নবাবগঞ্জ | .:::. DINAJPURNEWS.COM .:::.

নবাবগঞ্জ

নবাবগঞ্জ উপজেলায় গ্রামবাসীর উদ্যোগে সেতু নির্মান শুরু

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও সেতু নির্মাণ না হওয়ায় বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজ উদ্যোগে ঘিরলাই নদীতে সেতু নির্মাণ কাজ শুরু করেছেন। এই সেতু নির্মানের জন্য গ্রামবাসীর উদ্যোগকে সমর্থন জানিয়েছে এলাকার শিক্ষক, ইউপি চেয়ারম্যান, †g¤^vimn সুধী সমাজ।

গতকাল শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়ন এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়েনের গ্রামবাসী ঘিরলাই নদীতে সেতু নির্মান শুরু করেছেন।

রংপুর জেলার মিঠাপুকুর থানার মিলনপুর ইউনিয়নের নুরপুর, চকগোপাল ও মানিক জোড় গ্রামবাসী জানান, ওই তিন গ্রামে প্রায় ৭ হাজার লোক বাস করে। তাঁদের গ্রাম থেকে মিঠাপুকুর থানার দুরত্ব ৩০ কিলোমিটার। নবাবগঞ্জ থানার দুরত্ব ১০ কিলোমিটার। তাই তাঁরা সকলেই তাঁদের প্রয়োজনীয় কাজের জন্য পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় যাতায়াত করেন। এছাড়া তাঁদের গ্রামের সকল ছাত্রছাত্রী নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে। তাঁদের যাতায়াতের জন্য ঘিরলাই নদী পার হতে হয়। কিন্তু নদীতে কোন সেতু না থাকায় তাঁরা প্রতিনিয়ত weo¤^bvi শিকার হন। অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসী নিজেরাই গাছ, কাঠসহ নগদ টাকা দিয়ে †¯^”QvkÖ‡g ঘিরলাই নদীতে কালুরঘাটে সেতুটি নির্মান করছেন।

গ্রামবাসীরা জানান, জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও ভোট পাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি ভুলে যায়। তাই বারবার বর্ষার সময় গ্রামবাসীদেরকে যাতায়াতের সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে বাধ্য হয়েই তাঁরা সেতু নির্মান শুরু করেছেন।

নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার জানান, ওই অঞ্চলের অনেক ছাত্র-ছাত্রী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু বর্ষার সময়ে তাদেরকে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়। ডিঙ্গি নৌকার মাধ্যমে তাদেরকে যাতায়াত করতে হয়। এতে করে বিপদের আশঙ্কা অনেক বেশি।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান জানান, গ্রামবাসীদের নিজ উদ্যোগে সেতু নির্মাণ কাজ সত্যিই প্রশংসনীয়।

বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমাদের উচিত যে যা পারি সেইভাবে তাদেরকে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা।

এদিকে গ্রামবাসীর উদ্যোগে সমর্থন জানাতে সেতু নির্মান উপলক্ষ্যে শুক্রবার সকালে কাঠের পোল গেড়ে সেতু নির্মাণের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান, বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও মিলনপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের রহমান। এ সময় অ্যাডভোকেট আঃ হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন। গ্রামবাসীর উদ্যোগকে সমর্থন জানাতে সেখানে সকলেই সেতু নির্মানের জন্য নগদ অর্থ দান করেন।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে অটোচার্জারের ধাক্কায় বৃদ্ধা নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি  ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সোমবার বিকালে অটো চার্জারের ধাক্কায় ওলেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে ে উপজেলার ছোট মহেশপুর গ্রামের মৃত আঃ মান্নানের স্ত্রী। জানা যায়, উপজেলার গোলাপগঞ্জ বাজার থেকে ওষুধ নিয়ে অটো চার্জারে বাড়ী আসার পথে ছোট মহেশপুর গ্রামের নিকট পাকা রাস্তা পারাপারের সময় নবাবগঞ্জ থেকে বিরামপুরগামী অপর একটি অটো চার্জার তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। সাথে সাথে তাকে নবাবগঞ্জ ¯^v¯’¨ কমপেস্নক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নবাবগঞ্জ, (দিনাজপুর)প্রতিনিধি (দিনাজপুর নিউজ ডটকম) মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসুচীর মধ্যে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পর্পন, সুর্যোদয়ের সাথে সাথে স্ব স্ব ভবন ও সকল শ্রেণীর প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা সহ সকাল ৭ টায় প্রভাত প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ মোতালেব সরকার, অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমঙ্গীর,২নং ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, অধ্যক্ষ মোঃ আঃ হাকিম, আবুহেনা মোসত্মফা কামাল,প্রমুখ বক্তব্য রাখেন। দুপুরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, র্গীজা, প্যাগোডায় মোনাজাত প্রার্থনা হয়। শহীদ মিনারে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বনিক সমিতি, আওয়ামীলীগ ও বিএনপির সকল সহযোগী এবং অঙ্গসংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্প স্তবক অর্পন করেন। এ ছাড়াও উপজেলার বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান,এনজিও ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমীত  পরিলক্ষিত হয়।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জ থানার পুলিশের ২ কনস্টেবল ক্লোজড

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশের ২ জন কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। কনস্টেবলরা হলেন-মোখলেসুর রহমান ও হাফিজুর রহমান।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, গত বুধবার দিবাগত রাতে উপজেলার ভাদুরিয়া বাজারের পূর্ব পাশে পুলিশ বক্সের নিকটে নৈশ কোচ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই পুলিশ বক্সে দায়িত্বে থাকা ২ কনস্টেবলকে কর্তব্যে অবহেলার জন্য পুলিশ সুপারের নির্দেশে দিনাজপুর পুলিশ লাইনে ক্লোজ্‌ড করা হয়।  শুক্রবার বিকেলে তাদেরকে ক্লোজড করার কাগজপত্র এসে পৌছেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী সার্কেল এএসপি বিমান চন্দ্র সরকার জানান, আমার নিকট এখন পর্যন্ত কাগজ পৌছেনি। তবে আমি থানা থেকে জেনেছি তাদেরকে ক্লোজ করা হয়েছে।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিন বদলের আহবান, যুব কর্মসংস্থান। প্রতিপাদ্য বিষয়ের আলোকে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এলাকার যুব-যুবতীদের নিয়ে দিবসের তাৎপয্য বিষয়ে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে  গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ একরামুল হক, ২নং বিনোদনগর ইউ,পি’র চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আঃ লতিফ প্রমুখ বক্তব্য রাখেন। পরে যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ বিতরণ করা হয়। ১৯জনের মাঝে  ৫ লাখ ৩১ হাজার যুব ঋণ বিতরণ করা হয়।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল চ্যাম্পিয়নশীফের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নবাবগঞ্জ সংবাদদাতা (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয়  স্কুল ও মাদ্রাসা ফুটবল চ্যাম্পিয়নশীফের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় দাউদপুর উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোতালেব সরকার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলমঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জ উপজেলায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের নবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি আমেরিকান পিস্তল, ৫ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে এগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপােও গতকাল শুক্রবার সকালে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গত বৃহস্পতিবার রাতে দু’টি মটরসাইকেলকে ধাওয়া করে। এ সময় বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে মটরসাইকেল আরোহীরা নবাবগঞ্জ দলারদরগা নামক স্থানে মটরসাইকেল দু’টি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মটরসাইকেল থেকে একটি ইউএসএ পিস্তল, ৫ রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও ৫৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে শুক্রবার সকালে বিজিবি সদস্যরা নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের নবাবগঞ্জে গত সোমবার দিবাগত রাতে কলেজ পড়ুয়া এক তরনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী লুৎফুন্নেছা ওরফে তুসলী(১৭) নামক তরনী উপজেলা সদরের শ্রীকৃষ্ণপুর গ্রামের লোকমান আলীর কন্যা। থানা সুত্রে জানা গেছে, মা-বাবার উপর অভিমান করে লুৎফুন্নেছা তার কলেজ ড্রেসের বেল্ট গলায় পেঁচিয়ে নিজ শয়নঘরের বর্গার সাথে ঝুলিয়ে গলায় ফাঁস দিলে বাড়ির লোকজন টের পেয়ে ঝুলন্ত তুসলীকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত বলে ঘোষনা দেয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি ইউ ডি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Posted in অপরাধ, জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে ২দিন ব্যাপি আর্দশ কৃষক কর্মশালার উদ্ধোধন

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের নবাবগঞ্জে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃতপ ইউনিট-০২ এর নবাবগঞ্জ যোজনের আয়োজনে পঞ্চগড়, ঠাঁকুরগাঁও,দিনাজপুর জয়পুরহাট সমন্নিত কৃষি উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায়-২০১১-২০১২ অর্থ বছরের আর্দশ কৃষক প্রশিণ কোর্সের শুভ উদ্ধোবন ঘোষণা করেন বিএমডিএ ইউনিট-০২,দিনাজপুর রিজিওন নির্বাহী প্রকৌশলী রেজা মোঃ নূরে আলম। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা হল রুমে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা বিএমডিএ এর সহকারী প্রকৌশলী মোঃ সাইজুদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেস কাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান। কর্মশালায় ধান, গম, আলু,ডাল, সরিসা ফসলের বীজ সংরণ ও রোগ বালাই, বরেন্দ্র কৃতপরে গৃহিত বিভিন্ন প্রকল্পের পরিচিতি, তাৎপর্য এবং ফসল বৈচিত্র করণ ও ফসলের বিন্নাস সম্পর্কে প্রশিণ দেন নির্বাহী প্রকৌশলী, দিনাজপুর বৈরাঙ্গন কর্মকর্তা বীজ প্রত্যয়ন রেজেন্স মোঃ মাহবুবুর রহমান, সেচ ও সিডিউল কি ? বিভিন্ন সেচ পদ্ধতি মাধ্যমে সেচ কমানো বিষয়ে প্রশিণ দেন সহকারী প্রকৌশলী সাইজুদ্দীন ।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে ভটভটির মুখোমুখি সংঘর্ষে আহত ১১ জন পরীার্থী ভবিষ্যৎ অনিশ্চিৎ

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গত ২৪ নভেম্বর দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে প্রাথমিক পরীা শেষ করে বাড়ি ফেরার পথে দুইটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১১ জন প্রাথমিক শিা সমাপনী পরীার্থী আহত হয়েছে। গুরুতর আহত ইসমাইল হোসেনকে (১১) দিনাজপুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই ৭ নং দাউদপুর ইউনিয়নের বল্লভপুর রেজিঃ প্রথমিক বিদ্যালয়ের শিার্থী।
নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসা সহকারী ডা. তায়েজুল ইসলাম জানান, গুরুতর আহত ইসমাইল হোসেনকে (১১) দিনাজপুর সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বাম পা ভেঙ্গে গেছে। সেই সঙ্গে ভটভটির স্যালো ইঞ্জিনের গরম পানিতে বাম পা পুড়ে গেছে। ভর্তি করা হয়েছে। দুই জন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি রয়েছে। এছাড়া ববিতা (১১), আল আমিন (১০), সাবিনা ইয়াসমিন (১১), রোকেয়া (১১), জুয়েল রানা (১০), মরিয়ম (১১), আব্দুল আলিম (১০) এবং জিন্নাতুন (১১) কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। চিকিৎসাধীন পরীার্থী মোঃ একরামুল হক জানায়, বল্লভপুর বিদ্যালয়ের ১১ জন পরীার্থী দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীা কেন্দ্র থেকে বাংলা পরীা শেষে ভটভটি যোগে তারা বাড়ি ফিরছিলো। এসময় পূর্ণদহ গ্রামের নিকট অপর দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংর্ঘর্ষ ঘটে। চিকিৎসাধী রোকেয়া বেগম (১১) জানায় দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের হাসপাতালে ভর্তি করায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মোঃ হিটলারুজ্জামান জানান, আহত শিার্থীর ব্যায়ভার প্রধান শিকসহ আমরা বহন করবো।

Posted in অপরাধ, জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন বিষয়ে শীর্ষক সেমিনার

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারী সংস্থা পল্লী শ্রী এর উদ্যোগে ও মানুষের জন্যে ফাইন্ডেশন এর সহায়তায় “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের ভূমিকা” শীর্ষক এক সেমিনার ২নং ইউ,পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ্‌ এর সভাপতিত্বে বেলা ১১ টায় পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে পল্লী শ্রীর প থেকে স্বাহত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী মিসেস লুৎফা বেগম । ধারনা পত্র পাঠ করেন মানুষের জন্যে ফাইন্ডেশনে সমন্বয়কারী হোমাইরা বেগম। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়াম্যান শাহ্‌ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা প্রেস কাবের সভাপতি এম, রুহুল আমিন প্রধান।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে র‌্যাব কর্তৃক ৬ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের নবাবগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ফেন্সিডিল, ভারতীয় শাড়ী ও মটরসাইকেলসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়। দুপুর ১ টার দিকে আটককৃতদের থানায় সোপর্দ করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর গ্রামের আবুল হোসেনের পুত্র বাদল মিয়া (৩৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মজিবর রহমানের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (২৫), বেপারিটোলা গ্রামের আব্দুল ওয়াহেদ এর পুত্র আরমান আলী (৩৯), একই গ্রামের নাজমুল হকের পুত্র মোঃ ফারুক (২৬), জঙ্গল-বিজুল গ্রামের মৃত জলিল মন্ডলের পুত্র নূরল ইসলাম (৪৩) ও মির্জাপুর গ্রামের মৃত দানেশ মন্ডলের পুত্র বাদশা মিয়া (২৯)।

র‌্যাব-৫ রংপুর ক্যাম্পের ডিএডি আনোয়ার পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কাঁচদহ রোডে অভিযান চালিয়ে গাজীপুর হতে নিয়ে আসা ২০০ বোতল ফেন্সিডিল, ৫৬ টি ভারতীয় শাড়ী, ৩ টি মোটর সাইকেলসহ ৬ জন মাদক ব্যাবসয়ীকে গ্রেফতার করা হয়। ফেন্সিডিলগুলো আটককৃতদের শরীরে পেঁচানো ছিল। আটককৃতদের দুপুরে নবাবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস  জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে কৃতি ছাত্রদের সংবর্ধনা

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গত মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জের শওগুনখোলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাওলানা আঃ রাজ্জাকের সভাপতিত্বে বিকাল ৩টায় এবতেদায়ী মাদ্রাসা মাঠে উপজেলার ২৫ জন কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপল েআলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ৩নং গোলাগঞ্জ ইউ,পি চেয়ারম্যান মোঃ রওশন আলী অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেসকাবের সভাপতি এম,রুহুল আমিন প্রধান, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইসলামী সমাজ কল্যান পরিষেদ সবাপতি মোঃ সাইদুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ, শিক্ষা0 Comments

নবাবগঞ্জে আইন শৃংখলা সমন্বয় কমিটির সভা

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাক েনবাবগঞ্জে প্রতি মাসের ন্যায় অক্টোবর মাসের আইন শৃংখলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ্‌ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতেই থানার সার্বিক আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ ইমরুল কায়েস। ইউ.পি চেয়ারম্যানদের প থেকে বক্তব্য রাখেন- বিনোদনগর ইউ.পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (ফতেহ্‌), ভাদুরিয়া ইউ.পি চেয়ারম্যান মোঃ এনামুল কবির শামীম, মাহ্‌মুদপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, দাউদপুর ইউ.পি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, জয়পুর ইউ.পি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কুশদহ ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক, গোলাপগগঞ্জ ইউ.পি চেয়ারম্যান মোঃ রওশন আলী, শালখুরিয়া ইউ.পি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বেলাল প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোতালেব সরকার আসন্ন ঈদুল আযাহা উপল েআইন শৃংখলা বজায় রাখতে সভার সকলকে সহযোগীতার আহ্বান জানায়।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে দিনাজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গত রবিবার বেলা ১১ টায় দিনাজপুরের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা এবার নবাবগঞ্জ উপজেলার বে-সরকারী পর্যটন স্বপ্নপুরীর আট গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় ১৩ উপজেলার নির্বাহী অফিসার, নির্বাহী মেজিষ্ট্রেট, বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, ত্রান ও দূর্যোগ কর্মকর্তা আব্দুল জলিল মোজাহারী, জেলার সরকারী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দিনব্যাপি উন্নয়ন সমন্বয় সভায় জেলা পর্যায়ের সরকারী বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা সহ কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা চেয়ারম্যানের প থেকে বক্তব্য রাখেন- নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোতালেব সরকার।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

নবাবগঞ্জে ধানবীজ বিষয়ক মত বিনিময়

নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গতকাল দিনাজপুরের নবাবগঞ্জে সোমবার বেলা ১.৩০ টায় আফতাব বহুমূখী ফার্মস লিমিটেড এর উদ্দ্যেগে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সভাক উচে্চ ফলনশীল ধান বীজের গুনাগুন বিষয়ে স্থানীয় সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজলো কৃষি কর্মকর্তা ডঃ মোঃ আবুল কালাম আজাদের সভাপত্বিতে বক্তব্য রাখেন। রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ মনোয়ার হোসেন বগুড়া জোনের এ.জি.এম মোঃ রশিদুল ইসলাম দিনাজপুর জেলা মার্কেটিং এসিসটেন্ট মোঃ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা প্রেস কাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান প্রমূখ বক্তব্‌্য রাখেন। কোম্পানীর প েআলোচনা সভায় মনোয়ার হোসেন জানান- আফতাব বহুমূখী ফার্মস লিমিটেড এর উদ্ভাবিত গণচীনের সর্বশ্রেষ্ঠ হাইব্রীড ধানবীজ আফতাব এল.পি-৭০, আফতাব এল.পি-১০৬, আফতাব এল.পি- ১০৮, আফতাব এল.পি- ০৫ ধানবীজ নিরাপদ নির্ভরযোগ্য ও অধিক ফলনশীল। তারা কোম্পনীর প থেকে উল্লেখিত হাইব্রীড ধানবীজ বপন করে কৃষকেরা ধান উৎপাদনে ব্যপক সফলতা লাভ করবে বলে আশ্বাস দেন। উচ্চ বর্ণের ধান এবং ওজনে ভারী, গাছ হেলে পড়ে না, ধান ঝড়ে না এবং চিটা খুবই কম, রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমন কম, চাল স্বচ্ছ, ভাত ঝরঝরে, খেতে সুস্বাদু, উত্তম পরিচর্যার প্রতি একরে ফলন ১২০ মণ। উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ মোঃ আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেছেন- কোম্পনীর বীজ কিনে মাঠ পর্যায়ে উৎপাদনমূখী প্রান্তিক কৃষকেরা যেন প্রতারনার স্বীকার না হন সে বিষয়ে কেম্পানীর কর্তৃপরে নিকট এ দাবী জানান। উৎপাদনে সহায়ক হলে কৃষকেরা আফতাব বহুমূখী ফার্মস্‌ লিমিটেডকেই খুঁজবে।

Posted in অর্থনীতি, কৃষি, জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

16 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ