পার্বতীপুর | .:::. DINAJPURNEWS.COM .:::.

পার্বতীপুর

পার্বতীপুরে রফিক স্মৃতি ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

পার্বতীপুর( দিনাজপুর নিউজ ডটকম) প্রতি বছরের ন্যায় পার্বতীপুরে এবারেও পুরাতন বাজার ও রুদ্র সংঘের আয়োজনে শুরু হয়েছে ৩য় রফিক স্মৃতি নাইট ক্রিকেট টুনামেন্ট। খেলায় ১৬টি দল অংশ গ্রহন করে।

গতকাল শুক্রবার রাত ৮টায় পার্বতীপুর শহরের আব্দুস শাফি হাই স্কুল মাঠে এ টুনামেন্টে খেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ সেবিকা মিসেস সেলিনা নূর সেলী। আব্দুস শাফি হাই স্কুলের সভাপতি সমাজ সেবক এ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য  রাখেন, পৌর প্যানেল মেয়র (২ নং) জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর-ই-আলম সিদ্দিকি, ফয়সাল আলম বিজ্ঞান, আসাদুজ্জামান কোয়েল প্রমুখ। সীমিত ১০ ওভারের উদ্বোধনী খেলায় পার্বতীপুরের ¯^cb ইলেক্ট্রনিক্স দল ৬ উকেটে ৭৬ রান করে সবাই আউট (৬ উকেট) হন। জবাবে সৈয়দপুর শেখ রাসেল সংঘ ৩ উকেট হারিয়ে ৭৭ রান করেন। ফলে ৩ উইকেটে জয়লাভ করে সৈয়দপুর শেখ রাসেল সংঘ।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পরীক্ষা দিতে যাওয়া হলো না বেকার যুবকের

পার্বতীপুর প্রতিনিধি (দিনাজপুর নিউজ ডটকম) পরীক্ষা দিতে যাওয়া হলনা মোস্তাফিজুর রহমান নামের এক বেকার যুবকের। গতকাল শনিবার গভীর রাতে পার্বতীপুর রেল জংশনে চলন্ত ট্রেন থেকে সার্টিফিকেটের ব্যাগ নিয়ে দৌড় দেয় এক ছিনতাাইকারী। পরীক্ষা দিতে যেতে না পারায় দিনভর পার্বতীপুর রেল জংশনে কান্নাকাটি করেছে ওই যুবকটি। সার্টিফিকেট উদ্ধারের জন্য রেল পুলিশসহ বিভিন্ন জনের কাছে ধর্ণা দিয়েও উদ্ধার হয়নি তার খোয়া যাওয়া কাগজপত্র।

ট্রেনযাত্রী মোস্তাফিজুর জানান, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে তার চাকরী না হওয়ায় দারিদ্রতা ঘোচাতে ঢাকা যাচ্ছিলেন সিটি গ্রুপ নামে একটি বে-সরকারী প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে। তার টিকিটের ‘ঝ’ বগির-৬৭ টিকিটের সিরিয়াল  নং ৬৬৩১০৩৫৯। আন্তঃনগর একতা ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর জংশনে এসে রাত ১টা দিকে ঢাকা অভিমুখে  ছাড়লে ১৮/১৯বছর বয়সী এক ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে স্টেশনেই লাফ দেয়। তিনি সামনের ফুলবাড়ী স্টেশনে নেমে পার্বতীপুরে ফিরে আসেন। তার ব্যাগে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষা জীবনের সকল মূল সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তার বাড়ী দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট ডাঙ্গাপাড়া গ্রামে। তার পিতার নাম মোঃ হযরত আলী। এ ব্যপারে রেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য পার্বতীপুর রেল জংশনে দীর্ঘদিন থেকে একাধিক ছিনতাইকারী দল নির্বিঘ্নে ছিনতাই তৎপরতা অব্যহত রেখেছে। যাত্রী সাধারন দুর দুরান্তের হওয়ায় রেল থোনায় কোন রকম অভিযোগ না করেই চলে যাচ্ছে।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরে দুর্নীতি ও অত্যাচার প্রতিরোধে মতবিনিময় সভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পার্বতীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দুর্নীতি অত্যাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত দুর্নীতি অত্যাচার প্রতিরোধে মতবিনিময় সভায় মূল বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগের সভাপতি শফিকুর রায়হান পার্বতীপুর প্রেসক্লাবে বিভিন্ন জাতীয় দৈনিক আঞ্চলিক সংবাদপ্রত্রের সাংবাদিকদের উপিস্থিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, যুব নেতা আব্দুর রউফ লিটন মোমিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে যুবলীগ নেতা শফিকুর রায়হান নেতা বলেন, বিভ্‌ন্িন দুর্নীতি অত্যাচার করে একটি বিশেষ ক্ষদ্র মহল চক্রান্তের মাধ্যমে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এম পি রাজনৈতিক ভাবমুর্তি বিনষ্টের প্রচষ্টা চালাচ্ছেন তিনি বলেন, গত ২৪/১২/২০০৯ ইং ০৪/০৮/২০১১ইং তারিখে রেলওয়ের পশ্চিমজোনের মহাব্যবস্থাপকের নিকট ডিজেল তেল, মবিল, রেল লাইনের স্লিপার রেল লাইন চুরির অভিযোগ করেছেন তিনি আরও বলেন, পার্বতীপুরের সকল দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুর রেলওয়ে লোকোরানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি’র মত বিনিময়

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ে লোকোরানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি পার্বতীপুর শাখা বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুর মিডিয়া কর্ণারে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।

মত বিনিময় সভায় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের প্রতিনিধিদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন, লোকোরানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির পার্বতীপুর শাখার সম্পাদক সানোয়ার হোসেন। এসময় সংগঠনের সহ-সভাপতি নাজমুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তারা গত ১৪ ও ১৫ জানুয়ারী জাতীয় একটি দৈনিকে প্রকাশিত রেলইঞ্জিন থেকে তেল চুরি সংক্রান্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশিত সংবাদে যে ঘটনাস্থল ও ছবিটি দেখানো হয়েছে তা লোকোসেডের কোন স্থানের ছবি নয়। অন্য কোন স্থানের ছবি সংবাদটিতে ব্যবহার করে লোকোসেডের ছবি বলে চালিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকেরা জাতির বিবেক। তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার অনেক কিছু রয়েছে। আমাদের অনুরোধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতীর কল্যাণে আত্ম নিয়োগ করুন। মত বিনিময় সভায় লোকোরানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, কোন রানিং ষ্টাফই তেল চুরির সাথে জড়িত নয়। অথচ অনুমানের ভিত্তিতে শুধু মাত্র একটি ছবির কারনে আমাদের দু’জন নিরপরাধ লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সাময়িক বরখাস্তকৃত কর্মচারীদ্বয়কে অনতিবিলম্বে সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে কর্মস্থানে যোগদানের আদেশ প্রদানের জোর দাবি জানাচ্ছি।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

পার্বতীপুর সংবাদদাতা কেন্দ্রীয় যুবদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পার্বতীপুর উপজেলা ও পৌর যুবদলের কর্মীরা ।

সারা দেশের নেয় সোমবার বেলা ১১টায় জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি দলীয় অফিসের সামনে এসে এক পথসভা সভায় বক্তব্য রাখেন, উপলো বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, জোবায়ের হোসেন, সোহেল মারুফ ¯^cb, খাদেমুল ইসলাম, বাবু, ডাঃ মোমিনুল হক মোমিন, কাজী মাসুদ,কলে­াল সরকার, মোস্তাফিজুর রহমান, বাবুল হোসেন,আলমগীর, আতাউর রহমান ও সাইফুল ইসলাম প্রমুখ। বক্তরা কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সাইফুল আলম নীরব ও সাংগঠনিক সম্পাদক আ,ক,ম, মোজাম্মেল হক ও সহ সভাপতি ফরহাদ হোসেন আজাদসহ সকল নেতা কর্মীদের  বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরের পল্লিতে শিশু ধর্ষন-ধর্ষক পলাতক

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পার্বতীপুরে পল্লিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষন করে রক্তাক্ত জখম করেছে এক বিাহিতা নরপুশু। শিশুটিকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
জানা যায়, গত শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার কমলাপুর গ্রামের এক ৮ বছরের শিশু কন্যাকে একা পেয়ে একই গ্রামের মৃত মোনাফ খোড়ার পুত্র লোকমান (৩৮) গ্রামের পূর্বে পুকুর পাড়ে (ছাদেক মোল্লার ডাঙ্গা) জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় গ্রামের লোকজন লোকমানকে ধরতে গিয়ে পালিয়ে যায়।
এদিকে, দিমেক হাসপাতাল কর্তৃপ ওই শিশুটি চিকিৎসাধীন শেষে গত শনিবার বিকেলে পুলিশ কেস রোগীনিকে ছাড়পত্র প্রদানের জন্য দিনাজপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পার্বতীপুর থানা পুলিশ গত শনিবার দিনে ও রাতে দু’দফায় ওই ধর্ষিতা শিশুটির বাড়ীতে যায় এবং পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ ধর্ষনের বিষয়টি অবগত আছেন বলে জানা যায়। শিশুটির পিতা দিনমজুর হওয়ায় মামলা করতে অনিহা জানায়।

Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর0 Comments

তিগ্রস্তদের আন্দোলনের কারণে বড়পুকুরিয়া কয়লাখনি আবারও অশান্ত হওয়ার উপক্রম

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বড়পুকুরিয়া কয়লাখনির তিগ্রস্তরা ফের আন্দোলনের ডাক দিয়েছে। দাবি পূরনের জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল। কর্তৃপ তাতে সাড়া না দেওয়ায় আগামীকাল সোমবার সকাল ১০ টায় বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জীবন ও সম্পদ রা কমিটির ব্যানারে মত বিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এখান থেকেই আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জীবন ও সম্পদ কমিটির ইব্রাহিম খলিল জানিয়েছেন। একারণে কয়লাখনির শান্ত পরিবেশ আবারও অশান্ত হয়ে উঠছে। কারণ আন্দোলন চলাকালে খনির উৎপাদান কার্যক্রম ব্যহৃত হওয়ার পাশাপাশি আন্দোলন সামাল দিতে প্রশাসনকে বাড়তি ঝামলায় পড়তে হয়। তিগ্রস্তরা জনান, গত ৮ মাস আগে ব্যাংকে টাকা জমা হলেও এ পর্যন্ত শতকরা ২৮ টাকা পায়নি তিগ্রস্তরা। গাছ ৮কোটি, অবকাঠামো ৩৩ কোটি, ৩১৮ জন ভূমিহীনের ৬ কোটি। রা কমিটির আহবায়ক ইব্রাহীম খলিল জানান, বড়পুকুরিয়া কয়লা খনির কারণে তিগ্রস্তদের জন্য সরকার ১৯০ কোটি টাকার প্যাকেজ ঘোষনা করে এবং ২২ সেপ্টেম্বর/১১ তারিখে আনুষ্ঠানিকভাবে তিগ্রস্তদের চেক প্রদান শুরু করা হয়। তবে এখন পর্যন্ত মাত্র ২৮ ভাগ টাকা দেয়া হয়েছে। যেভাবে তিপূরণ দেয়ার কথা ছিল সেভাবে দেয়া হচ্ছে না। তালবাহানা ও ত্রে বিশেষে সংগঠনের নেতৃবৃন্দসহ তিগ্রস্তদের তিপূরণ পাওয়ার েত্ের হয়রানির স্বীকার হতে হচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী তিগ্রস্ত পরিবারের বেকারদের এখন পর্যন্ত কয়লা খনিতে চাকুরী দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাদের আন্দোলনে যেতে হচ্ছে। সূত্র মতে বড়পুকুরিয়া কয়লা খনি ২০০৫ সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার পর খনি উত্তর পূর্বদিকে ১০ গ্রামের বসতবাড়ী, শিা প্রতিষ্ঠানসহ ৪৪৬ একর ফসলী জমি ১-৪ ফুট দেবে যায়। তিগ্রস্ত হয়ে পড়ে ২৬০০ পরিবার। তাই তিপূরণের দাবিতে তারা জীবন ও সম্পদ রা কমিটির ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এপর্যায়ে ৬ সেপ্টেম্বর/১০ তারিখে ঢাকার পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে এলাকার সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে পেট্রো বাংলার চেয়ারম্যান ড. হোসেন মনছুর, দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম কামরুজ্জামানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিগ্রস্তদের ২২ সেপ্টেম্বর ২০১১ তারিখ থেকে তিপূরণ প্রদানের সিদ্ধান্ত হয়।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক কিশোর ও এক কিশোরী নিহত হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার নয়নপুর গ্রামের বাবুল হোসেনের পুত্র নাজমুল (১৩) মোটরসাইকেল যোগে গ্রামের রাস্তা থেকে মহাসড়কে উঠছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিুব্ধ জনতা রাত সাড়ে ৮ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যনত্ম দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
এদিকে, পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নুর আনা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ৩ নং রামপুর ইউপির লড়্গণপুর গ্রামে বাড়ীর পার্শ্বে খেলা করার সময় একটি মটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরম্নত্বর আহত হয়। গতকাল শনিবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নুর আনা ওই গ্রামের নুরনবীর কন্যা। এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর, সদর0 Comments

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট আবারও বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘন ঘন যান্ত্রিক ত্রুটি হওয়ায় আবারও ১৩ দিনের মাথায় মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বড়পুকুরিয়া ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটটি আবারও বন্ধ হয়ে গেছে। তবে কতৃপ গতকাল বুধবার বেলা ৩টা পর্যন্ত বিষয়টি গোপন রাখে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দায়িত্বশীল সুত্র জানায় ১২৫ মেগাওয়াট উৎপাদন মতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটটি প্রায় দু্‌ই মাস বন্ধ থাকার পর গত ২৯ অক্টোবর চালু করা হয়। চালুর সপ্তাহ খানিকের মধ্যে ৪ নভেম্বর ভোর ৫টায় বন্ধ হয়ে যায় ইউনিটটি। পরে আবারও ১৬ নভেম্বর রাতে ইউনিটটি চালু করা হলে ১৩ দিনের মাথায় মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে আবারও বন্ধ হয়ে যায় ইউনিটটি। স্থাপনের পর থেকে নানা রকম যান্ত্রিক ত্রুটির কারণে কখনো পুরো উৎপাদনে যেতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটি। একটি ইউনিট চালু হলে অপরটি বন্ধ থাকে । এভাবেই জোড়াতালি দিয়ে চলছে বিদ্যুৎ কেন্দ্রটি।
সুত্রমতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের ইন্সট্রাকটর কম্পিউটার রুমের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও আই,ডি ফ্যান নষ্ট হয়ে গেছে। এছাড়া কম্পিউটার রুম, যান্ত্রিক রুম, রিলে রুম, ব্যাটারী চার্জিং রুম, টারবাইন ডিসিএস এবং কম্পিউটার মনিটর অপারেটিং সিস্টেমেও ত্রুটি রয়েছে। জোড়াতালি দিয়ে তা চালানোর ফলে বারবার ইউনিটটি বন্ধ হয়ে যাচেছ বলে অভিযোগ পাওয়া গেছেু ।
এ ব্যাপারে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি ১নং ইউনিটই বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করলেও কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরে কলেজ শিককে মারধরের ঘটনায় ৩ যুবক গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পার্বতীপুরে কলেজ শিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার(২৭ নভেম্বর) রাতে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- পার্বতীপুর শহরের কালীবাড়ী মহল্লার মৃত-সালাউদ্দীনের ছেলে কামরুল ইসলাম শুভ্র(৩৫), পুরাতন বাজার গরু হাটি মহল্লার তাজকিরের ছেলে এরশাদুল হক নয়ন(২৫) ও পাওয়ার হাউজ কলোনীর শহীদের ছেলে সার্জেন্ট(২২)। তাদেরকে আজ সোমবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান।
পুলিশ জানায় গত ২১ নভেম্বর পার্বতীপুর ডিগ্রী কলেজের ইংরেজীর প্রভাষক মশিউর রহমান(৪০), তার রংপুরের বদরঞ্জ উপজেলার বাড়ী থেকে মোটর সাইকেলে করে কলেজে আসছিলেন। পথে ৩ সশস্ত্র যুবক পার্বতীপুর শহরের গুলপাড়া বাই-পাস মোড়ে তার পথ রোধ করে। তারা তাকে লাঠি, রড, দিয়ে বেদম প্রহার করে। এতে তিনি গুরুতর আহত অবস্থায় মটর সাইকেল সহ রাস্তায় পড়ে গেলে তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় প্রভাষক মশিউর রহমান বাদী হয়ে গত ২৩ নভেম্বর পার্বতীপুর থানায় মামলা করে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, আটককৃত যুবকরা কলেজ শিক মশিউর রহমানকে মারধরের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে পার্বতীপুর থানায় একাধিক মামলাও রয়েছে।

Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর0 Comments

দিনাজপুরে মাছচাষে সমস্যা উত্তরণে দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের পার্বতীপুরে “উত্তরবঙ্গে শুকনো মৌসুমে পুকুরে পানি শুকিয়ে যাওয়ায় মাছচাষে উদ্ভুত সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার পার্বতীপুর উত্তর পশ্চিম মৎস্য সমপ্রসারন প্রশিণ ভবনে দিনব্যপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট এই কর্মশালা আয়োজনে করে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচাল সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব উজ্জল বিকাশ দত্ত।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নারায়ন চন্দ্র বর্মা ও দিনাজপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎষ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আকতার হোসেন, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর রেজওয়ানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের ডঃ নেয়ামুল নাসের, ডঃ হারুন উর রশিদ, কুড়িগ্রাম জেলা সদরের ইউএনও কাজী আবেদ হোসেন, কারিতাসের কর্মকর্তা শাহাজাহান আলী ও ব্যক্তি হ্যাচারী মালিক আসাদুজ্জামান নূর। কর্মশালায় ১৬ জেলার জেলা ও উপজেলার মৎস্য কর্মকর্তা, ইউএনও, এসিল্যান্ড, মৎস্য চাষী, বিভিন্ন এনজিও’র কর্মকর্তাগণ, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রেনিক সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় উত্তরবঙ্গে শুকনো মৌসুমে পুকুরে পানি ধরে রাখার দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এ নির্দেশনা মেনে চলতে পারলে উত্তরবঙ্গে মৎস্য চাষীরা মৎস্য চাষে আরো উদ্বুদ্ধ হবে বলে বক্তরা আশা প্রকাশ করেন। কর্মশালা শেষে ১৬ জেলার মধ্যে ৫ জেলার ৫ জন মৎস্য চাষীকে ১লাখ ৫৫ হাজার টাকা মৎস্যঋণ প্রদান করা হয়।
এর আগে সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদে অর্থনৈতিকভাবে প্রশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহী নিশ্চিত করণ প্রকল্পের অধীনে বিকল্প আয় বর্ধক কর্মসূচীর আওতায় উপজেলা প্রকল্প কমিটি কর্তৃক অনুমোদিত মৎস্যজীবী ও মৎস্যচাষীদের মাঝে ২৫ জনকে রিঙা-ভ্যান প্রদান করেন সচিব। অনুষ্ঠান শেষে পার্বতীপুরে ৫নং চন্ডিপুর ইউনিয়নের বাকুয়া জঙ্গলহরিপুর গ্রামে শরিফুল ইসলামের পুকুরে মৎস্যচাষ প্রকল্পের আওতায় মাছ চাষ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পার্বতীপুর হ্যাচারী চত্বরে ৫টি আমের চারা রোপন করেন।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুর-ফুলবাড়ী রোডে সড়ক দুর্ঘটনায় আহত-১৩

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পার্বতীপুর-ফুলবাড়ী রোডে এক সড়ক দুর্ঘটনায় কমপ ে১৩ জন বাসযাত্রী আহত হয়েছে।
জানাযায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা মোকারম পরিবহন রংপুর জ- ১১ নম্বরের একটি বাস পার্বতীপুরে আসছিল। এসময় বাসের ড্রাইভার বাসের গতি নিয়ন্ত্রন হারিয়ে হাবড়া রসুলপুর গ্রামের সামনে একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি আটকে পড়ে। এসময় আহত বাসের যাত্রী হাবড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেঙে ফাহিম (৭), বুলবুল (২২), জিয়াউল (২৫), আরমান (১০), মামুন (২৬)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পার্বতীপুর হলদীবাড়ী স্বাস্থ্য কমপ্লেঙে আহত সুমী রানী (২৬) মনিরা (২৩), ফেন্সিআরা (২২), রিনা বানু (২৪) ও আতাউর রহমান (৫০)কে ভর্তি করা হয়। এদের মধ্যে আতাউর ও মনিরাকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতাল সুত্র জানিয়েছেন।

Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুর ছয় মাসের শিশু উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সন্তান বিক্রি করার কথা গোপন করে আদালতে মামলা, অতঃপর পার্বতীপুর থানা পুলিশ ছয় মাস বয়সের এক শিশু সন্তানকে উদ্ধার করে আদালতে প্রেরন করেছে।
থানা সুত্র জানায়, উপজেলার বেলাইচন্ডি ইউপির কৈপুলকি গ্রামের আফসার আলীর কন্যা আঞ্জুয়ারা বেগম (২৪) দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ছেলে সন্তান আকাশকে (৬ মাস) উদ্ধারের মামলা করেন। আদালতের ৪১৬পি/২০১১ নং সার্চ ওয়ারেন্ট বলে পুলিশ মঙ্গলবার দুপুরে থানা সংলগ্ন সরকারপাড়া গ্রামের বাবুল মেকারের পুত্র সেতুর বাড়ী থেকে ৬ মাস বয়সের ওই শিশুটিকে উদ্ধার করে।
এদিকে, উদ্ধারকৃত শিশুটির দাবিদার সরকারপাড়া গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম (৪৮) জানান, শিশুটির মা আঞ্জুয়ারা গত ৫ মাস পূর্বে তার কাছে ১০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করার প্রস্তাব দেয়। আরেফার ছেলে অমিনুলের স্ত্রীর কোন সন্তান না হওয়ায় সে শিশুটিকে কিনে নিতে রাজি হয়। পরে সে ৩ হাজার টাকায় শিশুটি কিনে নেয়। সে সময়ে শিশুটির বয়স ছিল প্রায় ৪০ দিনের মত। নাম রাখা হয় তারিক-উল-ইসলাম। এ সব তথ্য ১৫০ টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে লিখিত রয়েছে।
অপর একটি সুত্র জানায়, আঞ্জুয়ারা তার স্বামী উপজেলার বাশুপাড়া গামের সনাতন ধর্মালম্বী জনৈক পলাশের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধিন রয়েছে। মামলায় তার স্বামী পলাশের ঔরসের আঞ্জুয়ারার একটি ছেলে সন্তান আছে বলে জানায়্‌। কিন্তু আদালতে সন্তানটি দেখাতে না পারায় সন্তান উদ্ধারের মামলা করেন। এছাড়াও স্বামী পলাশ ছাড়াও আঞ্জুয়ারা আরও এক আগের স্বামীর ঘরে দুটি সন্তান ছিল বলে জানা যায়। এব্যাপারে আঞ্জুয়ারা বলেন, তিনি সন্তান বিক্রি কথা অস্বীকার করেন।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরে পিতা কর্তৃক মাকে হত্যার বিচার চাইলেন সন্তানেরা

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পার্বতীপুর শহরে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা করা ঘটনার ৫ দিন পর সোমবার একজনকে আসামী করে একটি থানায় মামলা দায়ের হয়েছে। সেই সাথে মায়ের হত্যাকারী পিতার বিচার চেয়ে সন্তানেরা স্বা দিয়েছে পুলিশের নিকট। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর শহরের মোজাফ্‌ফর নগর মহল্লায় গত ১৬ নভেম্বর রাতে।
জানা যায়, মাদক বিক্রেতা রমজান গত বুধবার সন্ধ্যে ৭টায় তুচ্ছ ঘটনায় তার স্ত্রী রিমাকে কিলঘুষি ও লাঠি দিয়ে এলাপাতাড়িভাবে মারলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেঙে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বুধবার রাত আনুমানিক ৯টায় রিমা (৪০) মারা যায়। এ ব্যপারে ওই রাতেই রংপুর কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের হয়েছে এবং গত শুক্রবার বিকেলে ময়না তদন্ত সম্পন্ন শেষে রিমার মরদেহের দাবিদার নিহতের বড় ভাই শেখ বাবুল খুলনা জেলার খালিসপুর গ্রামে নিয়ে যায়। শনিবার রিমার দাফন সম্পন্ন হয়।
এদিকে, নিহত রিমা’র বড় ছেলে রোমান (২২), কন্যা রুম্পা (১৯) ও রাত্রী (১৫) সাংবাদিকদের বলেছেন তাদের পিতা রমজান আলী (৪৪) নেশাগ্রস্থ্য অবস্থায় তাদের মা’কে পিটিয়ে হত্যা করেছে। পিতার ফাঁসি হলেও তারা দুঃখ করবেনা বলে জানায়। মৃত মায়ের মুখ দেখতে ও একমুঠ মাটি দিতে না পারায় মামাদের উপর ােভ প্রকাশ করে বলেন, তার মামা শেখ বাবুল ও তার অপর ২ সঙ্গী গাজী আজাদ রহমান ও মোল্লা শহিদুল ইসলাম তাদের কোন আত্মীয় স্বজনদের না জানিয়ে মরদেহ খুলনায় নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করছে।
এলাকাবাসী জানায়, শহরের মোজাফ্‌ফর নগর মহল্লার আব্দুর রহমানের পুত্র রমজান আলী (৪৪) তার স্ত্রী রিমা’র (৪০) সাথে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছিল। মাদক বিক্রেতা রমজান স্ত্রীকে প্রায় সময় মারধর করতো বলে মহল্লাবাসী জানায়। আর এ কারনে প্রায় রমজানের স্ত্রী তার বাবার বাড়ী খুলনার খালিসপুর উপজেলার মজগুন্নি দনিপাড়ায় গিয়ে অবস্থান করতো। রিমার বাবার নাম শেখ মোসলেম উদ্দিন। সেখানে রিমা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতো বলে নিহতের ছেলে রোমান জানায়। রিমার ছোট মেয়ে রিনভি (৭) সারাণ মা-মা বলে কান্নাকাটি করতো। এক পর্যায় রিমার বড় ছেলে রোমান তার বড় চাচা সাবেক কমিশনার আব্দুর রাজ্জাককে সাথে নিয়ে খুলনার খালিসপুর গিয়ে নানা বাড়ী থেকে মাকে নিয়ে আসে এ ঘটনার প্রায় ১০ মাস পূর্বে।
এব্যপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ শওকত আলী সোমবার সকালে জানান, নিহত রিমার মা খুকু বেগম ও তার মেয়ের ছেলে মেয়েদেরকে (নাতী-নাতনী) সাথে নিয়ে বাদী হয়ে জামাই রজমানকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলা নং- ১৮,তাং-২১,১১,১১ইং। বর্তমানে রমজান পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সায়েম জানান হত্যা মামলার আসামী রজমানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম)  ॥ দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে সে ট্রেনের নিচে কাটা পড়ে।

নিহত কিশোরের নাম নাদিম (১৭)। সে পার্বতীপুর শহরের ধুপিপাড়া মহল্লার বকুল মিঞার পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্বতীপুর রেলষ্টেশন  থেকে কাঞ্চন এক্সপ্রেস সকাল সোয়া ৮ টার দিকে ঠাকুরগাওয়ের উদ্দেশে ছেড়ে যায়। চলন্ত ট্রেনের ছাদে ওঠার সময় ষ্টেশনের উত্তর দিকে নাদিম ট্রেনের নিচে পড়ে যায়। এতে সে কাটা পড়ে মৃত্যুবরণ করে।

পার্বতীপুর জিআরপি থানার ওসি এমদাদুল হক জানান, নাদিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Posted in জেলার খবর, পার্বতীপুর0 Comments

পার্বতীপুরে মাদক ব্যবসায়ী স্বামী পিটিয়ে হত্যা করেছে স্ত্রীকে

পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পার্বতীপুরে এক দূর্বৃত্ত স্বামী নিমর্ম ভাবে পিঠিয়ে স্ত্রীকে হত্যা করেছে। স্ত্রী শিরিন আক্তার রীমা (৩৪) চার সন্তানের জননী। গতকাল ১৬ নভেম্বর বুধবার রাত সাড়ে ৭টার দিকে শহরের মোজাফ্‌ফর নগর মহল্লায় এ নিমর্ম ঘটনাটি ঘটে। নিহত রীমা খুলনা শহরের খালিশপুর থানার মুজবুন্নি এলাকার মোসলেম শেখের কন্যা বলে জানা গেছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে। লাশ ওয়ারিশ বিহীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজে পড়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী রমজান আলী(রঞ্জন) তার স্ত্রী রীমাকে প্রথম সন্ধ্যা থেকে মারপিঠ করচ্ছিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। প্রচন্ড মারপিঠে রীমা জ্ঞান হারালে রমজান আলী(রঞ্জন) রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপেঙে নিয়ে যায়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রীমা মৃতুর কোলে ঢলে পড়ে। এক পর্যায়ে রংপুর মেডিকেল কলেজে লাশ রেখে সবাই পালিয়ে যায়। ঘটনার পর থেকেই রমজান আলী গা ঢাকা দিয়েছে। নিহত রীমার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সুরাইয়া (১৩) জানায়, তার বাবা রমজান আলী প্রায়ই তার মাকে মারধর করত। ঘটনার পর পরই রাতে রমজান আলীর মোজাফ্‌ফর নগরের ভাড়াটে বাসায় গিয়ে দুই মেয়ে সুরাইয়া(১৩) ও বিজলী(৮) কে পাওয়া গেলেও আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। নিহত রীমার স্বজনরা খুলনায় সংবাদ পেয়েছে বলে জানায়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পোষ্টমার্টমের জন্য রংপুর হাসপাতালে রয়েছে। উল্লেখ্য, রমজান আলী (৪৬) মোজাফ্‌ফর নগর মহল্লার আব্দুর রহমানের পুত্র। সে পার্বতীপুর শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী। স্থানীয় শহীদ মিনারের দণি পার্শ্বে রেল ষ্টেশন সংলগ্ন রেললাইনের ধারে তার অবৈধ মদের দোকান রয়েছে। সে দূবৃত্ত গোচের ব্যক্তি বলে এলাকা বাসী নিশ্চিত করেছে।

Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর0 Comments

25 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ