ঘোড়াঘাট | .:::. DINAJPURNEWS.COM .:::.

ঘোড়াঘাট

ঘোড়াঘাটে ৬ রাউন্ড গুলিসহ রিভালবার উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ রাউন্ড গুলিসহ একটি রিভালবার উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মহিলা কলেজের পার্শ্ববর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই রিভালবারটি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ রানীগঞ্জ মহিলা কলেজের পার্শ্ববর্তী স্থানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ সদস্যরা ৬ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অবস্থায় একটি রিভালবার উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Posted in ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকমট) দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী কোচ দুর্ঘটনায় ১ জন নিহত ও  কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ঘোড়াঘাট ¯^v¯’¨ কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের সিংড়া কলাবাড়ী নামক স্থানে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সকমল হোসেন (৫০)। তিনি বিরামপুর উপজেলার বিজুল বামনাহার গ্রামের মৃত: জিন্নাত উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার দুপুরে দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী রাহবার কোচ (ঢাকা মেট্রো-ব-১১-০৪৩৯) দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে সিংড়া কলাবাড়ী ভান্ডারী মোড় নামক স্থানে পৌছলে একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারালে কোচটি সড়কের পার্শ্বে হারুনর রশীদের দোকানের উপর উঠে যায়। এ সময় জিয়াউর রহমান কোচের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এতে কমপক্ষে কোচের ১৫ জন যাত্রী আহত হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ আকতার হোসেন জানান, কোচটির তেমন কোন ক্ষতি হয়নি। দুর্ঘটনায় দোকান ঘরসহ মালামালের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা।

Posted in ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে ৫৫৯ শিড়্গার্থীর মাঝে পোশাক বিতরন

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫৯ জন শিড়্গার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় ঘোড়াঘাট বিরাহীমপুর রেজি: প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ৩নং শিংড়া ইউনিয়নের ১৮টি আনন্দ স্কুলের ৫৫৯ জন ছাত্র/ছাত্রীর মাঝে এই পোশাক বিতরন করা হয়।
পোশাক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ই.এস.পি প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, আনন্দ স্কুলের শিকিা অঞ্জনা রাণী, মিসমিহার বেগম, বাংলাদেশ মানব উন্নয়নের সংস্থার ই.এস.পি মোঃ সোহেল রান, বি.ডি.এস.পি মাষ্টার ট্রেইনার মোঃ ফিরোজ আহম্মেদ, ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি, দিনাজপুর জেলা কৃষক লীগের সদস্য শহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
ফিরোজ আহম্মেদ বলেন, বর্তমান সরকারের প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়া ছাত্র/ছাত্রীদের শিার আলো পৌছে দেওয়ার ল্যে একটি ভাল পদপে।
শহিদুল ইসলাম আকাশ বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া ছাত্র/ছাত্রীদের এনে আনন্দ স্কুলে শিাদানের মাধ্যমে বর্তমান সরকার একটি মাইল ফলক পদপে গ্রহণ করেছে।

Posted in ঘোড়াঘাট, জেলার খবর, শিক্ষা0 Comments

দিনাজপুরে ধানকাটা ও জমি নিয়ে পৃথক সংঘর্ষে নিহত-২ ॥ আহত ১৮

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বোচাগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ধানকাটা ও জমি নিয়ে পৃথক সংঘর্ষে ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙে ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের সাদামহল মৌজায় ১২ বিঘা জমির ধান কাটা নিয়ে দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। দু’গ্রুপেই ধারালো অস্ত্র-সস্ত্র ও তীর ধনুক নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই আদিবাসীসহ দুই জন নিহত হয়। নিহতরা হলেন দড়্গিণ রনগাঁও গ্রামের আদিবাসী যোসেফ সরেনের পুত্র পালু সরেন (৪৫) ও ধনঞ্জয়পুর গ্রামের শরিফ উদ্দিনের পুত্র শহীদুল ইসলাম (৪০)। এতে আহত হয় ৮ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ গেলে এলাকাবাসী পুলিশের একটি গাড়ী আটক করে রাখে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জিএম শামসুন্নুর জানান, নিহতদের মধ্যে একজনকে তীর বিদ্ধ হয়ে ও অপরজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশিদ, বীরগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি হামিদুল কবিরসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামে রোববার সকাল ১১ টায় ১৮ একর জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন মহিলাসহ উভয় পরে ১০জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্‌্ের ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আনতাজ আলী (৬০), নওশাদ (৫০), বাচ্চু (৪৫), রুবেল (২২), রবিউল (২৫), কবিরুল (২৮) সালাম (২২), আবুল কাশেম (৬৫), লোকমান (৬৬) ও নূরনাহার (৪০)। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর, বোচাগঞ্জ0 Comments

ঘোড়াঘাটে প্রেমিক যুগলকে থানায় সোপর্দ

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘোড়াঘাটে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে গিয়ে বখাটে যুবক কর্তৃক ছিনতাই হওয়া প্রেমিকাসহ প্রেমিক যুগলকে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। থানায় উভয় পরে অভিভাবকদের সমঝোতায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিবাহের প্রস্তুতি চলছিল। জানা যায়, ঘোড়াঘাট পৌর সভার নয়াপাড়া এলাকার শাহ আলমের ছেলে হাবিবের (১৮) সাথে উপজেলার ডুগডুগী পুর্বপাড়ার আঃ হান্নানের মেয়ে ডুগডুগী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী আইরিনের (১৭) সাথে দীর্ঘ ৩ মাস থেকে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর সুবাদে প্রেমিক হাবিব প্রায় অইরিনের বাড়ীতে যাতায়াত করত। এরই এক পর্যায়ে গত বুধবার রাত ৯ টার দিকে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে গিয়ে ওসমানপুর বাস ষ্ট্যান্ডে অপো করা কালে কতিপয় বখাটে যুবক জোর পুর্বক প্রেমিকা আইরিনকে মটর সাইকেলে তুলে নিয়ে যায়। দীর্ঘ এক ঘন্টা পর তাকে আবার একই স্থানে মূমূর্ষ অবস্থায় রেখে যায়। পরে স্থানীয় জনগন প্রেমিকাকে সুস্থ্য করে প্রেমিক যুগলকে ঘোড়াঘাট ইউপি চেয়াম্যানের কাছে সোপর্দ করেন। চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তাদেরকে জনৈক ব্যাক্তির জিম্মায় দেন। গতকাল দুপুরে প্রেমিক যুগরকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করা হয়।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে পৌরমেয়র সহ ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা ॥ গ্রেফতার-১

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপরা সন্ত্রাসী বাহিনী দিয়ে দিন দুপুওে দুটি বাড়ি ধুলিৎসাত করে নগত ৫ল ৫০ হাজার, স্বর্ণের গহনা ১ল ১০ হাজার টাকা ও অন্যান্ন মালামালসহ প্রায় ০৯ল টাকার য় তি সাধন করেছে। সন্ত্রাসীরা গৃহকর্তা আঃ রশীদ কাজীকে বেদম মারপিট করে। আহত আঃ রশীদ কাজীকে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেছে। জানা গেছে ঘোড়াঘাট পৌরসভার লালদহ বিল এলাকার মৃতঃ খুদু সওদাগরের ছেলে মনিরুল ইসলামের সাথে কাজী আঃ রশীদের জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রতিপ মনিরুল ইসলাম দাবী করছে বিরোধীয় জমি তার। অপর দিকে এ ঘটনার মামলার বাদী আঃ রশীদ কাজীর ছেলে এজাহারে উল্লেখ করেছে বিরোধীয় জমি তার পিতার পৈতৃক ও মাতার অংশ। তারা ৩-৪ বছর পূর্বে বিরোধীয় জমিতে দখল সত্তে দুটি বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। বাকী জমিতে তারা ধানসহ বিভিন্ন শস্য চাষাবাদ করে থাকে। গত ১৬ নভেম্বর ঘোড়াঘাট পৌরসভার মেয়র আঃ সাত্তার মিলন তার বাড়িতে গিয়ে ২ ল টাকা চাঁদার দাবী করে এবং বলে দাবীর টাকা না দিলে আপনার বাড়িতে হামলা হবে। অবস্থার বেগতিক দেখে একই দিন রাতে আঃ রশীদ কাজী ও তার ছেলে পৌর মেয়রের বাড়ি যায়। সেখানে তারা পৌর মেয়রকে ৫হাজার টাকা প্রদান করে। এসময় পৌর মেয়র বলে ১২ ঘন্টার মধ্যে দাবীর বাকী টাকা না দিলে বাড়িঘর ভাংচুর হবে। গত ১৮ নভেম্বর সকাল অনুমান ১০টার দিকে পৌরসভাধীন নিতাশা পুকুরের নিকটে বিরোধীয় সম্পত্তির উপরে অবস্থিত আঃ রশীদ কাজী ও তার পুত্র জাহিদুল কাজী বাড়ির উপরে অতর্কিতে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা আঃ রশীদ কাজীকে বেদম মারপিট করলে তার ২টি হাত ২টি পা ভেঙ্গে যায়। এছাড়াও প্রতিটি টিনের ঘর মাটিতে ফেলে দিয়ে পশু কুড়ালের আঘাতে টিনগুলো জরাজিন্নসহ বিভিন্ন প্রজাতির গাছগুলো কেটে ফেলে সবকিছু লুট করে নিয়ে যায়। এব্যাপারে আঃ রশীদ কাজীর ছেলে জাহিদুল কাজী বাদী হয়ে ঘোড়াঘাট পৌর মেয়র আঃ সাত্তার মিলন কে ১নম্বর হুকুমের আসামী করে ৩১ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেছে। এ মামলায় পৌর সভার ১জন কাউন্সিলর ফারুকে আজম আসামী রয়েছে। পুলিশ একই দিন থানার সামন থেকে আসামী মনিরুজ্জামান ওরফে মনিরুলকে গ্রেফতার করে জেল হাযতে প্রেরন করেছে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে বিপুল পরিমান ভারতীয় জালি ব্যাগ উদ্ধার গ্রেফতার ২

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘোড়াঘাট থানা পুলিশ বিপুল পরিমান ভারতীয় জালি ব্যাগসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। বৃহষ্পতিবার দুপুর ১২ টায় মোঃ মোসত্মাফিজুর রহমান মিল্টন (৩৫) ও মোঃ নুর আলম মিন্টু (৪০) নামে দুই চোরাকারবারী ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার তালকদার ইলেক্ট্রনিঙ দোকানের ্‌ সামনে অনুমান ২ লাখ টাকা মূল্যের ১২ বসত্মা ভারতীয় লাইলন পস্নাষ্টিকের তৈরী জালি ব্যাগ রেখে ঢাকায় পাচারের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে বুকিং করার জন্য ্‌অপেড়্গা করছিল। ঘোড়াঘাট থানা ্‌অফিসার্স ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মন্ডল গোপন সুত্রে সংবাদ পেয়ে তার নির্দেশে এ এস আই শ্রী দুলাল চন্দ্র ্‌অধিকারী সঙ্গীয় ফোর্স মোঃ রবিউল আলমকে সঙ্গে নিয়ে মালামালগুলো আটক করে। এ সময় চোরাকারবারীরা জনৈক মন্ত্রীর আত্মীয়ের পরিচয় দেয়। তারা পুলিশকে মন্ত্রীর ভয়ভীতি দেখিয়ে মালামালগুলো আটক না করার জন্য হুমকী দেয়। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদেরকে সন্দেহজনক আটক করে থানায় নিয়ে যায়। অফিসার্স ইনচার্জ খোঁজ নিয়ে জানতে পারেন যে, চোরাকারবারীরা কোন মন্ত্রীর আত্মীয় নয়। তারা পুলিশের হাত থেকে পার পেতে মিথ্যা ও ভুঁয়া পরিচয় দেয়। থানা পুলিশ চোরাকারবারীদের মামলা রম্নজু করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতাকৃত মোঃ মোসত্মাফিজুর রহমান সিল্টন (৩৫) বিরামপুর উপজেলার পুর্ব জগন্নাথপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে ও মোঃ নুর আলম মিন্টু (৪০) হাকিমপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের মোঃ আজিব উদ্দিনের ছেলে বলে থানা সুত্রে জানা গেছে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে ভয়াবহ ্‌অগ্নিকান্ড

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বৃহষ্পতিবার রাতে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার আল হাজ্জ ডাঃ ওয়াজেদ মার্কেটে ভয়াবহ ্‌অগ্নিকান্ডে একটি ঘর সহ ৩টি দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। জানা গেছে, বৃহষ্পতিবার রাত ্‌অনুমান সাড়ে ১১টার সময় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার আল হাজ্জ ডাঃ ওয়াজেদ মার্কেটের ব্যবসায়ী আঃ রশিদের ভুষিমালের দোকানে বৈদ্যুতিক বোডের সট সার্কিট থেকে ্‌অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা নিমিষের মধ্যে আল হাজ্জ ডাঃ ওয়াজেদ আলীর বাড়ির একটি ঘর, ডাঃ মোশাররফের ওষুধের দোকানে ও হবিবর রহমানের বেকারী দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের স্থানীয় লোকজন তাৎড়্গণিক পলস্নী বিদ্যুৎ ্‌অফিসে ্‌অবগত করে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়ে দোকানের বিদ্যুৎ লাইন বিচ্ছন্ন করে দেয়। বাজারের স্থানীয় লোকজন ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে মার্কেটের ্‌অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ্‌অগ্নিকান্ড থেকে রড়্গা পায়। আঃ রশিদের ৪ লাখ টাকার মালামাল, আল হাজ্জ ডাঃ ওয়াজেদ আলীর সাড়ে ৩ লাখ টাকার মালামাল , ডাঃ মোশাররফের ৬ লাখ টাকারওষধ ও হবিবর রহমানের দেড় লাখ টাকার বেকারী মালামাল ভস্মিভুত হয়েছে।

Posted in অর্থনীতি, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে গৃহবধুকে মাথা ন্যাড়া ॥ ৯ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ৪

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘোড়াঘাটে স্বামীসহ পরিবারের লোকজন গৃহবধু হাসিনার মাথা ন্যাড়া করে ১১দিন যাবৎ ঘরে জোর পূর্বক আটক করার ঘটনায় গৃহবধু হাসিনা ৯ জনকে আসামী করে ঘোড়াঘাট থানায় মামলা করেছে। থানা পুলিশ স্বামী রেজাউল করিমসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাযতে প্রেরণ করেছে। জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের আঃ সাত্তারের পুত্র রেজাউল করিমের সাথে হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের শফির উদ্দিনের মেয়ে হাসিনা বেগমের বিগত ১১ বছর পুর্বে তাদের বিয়ে হয়। রেজাউল করিম স্ত্রী হাসিনার ভাত কাপড় ও ভরন পোষণ ঠিক ভাবে দিতে না পারায় তাদের মধ্যে সর্ম্পকের অবনতি ঘটে। এক পর্যায়ে হাসিনাকে বাড়ী থেকে বের করে দেওয়া হয়। এ কারনে স্বামীর বাড়ি দেওগ্রামে একাধিকবার শালিস হয়। হাসিনাকে একাধিকবার বাড়ি থেকে বের করে দেয়া হয়। স্বামী স্ত্রীর এ ধরনের ঘটনায় বিভিন্ন বিচার শালিসে তার পিতা মাতা আসলেও পরে আর আসেনি। পরবর্তীতে হাসিনাকে বাড়ি থেকে বের করে দিলে হাসিনা পিতার বাড়ীতে না গিয়ে জীবন জীবিকার তাগিদে হিলিতে চলে যায়। সেখানে ৩ জন মহিলার সঙ্গে পরিচয় হয়। তারা একত্রে বাসা ভাড়া নেয়। হাসিনা ওই ৩ জনের সাথে ভারতীয় ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ব্যবসা চালিয়ে সে স্বামীর বাড়ীতে রেখে যাওয়া ২ সন্তানদের জন্য টাকা পয়সা পাঠতে থাকে। তারা ঘটনার গত কয়েক দিন পুর্বে ভারতীয় মাল নিয়ে বগুড়ায় যায়। মহাজনের নিকট টাকা নিতে বিলম্ব হওয়ায় হাসিনা বগুড়ায় অবস্থান করে। অপর ৩ মহিলা হিলিতে ফেরার পথে উপজেলার ডুগডুগীর বাজারে নেমে হাসিনার সন্তানদের দেখতে দেওগ্রামে যায় । হাসিনার স্বামী রেজাউল করিম সঙ্গীয় একই গ্রামের কোরমান আলীর পুত্র খোকন, জোব্বার আলীর পুত্র ফারুক, সোনা মিয়ার পুত্র সুলতান ও রেজাউল করিমের ছোট ভাই এমদাদুল, দিপ্তি মিয়ার স্ত্রী কল্পনা, সাহারুলের স্ত্রী সাবানা ওই মহিলাকে আটক করে রাখে। তারা ওই মহিলাদের দিয়ে ফোনে হাসিনাকে তার সন্তান গুরুতর অসুস্থ্য হওয়ার কথা জানায় । এ সংবাদ শুনে হাসিনা দেওগ্রামে আসে। স্বামী ও গ্রামের লোকজন আটক ৩ মহিলাকে ছেড়ে দিয়ে হাসিনাকে আটক করে। যাতে সে চলে যেতে না পারে। গত ২৫ অক্টোবর সকাল ৯ টায় হাসিনার চোখ বেঁধে তার মাধার চুল ন্যাড়া করে দেয় । হাসিনাকে স্বামী আঃ করিম ১১ দিন যাবত ঘরে আটক রাখে । হাসিনা কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে গত রবিবার ঈদ-উল আযহার আগের দিন স্বামী রেজাউল করিমসহ ৯জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দাখিল করে। ঘোড়াঘাট থানা পুলিশ ওই রাত সাড়ে ৩টায় দেওগ্রামে অভিযান চালিয়ে স্বামী রেজাউলসহ একই গ্রামের কায়ের উদ্দিনের ছেলে ফারুক, সোনা মিয়ার ছেলে সুলতান ও হাসিনার দেবর এমদাদুলকে গ্রেফতার করে। পুলিশ পরদিন ঈদ-উল আযহার দিন সোমবার তাদেরকে জেল হাযতে প্রেরণ করে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে এক গৃহবধুর মাথা ন্যাড়া করে দিয়ে ঘরে জোর পুর্বক আটক

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে স্বামী ও স্বামীর বাড়ির লোকজন হাসিনা নামের এক গৃহবধুর মাথা ন্যাড়া করে দিয়ে ১০ দিন যাবত ঘরে আটক রেখে নির্যাতন করছে। জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের আঃ সাত্তারের পুত্র রেজাউল করিম সমপ্রতি স্ত্রী হাসিনার ভাত কাপড় ও ভরন পোষণ ঠিক ভাবে দিতে না পারায় তাদের মধ্যে সর্ম্পকের অবনতি ঘটে। এক পর্যায়ে হাসিনাকে বাড়ী থেকে বের করে দেওয়া হয়। হাসিনাকে আকাধিকবার বাড়ি থেকে বের করে ধেয়া হয়। স্বামী স্ত্রীর এ ধরনের ঘটনায় বিভিন্ন বিচার শালিসে তার পিতা মাতা আসলেও পরে আর আসেনি। পরবর্তীতে হাসিনাকে বাড়ি থেকে বের করে দিলে ূপিতার বাড়ীতে না গিয়ে জীবন জীবিকার তাগিদে হিলিতে চলে যায়। সেখানে ৩ জন মহিলার সঙ্গে পরিচয় হয়। তারা একত্রে বাসা ভাড়া নেয়। হাসিনা ওই ৩ জনের সাথে ভারতীয় ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ব্যবসা চালিয়ে সে স্বামীর বাড়ীতে রেখে যাওয়া ২ সন্তানদের জন্য টাকা পয়সা পাঠতে থাকে। তারা গত কয়েক দিন পুর্বে ভারতীয় মাল নিয়ে বগুড়ায় যায়। মহাজনের নিকট টাকা নিতে বিলম্ব হওয়ায় হাসিনা বগুড়ায় অবস্থান করে। অপর ৩ মহিলা হিলিতে ফেরার পথে উপজেলার ডুগডুগীর বাজারে নেমে হাসিনার সন্তানদের দেখতে দেওগ্রামে যায় । হাসিনার স্বামী রেজাউল করিম সঙ্গীয় একই গ্রামের কোরমান আলীর পুত্র খোকন, জোব্বার আলীর পুত্র ফারুক, সোনা মিয়ার পুত্র সুলতান ও রেজাউল করিমের ছোট ভাই এমদাদুল, দিপ্তি মিয়ার স্ত্রী কল্পনা, সাহারুলের স্ত্রী সাবানা ওই মহিলাকে আটক করে রাখে। তারা ওই মহিলাদের দিয়ে ফোনে হাসিনাকে তার সন্তান গুরুতর অসুস্থ্য হওয়ার কথা জানায় । এ সংবাদ শুনে হাসিনা দেওগ্রামে আসে। স্বামী ও গ্রামের লোকজন আটক ৩ মহিলাকে ছেড়ে দিয়ে হাসিনাকে আটক করে। যাতে সে চলে যেতে না পারে। গত ২৫ অক্টোবর সকাল ৯ টায় হাসিনার চোখ বেঁধে তার মাধার চুল ন্যাড়া করে দেয় । হাসিনাকে স্বামী আঃ করিম ১০ দিন যাবত ঘরে আটক রেখেছে । গত কাল বুধবার দেওগ্রামে গিয়ে হাসিনার সঙ্গে কথা বললে সে এ ঘটনার কথা জানান। হাসিনা হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের শফির উদ্দিনের মেয়ে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে ভিজিএফ’র ২৪ বস্তা চাল আটক!!

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পবিত্র ঈদ-উল আযহা উপল্যে দুঃস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল নিয়ে দিনাজপুরে তোঘলকি কারবার শুরু হয়েছে। সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নে কম ওজনে চাল বিতরণের রেশ কাটতে না কাটতেই ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের দুঃস্থদের মাঝে বরাদ্দকৃত চাল পাচার করতে গিয়ে জনগনের হাতে আটক হয়েছে ২৪ বস্তা চাল। অপরদিকে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুর ইউনিয়নে অনিয়মের আশ্রয় নিয়ে চাল বিতরণের চেষ্টা ব্যর্থ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চাল বিতরণ স্থগিত হয়েছে এই ইউনিয়নে।
গত মঙ্গলবার সদর উপজেলার কমলপুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে কম ওজনে চাল দিতে গিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কাছে হাতে-নাতে ধরা পড়েন সংশ্লিষ্টরা। ওই ইউনিয়নের ১৩৩৬টি কার্ডের বিপরীতে ৬৪৪ জনকে কম ওজনে চাল দেয়ার বিষয়টি হাতেনাতে ধরা হয়। এব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল জলিল মোজাহারী মামলার করার সিদ্ধান্ত জানালেও পরে তিনি মামলা করেননি। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ভিজিএফ কর্মসূচী পরিপত্র-২০০৯ এবং সংশোধিত ফেব্রুয়ারী-২০১০ পরিপত্র অনুযায়ী ভিজিএফ চাল আত্মসাত কিংবা কম হওয়ার কারণে কোন মামলা করা যায় না। শুধুমাত্র তসরুফকৃত চালের দ্বিগুন মূল্য ১ মাসের মধ্যে আদায় করা যায়। যদি ১ মাসের মধ্যে আদায় না হয় তাহলে পিডিআর-এ্যাক্ট-১৯১৩ অনুযায়ী আদায়ের ব্যবস্থা করা যায়। যেহেতু মামলার বিধান নেই সে কারণে তিনি জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার ল্যে স্মরক নং- ব্রাপুদি/৮১৮ অনুযায়ী রিপোর্ট দাখিল করেছেন। এ বিষয়ে মোবাইল ফোনে কমলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনের নির্দেশে কম হওয়া চাল বাজার থেকে কিনে নিয়ে তিনি বুধবার বিকেলে বিতরণের ব্যবস্থা করেছেন।
এদিকে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ড. মোল্লা মাহমুদ হাসান। গতকাল বুধবার ১৫৫৫ জন কার্ড ধারীর মধ্যে এই চাল বিতরণ হওয়ার কথা ছিল। স্মারক নং- ৫১, ৫১৫, ০০০, ০১, ০১, ০০৬, ২০১১, ১১২৪ (১) স্মারক পত্রে তিনি এই স্থগিতে আদেশ দেন। খবর নিয়ে জানা গেছে, ভিজিএফ কার্ডের বিষয়ে গঠিত কমিটির ১১ জন সদস্যর অভিযোগের প্রেতিে এই নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগকারীদের অন্যতম হলেন শেখপুরার মহিলা মেম্বার মুলসুম বানু নার্গিস, হৃদয় রঞ্জন, আব্দুল বাতেন, সতীন্দ্র নাথ রায়, সৈয়দ আরমান আলী, মনি সংকর রায়, আব্দুর রাজ্জাক, এহসানুল হক, ছমিনা খাতুন, লিটন, ইয়াসমিন লিখিতভাবে অভিযোগ করেন যে, ভিজিএফ কমিটির সদস্য হওয়া সত্বেও চেয়ারম্যান ফরিদুল ইসলাম তাদেরকে বাদ দিয়েই চাল বিতরণের ব্যবস্থা নিয়েছে। অভিযোগের বিষয়টি চেয়ারম্যান ফরিদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি। একটি সূত্র জানিয়েছে, নিয়ম ঠিক রেখে আগামী শনিবার এই চাল বিতরণ করা হবে।
অপরদিকে ঘোড়াঘাট উপজেলায় গতকাল বুধবার ভোরে ২৪ বস্তা ভিজিএফ কার্ডের চাল পাচারের সময় জনতা হাতেনাতে ধরে ফেলেছে। ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলামের নেতৃত্বে এগুলো পাচার করে পার্শ্ববর্তী আজমের ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল জানান, ২৪ বস্তা চাল আটক হয়েছে। তবে এগুলো পাচার করা হচ্ছিল কি না তা অনুসন্ধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে। এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকা জানান, তদন্ত করা হচ্ছে। হয়তোবা ভুল বুঝাবুঝির জন্য ব্যাপারটি ঘটতে পারে।##

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর, সদর0 Comments

দিনাজপুরের ঘোড়াঘাটে ফতোয়াবাজে স্বীকার হয়ে রায়হানের আত্ম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ গত ২৫শে অক্টোবর উপজেলার লই বাশমুড়ি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র রায়হান (১৮) একই গ্রামের সাখাওয়াত হোসেনের কন্যা সাবিনা (১৩) কে ও একই দিন বিকেলে সোহেলের ছাগলকে বলৎকারের একটি অভিযোগ হওয়ায় ওই গ্রামের মসজিদ কমিটির নিকট। মসজিদ কমিটি ও গ্রামবাসী শালিসীর মাধ্যমে সাবিনার বিয়ের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশা পাশি ছাগলকে বলৎকারের অপরাধে গত ২৯ অক্টোবর রাতে ছাগলের জন্য ৩ হাজার টাকা জরিমানা এবং বলৎকার ছাগলকে মাংস মাটিতে পুতে ফেলা সহ রায়হানকে দোররা মারার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ওই রাতে ১১টার দিকে রায়হানকে মসজিদের ইমাম ছামছুল আলম ভোলা গ্রামবাসীর উপস্থিতিতে ১০১ ঘা দোররা মারে। এর পরই রায়হান সেখান থেকে দৌড়িয়ে অদৃশ্য হয়ে যায়। পরদিন ৩০ অক্টোবর গ্রামের পাশে একটি রাস্তার ধারে পাকুর গাছে তার ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায় গ্রামবাসী। এ ব্যাপারে রায়হানের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ১৮জনকে আসামী করে একটি মামলা করে। এ মামলার তদন্তকারী অফিসার ওসি তদন্ত হাবিবুল হক একই দিন ৪জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো সাবিনার পিতা সাখাওয়াত (৫০), রবিউল করিম রিপন (২৩), ছামছুল (৩০), ও ছাগল মালিক সোহেল (৩২)। গ্রেফতারকৃতদের সকলের বাড়ী লই বাশমুড়ি গ্রামে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে বিজিবি ও চোরাচালানীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ ও চোরাচালানীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চোরাচালানীদের অস্ত্রের আঘাতে ২জন বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্য গুরুত্বর আহত হয়। আহত ২জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি চোরাচালানীরা বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের আটককৃত প্রায় ৩’শ বোতল ফেন্সিডিল সহ ভারতীয় জিরা ছিনতাই করে নিয়ে যায়। যার অনুমান মূল্য ৫ ল টাকা। জানা গেছে, বিরামপুরস্থ বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্পের নায়ক সুবেদার মোরশেদ আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের দামপাড়া গ্রামের মোড়ে ওই গ্রামে চোরাচালানীদের প্রায় সাড়ে ৫ ল টাকার ফেন্সিডিল সহ ও অন্যান্য মালামাল আটক করে এ সংবাদে দামপাড়া গ্রামে ৪/৫ শতাধিক মহিলা সহ প্রায় দেড় হাজার গ্রামবাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের উপর আক্রমন করে। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গ্রামবাসী দেশীয় অস্ত্র দিয়ে ২জন বর্ডার গার্ডকে মারাত্মক জখম করে। এ সংবাদ বিরামপুর বর্ডার গার্ড ক্যাম্পে পৌছিলে প্রায় ১০/১২টি বর্ডার গার্ডের সাজোয়া গাড়ী ঘটনাস্থলে পৌছে। বিপুল পরিমান বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্য দেখে ওই সব চোরাচালানীরা ও সমর্থনকারীরা পালিয়ে যায়। এ সংবাদে ঘোড়াঘাট থানার নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও ঘোড়াঘাট থানা পুলিশও ঘটনাস্থলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৪০/৫০জনকে আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে। তবে আসামীর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যরা জানান। ঘটনাস্থলে উপস্থিত ইউপি চেয়ারম্যান কাজী মাকসুদুর রহমান চৌধুরী জানান, এ এলাকাটি প্রায় ৯৫ ভাগ লোকই চোরাচালানী সহ বিভিন্ন অপরাধে জড়িত।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে হত্যা না আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘোড়াঘাটে হত্যা না আত্ম হত্যা এই নিয়ে জনমনে নানা কৌতুহল।
জানা গেছে ঘোড়াঘাট উপজেলা বাঁশমুড়ির গ্রামের মোহম্মাদ আলী এক মাত্র সনতান মোঃ রায়হানের সঙ্গে একই গ্রামের মোঃ সাকোয়াত হোসেনের কিশোরী বোবা কন্যা সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্রেম আছে বলে মিথ্যা সন্দেহে
অভিযোগ আনে এলাকার কিছূ গ্রাম্য মাতবর । এরই প্রেতিে গত শনিবার রাত ১০ টায় দিকে একই গ্রামের মাতবর শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, কাওছার, আনিছার, ও একতা কাবের সভাপতি আব্দুর রহমান মসজিদের ইমাম মোঃ ভোলা মিয়া গ্রাম্য শালিশের নামে মোঃ রায়হান (১৭) কে ডেকে নেয়। পরবতীতে গ্রাম্য শালিসি মাতব্বরদের সিদ্ধানত অনুযায়ী মসজিদের ইমাম সহ ২/৩ জন তার শরিরে বিভিন্ন স্থানে বেদ দ্বারা আঘাত করে। সালিশি সিদ্ধানত অনুযায়ী তার পারবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ ঘটনার পার থেকে রায়হান বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোক জন বিভিন্ন জায়গায় খোজা খুজি করে। পরের দিন সকালে বাঁশমুড়ির গ্রামের উত্তর পার্শ্বে করাই গাছের সাথে ঝুলনত অবস্থায় লাশ পাওয়া যায়। তবে আতত্ম হত্যার কোন আলামত পাওয়া যায়নি । এলাকা বাসি জানান রায়হান সহজ সরল প্রকৃতি ছেলে। তবে পুর্ব শক্রুতার জের ধরে এ কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে বলে এলাকা বাসি জানান। তবে হত্যা না আত্ম হত্যা এই নিয়ে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ রিপোট লেখা পযনত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে রাসতায় গাছ ফেলে গন ডাকাতি

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘোড়াঘাট কানাগাড়ী হরিপাড়া- রাণগঞ্জ নামক স্থানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস সহ ৭/৮টি যানবাহনে রাস্তায় গাছ ফেলে বেরিকেট দিয়ে গন ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ২টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল ঘোড়াঘাট সড়কের সিংড়া ব্যাক সংলগন নামক স্থানে রাস্তায় বেরিকেড দিয়ে দিনাজপুরগামী সুন্দরবন কোরিয়ার সার্ভিস এর কাভার্ট ভ্যান আটক করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে চালকের নিকট থেকে নগদ ১৫ হাজার টাকা একটি মোবাইল সেট ও বিভিন্ন কাগজপত্র ছিনতাই করে নেয়। ডাকাতরা পর্যায়ক্রমে ঢাকা ও দিনাজপুরগামী কোচ সহ বিভন্ন যানবাহনে ডাকাতি সংঘটিত করে। ডাকাতরা কোচের যাত্রীসহ বিভিন্ন লোকজনের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বিভিন্ন মালামাল লুট করে নেয় । এ সময় কোচের যাত্রীদের এলপাথারি ভাবে দেশীও আস্ত্র দারা আঘাত করে। স্থানীয় লোকজন ঘটনা স্থল থেকে চার জন কে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে দেয়।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

ঘোড়াঘাটে আদিবাসী কিশোরী শিউলী ধর্ষন মামলার ২ আসামী গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঘোড়াঘাট থানা পুলিশ উপজেলার চাঞ্চল্যকর আদিবাসী কিশোরী শিউলী ধর্ষন মামলার আসামী নীরেন্দ্রনাথ চন্দ্র বর্মন ও মোঃ ওয়াকিল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ২৯ জুলাই প্রকাশ্য দুপুর বেলায় ঘোড়াঘাট উপজেলার বেলোয়া গ্রামের কমলেশ হেমরমের কিশোরী কন্যা শিউলী হেমরমকে (১২) ফুসলিয়ে তার দাদীর বাড়িতে নিয়ে গিয়ে উপজেলার মরিচা গ্রামের শ্রী যোগেশ চন্দ্র বর্মনের ছেলে নীরেন্দ্রনাথ বর্মন ও বেরউসা গ্রামের আঃ সালামের ছেলে ওয়াকিল মিয়াসহ ৩/৪জন তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এতে শিউলীর প্রচুর রক্ত রন হয়। শিউলী ধর্ষনের বিষয়টি তার পিতা-মাতার নিকট প্রকাশ করে। শিউলীর বাবা বিচার প্রার্থী হয়ে গ্রামে শালিশী বৈঠকে ডাকে। শালিশী বৈঠকে গ্রামের মহৎ, মাতব্বরা ধর্ষনের বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করে বিচার না করে প্রত্যাখ্যান করে শিউলীর পিতাকে ফিরিয়ে দেয়। শিউলীর পিতা শিউলীকে বাড়িতে নিয়ে গিয়ে শিউলীকে গালী গালাজ করলে সে সবার অজান্তে বিষ পান করে। সে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপেঙে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ৩ আগষ্ট এ ব্যাপারে শ্রী নীরেন্দ্রনাথ বর্মন ও ওয়াকিল মিয়া সহ ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা দীর্ঘদিন পলাতক রয়েছে। ঘোড়াঘাট থানার এস আই মোঃ শফিকুজ্জামান ও এ এস আই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় জয়পুরহাট জেলার বিয়ালা বাজারের পার্শ্বে থেকে মামলার অন্যতম আসামী নীরেন্দ্রনাথ চন্দ্র বর্মনকে গ্রেফতার করে ও তার স্বীকারোক্তি অনুযায়ী একই রাত অনুমান ৪ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিনাটী এলাকা থেকে অপর আসামী ওয়াকিল মিয়াকে গ্রেফতার করা হয়।

Posted in অপরাধ, ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

15 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ