Posted on 22 April 2012. Tags: ফুলবাড়ীতে শীলাবৃষ্টিতে বোরো ধান ও ভূট্টার ব্যাপকক্ষতি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে শীলাবৃষ্টির আঘাতে বোরো ধান ও ভূট্টা ক্ষেতের ব্যাপকক্ষতি সাধিত হয়েছে।
গতকাল শনিবার ভোর ৪টা হতে সাড়ে৪টা পর্যন্ত ফুলবাড়ী সহ পার্শ্ববর্তী এলাকায় প্রচুর শীলাবৃষ্টি হয়। শীলাবৃষ্টিতে বোরো-২৮ ও হাইব্রিড জাতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার বারাইহাট গ্রামের আজিজুল ইসলাম চৌধুরী, আজিজার রহমান, বারাইপাড়া গ্রামের আব্দুল হামিদ জানান এখন মাঠে ইরি ২৮ ও হাইব্রিড জাতের ধানের পাক ধরেছে। শীলা বৃষ্টির আঘাতে পাক ধরা ধান ঝরে পড়েছে তেমনি আধাপাকা ধান ফেটে গেছে। এতে করে আধাপাকা ধানগুলো ধান না হয়ে চিটা ধানে পরিনত হবে। ফলে ফলনের অর্ধেক ধানও কৃষকের ঘরে উঠবেনা। এতেকরে কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এদিকে ভোর রাতে শীলা বৃষ্টি হওয়ার পর সকালেই মাঠ পরিদর্শনে নেমেছেন উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রশিদ জানান, এ সময় মাঠে ইরি ২৮ ও হাইব্রিড জাতের ধানের পাক ধরেছে সেগুলোর ক্ষতি হয়েছে তবে বিআর ১৬ ও ২৯ জাতের ধানের তেমন ক্ষতি হবে না। ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ধারণ করা না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে তা তিনি ¯^xKvi করেন। তিনি জানান, ধানের পাশাপাশি ভূট্টা ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
Posted in জেলার খবর, ফুলবাড়ী
Posted on 18 February 2012.
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ ফুলবাড়ীতে র্মমানিত্মক সড়ক দূর্ঘটনায় ৩ মটর সাইকেল আরহীর ১ জনের মর্মানিত্মক মৃত্যু ও ২ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
গত শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী ঢাকা মহাসড়কে বহ্মচারী নামক স্থানে নবাবগঞ্জ থানার মটর সাইকেল আরোহী ওই এলাকার শামীমের পুত্র সুজন (২৩), ফুলবাড়ী গৌরীপাড়ার আলাউদ্দিনের পুত্র আপেল (২৪) ও একই সাকিনের মোজাম্মেল হকের পুত্র মনোয়ার (২৫) বিরামপুর থেকে ফুলবাড়ী শহরের উদ্দ্যেশে আসছিল। বিপরীদ দিক থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংর্ঘষে মারাক্তক আঘাত পেলে ফুলবাড়ী থানা ¯^v¯’¨ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে জরুরী চিকিৎসা সম্ভব না হওয়ায় আপেল ও মনোয়ার কে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ও সজুনকে রংপুর মেডিকেল হাসপাতালে রের্ফাড করানো হয়। মুমুর্ষ সুজন রংপুর যাওয়ার পথে মৃত্যু বরণ করেন। বাকী ২ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ তাৎক্ষনিক ভাবে তাদের মটর সাইকেলটি উদ্ধার করে। কিন্তু ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি।
Posted in জেলার খবর, ফুলবাড়ী
Posted on 06 December 2011. Tags: ফুলবাড়ীতে অল্পের জন্য বেঁচে গেলেন আপেল কূল বাগান মালিক
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির শ্রীহরিপুর গ্রামের মৃত: সোনা মিয়া মুন্সির পুত্র হাবিবুর রহমান ২০০৯ সালে একই এলাকার রাঙ্গামাটি মাদ্রাসার নিজস্ব জমি মাদ্রাসা কমিটির নিকট থেকে প্রতি বছর বিঘা প্রতি ৮ হাজার টাকা চুক্তি মোতাবেক ১২ বছরের জন্য খায় খালাসি হিসাবে গ্রহণ করেন। অনুরুপ একই ভাবে অত্র এলাকার সালাম চৌধুরীর নিকট হতে ১ একর ৩৬ শতক জমি ১২ বছরের জন্য গ্রহণ করে আপেল কূল চাষাবাদ করেন। সর্বমোট ১ একর ৩৬ শতক জমিতে ১১১৫ টি আপেল কূলের গাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। আপেল কূল চাষ করতে গিয়ে টাকার প্রয়োজন হওয়ায় দিনাজপুরের কোতায়ালী থানার দপ্তরপাড়া গ্রামের মৃত: ইদ্রিস মিয়ার পুত্র র্দুসম্পর্কের আত্মীয় মোঃ মোশারফ হোসেন এর নিকট হইতে ২ ল টাকা কর্জ গ্রহণ করেন ১ বছর পূর্বে। উক্ত ২ল টাকার মধ্যে ধারাবাহিকভাবে ১ ল ৫০ হাজার টাকা পরিশোধ করে দেওয়ার পর আত্মীয় মোশারফ হোসেন সমুদ্বয় ২ ল টাকার চক্রবৃদ্ধি হারে সুদ দাবী করলে আপেল কূল বাগান মালিক হাবিবুর রহমান এ ধরণের কথা বার্তায় কিংকর্তব্য বিমুড় হয়ে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৭টায় সুদখোর তথা দ্বাদন ব্যবসায়ী মোশারফ হোসেন অত্র এলাকার লাঠিয়াল বাহিনী রাজকুমার সাধু (৫০), শ্রী মুকুল (৩০), শ্রী মিনাল (২৫), শ্রী মধু (২২)সহ দলবদ্ধ হয়ে তাদের নেতৃত্বে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আপেল কূল বাগান ঘরে বসা অবস্থায় হাবিবুর রহমানকে ঘেরাও করে সুদের টাকার দাবী করে ছুরিকাঘাত করার চেষ্টা করলে বাগান মালিক কোন রকমে দৌঁড়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। উল্লেখ্য যে, চলতি বছরের ৩১ মার্চ দ্বাদন ব্যবসায়ী মোশারফ হোসেন হাবিবুরকে কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে নন-জুডিশিয়াল ১৫০/= টাকা মূল্যের ফাকা ষ্ট্যাম্পের উপরে স্বার নেয়। এ ব্যাপারে দিনাজপুর সদর কোতায়ালী থানায় লিখিত অভিযোগ করেন। অপর দিকে দ্বাদন ব্যবসায়ী মোশারফ হোসেন বাগান মালিকে ধরতে না পেরে টাকার দাবী দিয়ে তার বাগান দখল করে ও বাগানের ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয়। তার লাঠিয়াল বাহিনী দ্বারা ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটির আপেল কূল বাগান দখল করে নেয়। বাগান মালিক হাবিবুর রহমানের সাথে গত ৫ ডিসেম্বর সাাৎ করলে তিনি জানান, আমার উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে। যে কোন মুহুত্বে আমাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করতে পারে। এ কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে ফুলবাড়ী থানা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 03 December 2011. Tags: ৪ ডিসেম্বর ফুলবাড়ী হানাদার মুক্ত দিবস
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ আজ ৪ডিসেম্বর ফুলবাড়ী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়ী হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধা, সর্বস্তরের জনগণ ঐ দিন ভোরে সীমান্ত অঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চল থেকে ফুলবাড়ী শহরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়। শুরু হয় সর্বত্রই বিজয়ের উলস্নাস। এ বিজয় ছিনিয়ে আনতে হাজারের ও অধীক নারী পুরুষকে প্রান দিতে হয়। পাশবিক নির্যাতনের শিকার হয় হাজারেরও অধীক মা-বোন।
এদিকে ৪ডিসেম্বর ফুলবাড়ী মুক্ত দিবস উপল েআজ ৪ডিসেম্বর ফুলবাড়ী শহরের সড়ক ও জনপদ বিভাগের ডাক বাংলোয় সকাল ১০টায় যুদ্ধকালীন ৭নং সেক্টরের জুনিয়র কমান্ডিং অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনসুর আলী সরকারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের পুর্ণমিলনী ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Posted in জেলার খবর, ফুলবাড়ী
Posted on 26 November 2011. Tags: দিনাজপুরে ভূমি প্রতিমন্ত্রীকে জলবায়ু পরিবর্তন বিষয়ক পুস্তক প্রদান
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি প্রতিমন্ত্রীর আত্মীয়ের দাপট ও পেশি শক্তি দেখিয়ে জাল দলিলের মাধ্যমে প্রায় ৪ একর ১৩ শতক জমি দখল করার অভিযোগ করেছেন একজন কৃষক।
গতকাল শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে ফুলবাড়ী উপজেলার আলহাজ্ব আবুল হোসেনের পুত্র কৃষক মাজেদ হোসেন মানিক এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে কৃষক মাজেদ হোসেন মানিক বলেন, উপরিউক্ত জমির মালিক উত্তরাধিকারী সূত্রে আমার মাা মোছা: মাহমুদা খাতুন, আমি এবং আমার দুই বোন মো: ফাতেমা এবং মোছা: সালেহা বেওয়া। দীর্ঘ ৬ মাস ধরে জোরপূর্বক ভূয়া কাগজের মাধ্যমে আমার জমিগুলো দখল করেছে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের আত্মীয় ফুলবাড়ী উপজেলার খাজাপুর মৃত: সিরাজ পরামানিকের পুত্র মো: মোস্তাফিজুর রহমান দুলাল।
আমন মৌসুমে তারা আমার জমির ধান কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বারবার অবহিত করা হলেও তার ভয়ে কেউ মুখ খুলছেনা। জাল দলির তৈরীর মাধ্যমে জমিগুলি সে ভোগ করছে। তাকে জাল কাগজপত্র তৈরীতে সহায়তা করেছে ফুলবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের মৃত: আজগর আলীর পুত্র আমজাদ হোসেন। কিছুদিন পূর্বে জাল দলিল তৈরীর অভিযোগে বিভিন্ন ধারায় আদালতে তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের আছে। সংবাদ সম্মেলনে তিনি জানান, মোস্তাফিজুর রহমান দুলালের ভয়ে জমিতে চাষাবাদ না করতে পেরে আমরা খুব অভাব অনটনে ও কষ্টে দিন যাপন করছি। সে একজন ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। তার বিরুদ্ধে কেউ কোন কিছু করার সাহস পায় না।
তিনি বলেন, ফুলবাড়ী উপজেলার পুটকিয়া মৌজার খতিয়ান নং ৩৫ ও ৩০৩-এ ৪১২, ৪১৩, ৩৯৫ ও ৩৬৪ নংসহ বিভিন্ন দাগে ৪ একর ১৩ শতক আমার জমিগুলোর খাজনা-খারিজ আমার প েরয়েছে। তারপরেও শুধুমাত্র মতার দাপটে সে জমিগুলো দখল করে রেখেছে।
সংবাদ সম্মেলনে তিনি জমিগুলো উদ্ধারের জন্য সহায়তা ও সুবিচার কামনা করেন। সংবাদ সম্মেলনে মো: আবুল হোসেন সরকার, মো: মাহামুদ হোসেন ও মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ##
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 26 November 2011. Tags: ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ফুলবাড়ী থেকে রংপুর গামী যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উলটে খাদে পড়ে গিয়ে ৩৮ জন আহত হয়। আহত যাত্রীদের মধ্যে ১৪ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপতালে এবং ৪ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অপর ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল ৮ টায় ফুলবাড়ী থেকে পারভীন পরিবহন যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলার বড়পুকুরিয়া মোড় নামক স্থানে বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ৩৮ জন বাসযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। ৪ জন আহতকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করে এবং ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুত্বর আহত ১৪ জনকে স্থানান্তিরত করে দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, জাফর (৪০), ইদ্রিস (৩৫), গোলাম আলী (৩২), মোস্তফা (৪৫), রাজ্জাক (১৮), রবিউল (২৭), জুলেয় (৯), পারভীন (২২), শহিদা (২৩), মরিয়ম (৩০), আয়নাল (৩৩), সাদেক (২০), মাজেদ (৩৮) ও লোকমান (৩৬)। দূঘটনার পর বাসের চালক ও স্টাফেরা পালিয়ে গেছে। দূর্ঘটনা কবলিত বাসটি ফুলবাড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে। ##
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 23 November 2011. Tags: ফুলবাড়ীতে প্রকৌশলীর বাড়ীর দরজায় বেরিকেড
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ী নির্মানের প্রায় একবছর গত হলেও প্রকৌশলী বাড়ীতে ঢুকতে পারছেন না। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার কানাহার গ্রামের মোঃ সাইদুর মাষ্টারের পুত্র কয়লাখনির সহকারী প্রকৌশলী ইকবার হাসান মানিক বারকোনা মৌজায় দাগে ০.১৩ একর জায়গা ক্রয় করার পর আড়াই বছর ধরে প্রাচীর তুলে বাড়ী নির্মান করেন। অপরদিকে উপজেলার পৌরসভা এলাকার রেলষ্টেশন পাড়ার মৃত ফাকু মন্ডলের পুত্র মোঃ আশরাফ আলী উল্লেখিত বাড়ীর সীমানা ঘেষে রেলওয়ের যায়গা আবাদী জমি হিসেবে লিজ নিয়ে বাড়ী নির্মাণ করে সববাস করছেন। প্রকৌশলী ইকবাল হোসেন মানিক বাড়ী নির্মাণের পর তার দরজা ঘেষে আশরাফ আলী বেড়া দিয়ে বন্ধ করে দেন তার যাতায়াতের রাস্তা। গত ০৭/০৪/১১ ইং তারিখে উভয় পকে পৌরসভায় উপস্থিত হওয়ার জন্য ডাকলে উপস্থিত হলেও আশরাফ আলী উপস্থিত হন নি। এদিকে আশরাফ আলী ফুলবাড়ী থানায় ইকবাল হাসান মানিকের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। উল্লেখ্য যে গত ০৭/০৩/১১ ইং তারিখে ফুলবাড়ী থানায় উভয়ের মধ্যে ১৫০ টাকার স্টাম্পে আপোশ নামা চুক্তি হয়। চুক্তিতে কোন প আপশের শর্ত ভঙ্গ করবেনা মর্মে স্বার করেন। আপোশনামায় স্বাী হিসেবে সাবেক পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, ডাঃ মানিক, মোঃ আইয়ুব আলী ও মোঃ মঈনুদ্দীন লাল স্বার প্রদান করেন। কিন্তু আপোশনামা চুক্তি ভঙ্গ করে স্থানীয় দালাল ও টাউড শ্রেণীর লোকদেরকে হাতে নিয়ে মোঃ আশরাফ আলী প্রকৌশলীর বাড়ীর দরজা বন্ধ করে দেন। গত ২৫/০৯/১১ ইং তারিখে “ল্যান্ড/পাকশী/ফুলবাড়ী/কৃষি/বিরোধ/১০/১১” স্মারকে লিজ গ্রহিতা মোছাঃ মালেকা বানু, স্বামী- আশরাফ আলী, সাং- পূর্ব গৌরীপাড়া, পোঃ ফুলবাড়ী, জেলা- দিনাজপুর, মোঃ আশরাফ আলী, পিতা- ফাকু, গ্রাম- কানাহার, উপজেলা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর এর অনুকুলে যথাক্রমে ০.০৩ ও ০.০৫ একর ভূমি চাষাবাদের জন্য কৃষি লাইসেন্স প্রদান করা হয়েছিল। কিন্তু ভূমির উপর অবৈধ ভাবে ঘর নির্মাণ করে ভাড়া প্রদান সহ চলাচলের পদ বন্ধ করে দেওয়ায় এবং ভূমি শ্রেণীর পরিবর্তন করায় ও শর্ত ভঙ্গের অপরাধে লাইস্নে কৃত ভূমি রেলওয়ে ইয়াডের মধ্যে অবস্থিত বিধায় বাংলাদেশ রেলওয়ের নিতিমালায় ৫.২৪ ধারা মোতাবেক দুজনের লাইসেন্স বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা বাংলাদেশ রেলওয়ে/পাকশি বাতিল করে দেন। বাতিল করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিইও/পশ্চিম/ রাজশাহী সদর ও ফিল্ড কানুনগো/পার্বতীপুর কে অনুলিপি প্রেরন করেন। এরপরেও অবৈধ দখলদারের বিরুদ্ধে রেলওয়ে পাকশী উচ্ছেদের কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। অবৈধ রেলের সম্পত্তিতে বসবাস কারী মোঃ আশরাফ আলী দিনের পর দিন এক শ্রেণীর লোকজনের সাথে শখ্যতা গড়ে তুলে প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন মানিকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে অর্থনৈতিক ভাবে হয়রানি করছেন্। এদিকে দীর্ঘ দিনের বিরোধ নিস্পত্তির জন্য পৌরসভায় অভিযোগ করেও উভয়কে উপস্থিত হওয়ার নোটিশ প্রদান করলে অবৈধ দখলদার আশরাফ আলী হাজির হন না। বর্তমান কয়লাখনির প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন মানিক বাড়ীতে ঢুকতে না পেরে ভাড়া বাসায় স্ত্রী, পুত্র ও পিতা, মাতাকে নিয়ে বসবাস করছেন। জায়গা ছেড়ে না দিয়ে এখন আশরাফ আলী মাস্তান ও সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে তাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছেন বলে প্রকৌশলী ইকবাল হোসেন অভিযোগ করেন। বর্তমানে প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন ন্যায় বিচারের আসায় প্রশাসনের হস্তপে কামনা করছেন।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 21 November 2011. Tags: দিনাজপুরে ৩৪২ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ফুলবাড়ী ৪০ বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিরামপুর রেল ঘুন্টি নামকস্থানে ৩৪২ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং আটক ২ জনকে বিরামপুর থানায় সোপর্দ করে বিজিবি সদস্যদের প হতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র স্টাফ অফিসার মেজর শাহেদ জানান, গতকাল সোমবার ভোরে বিজিবি সদস্যদের অভিযানে বিরামপুর উপজেলার রেলঘুন্টি নামকস্থানে ২ জন মোটরসাইকেল আরোহিকে আটক করা হয়। আটক ২ জনের নিকটে থাকা একটি বস্তা থেকে ৩৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবি’র সদস্যদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ফেন্সিডিলগুলো বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত এলাকা থেকে নিয়ে আসার পথে আটক হয়। আটককৃত ২ জন বগুড়া সদর উপজেলার মাটিডালি গ্রামের রহমত আলীর পুত্র রাব্বি (৩৫) ও ফজলুর রহমানের পুত্র সাজু মিয়া (৩২)। উদ্ধারকৃত ফেন্সিডিল, মোটরসাইকেল ও আটক ২ জনকে থানায় সোপর্দ করে বিজিবি সদস্যদের প হতে মামলা দায়ের করা হয়েছে।##
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 21 November 2011. Tags: ফুলবাড়ীতে পল্লী শ্রী’র মাঠকর্মীকে দুই দিন আটকে রাখার অভিযোগ
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার দুপুর থেকে রবিবার রাত পর্যন্তু পল্লী শ্রী ফুলবাড়ী ইউনিট কার্যালয়ে পাওনা টাকা আদায়ে তাদের এফও আদীবাসী যুবক বাবুল সরেনকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে বিষয়টি জানাজানি হলে মুসলেকা দিয়ে মুক্ত করে নিয়ে গেছে তার পরিবার।
জানাগেছে পল্লী শ্রী ফুলবাড়ী ইউনিটের ফিল্ড অর্গানাজার আদীবাসী যুবক বাবুল সরেন উপজেলার এলুয়াড়ী ও আলাদিপুর ইউনিয়নে কর্মরত ছিলেন। পল্লী শ্রী ফুলবাড়ী কার্যালয় থেকে আদিবাসীদের আত্ম সামাজিক উন্নয়নে একটি করে গাভী প্রদান করা হয়। উক্ত গাভী বিক্রয়ের প্রয়োজন হলে তা বিক্রয় করে গাভীর মুল্য কার্যালয়ে জমা দেওয়ার বিধান রয়েছে। ঈদের পর পানাল গ্রামের পাঁচটি পরিবার পাঁচটি গাভী বিক্রয় করে টাকা অফিসে জমা দেন নি। বিষয়টি জানা জানি হলে ইউনিট কর্মকর্তারা সরেজমিনে ঘটাস্থালে গিয়ে এর সত্যতা জানতে পারেন। রবিবার সন্ধায় পল্লীশ্রী কার্যালয়ে গিয়ে আটক বাবুলের সাথে কথা বললে তিনি জানান, ঈদের ছুটির কারণ সদস্যরা টাকা জমা করতে দেরি করেছেন। ৫টি গরু বিক্রয় বাবদ ৬৯,৬৫০ টাকা সদস্যরা রবিবার সকালে অফিসে জমা দিয়ে গেছেন। বাকী টাকা এবং এর সাথে ট্রেনিং সংক্রান্ত বাজেটের ৭,৬৫০ টাকা অফিস তার কাছে দাবি করে তাকে আটক করে রাখে। তিনি আরো বলেন আমি সদস্যদের ট্রেনিং করার পরেও ইউনিট কর্মকর্তারা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ট্রেনিং এর কথা অস্বীকার করান। আমি টাকা আত্মসাত করলে আমাকে চাকুরি থেকে বাদ দিয়ে দেওয়া হোক। কিন্তু ২দিন ধরে আমাকে পাহারা দিয়ে অফিসে রাখা হয়েছে। বাড়িতে না যাওয়ার কারণে আমার স্ত্রী সন্তানেরা অনাহারে ছিল। এব্যপারে ইউনিট কোঅর্ডিনেটর রেজওয়ান হক লোহানী বলেন টাকা গুলো সদস্যদের কাছ থেকে নিয়ে বাবুল নিজের কাছে রেখেছিল। অফিস থেকে চাপ দেওয়ার পর তার স্ত্রী টাকা গুলো জমা দিয়ে গেছে। তার কাছে অফিসে পাওনা রয়েছে ১৪,৬৫৫ টাকা। অফিসের অডিটসহ হিসাব নিকাশের কারণে আমরা ২দিন ধরে অফিসে দিনে রাতে অফিসে কাজ করছি। তাকে আটক করে রাখার কথা তিনি অস্বীকার করেন। বাবুলকে আটকের খবর জানা জানি হয়ে গেলে বিষয়টি ঘোলাটে হওয়ার আশঙ্কায় বাবুলের খোঁজে আসা তার ভগ্নিপতি মহেন্দ্রকে স্বাীরেখে অঙ্গীকার নামা নিয়ে রবিবার রাত ৮.০০ টায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে বাবুলের পরিবার জানায়।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 10 November 2011. Tags: ফুলবাড়ীতে যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে কোচের চাকায় পিষ্ঠ হয়ে রাবেয়া বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মর্মান্তি মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট নামক স্থানে।
প্রত্যদর্শীরা জানান, ঘটনার সময় রাবেয়া বেওয়া সড়কের ঐ স্থান পারাপারের সময় দিনাজপুর থেকে ঢাকা গামী দিবা কোচ রেখা পরিবহন (ঢাকা মেট্রো-ব-০২-০৩৫০) -এর চাকায় পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়ক প্রায় ১ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়। কোচটি পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। নিহত রাবেয়া বেওয়া উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। #
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 09 November 2011. Tags: দিনাজপুরে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট উদ্ধার
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর থেকে ঢাকাগামী ৩টি কোচ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ঘুমের ইনজেকশন ও ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঢাকা মোড় নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা কয়েকটি কোচ তল্লাশী করে এসব উদ্ধার করে।
আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫০ ল টাকা বলে বিজিবি জানিয়েছে।
ফুলবাড়ী ৪০ বিজিবি’র স্টাফ অফিসার মেজর সাইদুজ্জামান জানান, বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী তল্লাশী অভিযানের অংশ হিসেবে ঢাকা মোড় নামক স্থানে ঢাকাগামী একাধিক কোচ আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকাগামী আরভি ট্রাভেলস, রাহবার ট্রাভেলস এবং আকাশ এন্টার প্রাইজ কোচ তল্লাশি করে সাড়ে ৩ ল পিচ ভারতীয় টিটিনাস, টিটিজেন, আরসিটি ইনজেকশন এবং প্রায় ৫ ল পিচ ভারতীয় সেডিল, ইজিয়াম, ভায়াগ্রা, সেনোগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশন ও ট্যাবলেটের মূল্য প্রায় ৫০ ল টাকা নির্ধারন করা হয়েছে। ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাবলেট পরিবহনের অভিযোগে কোচের চালক ও স্টাফদের আটক করে তাদের নিকট থেকে মুচলেকা গ্রহন করে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 04 November 2011. Tags: দি নিউজ সেভেন্টি ওয়ানের দিনাজপুুুর প্রতিনিধি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দি নিউজ সেভেন্টি ওয়ানের দিনাজপুুুর প্রতিনিধি সংকেত চৌধুরী ও ফুলবাড়ী বার্তা’র সম্পাদক তাজমিলুর রহমান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছে।
জানা গেছে, গুপ্ত এন্টারপ্রাইজের গাড়ী বড় পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লার ভিতরে লোহা ও মূল্যবান জিনিসিপত্র পাচার কালে মালামালসহ স্থানীয় জনতার হাতে আটক হয়। পরে মুচলেকায় ছাড়া পায়। খবর পেয়ে দি নিউজ সেভেন্টি ওয়ানের দিনাজপুুুর প্রতিনিধি সংকেত চৌধুরী ও ফুলবাড়ী বার্তা’র সম্পাদক তাজমিলুর রহমান ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করে ফেরার পথে ইত্তেফাকের ফুলবাড়ি প্রতিনিধি ও দেশ মা পত্রিকার সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু’র ভাই গুপ্ত এন্টারপ্রাইজের মালিক রাজু গুপ্তর সন্ত্রাসী বাহিনী তাদেরকে মোটর সাইকেলে চলমান অবস্থায় উপর্যপরি পেটাতে থাকলে তারা ছিটকে পড়ে যায়। এ সময় প্রাণ বাঁচাতে তারা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদেরকে ফুলবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর আহত ফুলবাড়ী বার্তা’র সম্পাদক তাজমিলুর রহমানের অবস্থার অবনতি হওয়া তাকে দিনাজপুুুর মেডিকেলে রেফার্ট করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 04 November 2011. Tags: সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার শুভ উদ্বোধন
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ী থেকে অনিয়মিতভাবে প্রকাশিত সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা’র প্রকাশক তাজমিলুর রহমান নয়নসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে ফুলবাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন ফুলবাড়ী পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স গুপ্তা এন্টারপ্রাইজের সত্বাধিকারী রাজু কুমার গুপ্ত।
মামলার আসামী করা হয়েছে ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গড়ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র তাজমিলুর রহমান নয়ন (৪৫), উপজেলার কাঁটাবাড়ি (নয়াপাড়া) গ্রামের আহের উদ্দিনের পুত্র খাজানুর হায়দার লিমন (৩৫) ও উপজেলা পরিষদ কোয়ার্টারে বসবাসকারি আশরাফুল চৌধুরীর পুত্র সংকেত চৌধুরী (২৬)কে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাজু কুমার গুপ্ত তার ব্যবসায়ীক অফিস থেকে ব্যবসায়ীক কাজে প্রতিদিনের মতো পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের সুশান্ত বর্মনের পুত্র জীবন কুমারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বড়পুকুরিয়া কয়লাখনিতে যাওয়ার পথে ওই ৩ জন পথরোধ করে ৫০হাজার টাকা চাঁদাদাবী করে। এ সময় তারা ব্যবসায়ী রাজু কুমার গুপ্তকে অকথ্যভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদানসহ তাৎণিকভাবে দাবিকৃত চাঁদার টাকা দেয়ার জন্য চাপ দেয়। এ সময় ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত কৌশলে টাকা আনার কথা বলে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ও তার বোন জামাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুকে বিষয়টি মোবাইল ফোনে জানান। বিষয়টি জানার পর তাৎণিকভাবে প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, মাহামুদুল হাসান রুবেল ও শওকত আলী মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই চাঁদাবাজরা অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর রহমান জানান, ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত কর্তৃক চাঁদাবাজী মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। চাঁদাবাজদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
মামলার বাদি রাজু কুমার গুপ্ত জানান, উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে আমার কাছে চাঁদাদাবি করে আসছিল। যা ইতোপূর্বে ফুলবাড়ি থানায় সাধারণ ডায়রিও করা আছে।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 01 November 2011. Tags: ফুলবাড়ীতে জেডিসি পরীা কেন্দ্র থেকে শিক গ্রেফতার
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে জেডিসি পরীায় এক পরীার্থিকে তার নির্ধারিত ক থেকে অন্য কবেসানোর অভিযোগে উপজেলা নির্বাহি কর্মকর্তা কতৃক এক মাদ্রাসা শিককে গ্রেফতার। এর প্রতিবাদে মাদ্রাসা শিকরা তার মুক্তির দাবীতে গতকাল মঙ্গলবার বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ফুলবাড়ী ঢাকা মহাসড়ক অবোরোধ করে। ২৪ ঘটনার মধ্যে ইউএনও এর অপসারণ ও গ্রেফাতরকৃত মাদ্রাসার শিকের মুক্তির দাবী জানান । অন্যথায় কঠোর আন্দোলনের হুমকী প্রদর্শন করে ।
জানা গেছে জেডিসি পরীার প্রথম দিনে ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীা হলে দায়িত্বরতপানিকাঠা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ আরিফুল ইসলাম এক পরীার্থিকে তার নির্ধারিত ক থেকে অন্য ক েবসান । বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তাপ্রতাব চন্দ্র বিশ্বাষ পরীাকেন্দ্র পরিদর্শন কালে বিষয়টি জানতে পেরে এই অপরাধে ওই শিককে পরীা নিয়ন্ত্রন আইনের ১৯৮০ সালের ২২/গধারা অনুযায়ী গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনা ছািড়য়ে পড়লে মাদ্রাসা শিকদের মাঝে তীব্র ােভের সৃষ্টি হয়। তাদের অভিয়োগ ইউ এন ও কেন্দ্র পরিদর্শনের সময় উক্ত শিক পরিা কেন্দ্রে উপস্থিত ছিলেন না। তাকে বাড়ী থেকে ডেকে এনে গ্রেফতার করা হয়েছে। মাদ্রাসা শিকরা একত্রিত হয়ে বিােভ মিছিল ুনিয়ে উপজেলণা নির্বাহি অফিসারের কার্যালয়ে যান সেখানে তাকে না পেয়ে তারা পৌরসভা কার্যালয়ের সামনে দিনাজপুর ুঢাকা মহাসড়ক অরোরোধ করে আটক শিকের মুক্তির দাবী জানান। অবরোধ চলা কালীন সময়ে বক্তব্য রাখেন কাজিহাল দহ্শতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মওঃ আব্দুল মাবুদ, শাহাপুর দাখিল মাাদ্রাসার সুপার মওঃ আব্দুল ওহাব, বাড়াইপাড়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ সাইফুল ইসলাম, খাজাপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ১নং এলুয়াড়ি ইউ’পির চেয়ারম্যান মাওঃ নবিউল ইসলাম ও প্রভাষক রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তেবে বলেন গ্রেফতার কৃত শিক সম্পূর্ণ নিদোষ এবং একটি নিদোষ শিকে গ্রেফতার করে ইউএনও প্রতাপ চন্দ্র বিশ্বাস মাদ্রাার শিক সমাজকে কলুষিত করার অপচেষ্টা করেছেন। আমারা ২৪ ঘন্টার মধ্যে ইউএনওর অপসারণ চাই। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যেমে ইউএনওকে অপসরণ করতে বাধ্য করা হবে। অবরধ চলা অবস্থায় ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু ও বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী সরকার মাদ্রাসার শিকদের সঙ্গে থাকার আশ্বাস প্রকাশ করেন। অবরোধ চলা কালীন সময়ে মহা সড়কে চলা চল রত কয়েশ যানবাহন আটকা পড়ে। কঠোর আন্দোলনের সিন্ধান্ত নেওয়ার জন্য দু’ঘটনা পর মাদ্রাসারকেরা বিকেল ৫ টায় তাদেও অবরোধ কর্মসুচি প্রতাহার করে নেয়। তাদের আন্দোলন তুলে নিলে মহা মড়ক স্বচল হয়ে যায়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বার জন্য একাধীক বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবং তার মোবাইল ফোনটিও বন্ধো পাওয়া যায়। পরিা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব মওঃ ইকবাল এর সাথে মোবাইল ফোনটিও বন্ধো ছিল। বিষয়টি এলাকায় শিক ও শুধি সমাজের মধ্যে বিরুপ প্রতিকৃয়ার সৃষ্টি করেছে।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 30 October 2011. Tags: দিনাজপুরের মধ্যপাড়া এখন মাদকের উপ-শহর
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিজ শিল্পাঞ্চল এখন মাদকের উপ-শহরে পরিণত হয়েছে। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোক মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। ফুলবাড়ী ভায়া রংপুর এশিয়ান হাইওয়ে সড়কটি মাদকের পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। অভিযোগ উঠেছে খোদ স্থানীয় পুলিশ প্রশাসন সাবেক নির্বাচিত জন-প্রতিনিধি পরোভাবে মাদক ব্যবসার অন্তরালে সম্পৃক্ত রয়েছে।
দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকায় ২৭ সেপ্টেম্বর সন্ধায় র্যাব-৫ এর এ,এস,আই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্যপাড়া বাজারের থ্রি-ষ্টার ডিজিটাল ষ্টুডিওতে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিল সহ ষ্টুডিও মালিক মোঃ মেহেদুল ইসলাম মিলন (২১) ও বেলায়েত হোসেন বাবু (১৭) নামে ২ সহোদর কে আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে। আটককৃত ২ ভাই হরিরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ১৮ বৎসরের প্রাক্তন মেম্বার মমিনুল হকের পুত্র। র্যাবের অভিযানের পর মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল-হেলাল ঘটনাস্থল থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত মোটর সাইকেল ১টি সিটি বাজাজ, দিনাজপুর-১৩-৩৭৯ এবং অপরটি নাম্বার বিহীন হনসেন। প্রত্যদর্শীরা জানান, ফেন্সিডিল বহনকারী ২ আরোহী মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। ফেন্সিডিল সহ ২ ভাই গ্রেফতার হলেও উদ্ধারকৃত মোটর সাইকেল ২টি পুলিশের জব্দ তালিকায় লিপিবদ্ধ নেই। মোটর সাইকেল ২টি নিয়ে পুলিশ মোটা অংকের অর্থ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে এবং প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল-হেলাল সহ ২/১জন পুলিশ এবং প্রাক্তন কিছু ইউপি সদস্য প্রত্য ও পরো সম্পৃক্ততার কারণে মধ্যপাড়া মাদকের এখন উপ-শহরে পরিণত হয়েছে। র্যাবের অভিযানের পর মধ্যপাড়া বাজারে মাদক ব্যবসায় জড়িতদের নাম প্রকাশ পেতে শুরু করেছে। তারা হলো কোটওয়াল পাড়া গ্রামের আলেফ উদ্দিনের পুত্র মোঃ সাহাজুল ইসলাম, বেলঘাট সুলতানপুরের কছির কসাইয়ের পুত্র আরিফ কসাই, পলিপাড়ার হানিফ শাহের পুত্র পাভেল শাহ্ (চেইন মাস্টার), কাঠ ব্যবসায়ী আলম মিয়া, মুদি দোকানদার মোস্তাফিজুর রহমান, বাসস্ট্যান্ডের গাজা বিক্রেতা জোহরা বেওয়া, ডেকোরেটর ব্যবসায়ী আজিবর রহমান আজি, ফজল মিয়ার পুত্র হেলালসহ আরো অনেক। অপর দিকে মধ্যপাড়া বাসস্ট্যান্ডের ইয়াছিন আলীর বাড়িতে এবং মধ্যপাড়া সাবেক ইউ’পি সদস্য মতিয়ার রহমানের মিল চাতালে আনিছুল হক প্রতিরাতে বসছে জমজমাট জুয়ার আসর। স্থানীয় পুলিশকে ম্যানেজ করে তারা প্রশাসনের নাকের ডগায় চালিয়ে যাচ্ছে না না প্রকার অবৈধ্য তৎপরতা। আর এ কারনেই জুয়ার টাকা যোগান দিতে বাড়ছে চুরি-ডাকাতির ঘটনা অহরহ। প্রসঙ্গ বলা যায়, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ভূ-গর্ভ হতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত রয়েছে প্রায় ২৯৫ জন বিভিন্ন অঞ্চলের শ্রমিক, এই শ্রমিকরা ১২ হতে ১৮ হাজার টাকা মাসিক বেতনে চাকুরী করার কারণে অধিকাংশ শ্রমিক মাদক ও গাজা সেবনকারী। তাই মধ্যপাড়া অঞ্চলে মাদকের ব্যবসা খুব লাভ জনক হওয়ায় বিভিন্ন বহিরাগত কাঠ ব্যবসায়ী, দোকানদার, নিজ নিজ ব্যবসার আড়ালে স্থানীয় পুলিশদের ম্যানেজ করে জমজমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আটক ২ সহোদর মিলন ও বাবুকে র্যাব মাদক ক্রেতা সেজে গ্রেফতারের পর অনেক অজানা তথ্য বেরিয়ে এসেছে। আকট ২ সহোদর পিতার মেম্বারী সাইন বোর্ডকে পুজি করে পুত্রদ্বয় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে এলাকা বাসী জানিয়েছে। এলাকাবাসী অনতিবিলম্বে র্যাবের সাড়াশি অভিযানের মাধ্যমে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের জোর দাবী জানিয়েছেন।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 29 October 2011. Tags: দিনাজপুর-ঢাকা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে গ্রামবাসী কর্তৃক ট্রাক্টর চলাচলে বাধা প্রদান করায় প্রায় দুই ঘন্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ট্রাক্টর চালকরা।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে যাতে করে স্কুল ছাত্র-ছাত্রী নিহত না হয় সেজন্য দিনাজপুর ফুলবাড়ী উপজেলার চৌমুহনী এলাকায় ট্রাক্টর চলাচলে বাধা প্রদান করায় ট্রাক্টর চালকরা এই অবরোধ করে।
অবরোধের ফলে রাস্তার দু’পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দিনাজপুর থেকে ঢাকা ও ফুলবাড়ীগামী যাত্রীবাহী বাসগুলো রাস্তার আটকা পড়ার যাত্রীদের সমস্যায় পড়তে হয়।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকায় কিছুদিন পূর্বে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্থানীয় এক স্কুল ছাত্র নিহত হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী ওই রাস্তা দিয়ে বালূ বহনকারী ট্রাক্টর চলাচল করতে দিবে না বলে সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় এলাকাবাসী বালূ বহনকারী একটি ট্রাক্টরকে চলাচলে বাধা প্রদান করে। পরে সকাল সাড়ে ১১ টায় এলাকার সকল ট্রাক্টর চালকরা তাদের ট্রাক্টর নিয়ে এসে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টর দিকে অবরোধ সৃষ্টি করে। পরে দুপুরে পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়।
স্থানীয় এলাকাবাসী জানায়, এই রাস্তা দিয়ে বালু চলাচলকারী ট্রাক্টরগুলো খুবই দ্রুত গতিতে চলাচল করে। ফলে অহরহ দূর্ঘটনা ঘটে। তবে ট্রাক্টর চালকরা খুব দ্রুত ট্রাক্টর চালাবে না মর্মে অঙ্গীকার করেছে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মঞ্জুরুল জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নিয়েছে। দুপুর পৌনে ২টা থেকে পুনরায় ওই রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
সাম্প্রতিক মন্তব্য