বিরলে ডাকাতের প্রহারে একজন নিহত ॥ আহত ৪
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতের প্রহারে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ীর নগদ টাকা ও ¯^Y©vjsKvimn প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।
নিহত ব্যক্তির নাম লম্ব মর্মু (৫৫)। তিনি বিরল উপজেলার মাগুড়াবান গ্রামের রিশিকেষ রায়ের নৈশ্যপ্রহরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের মাগুড়াবান গ্রামে রিশিকেষ রায়ের বাড়ীতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এসময় ওই বাড়ীর নৈশ্য প্রহরী আদিবাসী লম্ব মর্মু বাধা দিলে ডাকাতদলের সদস্যরা ওই নৈশ্য প্রহরী লোহার রড দিয়ে উপর্যুপরী আঘাত করে। এতে ঘটনাস্থলেই লম্ব মর্মু মারা যায়। এরপর ডাকাত দল ওই বাড়ীতে প্রবেশ করে গৃহকর্তা রিশিকেষ রায়, তার স্ত্রী সম্পা রানী সহ ৪ জনকে পিটিয়ে জখম করে ¯^Y©vjsKvi ও নগদ অর্থসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী বাবুর মোড় বাজারে সুধীর চন্দ্র ও আব্দুর রাজ্জাক নামে দুই নৈশ্য প্রহরী ডাকাতদলকে প্রতিহত করার চেষ্ঠা করলে ডাকাতদল তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিরল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলে গিয়ে লম্ব মর্মুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Posted in জেলার খবর, বিরল
Posted on 15 January 2012. Tags: বিরলে যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরলে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল রোববার দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।
নিহত যুবকের নাম ইসরুল (২২)। সে বিরল উপজেলার ধামইর ইউপি’র কাশিডাঙ্গা গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, গতকাল রোববার সকাল ৯ টার দিকে বিরল উপজেলার সিঙ্গুল (ডাঙ্গাপাড়া) গ্রামের পার্শ্ববর্তী জমিতে চাষাবাদ করতে আসা গ্রামবাসী লাশ দেখতে পায়। পরে বাড়ীর লোকজন তার লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
ইসরুলের পিতা জানান, মোবাইল ফোনে কল পেয়ে রাতে বাড়ী থেকে বের হয়ে যায় ইমরুল। পরে তাকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। ইমরুল পেশায় একজন পরিবহন শ্রমিক ছিল।
এ ঘটনায় জেলা পুলিশ সুপার ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, সু-পরিকল্পিত ভাবে ইসরুলকে হত্যা করে হত্যাকারীরা লাশ ফেলে রেখে গেছে।
Posted in জেলার খবর, বিরল
Posted on 07 December 2011. Tags: বিরলে গাছ কেটে সাবাড় ॥ প্রশাসন নীরব
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বর্তমান সরকার বৃ রোপন ও বনায়ন সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করলেও বিরলে প্রতিদিন শত শত মূল্যবান গাছ কেটে নিধন করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন জেনেও না জানার ভান করে নীরব ভূমিকা পালন করে চলেছে। অভিযোগ উঠেছে ব্যক্তি মালিকানাধীন গাছের নাম করে শাল, সেগুন, ইউকিপ্টাস সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে গভীর রাত থেকে সকাল অবধি ট্রাকে করে লোড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, উপজেলার ধর্মপুর ইউপি’র কয়েকটি গ্রামের প্রায় ২৭ শ’ একর বনভূমি নিয়ে ধর্মপুর বন বিট অবস্থিত। এছাড়াও সরকারী রাস্তার দু’ধারে সামাজিক বনায়নের মাধ্যমে অনেক গাছ রোপন করা হয়েছে। কিন্তু ধর্মপুর বন বিট এলাকা সংলগ্ন এনায়েতপুর মোড়, মহেশশিবপুর, বহবলদিঘি, শালতলা বাজার, বোর্ডহাট মোড় সহ বিভিন্ন স্থানে রাস্তার ধারে গাছ কেটে স্তুপ করে রাখা হয়েছে। এসব গাছ প্রতিনিয়ত গভীর রাতে ট্রাকে করে লোড দিয়ে জেলার বাহিরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে জানা গেছে, ধর্মপুর বন বিট এলাকায় একটি সক্রিয় মহল দীর্ঘদিন যাবৎ সরকারী গাছ কেটে রাতের আধাঁরে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এদের সাথে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত রয়েছে। বিরল-বহবলদিঘী সড়কে একটি মূল্যবান সেগুনগাছ জনৈক ব্যক্তি কেটে নিয়ে যাওয়ার সংবাদ বনবিভাগের কর্মকর্তাকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও কাঞ্চন-বোর্ডহাট সড়কের ধারে গাছ কেটে চুরি করে সাবাড় করা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এলাকাবাসী পরিবেশের ভারসাম্য রায় গাছ চুরি রোধ, ট্রাকে করে রাতের আঁধারে গাছ পরিবহণ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছেন।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 23 November 2011. Tags: বিরলে মুক্তিযোদ্ধার সমবায় সমিতির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আদালত কর্তৃক বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগী ও পশু পালন খামার সমবায় সমিতি লিঃ-এর সকল কার্যক্রমের উপর অর্ন্তবতীকালীন নিষেধাজ্ঞা জারি। ২ জন মুক্তিযোদ্ধার দায়ের করা মামলার প্রেতিে এ আদেশ প্রদান করেছে বিরল সহকারী জজ আদালত-দিনাজপুর এর বিজ্ঞ বিচারক।
প্রকাশ, বিরল উপজেলার মুক্তিযোদ্ধাদের পূর্ণবাসন ও কল্যাণে ইংরেজী ১৯৭৪ সালে বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস মুরগী ও পশুপালন খামার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হবার পর ১শ ৫০ জন মুক্তিযোদ্ধা সদস্য সম্বলিত ভাবে সমিতির মাধ্যমে উপজেলার কড়াইবিল প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটি গ্রহণ করার পর থেকেই সমিতির মুক্তিযোদ্ধা আর্থিক সহায়তা পেতে শুরু করে। গত ইংরেজী ১৯৯৮ সালে সমিতির সদস্য একই পরিবারের ২ সহদোর মুক্তিযোদ্ধা রবার্ট আর.এন.দাস ও জেমস্ এন.দাস লুইসকে কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সমিতির সদস্য থেকে বাদ দেয় সমিতির তৎকালীন কমিটি। পরে ২ সহদোর মুক্তিযোদ্ধা সমিতির কর্তাবাবুদের কাছে ধন্যা দেয়াসহ বিভিন্ন দপ্তরে সদস্যপদ বহালের জন্য আবেদন করেন। তাদের আবেদনের প্রেতিে একাধিকবার তদন্ত করে জেলা ও উপজেলা সমবায় অফিস এবং ২ মুক্তিযোদ্ধাকে সদস্যপদ বহালের নির্দেশ দেন। কিন্তু একাধিক চিঠি পাবার পরেও সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ঐ বিষয়ে কোন পদপে না নেয়ায় বিরল উপজেলা সমবায় অফিসার এস,এম শহীদুল আলম স্বারিত ১৯৯ নং স্মারক মূলে গত ১৯-৮-২০১০ ইং তারিখে সর্ব শেষ চিঠি দেয়া হয় এবং চিঠিতে উলেখ করা হয়, মুক্তিযোদ্ধা রর্বাট আর.এন দাস ও জেমস্ এন.দাস লুইসকে ৩১-৮-২০১০ ইং তারিখের মধ্যে সদস্য হিসাবে অর্ন্তভূক্তি করে অফিসকে অবগত করা না হলে, সমবায় আইন প্রতিপালন না করার জন্য সমিতির নিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ চিঠি দেয়ার ১ বছর পার হলেও কর্তৃপ কোন ব্যবস্থা না নেয়ায়, গত ৬-৯-২০১১ ইং তারিখে বিরল সহকারী জজ আদালত-দিনাজপুরে ঐ ২ সহদোর মুক্তিযোদ্ধা বাদী হয়ে ঘোষনা মূলক ডিগ্রী ও বাধ্যতা মূলক নিষেধাজ্ঞার প্রার্থনায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রহমান আলী, জেলা সমবায় অফিসার ও উপজেলা সমবায় অফিসারকে বিবাদী করে একটি মামলা নং ৬২/১১ অন্য দায়ের করে। মামলার পরে সমিতির প থেকে জবাব দাখিল করা হয়। পুনরায় গত ১৬/১১/১১ তারিখে আদালত সমিতির সকল কার্যক্রমের উপর অন্তবর্তী কালীন নিষেধাজ্ঞা জারি করে। উলেখ্য,মামলার ফলে সমিতির নির্বাচন স্থগিত আছে।
Posted in জেলার খবর, বিরল
Posted on 22 November 2011. Tags: বিরলের কাঞ্চন ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ভেজাল পেট্রোল বিক্রির অভিযোগ
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিরল উপজেলার দু’টি পাম্পের মধ্যে কাঞ্চন ফিলিং ষ্টেশন গত তিনদিন ধরে পেট্রোল নাই অজুহাতে পাম্পটি বন্ধ রেখেছে মালিক প দূর্ভোগে পড়েছে হাজার হাজার যান-বাহন চালক। পেট্রোল সংকট না ভেজালের অভিযোগ থেকে বাঁচতে পাম্প বন্ধ রাখা হয়েছে এ নিয়ে গুঞ্জন উঠেছে।
প্রকাশ, গত শুক্রবার থেকে বিরলের কাঞ্চন ফিলিং ষ্টেশনে পেট্রোল বিক্রি বন্ধ করে দেয় পাম্পটির মালিক। আবার বিরলের শত শত মটর সাইকেলের মালিক অভিযোগ তুলেছে ঐ পাম্প থেকে যারাই পেট্রোল নিয়েছে, তাদেরই মটর সাইকেলের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।এ অভিযোগের সত্যতা জানা যায় বিরলের কয়েকজন মোটর সাইকেল মেকারের সাথে। এ কারণে সোমবার ুব্ধ মটর সাইকেল চালকরা ঐ পাম্পে হামলা চালালে পেট্রোল নেই অজুহাতে পাম্প বন্ধ রাখা হয়। টানা ৩ দিন ধরে বন্ধ পাম্প বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছে হাজার হাজার যান-বাহন চালক। । এব্যাপারে পাম্পের সত্বাধিকারী আব্দুল মালেক জানান, কেউ ভেজাল পেট্রোলের কথা বললে বলতে পারে। ১৪-১৫ বছরে আমার পাম্পের এমন অভিযোগ কেউ দিতে পারেনি। তবে পাম্প কেন বন্ধ, এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে পেট্রোল দেয়ার কারণে ঐ পেট্রোল রবিবারেই শেষ হয়ে যায়। নতুন বরাদ্দের পেট্রোল না পাওয়ার কারণে পাম্প বন্ধ রাখা হয়েছে।
Posted in জেলার খবর, বিরল
Posted on 21 November 2011. Tags: বিরলে বখাটে কর্তৃক মোবাইল ফোনে ৭ম শ্রেণীর ছাত্রীর ছবি ধারণ
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিরলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৭ম শ্রেণীর ছাত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়, উল্টো ঐ ছাত্রীও তার মাকে জীবন নাশের হুমকি দিয়েছে প্রভাবশালীরা। থানায় জি.ডি করায় ঐ বখাটে যুবকের পিতা ছাত্রীর মাকে পৃথিবী ছাড়া করতে প্রকাশ্যে ১ ল টাকা খরচের ঘোষণা দেয়ায় নিরাপত্তাহীনতায় ভূগছে ছাত্রীটির পরিবারের লোকজন।
অভিযোগে প্রকাশ, বিরল সদর ইউপির মা্ধববাটী গ্রামের করলা-মাধববাটী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা(১২)এর স্কুল যাওয়া-আসার পথে একই গ্রামের মোজ্জাম্মেল হকের বখাটে পুত্র রানা প্রায়ই তাকে অনুসরণ করত। কয়েকদিন আগে ছাত্রীটির মোবাইল ফোনে ছবি ধারণ করে রানা ।ছাত্রীটি বাড়িতে ফিরে তার মা আলিমা খাতুনকে বিষয়টি জানায়। ফলে ছাত্রীর মা আলিমা খাতুন গত ২০.১১.১১ বিরল থানায় একটি সাধারণ ডায়েরী নং ১০২৬ দায়ের করে। থানায় ডায়েরীভুক্তের খবর শুনে গত কাল সোমবার সকালে বখাটের পিতা ঐ ছাত্রীর মাকে স্থানীয় মাধববাটী মোড়ে দোকানের সামনে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এক পর্যায়ে বখাটের পিতা প্রকাশ্যে এই মর্মে হুমকি দেয় যে, তোমাকে পৃথিবী ছাড়া করতে ১ল টাকা খরচ হলেও করব। যেহেতু পৃথিবী ছেড়ে চলে যাবে, সেহেতু তুমি আজই তোমার স্বামীর নিকট থেকে মাফ নেও। বখাটের পিতার প্রকাশ্যে এ হুককিতে ছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
Posted in Uncategorzed, অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 15 November 2011. Tags: অবশেষে বিরল পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিরল পৌরসভার চূড়ান্ত গেজেট প্রকাশ হয়েছে। বিরলবাসী পেল তাদের বহুল প্রত্যাশিত বিরল শহর, সেই সাথে দীর্ঘ এক বছরের নানা নাটকীয়তার অবসান হল। এ খবরে গতকাল মঙ্গলবার রাতেই বিরল শহরে আনন্দ-উল্লাস, প্রকাশ সহ মিষ্টি বিতরণ করা হয়েছে।
প্রকাশ, গত ১বছর আগে বিরল উপজেলা সদরের আংশিক এলাকা, শংকরপুর, হুসনা, পাইকপাড়া, ব্রক্ষ্মপুর, চকভবানী এবং আলীপুরের আংশিক সহ ৭ মৌজাকে পৌরসভার অর্ন্তভূক্ত করে আবেদন করা হয়। বিরল পৌরসভার বিপ স্েথানীয় ব্যবসায়ী বাবুল হোসেন হাইকোটে রীট মামলা করলে বিরল পৌরসভার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
গত ১০/১১/২০১১ইং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব পৌর শাখা(২) স্বারিত বিরলকে পৌরসভা হিসেবে ঘোষনার চূড়ান্ত গেজেট গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিরলে এসে পৌঁছায়। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই বিরল শহরে আনন্দ-উল্লাস সহ মিষ্টি বিতরণ করা হয়।
Posted in জেলার খবর, বিরল, রাজনীতি
Posted on 05 November 2011. Tags: বিরলে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর বিরল উপজেলার কাঞ্চন ঘাট নামক স্থানে নাবিল পরিবহনের কোচের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ ছাত্র হয়েছে। এ সময় আহত হয়েছে আরোও ৩ জন পথচারী। এ ঘটনায় স্থানীয় বিুব্ধ জনতা প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সেতাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী নাবিল পরিবহনের একটি কোচ বিরল কাঞ্চনঘাট নামক স্থানে দিনাজপুর থেকে সাইকেলযোগে আসা
বিজোড়া গ্রামের মাহমুদুল হকের পুত্র ও দিনাজপুর সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরিফ হোসেন (১৯) কে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় আহত হয় আরো ৩ জন পথচারী।
এ ঘটনায় স্থানীয় জনতা বিকেল সাড়ে ৪ টা থেকে ৫ টা পর্যন্ত দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে বিরল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, অবরোধ তুলে নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 05 November 2011. Tags: বিরলের পল্লীতে জমি-জমা নিয়ে সংঘর্ষে আহত-৫
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল শনিবার সকালে বিরলের পল্লীতে জমি-জমা নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ৫ ব্যক্তি। এদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মঙ্গলপুর ইউপি’র রঘুনাথপুর গ্রামের মৃত বুধা মোহাম্মদের পুত্র আবুল কালাম আজাদের সাথে একই গ্রামের ওসমান আলীর জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওসমান আলীগং বিরোধীয় জমিতে গাছ ও বাঁশ কাটতে গেলে উভয়পরে মাঝে সংঘর্ষ বাঁধে। এ সময় আবুল কালাম আজাদ সহ সুমন, লতিফুর, অসিদুল, রওশন আরা আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২ জনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
Posted in অপরাধ, কৃষি, জেলার খবর, বিরল
Posted on 05 November 2011. Tags: বিরলের সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান চৌধুরীর মৃত্যু
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল শনিবার রাত সাড়ে আটটায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হক চৌধুরীর পিতা সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান চৌধুরী (৬৮) ইন্তেকাল (ইন্নালিল্লাহে—–রাজেউন) করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র, ৫ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে আজ রোববার উপজেলার সদর ইউপির হুসনা গ্রামের পারিবারিক কবরস্থানে সকাল সাড়ে ১১ টায় জানাযা শেষে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপজেলা আ’লীগ সভাপতি ইসহাক আলী সরকার, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রহমান আলী, সদর ইউপি চেয়ারম্যান সবুজার সিদ্দিক সাগর, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, ছাত্রলীগ সভাপতি সফিকুল আজাদ মনি, কৃষকলীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মানিক, বিরল প্রেস কাব সভাপতি মোজাম্মেল হক শামু, সাধারণ সম্পাদক আতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 31 October 2011. Tags: দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে সে ভটভটির ধাক্কায় আহত হয়। গতকাল সোমবার দুপুরে তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত ব্যক্তির নাম সুভাষ চন্দ্র পাল (৩৫)। সে বিরল উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের গোপাল চন্দ্র পালের পুত্র।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সুভাষ চন্দ্র পাল রোববার দিবাগত রাতে স্থানীয় বাজার হতে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিল। পথিমধ্যে সে বাসার নিকট পৌছলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহতাবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার দুপুরে তিনি মারা যান।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ##
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 29 October 2011. Tags: ঈদুল আযহাকে ঘিরে বিরলের সীমান্ত এলাকায় চোরাকারবারীরা সক্রিয়
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে শতশত জোড়া ভারতীয় গরুর চালানের সাথে মাদকদ্রব্যসহ বিভিন্ন রকমের পন্যসামগ্রী আসছে। কোরবানীর ঈদকে সামনে রেখে বিজিবি ও পুলিশের সহযোগীতায় চোরাকারবারীরা সক্রিয় হয়ে ওঠেছে।
সরজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, উপজেলার ধর্মজইন, এনায়েতপুর, ডুংডুংগী, ভান্ডারা, বালান্দোর ও কিশোরীগঞ্জ বিওপি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবাধে গরু, মাদক, মসলা, কাপড়সহ বিভিন্ন রকমের পন্যসামগ্রী চোরাকারবারীরা নিয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করে থাকেন। ২/১ জোড়া গরু করিডোর করা হলেও জোড়া প্রতি আদায় করেন ২ হাজার টাকা করে। নাম প্রকাশে এক গরু ব্যবসায়ী জানান, ডুংডুংগী বিজিবি’র লাইনম্যান উপজেলার মেরাগাও গ্রামের আব্দুল গফুরের পুত্র শওকত আলী, গোবিন্দপুর গ্রামের পয়গাম আলী পাকোর পুত্র হাসেন আলী, মেরাগাও গ্রামের মন্টু ও ভটোর পুত্র মানিক করিডোরের নাম করে জোড়া প্রতি ২ হাজার টাকা করে আদায় করে। সরকারী নিয়মানুযায়ী জোড়া প্রতি ১ হাজার টাকা করিডোর ফি। সীমান্ত এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, নাম মাত্র ২/১ জোড়া গরুর করিডোর হলেও করিডোর বিহীন চলে যাচ্ছে শতশত জোড়া গরুর পাশাপাশি মাদক, মসলাসহ ভারতীয় বিভিন্ন রকমের পন্যসামগ্রী। বিজিবি ও পুলিশের সাথে আঁতাতের কারণে চোরাকারবারীরা এ উপজেলার সীমান্তকে নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে। কিশোরীগঞ্জ বিওপি সংলগ্ন পাকুড়া মোড়, ধর্মজইন বিওপি সংলগ্ন শালবনে, এনায়েতপুর বিওপি সংলগ্ন এনায়েতপুর মোড়সহ বিভিন্ন পয়েন্টে প্রায় ট্রাক, ভটভটি লোড করে দেশের বিভিন্ন স্থানে ভূয়া করিডোর দেখিয়ে ভারতীয় গরু সরবরাহ করে আসছে।
করিডোর বিহীন ভারতীয় গরু ট্রাক, ভটভটি যোগে দিনের বেলায় বিরল থানার সামনে দিয়ে দিনাজপুরের বিভিন্ন হাট-বাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও পুলিশ নীরব।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 28 October 2011. Tags: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে পুকুরে ডুবে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের সুখদেবপুর গ্রামের দেবশর্মার পুত্র রাজু গত বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা করার সময় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায় না। রাতে তার লাশ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 24 October 2011. Tags: বিরলে পুলিশী অভিযানে আটক-২১
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল সোমবার পর্যন্ত বিরল থানা পুলিশ এর ঝটিকা অভিযানে ২১ জন ওয়ারেন্ট ভূক্ত আসামী আটক হয়েছে। এদের মধ্যে চাঞ্চল্যকর আমিনুল ইসলাম হত্যা মামলার সহদোর দু’ভাই আব্দুস সাত্তার ও আব্দুল মজিদকে আটক করা হয়েছে। থানা পুলিশের ঝটিকা অভিযানে বর্তমানে ওয়ারেন্ট আতংকে রয়েছে এলাকার অপরাধীরা।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 24 October 2011. Tags: বিরলে প্রভাবশালী কর্তৃক রাস্তার গাছ কর্তন
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বিরলের ধুকুরঝাড়ী-দরবারপুর সড়কে প্রভাবশালী কর্তৃক গাছ কেটে সাবাড় করা হলেও প্রশাসন নীরব ভুমিকা পালন করছে। সুবিধাভোগীরা ম্যানেজ পার্টি হিসেবে কাজ করছে।
জানা গেছে, উপজেলার ধামইর ইউপি’র পিপল্ল্যা গ্রামে ধুকুরঝাড়ী-দরবারপুর সড়কে প্রভাবশালী সওজ বিভাগের প্রকৌশলী সফিকুল ইসলাম কর্তৃক রাস্তার গাছ কেটে আত্মসাতের উদ্দেশ্যে স্তুপ করে রাখা হয়েছে। রাস্তার পার্শ্ববর্তী জমি ওই প্রকৌশলী ও তার পরিবারের হওয়ায় বীরদর্পে নিজের হিসেবে তিনি গাছ কেটেছেন। তাই এলাকাবাসীর কেউ কোন বাঁধা প্রদান করেননি। অভিযোগ উঠেছে, প্রশাসনকে ম্যানেজ করেই লাধিক টাকার গাছ কর্তন করা হয়েছে। না হলে গুরুত্বপূর্ণ সড়কের গাছ কাটা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? সচেতন মহল তদন্ত সাপে েগাছ কর্তনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিরল অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অফিসে না থাকায় কোন তথ্য পাওয়া যায়নি।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
সাম্প্রতিক মন্তব্য