চিরিরবন্দর | .:::. DINAJPURNEWS.COM .:::.

চিরিরবন্দর

চিরিরবন্দরে গণপিটুনিতে এক ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা গ্রামে ডাকাতি করার সময় গ্রামবাসীর গণপিটুনিতে আহত এক ডাকাতের (৩২) মত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ১২/১৫ জনের একটি ডাকাতদল চিরিরবন্দর উপজেলার সাইতারা গ্রামে ডাকাতি করতে আসে। ডাকাতদল ওই গ্রামের বকুল চন্দ্র রায়ের বাড়িতে ডাকাতি করে নগদ ৭ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও ৪ ভরি ¯^Y©vjsKvi নিয়ে চলে যাওয়ার সময় বাড়ীর লোকজন চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে একজন ডাকাতকে ধরে ফেলে । এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Posted in চিরিরবন্দর, জেলার খবর0 Comments

চিরিরবন্দর থানার ওসি ক্লোজড

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুর চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমকে গত বৃহস্পতিবার রাতে ক্লোজ করা হয়েছে।

দিনাজপুর সদর সার্কেল এএসপি মোঃ ওমর ফারুক উপজেলা নির্বাহী অফিসার আমিরুল ইসলামের উপস্থিতিতে ওসির বিরুদ্ধে অভিযোগের সত্যত্বা প্রমাণ সাপেক্ষে তাকে ক্লোজ করেন।

গত বৃহস্পতিবার উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের ঘণ্টাঘর বাজারের আব্দুল গণি মিয়ার হাসকিং মিল গোডাউন থেকে বিভিন্ন স্থানের চুরি যাওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের ৬টি চোরাই গরু স্থানীয় জনতা কর্তৃক উদ্ধার করা হয়েছে। এর পূর্বে একই এলাকা থেকে প্রায় লাখ টাকা মূল্যের ৩টি গরু উদ্ধার করা হলে মিল মালিক আব্দুল গণি সাতনালা ইউপির গ্রাম পুলিশের হাবিলদার ওবায়দুর রহমানের যোগসাজসে দীর্ঘ দিন ধরে থানার ওসিকে ম্যানেজ করে ওই এলাকা থেকে বিভিন্ন ধরনের চুরিসহ থানায় আটকে পড়া বিভিন্ন মামলার আসামীদেরকেও মোটা অংকের বিনিময়ে ছেড়ে দেওয়ার মত ঘটনার সহযোগিতা করে আসছে বলে এলাকাবাসী জানায়। গ্রাম বাসীর কথা, ওই ওবায়দুর রহমান সামান্য একজন গ্রাম পুলিশ হলেও তার ২টি মাইক্রোবাস, দ্বিতল ভবনসহ লক্ষাধিক টাকার মালিক সে এখন। থানার ওসি ওই গাড়ীগুলি রাতের অন্ধকারে ব্যবহার করারও অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা চরম অবনতি ও অপরাধীকে সহায়তা করার অভিযোগ রয়েছে।

Posted in চিরিরবন্দর, জেলার খবর0 Comments

৫৬ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করা হয়নি

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ৫৬ দিন অতিবাহিত হলেও পুত্র হত্যার আসামীদের গ্রেফতার করা হয়নি। আসামীদেরকে গ্রেফতার ও তাদের দৃষ্টানত্মমূলক শাসিত্মর দাবি জানিয়েছে এক অসহায় পিতা।
গতকাল রোববার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী সুকদেবপুর গ্রামের মৃত: রজব আলীর পুত্র মো: সামসুদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর আমার পুত্র সাত্তারের সাথে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: শফিকুল ইসলামের কন্যা শাপলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর আমার পুত্রের নিকট থেকে মো: শফিকুল ইসলাম ২ লড়্গ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আমার পুত্র সাত্তার তার পাওনা টাকা চাইতে গেলে শফিকুল ইসলাম তার কন্যাকে আমার বাড়ী থেকে নিয়ে যায়। পরে ৭ অক্টোবর ’১১ তারিখে আমার পুত্র সাত্তারকে সুকৌশলে মোবাইলে ডেকে নিয়ে গিয়ে পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ১০ জন মিলে লাঠি-সোটা ও কিল ঘুসি বা কোন ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ব্যাপারে পার্বতীপুর থানা পুলিশ আমার পুত্রবধূ শাপলা খাতুনকে আটক করে জেল হাজতে পাঠায়।
হত্যাকান্ডের ব্যাপারে আমি কোর্টে এজাহার মামলায় ১০ আসামী সনাক্ত করে একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়ের করার ৫৬ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেননি। মামলার আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং সংসারের যাবতীয় কাজকর্ম করছে।
আমি আমার পুত্র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টানত্মমূলক শাসিত্ম দাবী ও প্রশাসনের হসত্মড়্গেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে নিহত সাত্তারের মা মনসুরা বেগম, ইউপি সদস্য মমতাজ আলী, প্রতিবেশী আজিজুল হক ও হরেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

দিনাজপুরে সংবাদ সম্মেলনে চিরিরবন্দর এলাকাবাসীর দাবি

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে কৃষকদের সাবলম্বি হওয়ার জন্য কৃষি ভূর্তকি এবং বিদেশ থেকে পাঠানো টাকা পাবার জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন পদ্ধতির সুবিধা পেতে চিরিরবন্দর ৯নং ভিয়াইল ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা খোলার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।
চিরিরবন্দর ৬নং ও ৯নং ইউনিয়নবাসীর প েইশতিয়াকুল আনম লিখিত বক্তব্যে বলেন, ৬নং ওমরপুর ইউনিয়নে মোট জনসংখ্যা ২২ হাজার ৮১৬ জন, এর মধ্যে কৃষক পরিবার ৬ হাজার ২শ’ এবং ৯নং ভিয়াইল ইউনিয়নে মোট জনসংখ্যা ৪৪ হাজার ৫০৩ জন এবং মোট কৃষক ৬ হাজার ১৫০ জন। ৬নং ইউনিয়নের কুতুবডাঙ্গায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা থাকলেও ব্যাংকটি দণি শেষ প্রা উকে্ত ব্যাংকের শাখা অবস্থিত ছিল। কিন্তু বেশি সংখ্যক লোকজন ইউনিয়নের শেষ প্রান্তে বসবাস করে। চিরিরবন্দর শাখার আওতাধীন ৯নং ভিয়াইল ইউনিয়টি চতুরপার্শ্বে নদী ব্যষ্টিত হওয়ায় ও রাসত্মাঘাট ভাল না থাখায় এই ইউনিয়নের কৃষকদেরকে আমানত, কৃষি ও গবাদিপশু ঋণ, বয়স্কভাতা, বিধবাভাতা, কৃষি ভূর্তকির টাকা উত্তোলন ইত্যাদিন লেনদেন জীবনাতিত কষ্টের মধ্যে করে থাকে। কৃষকরা এই কারনে বিভিন্ন এনজিও’র কাছে উচ্চহারে সুদ নিয়ে ঋণ গ্রহণ করে তিগ্রস্থ হচ্ছেন। পাশাপাশি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রদত্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং কৃষক বান্ধব সরকার ঘোষণা করেছেন। এই অবস্থায় কৃষকদেরকে সুবিধা প্রদানের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সরকারী সর্বস্তরের প্রশাসনিক সদয় দৃষ্টি আকর্ষণের কামনা জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ইকবাল হোসেন চৌধুরী, শাহ মতিয়ার রহমান, আলহাজ্ব সাঈফুদ্দিন চৌধুরী, আলহাজ্ব মহসীন আলী শাহ, আলতাফ হোসেন চৌধুরী, মোকরাম হোসেন চৌধুরী, আব্দুল জব্বার মন্ডল, কামরম্নজ্জামান, আলহাজ্ব সায়মুদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ##

Posted in চিরিরবন্দর, জেলার খবর0 Comments

চিরিরবন্দরে বাস খাদে পড়ে নিহত-১ : আহত-২৫

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাহাপাড়া নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদেরকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
রোববার দুপুর ১২ টার দিকে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৩৫)। সে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পারগাঁ গ্রামের আজিজার রহমানের পুত্র।
চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম জানান, রোববার দুপুরে ঢাকা থেকে দুলদুল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৮৪৯) ঠাকুরগাঁও আসছিল। পথিমধ্যে বাসটি ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের রানীরবন্দর সাহাপাড়া নামক স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে একটি গাছের সাথে ধাক্কা লাগিয়ে খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় প্রায় ২৫ জন। আহতদেরকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, রাস্তা যানজট মুক্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

দিনাজপুরের বিভিন্ন স্থানে ঈদ উদযাপিত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের সদরসহ কয়েকটি স্থানে সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮ টায় দিনাজপুর বালুয়াডাঙ্গা ডেফোডিল কমিউনিটি সেন্টারে, কাহারোল উপজেলার বলেয়া বাজার এলাকায় এবং চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী এলাকায় এই জামাত অনুষ্ঠিত হয়।
দিনাজপুর বালুয়াডাঙ্গা ডেফোডিল কমিউনিটি সেন্টারে ঈদের জামাত পড়ান দশমাইল জামে মসজিদের পেশ ইমাম মতিউর রহমান। এতে প্রায় শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহন করে। ঈদের জামায়াত শেষে মুসল্লীরা পশু কোরবানী দেয়।
এ ব্যাপারে দশমাইল জামে মসজিদের পেশ ইমাম মতিউর রহমান জানান, প্রতি বছর এই এলাকার শতাধিক লোকজন ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে।
সৌদী আরবের সাথে সঙ্গতি রেখে ঈদ উদযাপনের সমন্বয়কারী রবিউল ইসলাম জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়া মোড় এবং চিরিরবন্দর উপজেলার ঘুঘড়াতলী এলাকায় আরো দুটি ঈদের জামাত হয়েছে। নামাজ শেষে যথারীতি পশু কোরবানী দেয় হয়।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, প্রায় প্রতিবছর দিনাজপুরেসহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করে। এতে আইনী কোন জটিলতা নেই।

Posted in কাহারোল, চিরিরবন্দর, জেলার খবর, সদর0 Comments

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরন করে। শনিবার সন্ধ্যায় সে আহত হয়।
নিহতের নাম প্রকাশ চন্দ্র রায় (২৮)। সে চিরিরবন্দর উপজেলার পুনট্টি গ্রামের বীরেন্দ্র নাথ রায়ের পুত্র।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, শনিবার সন্ধ্যায় প্রকাশ সাইকেলযোগে বাসায় ফিরছিল। পথিমধ্যে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে চলে গেলে প্রকাশ গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে সে মারা যায়।
এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

চিরিরবন্দরে কবর স্থানের নামে ওয়াকফকৃত জমি মালিকানায় হস্তান্তরের অভিযোগ

চিরিরবন্দর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ চিরিরবন্দরে কবরস্থানের ওয়াকফকৃত জমি উৎকেচের বিনিময়ে মালিকানায় হস্তান্তর অভিযোগের শুনানী সম্পন্ন হলেও প্রয়োজনীয় ব্যবস্থা ধামাচাপায় পরে আছে।
জানা যায়,গত১৯৮৭ইং সালে চিরিরবন্দর উপজেলার ১নং নশরৎপুর ইউনিয়নস্থ রানীরবন্দরে কতৃপরে অনুমতি সাপে েএকটি সিনেমা হল চালুর প্রাক্কালে ্‌ঔই জায়গায় কবরস্থানের দাবী তোলে এলাকাবাসী কতৃপরে বরাবরে সিনেমা প্রদশনী বন্ধের আবেদন জানান।ফলে,কতৃপ তদন্তের এক পর্যায়ে কবরস্থানের নামে জমির কোন কাগজ পত্র না পাওয়ায় ১একর ৬৭শতক জমির মালিকগন দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে উক্ত জমি কবরস্থানের নামে ওয়াকফ হিসাবে রেজিষ্ট্র মুলে দলিল সম্পাদন করে দেওয়ার পর কতৃপ সিনেমা
হলের লাইসেন্স বাতিল ঘোষনা করেন।সিনেমা প্রদশনী বন্ধ হওয়ার পর এবং জমির মুল্য বৃদ্ধির কারনে ওয়াকফকৃত ওই জমি স্থানীয় তহশীলদারের সহায়তায় ওযোগসাজসে উৎকেচের বিনিময়ে মালিকানায় জমির খারিজ প্রদান করে কবরস্থানের জমি বেচা কেনা ও তথায় নির্মিত হচ্ছে ঘরবাড়ি।এ ব্যপারে ১নং নশরৎপুর ইউনিয়ন তহশীলদার মো:সাদেক হোসেন কে বাধা নিষেধ সত্বেত্ত তিনি ওয়াকফকৃত জমির মালিকানার খারিজ দিয়ে নিজ স্বার্থ হাসিল করেন বলে অভিযোগ কারীগনের অভিযোগ থেকে জানা গেছে।
উল্লেখ যে, ওয়াকফকৃত কবরস্থানের জমি তহশীলদার মো:সাদেক হোসেনের সহায়তায় গোপনে খারিজ প্রদানের অভিযোগ সরজমিনে তদন্ত করা হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়নি বলে অভিযোগ কারীগন বিভাগীয় কমিশনার কে বিষয়টি অবহিত করেছেন।এছাড়াও উক্ত তহশীলদার দীর্ঘ ৮বছর ধরে একই স্থান চাকুরিতে থেকে সিমাহীন ঘুষ, দূনীতি ও অনিয়ম করে জন হয়রানী ও অর্থ উপার্জন করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।এ ব্যপারে উক্ত তহশীলদারের বিরুদ্ধে অনেকেরই অভিযোগ রয়েছে।এলাকাবাসী ওয়াকফকৃত কবরস্থানের ১একর ৬৭শতক জমি উদ্ধারে কতৃপরে হস্তপে সহ তহশীলদারের অনিয়ম ও বেআইনী কার্যকলাপের প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করছেন।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরের অদূরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তার নাম লুহিন (৮)। এ ঘটনাটি গত ২৬শে অক্টোবর বিকেল প্রায় ৫টায় উপজেলার উত্তর নশরতপুর গ্রামের বাকালীপাড়ায় আজিজুল হকের পুকুরে ঘটেছে। সে তোফাজ্জল হোসেনের পুত্র। এ সময় লুহিন বাড়ীর পাশে আজিজুল হকের পুকুরে তার বড় আব্বাসহ গরুকে গা ধোয়ার জন্য পুকুরে গেলে পানিতে ডুবে সে মারা যায়।

Posted in চিরিরবন্দর, জেলার খবর0 Comments

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ সড়ক দুর্ঘটনায় এনজিও প্রতিষ্ঠান আরডিআরএস’র অডিট কর্মকর্তা নিহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল ১০টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী নামকস্থানে রংপুরগামী বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরডিআরএস’র অডিট কর্মকর্তা রেজাউল হক (৩৮) ঘটনাস্থলে নিহত হন। তিনি রংপুর থেকে দিনাজপুর আরডিআরএস অফিসে অডিট করার জন্য মোটরসাইকেল যোগে আসছিলেন। তার গ্রামের বাড়ী লালমনিরহাট জেলার সাপটিতে। চিরিরবন্দর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।##

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

ছাত্রের সাথে অনৈতিক কাজের অভিযোগে পঞ্চগড়ে মাদ্রাসা শিক আটক

পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পঞ্চগড়ে ছাত্রের সাথে অনৈতিক কাজের অভিযোগে বৃহস্পতিবার এক মাদ্রাসা শিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রের পিতা একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সুত্র জানায়, পঞ্চগড় শহরের দারুল উলুম মদিনাতুল ইসলাম (কওমি) মাদ্রাসার শিক ফয়েজুল ইসলাম বোখারি (২৮) বুধবার সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের চছপাড়া গ্রামে ওই ছাত্রের (১৩) বাড়িতে বেড়াতে যান। সে একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি ওই বাড়িতে থাকেন। যোহর নামাজের পর বাড়ির যে ঘরে ফয়েজুলকে থাকতে দেয়া হয় সে ঘরে তিনি ছাত্রটিকে ডেকে নেন। পরে তাকে জোড়পূর্বক বলাৎকার করেন। এ সময় বেড়ার ফাঁক দিয়ে ছাত্রটির মা ঘটনা দেখে চিৎকার করেন। পরে ছাত্রটির পিতাসহ আশেপাশের লোকজন এসে ওই শিককে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেন। কয়েক ঘন্টা পর সন্ধ্যায় পুলিশ গিয়ে ওই শিককে আটক করে থানায় নিয়ে আসে।
রাতে ছাত্রটির পিতা শিক ফয়েজুল ইসলাম বোখারির বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল দুপুরে তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

চিরিরবন্দরে টলি থেকে পড়ে শ্রমিক নিহত

চিরিরবন্দর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ চিরিরবন্দর উপজেলার কুতুব ডাংগা বাজারে টলি থেকে পড়ে শামীম (১৫) নামের একজন টলি শ্রমিক নিহত হয়েছে। গত ০৪/১০/২০১১ইং তারিখ সকাল অনুমান ১১ টার সময় কুতুব ডাংগা বাজারের পল্লী শ্রী অফিসের সামনে টলি থেকে পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই শামীম নিহত হয়। জানা গেছে নিহত মোঃ শামীম পার্বতীপুর থানার ৭নং মোস্তফাপুর ইউ.পি’র রায়পুর (হোয়াপাড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র। নিহত শামীম বয়সে অপ্রাপ্ত হলেও সে দীর্ঘদিন যাবত ৬নং অমরপুর ইউ.পি’র মথুরাপুর (ঘোনপাড়া) গ্রামে মোঃ এমদাদুল হকের টলিতে শিশু শ্রমিক হিসাবে কাজ করে আসছিল। অন্য দিনের মত ঘটনার দিনেও শামীম এমদাদুলের টলিতে কাজ করার সময় অসাবধানতা বশতঃ পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকায় বিষয়টি মিমাংসা করে লাশের ময়না তদন্ত ছাড়ায় সন্ধ্যায় তার নিজ গ্রামে দাফন করা হয়।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

আমতলী অগ্রণী ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ

চিরিরবন্দর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আমতলী অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক শ্রী দণিা রঞ্জন বর্মনের বিরুদ্ধে গ্রাহক হয়রানি স্বেচ্ছাচারিতা লোন প্রদানে উৎকোচ আদায়সহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। ফলে শত শত গ্রাহক ব্যাংকে এসে তাদের কাজ করতে চরম ভাবে ভোগান্তী ও তার কর্মকান্ডে অতিষ্ট হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে আমতলী অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপক শ্রী দণিা রঞ্জন বর্মণ অত্র শাখায় যোগদান করার পর থেকেই নানা ভাবে গ্রাহক হয়রানি স্বেচ্ছাচারিতা সিসি লোনসহ বিভিন্ন লোন প্রদানে উৎকোচ আদায় গ্রাহকের সঙ্গে অসদচারণ দু-ব্যবহার সহ নানা অনিয়ম ও দূর্ণীতি করে আসছেন।
উক্ত ব্যবস্থাপক গ্রাহকের জরুরি ডিডি ও টিটি করতে এসে কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা অপো করতে হয়। গত ০২/১০/২০১১ ইং তারিখে আমতলী অগ্রণী ব্যাংকে গিয়ে দেখা যায় ব্যবস্থাপক মনোনিত কয়েকজন সিসি গ্রাহক কিছু দালাল তার চেম্বারে ঘন্টার পর ঘন্টা খোশ গল্প করতে দেখা যায়। খোশ গল্প করার পর মনোনিত সিসি গ্রাহক ও দালালদের কে নিয়ে দল বেধে আমতলী থেকে লীতলা দুপুরে খাবার খেতে দেখা যায় যা আমতলী হতে ৮ থেকে ৯ কিলোমিটার দুরুত্ব। এ ব্যাপারে আমতলী অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে ০৩/১০/৩০২২ ইং তারিখে কথা হলে তিনি জানান ব্যাংক চালাতে গেলে কিছু অনিয়ম ও দূর্ণীতি তো থাকবেই। আমার উর্দ্ধতন কর্মকর্তাদের প্রতিমাসে টাকা দিতে হয়। এভাবেই গ্রাহকদের নিকট থেকে সংগ্রহ করে আমার উর্দ্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করি। সিসি গ্রাহকদের সঙ্গে প্রতিদিন লতিলায় দুপুরের খাবার করা ও চেম্বারে দীর্ঘ সময়ে তাঁর মনোনীত ব্যক্তিদেরকে নিয়ে চেম্বারে বসে দীর্ঘসময় নষ্ট করার কথা তিনি স্বীকার করেন। উক্ত ব্যবস্থাপকের এহেন কর্মকান্ডে আমতলী অগ্রণী ব্যাংকের স্বাভাবিক কাজ কর্মে বিঘ্নিত হচ্ছে ও গ্রাহকেরা প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছেন। এব্যাপারে এলাকার জনসাধারণ ও ভুক্তভোগিরা অবিলম্বে উক্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ অনিয়ম ও দূর্নীতি এবং মনোনীত ব্যক্তিদের নিয়ে চেম্বারে অযথা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার নিন্দা জ্ঞাপন করেছেন এবং উর্দ্ধতন কর্তৃপরে তদন্ত সাপে েবিষয়টি আশু সমাধানের হস্তপে কামনা করেছেন।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

খানসামায় বিধবা ৭মাসের অন্তঃসত্ত্বা ঃ ইজ্জতের মূল্য ১ ল টাকা

চিরিরবন্দর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে এক বিধবা ৭ মাসের অন্তঃসত্ত্বা এবং ইজ্জতের মূল্য ল টাকা নির্ধারণ করেছে সালিশদাররা। সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় কিছু সুযোগ সন্ধানী মাতব্বর উপরন্ত মোটা অংকের টাকার বিনিময়ে প্রত্যভাবে জরিমানা আদায় করার কাজে সহযোগীতা করেছে মর্মে অভিযোগ উঠেছে। একে পুঁজি করে বিধবার শ্বশুড় হাতিয়ে নিয়েছেন ল টাকা। যা নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।
জানা গেছে, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের তাঁতীপাড়ার হরেন্দ্র নাথ রায়ের পুত্র মলিন চন্দ্র রায় প্রায় ৫ বছর পূর্বে মারা যায়। এ সময় তিনি রেখে যান তার একমাত্র মেয়ে ও সুন্দরী স্ত্রী বাসন্তী রাণী (২৬) কে। এদিকে, মলিন মারা গেলে তার সুন্দরী স্ত্রী বাসন্তীর উপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের প্রভাবশালী রমানাথের পুত্র তপন চন্দ্র রায়ের (২২)। এক পর্যায়ে তপন ও বাসন্তী রাণীর মধ্যে বিয়ে প্রলোভনে গড়ে উঠে পরকীয়া সর্ম্পক। এ সম্পর্ক থেকেই তাদের মধ্যে গড়ে উঠে দৈহিক সম্পর্ক এবং তা চলতে থাকে দীর্ঘদিন। তাদের দৈহিক মেলামেশার এক পর্যায়ে বাসন্তী রাণী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে নিরুপায় হয়ে বাসন্তী তার প্রেমিক তপনকে বিষয়টি জানায় এবং বিয়ের জন্য চাপ দিতে থাকে। আস্তে আস্তে এলাকায় তাদের এ বিষয়টি ছড়িয়ে পড়ে। তপন তাদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করলে, গত ৩ সেপ্টেম্বর অসহায় বিধবা বাসন্তী রাণী প্রেমিক তপনের বাড়ীতে গিয়ে অবস্থান গ্রহণ করে। এ নিয়ে প্রেমিক তপনের পরিবার বিষয়টি বিয়ের মাধ্যমে মিমাংসার কথা বলে বাসন্তী রাণীকে তার শ্বশুড়ের হাতে তুলে দেয়। এ নিয়ে গত ৬ সেপ্টেম্বর গোয়ালডিহি ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লম্পট তপন তার দোষ স্বীকার করলে, তাকে এক ল টাকা জরিমানা করা হয়। এ জরিমানার টাকা বিধবা বাসন্তীর হাতে না দিয়ে তার সুচতুর শ্বশুড় হরেন্দ্র নাথ রায়ের হাতে তুলে দেয় সালিশকারীরা। বৈঠকে আরো সিদ্ধান্ত হয় যে, বিধবা পুত্রবধূ বাসন্তীকে তার বাড়ীতে আশ্রয় দেয়া এবং গর্ভের সন্তানকে তার পুত্রের সন্তান বলে চালিয়ে দেয়া। এ কেমন সালিশ।
এ ব্যাপারে গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনের সঙ্গে কথা হলে, তিনি জরিমানার কথা স্বীকার করেন। খানসামা থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাজেদুর রহমানের সঙ্গে কথা হলে, তিনি এ ধরনের কোন ঘটনা বা অভিযোগ পাননি বলে জানান। এলাকাবাসী জানান, বিধবা বাসন্তীর জীবনের ও তার গর্ভের সন্তানের ভবিষ্যৎ কি হবে। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

চিরিরবন্দরে দুই পুলিশ লাঞ্চিত

চিরিরবন্দর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের চিরিরবন্দর থানার দুই পুলিশ লাঞ্চিত হওয়ার খবর জানা গেছে। জানা যায়, চিরিরবন্দর থানার এ এস.আই শফিউর রহমান ও তার সহযোগি কনষ্টবল সহ উপজেলার বিন্যাকুড়ী বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ মজিবর রহমান কে মিথ্যা অভিযোগের ভিক্তিতে গত ২৮ আগষ্ট গ্রেফতার করতে আসলে বাজারের জনতা ঐ এ. এস আইর নিকট ওয়ারেন্ট তলব করলে এ এস.আই ওয়ারেন্ট দেখাতে না পারায় জনতা উত্তোজিত হয়ে তাদের উপর চড়াও হয় এবং লাঞ্চিত করে।
পরিস্থিতি সামালদিকত ৪নং ইসবপুর ইউপির চেয়ারম্যান আবু হায়দার (লিটন) ঘটনা স্থলে পৌঁছে পুলিশকে রা করে।
প্রকাশ থাকে যে, ইসবপুর ইউপির দনিনগর গ্রামের মৃতঃ আব্দুল হকের পুত্র ঠকবাজ ও প্রতারক মৌলভী আমিনুল হকের ১ল ৫৮ হাজার টাকার পাওনার অভিযোগে এ ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান ও উত্তেজিত জনতার সামনে এ,এস.আই অভিযোগ কারীর নিকট থেকে ২ হাজার টাকা নিয়েছে বলে স্বীকার করে।

Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর0 Comments

দিনাজপুরের রাণীরবন্দরকে থানা ঘোষণার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরকে থানা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাণীরবন্দর থানা বাস্তবায়ন কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করে শিশু-কিশোর, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৩ হাজারের অধিক এলাকাবাসী যোগ দেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরে আলম সিদ্দিকী নয়ন, রাণীরবন্দর থানা বাস্তবায়ন কমিটির সভাপতি এম এ কারী, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার, বাংলা ভাষা কলেজের অধ্য মোঃ আবু হাসান টুটুল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ মকবুল হোসেন মুন্সী, মোঃ জহুরুল হক, মোঃ ফজলুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর এলাকাটি একটি প্রসিদ্ধ এলাকা। এখানে রয়েছে ৩টি ডিগ্রি কলেজ, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাসহ শতাধিক শিা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা অফিস, সরকারী খাদ্য গোডাউন, ২৫টির অধিক বেসরকারী প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সমবায় প্রতিষ্ঠান, বেসিক সেন্টার, কেন্দ্রীয় শিল্প সমিতির অফিস, দুরপাল্লার বাসের ৩২টি কাউন্টারসহ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। এছাড়া ওই এলাকার জনসংখ্যা প্রায় ৩ লাখ। বিপুল সংখ্যক লোকের জন্য একটি প্রশাসনিক থানা একান্ত প্রয়োজন। এলাকাবাসীকে প্রশাসনিক কাজে দীর্ঘ পথ অতিক্রম করে চিরিরবন্দর যেতে হয়। এতে করে একদিকে যেমন অতিরিক্ত সময় যায়, অন্য দিকে তাদের নানাভাবে হয়রানীর শিকার হতে হয়।
বক্তারা এসব বিষয় বিবেচনা করে রাণীরবন্দরকে অবিলম্বে প্রশাসনিক থানা ঘোষণা করে এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
উলেৱখ্য, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৫টি ইউনিয়ন যথাক্রমে ১নং নশরতপুর ইউনিয়ন, ২নং সাতনালা ইউনিয়ন, ৩নং ফতেহজংপুর ইউনিয়ন, ১১নং তেতুলিয়া ইউনিয়ন, ১২নং আলোকডিহি ইউনিয়ন ও খানসামা উপজেলার ২টি ইউনিয়ন ৫নং ভাবকী এবং ৬নং গোয়ালডিহি ইউনিয়নকে প্রশাসনিক থানা ঘোষণার দাবীতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিল ওই সব এলাকার সাধারণ মানুষ। তারই অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

Posted in চিরিরবন্দর, জেলার খবর0 Comments

9 এর মধ্যে 1তম পাতা123456789

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ