উপজেলা | .:::. DINAJPURNEWS.COM .:::.

উপজেলা

বিরামপুর সীমান্তে বিএসএফ’র ককটেল ও গুলিতে এক বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র ককটেল ও গুলিবর্ষনে এক বাংলাদেশী নিহত হয়েছে।

নিহত বাংলাদেশীর নাম সাইদুর রহমান চিকু (৫০)। তিনি বিরামপুর উপজেলার পলি মাহমুদপুর গ্রামের মৃত: আব্দুল গফুরের পুত্র ও পেশায় এক গরু ব্যবসায়ী।

এলাকাবাসী জানায়, বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে সীমানত্ম পিলার ২৯০/২৫ (এ)-এর ভারতীয় ২শ’ গজ অভ্যন্তরে ভারতের ২৯ গোবিন্দপুর বলপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলের আঘাতে সাইদুর রহমান চিকু মাটিতে পড়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সাইদুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়। বাকী গরু ব্যবসায়ীরা পালিয়ে এসে ঘটনাটি চিকুর পরিবারকে জানায়।

এ ব্যাপারে দিনাজপুর ফুলবাড়ী-৪০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তায়েব উল হক জানান,

দাউদপুর সীমান্তে চিকু নামে এক চোরাকারবারী নিহত হওয়ার কথা আপনারা যেমন শুনেছেন, তেমনি আমিও শুনেছি। বিএসএফকে ব্যাপারটি জানানো হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে, পতাকা বৈঠক শেষে নিশ্চিত ভাবে বলা যাবে।

Posted in Uncategorzed, জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে প্রথম বিদ্যুৎ সংযোগ পেলো ১৪৪ টি পরিবার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ গতকাল শনিবার দিনাজপুুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নের বিনাইল গ্রামের ১৪৪টি পরিবার প্রথমবারের মতো বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।

ওই দিন সকাল ১১ টায় বিনাইল দড়্গিণ পাড়া জামে মসজিদে প্রথম বিদ্যুৎ সংযোগের দিয়ে তিনি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ আজিজুল হক চৌধুরী।  

বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলড়্গ্যে এক আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলম, বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ হামিদুর রহমান, আওয়ামীলীগ নেতা আলতাফুজ্জামান মিতা, আহসান হাবীব, মেসবাউল হক, আব্দুর রউফ মিন্টু, দিনাজপুর পলস্নী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) দেলোয়ার হোসেন খান, সহকারী মহাব্যবস্থাপক (সাধারন সেবা ) সেকেন্দার আলী, বোর্ড সচিব মশফিকুর রহমান।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরামপুরে পিস্তল, ইয়ারগান ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম)  দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত এলাকা হতে ২ রাউন্ড গুলিসহ ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। সোমবার গভীর রাতে বিরামপুর উপজেলার কাটলা গ্রাম থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিজিবি ৪০ রাইফেল ব্যাটালিয়নের হাবিলদার হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা গ্রামের জসিমউদ্দীনের বাড়ীতে অভিযান চালায়। অভিযানে ১টি পিস্তল, ১টি ইয়ারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় বিজিবির অভিযানের খবর পেয়ে জসিমউদ্দীন পালিয়ে যায়।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বিরামপুর থানায় অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বিরলে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বিতর্ক প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের বিরল ধুকুরঝাড়ি দ্বি মুখী-উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি পর্ুলিশিং ফোরামের বিতর্ক প্রতিযোগীতা-২০১২ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিরল উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ও আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন ধুকুরঝাড়ি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল হক। স্কুল শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা শেষে বক্তব্য রাখেন আরডিআরএস এর জেলা সহায়ক কমল চন্দ্র বর্মন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিনন্দ কুমার রায়, তমালিকা কর্মকার, আইজুল হক প্রমুখ। সভাটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা হাসনা  বানু ও আরডিআরএস এর উপজেলা সহায়ক তাহমিনা আকতার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্কুলের সহকারী শিক্ষক ও পুলিশিং কমিটি’র প্রতিনিধি।

Posted in জেলার খবর, বিরল0 Comments

হাকিমপুর সীমান্তে বিএসএফের ছোঁড়া ককটেলে বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া ককটেলের বিস্ফোরনে ফারুক হোসেন (২৮) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এসময় বিএসএফ সদস্যরা সীমান্তে দুই রাউন্ড গুলি ছুঁড়ে প্রায় ৪০টি গরু ধরে নিয়ে গেছে। আহত ফারুক উপজেলার চেংগ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানিয় বিজিবি, প্রত্যক্ষদর্শী ও আহত ফারুক জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘাসুড়িয়া সীমান্তের ২৮৮এর ৫নং সাব সীমানা পিলারের কাছাকাছি দিয়ে ২৫-৩০ জন গরু ব্যবসায়ী ভারতের হিলির বারোয়ারীতলার ১০০ গজ ভেতরে ঢুকে পড়েন। গরু আনার অপেক্ষায় দীর্ঘক্ষন থাকার পর ভোর ৫টার দিকে গরু ব্যবসায়ীরা গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের স্থানিয় আপ্তর ক্যাম্পের একদল বিএসএফ সদস্য তাদের দেখে চিৎকার করে ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের পিছু নিয়ে তাদের লক্ষ্য করে পরপর ১০-১২টি ককটেল ছুঁড়ে মারে। একই সঙ্গে বিএসএফ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়ে। এতে ককটেলের বিষ্ফোরনে গরু ব্যবসীরা ছুটাছুটি করতে থাকেন। এসময় একটি ককটেলের আঘাতে ফারুক মাথায় গুরুতর আহত হয়ে ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে আসে। তখন ছমির, আনিছুরসহ অন্য গরু ব্যবসায়ীরাও প্রায় ৪০টির মতো গরু ভারতে রেখে পালিয়ে আসে।

ফারুক হাকিমপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এব্যাপারে জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, একজন আহত হওয়ার কথা শুনেছি। তবে আমার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ওই সীমান্ত পড়ে না। এটি ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের এলাকা। এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করেও ফুলবাড়ি ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ককে পাওয়া যায়নি।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি স্থলবন্দরের আমদানী অনির্দিষ্টকালের জন্য বন্ধ

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ভারতের অভ্যন্তরে ট্রাক চালকদের মধ্যে ট্রাক পার্কিং সিরিয়ালকে কেন্দ্র করে হিলি স্থলবন্দরের রফতানী বন্ধ করে দিয়েছে-সে দেশের ট্রাক চালকরা।

ভারত হিলি সিএন্ডএফ এজেন্ট অশোক কুমার জানান, হিলি স্থলবন্দর দিয়ে রফতানীকৃত পন্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের আগে পার্কিং করে রাখা হয়। পরে সিরিয়াল মোতাবেক ট্রাক হিলি পোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়।

গতকাল সোমবার দুপুরে ট্রাক পার্কিং থাকা অবস্থায় স্থানীয় কিছু ট্রাক চালক জোর পুবর্ক তাদের পার্কিং সিরিয়াল আগে নিয়ে গাড়ী প্রবেশ করার চেষ্টা করলে চালকদের দু’গ্রুপের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৩ টা থেকে ভারতীয় বিভিন্ন প্রদেশের ট্রাক চালকরা অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ফলে গতকাল সোমবার বিকেল ৩ টা থেকে হিলি স্থলবন্দরের আমদানী বন্ধ হয়ে যায়। 

এ ব্যাপারে হিলি পানামা পোর্টের ব্যাবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী নেপাল জানান, ভারতের ট্রাক ড্রাইভারদের মধ্যে ওপারে ট্রাকের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তারা বাংলাদেশে পন্যবার্হী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে পরিনত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী বলেছেন, হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে পরিনত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একারণে ইতোমধ্যে এই বন্দরে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

গতকাল রোববার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ও বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট পরিদর্শন কালে তিনি একথা বলেন।

সকাল ১১টায় তিনি হিলি স্থলবন্দরে আসেন। এরপর বেলা ১২টায় পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শ্রী অনন্ত কুমার চক্রবর্তীর (নেপাল) সভাপতিত্বে পোর্টের সভাকক্ষে বন্দরের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টস, জন-প্রতিনিধি, শ্রমিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী এক মতবিনিময় সভা করেন। সভায় ব্যবসায়ীরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে বন্দরের প্রধান কয়েকটি সমস্যা তুলে ধরেন।

এসবের মধ্যে রয়েছে, বর্তমানে পানামা পোর্টে জায়গা সংকুলান হওয়ায় আরও ১৫ একর জায়গা অধিগ্রহন করে পরিধি বাড়ানো, দুই দেশের পণ্যবাহী ট্রাকের কারণে যানজট সৃষ্টি হওয়ায় তা নিরসনে হিলি স্থলবন্দর গেট (শূণ্যরেখা) থেকে পানামা পোর্ট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দুই লেনে উন্নীতকরণ, রাস্তার উভয় পাশ দিয়ে নালা নির্মান, পোর্টের ভেতরে পণ্যবাহী ট্রাকের চাপ কমানোর জন্য পানামার পশ্চিম রাস্তার সঙ্গে একটি সংযোগ রাস্তা স্থাপন করা।

এসময় চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসা-বানিজ্য প্রসারের লক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ পানামা কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে অনেক আগেই জানিয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁরা অনেক অবকাঠামো নির্মান করেছে। বর্তমানে এই বন্দর দিয়ে আগের চেয়ে ব্যবসা-বানিজ্য বেড়েছে। ফলে সরকার হিলি স্থলবন্দরকে একটি আধুনিক স্থলবন্দরে পরিনত করতে প্রয়োজনে আরও অবকাঠামো গড়ে তোলা হবে। তিনি হিলি স্থলবন্দর ও পানামা হিলি পোর্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, পানামা পোর্টের পরিচালক (অর্থ) মো. রফিকুল ইসলাম চৌধুরী, নির্বাহী পরিচালক মনজুর রহমান বিশ্বাস, হাকিমপুর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, স্থানিয় সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা জামিল হোসেন চলন্ত, শ্রমিক নেতা মোর্শেদ আলম ও নূরুল ইসলাম।

Posted in জেলার খবর, হাকিমপুর0 Comments

ঘোড়াঘাটে ৬ রাউন্ড গুলিসহ রিভালবার উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ রাউন্ড গুলিসহ একটি রিভালবার উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মহিলা কলেজের পার্শ্ববর্তী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই রিভালবারটি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশ রানীগঞ্জ মহিলা কলেজের পার্শ্ববর্তী স্থানে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ সদস্যরা ৬ রাউন্ড গুলিসহ পরিত্যক্ত অবস্থায় একটি রিভালবার উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Posted in ঘোড়াঘাট, জেলার খবর0 Comments

নবাবগঞ্জ উপজেলায় গ্রামবাসীর উদ্যোগে সেতু নির্মান শুরু

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও সেতু নির্মাণ না হওয়ায় বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজ উদ্যোগে ঘিরলাই নদীতে সেতু নির্মাণ কাজ শুরু করেছেন। এই সেতু নির্মানের জন্য গ্রামবাসীর উদ্যোগকে সমর্থন জানিয়েছে এলাকার শিক্ষক, ইউপি চেয়ারম্যান, †g¤^vimn সুধী সমাজ।

গতকাল শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়ন এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়েনের গ্রামবাসী ঘিরলাই নদীতে সেতু নির্মান শুরু করেছেন।

রংপুর জেলার মিঠাপুকুর থানার মিলনপুর ইউনিয়নের নুরপুর, চকগোপাল ও মানিক জোড় গ্রামবাসী জানান, ওই তিন গ্রামে প্রায় ৭ হাজার লোক বাস করে। তাঁদের গ্রাম থেকে মিঠাপুকুর থানার দুরত্ব ৩০ কিলোমিটার। নবাবগঞ্জ থানার দুরত্ব ১০ কিলোমিটার। তাই তাঁরা সকলেই তাঁদের প্রয়োজনীয় কাজের জন্য পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলায় যাতায়াত করেন। এছাড়া তাঁদের গ্রামের সকল ছাত্রছাত্রী নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে। তাঁদের যাতায়াতের জন্য ঘিরলাই নদী পার হতে হয়। কিন্তু নদীতে কোন সেতু না থাকায় তাঁরা প্রতিনিয়ত weo¤^bvi শিকার হন। অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসী নিজেরাই গাছ, কাঠসহ নগদ টাকা দিয়ে †¯^”QvkÖ‡g ঘিরলাই নদীতে কালুরঘাটে সেতুটি নির্মান করছেন।

গ্রামবাসীরা জানান, জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও ভোট পাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি ভুলে যায়। তাই বারবার বর্ষার সময় গ্রামবাসীদেরকে যাতায়াতের সমস্যায় পড়তে হয়। বাধ্য হয়ে বাধ্য হয়েই তাঁরা সেতু নির্মান শুরু করেছেন।

নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার জানান, ওই অঞ্চলের অনেক ছাত্র-ছাত্রী আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু বর্ষার সময়ে তাদেরকে যাতায়াতের জন্য সমস্যায় পড়তে হয়। ডিঙ্গি নৌকার মাধ্যমে তাদেরকে যাতায়াত করতে হয়। এতে করে বিপদের আশঙ্কা অনেক বেশি।

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান জানান, গ্রামবাসীদের নিজ উদ্যোগে সেতু নির্মাণ কাজ সত্যিই প্রশংসনীয়।

বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমাদের উচিত যে যা পারি সেইভাবে তাদেরকে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা।

এদিকে গ্রামবাসীর উদ্যোগে সমর্থন জানাতে সেতু নির্মান উপলক্ষ্যে শুক্রবার সকালে কাঠের পোল গেড়ে সেতু নির্মাণের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান, বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও মিলনপুর ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের রহমান। এ সময় অ্যাডভোকেট আঃ হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন। গ্রামবাসীর উদ্যোগকে সমর্থন জানাতে সেখানে সকলেই সেতু নির্মানের জন্য নগদ অর্থ দান করেন।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

বিরলে ডাকাতের প্রহারে একজন নিহত ॥ আহত ৪

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে এক দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতের প্রহারে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে।

গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ীর নগদ টাকা ও ¯^Y©vjsKvimn প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।

নিহত ব্যক্তির নাম লম্ব মর্মু (৫৫)। তিনি বিরল উপজেলার মাগুড়াবান গ্রামের রিশিকেষ রায়ের নৈশ্যপ্রহরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়নের মাগুড়াবান গ্রামে রিশিকেষ রায়ের বাড়ীতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। এসময় ওই বাড়ীর নৈশ্য প্রহরী আদিবাসী লম্ব মর্মু বাধা দিলে ডাকাতদলের সদস্যরা ওই নৈশ্য প্রহরী লোহার রড দিয়ে উপর্যুপরী আঘাত করে। এতে ঘটনাস্থলেই লম্ব মর্মু মারা যায়। এরপর ডাকাত দল ওই বাড়ীতে প্রবেশ করে গৃহকর্তা রিশিকেষ রায়, তার স্ত্রী সম্পা রানী সহ ৪ জনকে পিটিয়ে জখম করে ¯^Y©vjsKvi ও নগদ অর্থসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী বাবুর মোড় বাজারে সুধীর চন্দ্র ও আব্দুর রাজ্জাক নামে দুই নৈশ্য প্রহরী ডাকাতদলকে প্রতিহত করার চেষ্ঠা করলে ডাকাতদল তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বিরল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘটনাস্থলে গিয়ে লম্ব মর্মুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Posted in জেলার খবর, বিরল0 Comments

কাহারোল অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের কাহারোলে শোয়ার খাটে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে।

গতকাল রোববার দুপুর ১২ টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর নাম মিশু (৯)। সে কাহারোল উপজেলার বাসুদেবপুর গ্রামের কায়সার আলীর মেয়ে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে একটি ঘরে সে ঘুমাচ্ছিল। সময় কুপির আগুন থেকে মশারিতে আগুন লাগে। পরে আগুন তার খাটের কাপড়ে ছড়িয়ে পড়লে মিশু গুরুত্বর অগ্নিদগ্ধ হয়। পরিবারের লোকজন অগ্নিকান্ডের ঘটনা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২ টার দিকে সে মারা যায়।

ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ আসলাম ইকবাল জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Posted in কাহারোল, জেলার খবর0 Comments

ফুলবাড়ীতে শীলাবৃষ্টিতে বোরো ধান ও ভূট্টার ব্যাপকক্ষতি

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে শীলাবৃষ্টির আঘাতে বোরো ধান ও ভূট্টা ক্ষেতের ব্যাপকক্ষতি সাধিত হয়েছে।

গতকাল শনিবার ভোর ৪টা হতে সাড়ে৪টা পর্যন্ত ফুলবাড়ী সহ পার্শ্ববর্তী এলাকায় প্রচুর শীলাবৃষ্টি হয়। শীলাবৃষ্টিতে বোরো-২৮ ও হাইব্রিড জাতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলার বারাইহাট গ্রামের আজিজুল ইসলাম চৌধুরী, আজিজার রহমান, বারাইপাড়া গ্রামের আব্দুল হামিদ জানান এখন মাঠে ইরি ২৮ ও হাইব্রিড জাতের ধানের পাক ধরেছে। শীলা বৃষ্টির আঘাতে পাক ধরা ধান ঝরে পড়েছে তেমনি আধাপাকা ধান ফেটে গেছে। এতে করে আধাপাকা ধানগুলো ধান না হয়ে চিটা ধানে পরিনত হবে। ফলে ফলনের অর্ধেক ধানও কৃষকের ঘরে উঠবেনা। এতেকরে কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এদিকে ভোর রাতে শীলা বৃষ্টি হওয়ার পর সকালেই মাঠ পরিদর্শনে নেমেছেন উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রশিদ জানান, এ সময় মাঠে ইরি ২৮ ও হাইব্রিড জাতের ধানের পাক ধরেছে সেগুলোর ক্ষতি হয়েছে তবে বিআর ১৬ ও ২৯ জাতের ধানের তেমন ক্ষতি হবে না। ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ধারণ করা না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে তা তিনি ¯^xKvi করেন। তিনি জানান, ধানের পাশাপাশি ভূট্টা ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

Posted in জেলার খবর, ফুলবাড়ী0 Comments

বিরামপুরে গরু-মহিষসহ বিভিন্ন পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) ॥ দিনাজপুরের বিরামপুরে টহল বিজিবি পৃথক-পৃথক অভিযান চালিয়ে সোয়া ২৫ লক্ষ টাকার ভারতীয় ১৪টি গরু, ১১টি মহিষ, শাড়ী, ফেন্সিডিল ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে।

বিরামপুর উপজেলার ভাইগড় ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফরিদ হোসেন জানান, শুক্রবার ভোররাতে বিজিবি করিডোর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে পাচার করে আনার সময় সীমান্ত এলাকা থেকে আনুমানিক ৭ লক্ষ টাকার ১৪টি গরু ও ২টি মহিষ আটক করে।

এদিকে বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, শুক্রবার ভোররাতে কাটলা বিশেষ ক্যাম্পের করিডোর ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে পাচার করে আনার সময় বিজিবি সদস্যরা একই উপজেলার শিবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে আনুমানিক ৯ লক্ষ টাকার ৯টি মহিষ আটক করে।

অপরদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে পৃথক দু’টি অভিযানে বিজিবি উপজেলার দিওড় বটতলী পাকা রাস্তা থেকে ধাওয়া করে আনুমানিক ৯ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় ১১০ বোতল ফেন্সিডিল, কালো রংয়ের কারিশিমা মোটরসাইকেল ও শাড়ী আটক করে।

এব্যাপারে ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তায়েফ উল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য সোয় ২৫ লক্ষ টাকা। আটককৃত গরু-মহিষ ও অন্য্যান্য মালামাল দিনাজপুর কাস্টম্‌সে জমা দেওয়া হবে।

 

Posted in জেলার খবর, বিরামপুর0 Comments

বীরগঞ্জে ৩ লড়্গ মানুষের চিকিৎসার জন্য ১ জন ডাক্তার

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) বীরগঞ্জ উপজেলা ¯^v¯’¨ কমপে­ক্সটি ৩১ শষ্যার হলেও দীর্ঘদিন সেবা দিতে দিতে যেন নিজেই রুগ্ন হয়ে পড়েছে। এটি উপজেলার একপ্রানেত্ম অবস্থিত হওয়ায় ১১ টি ইউনিয়নের মানুষ সমান ভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না। চিকিৎসক সংকটে অচলাবস্থা চলছে ¯^v¯’¨ সেবা প্রদান কার্যক্রম। শিশুবান্ধব হাসপাতাল লেখা থাকলেও প্রকৃত পক্ষে শিশুদের জন্য আলাদা কোন ওয়ার্ড নেই। সমস্যার আবর্তনে জর্জরিত ¯^v¯’¨ কমপে­ক্সটিকে বর্তমানে ৫০ শয্যায় উর্ণীতকরণ অবোকাঠামো নির্মাণ কাজ চলছে। ৫০ শয্যা বিপরীতে ১৯ জন ডাক্তার কর্মরত থাকার কথা থাকলেও ১ জন ডাক্তার ২৪ ঘন্টা দায়িত্ব পালন করার কারনে হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে জানা যায়, আগত রোগীরা আশানুরম্নপ চিকিৎসা পাচ্ছে না। দলে দলে রোগী চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছে। ¯^v¯’¨ কমপে­ক্স সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২ লক্ষ ৬৯হাজার ৮৯৩ জন লোকের জন্য চিকিৎসকের পদ রয়েছে ১৯ টি। তবে বর্তমানে ৩ জন চিকিৎসক কর্মরত থাকলেও তাদের মধ্যে ২ জন চিকিৎসক প্রশিড়্গনে রয়েছেন। আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করছেন ডাঃ ভবতোষ রায়।

তিনি অতিরিক্ত দায়িত্বে উপজেলা ¯^v¯’¨ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতিয়ার রহমান ও মেডিকেল অফিসার মার্জিয়ারা মৌসুমীর পরিবর্তে সহ ৯ জন ডাক্তারের বিপরীতে একাই মহিলা ওয়ার্ড, পুরম্নষ ওয়ার্ড, শিশু ওয়ার্ড ও বহিঃ বিভাগে দিনরাত দায়িত্ব পালন করছে।

উপজেলা সদর হতে ¯^v¯’¨ কমপে­ক্সটির দূরত্ব ৪ কিলোমিটার হওয়ায় নিরাপত্তা জনিত কারনে কোন চিকিৎসক হাসপাতাল ক্যাম্পাসে রাত্রি যাপন করেন না। এক্স-রে এবং অক্সিজেন সেবা পাওয়া গেলেও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে রয়েছে বিসত্মর অভিযোগ। দুর দুরানেত্মর রোগীরা নিজ বাহনে আসলেও সাইকেল ও মটর সাইকেল চোরের উপদ্রপে অতিষ্ট। তবে কর্তৃপক্ষ বলছে সঙ্কট আছে এরপরেও চেষ্টা চলছে রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদানের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, ¯^v¯’¨ সেবা নিশ্চিত করতে উপজেলা ¯^v¯’¨ কমপে­ক্স-এর সর্বশেষ তথ্য চাওয়া হয়েছে, তবে এখন পর্যনত্ম কোন তথ্য আমার হাতে এসে পৌছায়নি। ¯^v¯’¨ বিভাগের পক্ষ থেকে সমস্যাগুলি  খুজে বের করে লিখিত ভাবে জানানো হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।

ডাঃ ভবতোষ রায় জানান, উপজেলা ¯^v¯’¨ ও পঃ পঃ কর্মকর্তা ৩দিনের প্রশিড়্গনে রয়েছেন এবং মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়ারা মোসুমী ঢাকায় একটি প্রশিড়্গণে গেছেন। ফলে ¯^vfvweK কার্যক্রম ব্যাহত হচ্ছে।

হাসপাতালের পুরম্নষ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাচু মিয়ার পুত্র মজিবর রহমান, পৌরসভার বসুন্ধরা এলাকার ফুল মোহাম্মদের পুত্র বাবু, বহিবিভাগের রোগী নিজপাড়া নিজপাড়া গ্রামের ইব্রাহিমের পুত্র মতিউল, রাজিবপুর গ্রামের আজাহারম্নল, ডহন্ডা গ্রামের আনন্দ রায়ের স্ত্রী কল্পনা রানী রায় হাসপাতালে চিকিৎসায় অসনেত্মাষ প্রকাশ করে ড়্গুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।জরম্নরী ভিত্তিতে সকল পদে চিকিৎসক নিয়োগের জন্য সংশিস্নষ্ট  মন্ত্রনালয়ের আশু হসত্মড়্গেপের দাবি জানিয়েছে সচেতন মহল।

Posted in জেলার খবর, বীরগঞ্জ0 Comments

কাহারোলে নকল সোনার মূর্তিসহ ৩ জ্বীনের বাদশা আটক

স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডটকম) দিনাজপুরের কাহারোলে জ্বীনের বাদশা পরিচয়ে নকল সোনার মূর্তি বিক্রি করার সময় পুলিশ ৩ জনকে আটক করেছে।

গতকাল শনিবার ভোররাতে দিনাজপুরের কাহারোল থানার পুলিশ অভিযান চালিয়ে ওই উপজেলার বলেয়া গ্রামের আবুল কাসেমের পুত্র আনিসুর রহমান (৩৪), কাশিপুর গ্রামের মৃত: আব্দুল খালেকের পুত্র আব্দুল মান্নান (৪২) ও নোয়াপাড়া গ্রামের মৃত্য: তাজিমউদ্দিনের পুত্র সকিউদ্দিন (৫০)কে গ্রেফতার করে।

কাহারোল থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওই ৩ জন নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় নকল সোনার মূর্তি বিক্রি করছিল। শুক্রবার দিবাগত রাতে কথিত ৩ জন জ্বীনের বাদশা পরিচয়ে স্থানীয় লোকজনের সাথে প্রতারনা করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার কাহারোল থানার মামলা নং-৩, তাং- ৩/৩/১২ ইং। গ্রেফতারকৃত ৩জনকে দিনাজপুর সদর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।##

Posted in কাহারোল, জেলার খবর0 Comments

নবাবগঞ্জে অটোচার্জারের ধাক্কায় বৃদ্ধা নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর প্রতিনিধি  ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সোমবার বিকালে অটো চার্জারের ধাক্কায় ওলেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে ে উপজেলার ছোট মহেশপুর গ্রামের মৃত আঃ মান্নানের স্ত্রী। জানা যায়, উপজেলার গোলাপগঞ্জ বাজার থেকে ওষুধ নিয়ে অটো চার্জারে বাড়ী আসার পথে ছোট মহেশপুর গ্রামের নিকট পাকা রাস্তা পারাপারের সময় নবাবগঞ্জ থেকে বিরামপুরগামী অপর একটি অটো চার্জার তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয়। সাথে সাথে তাকে নবাবগঞ্জ ¯^v¯’¨ কমপেস্নক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Posted in জেলার খবর, নবাবগঞ্জ0 Comments

196 এর মধ্যে 1তম পাতা12345678910...শেষ »

ফটো গ্যালারী

সর্বশেষ সংবাদ