Posted on 22 January 2012. Tags: হিলিতে দালালসহ ৩ ভারতীয় নাগরিক আটক
হিলি সংবাদদাতা (দিনাজপুর নিউজ ডটকম) ॥ হিলি সীমানেত্মর ২৮৫/৯ সাব পিলারের নিকট দিয়ে শনিবার অবৈধ ভাবে ভারতে ফিরে যাবার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দালালসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি ৩ ব্যাটালিয়নের হিলি সিপিহেড ক্যাম্পের কোম্পানী কমান্ডার বেলায়েত হোসেন জানান, ভারতের পশ্চিম বঙ্গের জলাপাই গুড়ি জেলার ভক্তিনগর থানার শালুগাড়া গ্রামের মনোরঞ্চন সরকারের স্ত্রী সূচী রাণী (৬০), ছেলে সহদেব সরকার (২২), একই এলাকার ফাপরি গ্রামের কালী চরণ রায়ের পুত্র রথীন রায় (২২) এবং তাদের নিয়োজিত দালাল মিলন (১৮)-এর মাধ্যমে অবৈধ ভাবে সীমানত্ম পার হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে হিলি স্থলবন্দর চেকপোষ্ট গেটের অদূরে ২৮৫/৯ সাব পিলারের নিকট থেকে তাদের আটক করে। অপর এক দালাল চেচড়া গ্রামের রিপন এসময় ভারতে পালিয়ে যায়। আটককৃতরা জানায়, ১লা জানুয়ারি ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল।
Posted in অপরাধ, জেলার খবর, হাকিমপুর
Posted on 11 December 2011. Tags: পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবন্ধিকে শ্বাসরোধ করে হত্যা
পঞ্চগড় (দিনাজপুর নিউজ ডট কম) ॥ জেলার দেবীগঞ্জ থানা পুলিশ শান্তি বেগম (৩৫) নামে প্রতিবন্ধি এক মহিলার লাশ উদ্ধার করেছে। পুলিশ গতকাল রোববার বিকেলে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালি বুড়ি তিস্তা নদীর পাড় থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে। বোবা পাগলি নামের ওই মহিলাকে দুস্কৃতিকারীরা ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে। তার বাড়ি চিলাহাটি ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে। এ ঘটনায় মহিলার ভাগিনা সুরুজ্জামাল বাদি হয়ে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে কে বা কারা তাকে মহিলার পড়নে থাকা ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে দেবীগঞ্জ থানার এস আই রাফায়েত হোসেন ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সোমবার ওই মহিলার লাশ পোস্টমর্টেমের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যা্ওয়া হবে।
এলাকাবাসি জানান, ওই মহিলাকে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। জুয়ারুরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করেছে বলে তারা ধারণা করছে। ঘটনাস্থলে তাস পাওয়া গেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোমিনুল ইসলাম ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে স্বীকার করে তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার লাশের পোস্টমর্টেম করা হবে। #
Posted in অপরাধ, পঞ্চগড়
Posted on 11 December 2011. Tags: বালিয়াডাঙ্গীর এক কিশোর সড়ক দূঘটনায় নিহত
বালিয়াডাঙ্গী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল হাট গ্রামের রাসেল (১২) নামে এক কিশোর হরিপুর উপজেলার মুন্নাটুলি নামকস্থানে ট্রাক চাপায় নিহত হয়েছে।
হরিপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, গতকাল রোববার দুপুরে মুন্নাটুলি নামকস্থানে আলু বঝাই একটি ট্রাকের চাপায় কিশোর রাসেল ঘটনাস্থলেই মারা যায়। রাসেলের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার স্কুল হাট গ্রামে বলে পুলিশ জানায়। সে হরিপুরে তার নানার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 11 December 2011. Tags: পার্বতীপুরের পল্লিতে শিশু ধর্ষন-ধর্ষক পলাতক
পার্বতীপুর (দিনাজপুর নিউজ ডট কম) ॥ পার্বতীপুরে পল্লিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষন করে রক্তাক্ত জখম করেছে এক বিাহিতা নরপুশু। শিশুটিকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
জানা যায়, গত শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার কমলাপুর গ্রামের এক ৮ বছরের শিশু কন্যাকে একা পেয়ে একই গ্রামের মৃত মোনাফ খোড়ার পুত্র লোকমান (৩৮) গ্রামের পূর্বে পুকুর পাড়ে (ছাদেক মোল্লার ডাঙ্গা) জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় গ্রামের লোকজন লোকমানকে ধরতে গিয়ে পালিয়ে যায়।
এদিকে, দিমেক হাসপাতাল কর্তৃপ ওই শিশুটি চিকিৎসাধীন শেষে গত শনিবার বিকেলে পুলিশ কেস রোগীনিকে ছাড়পত্র প্রদানের জন্য দিনাজপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পার্বতীপুর থানা পুলিশ গত শনিবার দিনে ও রাতে দু’দফায় ওই ধর্ষিতা শিশুটির বাড়ীতে যায় এবং পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ ধর্ষনের বিষয়টি অবগত আছেন বলে জানা যায়। শিশুটির পিতা দিনমজুর হওয়ায় মামলা করতে অনিহা জানায়।
Posted in অপরাধ, জেলার খবর, পার্বতীপুর
Posted on 11 December 2011. Tags: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিডিআর কর্মকর্তার মাতা নিহত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক গৃহবধূ নিহত হয়েছে।
গতকাল রোববার সকালে রানীশংকৈল উপজেলার ননতলী গ্রামের আমির আলীর স্ত্রী রেহেনা বেগম (৩০) ভ্যানযোগে বাজারে যাওয়ার সময় দ্রুতগামী ভটভটির ধাক্কায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রেহেনা মারা যায়। দিমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনের নিকট হস্তান্তর করা হয়। এব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।##
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 07 December 2011. Tags: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিডিআর কর্মকর্তার মাতা নিহত
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মটরযান আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ হাট থেকে বাইসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মুরারিপুর গ্রামের মৃত: তসিরউদ্দিনের পুত্র নাসির উদ্দিন (৪৫)কে একটি ভটভটি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
এদিকে মঙ্গলবার রাতে বীরগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের পেরাশ কিসকুর পুত্র নরাগ কিসকু (৪০) বাজার থেকে বাড়ী ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রথমে তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে এবং পরে স্থানান্তরিত করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দিমেক হাসপাতালে সে মারা যায়। এব্যাপারে দুটি পৃথক মটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 07 December 2011. Tags: দিনাজপুরে জেএমবি’র সামরিক কমান্ডার ও এহসার সদস্যর জামিন নাকচ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুর আল-আমীন বীমা এন্ড ইসলামিক ইন্সুরেন্স এর আঞ্চলিক কর্মকর্তা মোস্তাকিম বিল্যা হত্যা মামলায় জেএমবি’র সুরা সদস্য ও সামরিক কমান্ডার আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নামজুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদ (৩২)’র জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।
শীর্ষ মহিলা জঙ্গি বদরুন্নাহার লিমু পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে বিচারক ২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী তারিখ ১৫ ডিসেম্বর ধার্য করে ভাগ্নে শহীদকে পুনরায় জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
গতকাল বুধবার দুপুর ১২টায় দিনাজপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সারাফুতজামান আনসারীর আদালতে চাঞ্চল্যকর আল-আমীন বীমা এন্ড ইসলামিক ইন্সুরেন্সের আঞ্চলিক কর্মকর্তা মোস্তাকিম বিল্যা হত্যা মামলার দিন ধার্য্য ছিল। মামলার অন্যতম আসামী জেএমবি’র সুরা সদস্য ও সামরিক কমান্ডার আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নামজুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদ (৩২)কে র্যাব ও পুলিশের কড়া পাহাড়ায় দুপুরে আদালতে হাজির করা হয়। ভাগ্নে শহীদের প্ে তার আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
এই মামলার অপর আসামী ভাগ্নে শহীদের স্ত্রী ও শীর্ষ মহিলা জঙ্গী বদরুন্নাহার লিমুকে গ্রেফতার করতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে দেশের সকল থানায় হুলিয়া ও গ্রেফতারী পরোয়ানা কার্যকর করতে বিচারক তাগিদের আদেশ দেন। দুপুরে ভাগ্নে শহীদকে কড়া পুলিশ ও র্যাব প্রহরায় আদালত থেকে দিনাজপুর জেল কারাগারে প্রেরণ করা হয়। সূত্রটি জানায়, ভাগ্নে শহীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, নাশকতা, অস্ত্র বিস্ফোরক ও জঙ্গীর সংক্রান্ত ঘটনায় ১৪টি মামলার তদন্ত ও বিচারাধীন রয়েছে। বদরুন্নাহার স্থান ও ঠিকানা পরিবর্তন করে পুলিশের গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছে। বিচারক তাকে গ্রেফতার করতে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
জানা যায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সওগুনখোলা গ্রামের আব্দুস সামাদ লাহেড়ীর কন্যা বদরুন্নাহার হিমু দিনাজপুর সরকারী কলেজে লেখাপড়া করত। গত ২০০৮ সালের জুন মাসে জেএমবি’র সুরা সদস্য আনোয়ার আলম ওরফে খোকা ওরফে নামজুল ওরফে তুহিন ওরফে ময়নুল ওরফে ভাগ্নে শহীদের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরেই দুজনের মধ্যে বিয়ে এবং স্বামী-স্ত্রী দু’জনই নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’র কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। লিমুর বড় ভাই নিহত মোস্তাকিম বিলাহকে জেএমবি’র কর্মকান্ড পরিচালনার জন্য সাড়ে ৩ ল টাকা প্রদান করা হয়েছিল। ওই টাকা জেএমবি’র কর্মকান্ডে প্রদান না করে মোস্তাকিম বিলাহ আত্মসাতের পরিকল্পনা করায় গত ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রাতে বিরামপুর উপজেলার দুর্গাপুর নামক স্থানে পাকা রাস্তার পাশে আসামীরা তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় নিহতের মামা মোঃ আব্দুলাহ বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগ পত্র পেশ করেছে।##
Posted in অপরাধ, জেলার খবর
Posted on 07 December 2011. Tags: নবাবগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নবাবগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের নবাবগঞ্জে গত সোমবার দিবাগত রাতে কলেজ পড়ুয়া এক তরনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী লুৎফুন্নেছা ওরফে তুসলী(১৭) নামক তরনী উপজেলা সদরের শ্রীকৃষ্ণপুর গ্রামের লোকমান আলীর কন্যা। থানা সুত্রে জানা গেছে, মা-বাবার উপর অভিমান করে লুৎফুন্নেছা তার কলেজ ড্রেসের বেল্ট গলায় পেঁচিয়ে নিজ শয়নঘরের বর্গার সাথে ঝুলিয়ে গলায় ফাঁস দিলে বাড়ির লোকজন টের পেয়ে ঝুলন্ত তুসলীকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত বলে ঘোষনা দেয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি ইউ ডি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Posted in অপরাধ, জেলার খবর, নবাবগঞ্জ
Posted on 07 December 2011. Tags: বিরলে গাছ কেটে সাবাড় ॥ প্রশাসন নীরব
বিরল (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বর্তমান সরকার বৃ রোপন ও বনায়ন সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করলেও বিরলে প্রতিদিন শত শত মূল্যবান গাছ কেটে নিধন করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন জেনেও না জানার ভান করে নীরব ভূমিকা পালন করে চলেছে। অভিযোগ উঠেছে ব্যক্তি মালিকানাধীন গাছের নাম করে শাল, সেগুন, ইউকিপ্টাস সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে গভীর রাত থেকে সকাল অবধি ট্রাকে করে লোড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে।
জানা গেছে, উপজেলার ধর্মপুর ইউপি’র কয়েকটি গ্রামের প্রায় ২৭ শ’ একর বনভূমি নিয়ে ধর্মপুর বন বিট অবস্থিত। এছাড়াও সরকারী রাস্তার দু’ধারে সামাজিক বনায়নের মাধ্যমে অনেক গাছ রোপন করা হয়েছে। কিন্তু ধর্মপুর বন বিট এলাকা সংলগ্ন এনায়েতপুর মোড়, মহেশশিবপুর, বহবলদিঘি, শালতলা বাজার, বোর্ডহাট মোড় সহ বিভিন্ন স্থানে রাস্তার ধারে গাছ কেটে স্তুপ করে রাখা হয়েছে। এসব গাছ প্রতিনিয়ত গভীর রাতে ট্রাকে করে লোড দিয়ে জেলার বাহিরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে জানা গেছে, ধর্মপুর বন বিট এলাকায় একটি সক্রিয় মহল দীর্ঘদিন যাবৎ সরকারী গাছ কেটে রাতের আধাঁরে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। এদের সাথে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত রয়েছে। বিরল-বহবলদিঘী সড়কে একটি মূল্যবান সেগুনগাছ জনৈক ব্যক্তি কেটে নিয়ে যাওয়ার সংবাদ বনবিভাগের কর্মকর্তাকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও কাঞ্চন-বোর্ডহাট সড়কের ধারে গাছ কেটে চুরি করে সাবাড় করা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এলাকাবাসী পরিবেশের ভারসাম্য রায় গাছ চুরি রোধ, ট্রাকে করে রাতের আঁধারে গাছ পরিবহণ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তপে কামনা করেছেন।
Posted in অপরাধ, জেলার খবর, বিরল
Posted on 06 December 2011. Tags: ফুলবাড়ীতে অল্পের জন্য বেঁচে গেলেন আপেল কূল বাগান মালিক
ফুলবাড়ী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির শ্রীহরিপুর গ্রামের মৃত: সোনা মিয়া মুন্সির পুত্র হাবিবুর রহমান ২০০৯ সালে একই এলাকার রাঙ্গামাটি মাদ্রাসার নিজস্ব জমি মাদ্রাসা কমিটির নিকট থেকে প্রতি বছর বিঘা প্রতি ৮ হাজার টাকা চুক্তি মোতাবেক ১২ বছরের জন্য খায় খালাসি হিসাবে গ্রহণ করেন। অনুরুপ একই ভাবে অত্র এলাকার সালাম চৌধুরীর নিকট হতে ১ একর ৩৬ শতক জমি ১২ বছরের জন্য গ্রহণ করে আপেল কূল চাষাবাদ করেন। সর্বমোট ১ একর ৩৬ শতক জমিতে ১১১৫ টি আপেল কূলের গাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। আপেল কূল চাষ করতে গিয়ে টাকার প্রয়োজন হওয়ায় দিনাজপুরের কোতায়ালী থানার দপ্তরপাড়া গ্রামের মৃত: ইদ্রিস মিয়ার পুত্র র্দুসম্পর্কের আত্মীয় মোঃ মোশারফ হোসেন এর নিকট হইতে ২ ল টাকা কর্জ গ্রহণ করেন ১ বছর পূর্বে। উক্ত ২ল টাকার মধ্যে ধারাবাহিকভাবে ১ ল ৫০ হাজার টাকা পরিশোধ করে দেওয়ার পর আত্মীয় মোশারফ হোসেন সমুদ্বয় ২ ল টাকার চক্রবৃদ্ধি হারে সুদ দাবী করলে আপেল কূল বাগান মালিক হাবিবুর রহমান এ ধরণের কথা বার্তায় কিংকর্তব্য বিমুড় হয়ে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৭টায় সুদখোর তথা দ্বাদন ব্যবসায়ী মোশারফ হোসেন অত্র এলাকার লাঠিয়াল বাহিনী রাজকুমার সাধু (৫০), শ্রী মুকুল (৩০), শ্রী মিনাল (২৫), শ্রী মধু (২২)সহ দলবদ্ধ হয়ে তাদের নেতৃত্বে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে আপেল কূল বাগান ঘরে বসা অবস্থায় হাবিবুর রহমানকে ঘেরাও করে সুদের টাকার দাবী করে ছুরিকাঘাত করার চেষ্টা করলে বাগান মালিক কোন রকমে দৌঁড়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। উল্লেখ্য যে, চলতি বছরের ৩১ মার্চ দ্বাদন ব্যবসায়ী মোশারফ হোসেন হাবিবুরকে কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে নন-জুডিশিয়াল ১৫০/= টাকা মূল্যের ফাকা ষ্ট্যাম্পের উপরে স্বার নেয়। এ ব্যাপারে দিনাজপুর সদর কোতায়ালী থানায় লিখিত অভিযোগ করেন। অপর দিকে দ্বাদন ব্যবসায়ী মোশারফ হোসেন বাগান মালিকে ধরতে না পেরে টাকার দাবী দিয়ে তার বাগান দখল করে ও বাগানের ঘরটি ভেঙ্গে চুরমার করে দেয়। তার লাঠিয়াল বাহিনী দ্বারা ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটির আপেল কূল বাগান দখল করে নেয়। বাগান মালিক হাবিবুর রহমানের সাথে গত ৫ ডিসেম্বর সাাৎ করলে তিনি জানান, আমার উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে। যে কোন মুহুত্বে আমাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করতে পারে। এ কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে ফুলবাড়ী থানা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।
Posted in অপরাধ, জেলার খবর, ফুলবাড়ী
Posted on 06 December 2011. Tags: বালিয়াডাঙ্গীতে নিরীহ কৃষকদের জমিতে আবারো হামলা চালিয়েছে ভূূূূূমিদস্যুরা
বালিয়াডাঙ্গী (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কিসমত পলাশবাড়ী (পিতাইচড়ি) গ্রামে নিরীহ কৃষকদের ভোগদখলীয় জমি পরপর তিনবার দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে ব্যর্র্থ হয়ে গতকাল মঙ্গলবার আবারো তাদের আবাদি জমি জবর দখলের উদ্দেশ্যে হামলা চালায়। পরে পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র ভূমিদস্যুরা অবৈধ জমি দখল হতে সটকে পড়ে। বারবার অবৈধ দখলদারদের স্থানীয় থানা পুলিশ জমির কাগজ-পত্র নিয়ে থানায় উপস্থিত হতে বললেও তারা পুলিশের কথায় কর্ণপাত করছে না। ভূমিদস্যুুদের অবৈধ দখলের ঘটনায় পুলিশের বারবার নিষেধ সত্ত্বেও ভূমিদস্যুদের অপতৎপরতায় স্থানীয় থানা পুুলিশ ও নিরীহ কৃষক পরিববারটি অতিষ্ঠ হয়ে পড়েছে।
স্থানীয় পুলিশসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কিসমত পলাশবাড়ী (পিতাইচড়ি) গ্রামের আলহাজ্ব জাহিরউদ্দীনের পুত্র আমিরুল ইসলাম ও তার অপরাপর ভাইদের রেকর্ডিয় ও পৈত্রিক জমিতে একই গ্রামের প্রতিপ মেহেদী মাসুদসহ একটি সংঘবদ্ধ দল গম ফেলে হালচাষ করতে থাকলে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র অবৈধ দখলদাররা সটকে পড়ে। এদিকে গত ৩০ নভেম্বর আমিরুল ইসলাম তাদের অপর একটি জমিতে হালচাষ করতে গেলে ওই সময় সংঘবদ্ধ চক্রটি তাদেরকে চাষাবাদে বাধা সৃষ্টিপূর্বক হামলা চালায়। অপরদিকে গত ২৯ নভেম্বর গভীর রাতে আমিরুল ইসলাম এর সহোদর ভাই তসিরুল ইসলামের অপর একটি আবাদি জমিতে কাঁচা ঘর-বাড়ি তোলা শুরু করলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবৈধ দখলদারদের ঘর নির্মাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরেরদিন সকালে ওই চক্রটি আবারো আমিরুল ইসলামের বসতভিটায় কিছু শিশু চারা গাছ লাগিয়ে চলাচলের রাস্তা বন্ধ ও অপর একটি জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ঘর নির্মাণ সামগ্রী উদ্ধার করার চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের লোকজন অবৈধ দখলদারদের হাতে অবরুদ্ধ হয়। পরে ঠাকুরগাঁও থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ঘর নির্মাণ সামগ্রী উদ্ধার করে। এ ব্যাপারে ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমিরুল ইসলাম বাদি হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, গতকাল মঙ্গলবার আবারো ওই অসহায় কৃষক পরিবারটির আবাদি জমি দখলের উদ্দেশ্যে ওই চক্রটি হামলা চালিয়ে গম বীজ ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে টের পাওয়া মাত্র ভূমিদস্যুরা অবৈধ জমি দখল হতে সটকে পড়ে। বারবার অবৈধ দখলদারদের স্থানীয় থানা পুলিশ জমির কাগজ-পত্র নিয়ে থানায় উপস্থিত হতে বললেও তারা পুলিশের কথায় কর্ণপাত করছে না। ভূমিদস্যুুদের অবৈধ দখলের ঘটনায় পুলিশের বারবার নিষেধ সত্ত্বেও ভূমিদস্যুদের অপতৎপরতায় স্থানীয় থানা পুুলিশ ও নিরীহ কৃষক পরিববারটি অতিষ্ঠ হয়ে পড়েছে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই সরওয়ার্দি হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামি শুক্রবার সকাল ১০ টায় উভয়পকে জমির কাগজ-পত্র নিয়ে থানায় উপস্থিত হবার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
Posted in অপরাধ, ঠাকুরগাঁও
Posted on 04 December 2011. Tags: ৫৬ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করা হয়নি
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ ৫৬ দিন অতিবাহিত হলেও পুত্র হত্যার আসামীদের গ্রেফতার করা হয়নি। আসামীদেরকে গ্রেফতার ও তাদের দৃষ্টানত্মমূলক শাসিত্মর দাবি জানিয়েছে এক অসহায় পিতা।
গতকাল রোববার দুপুর ১২ টায় দিনাজপুর প্রেসকাবে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী সুকদেবপুর গ্রামের মৃত: রজব আলীর পুত্র মো: সামসুদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর আমার পুত্র সাত্তারের সাথে পার্বতীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো: শফিকুল ইসলামের কন্যা শাপলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর আমার পুত্রের নিকট থেকে মো: শফিকুল ইসলাম ২ লড়্গ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আমার পুত্র সাত্তার তার পাওনা টাকা চাইতে গেলে শফিকুল ইসলাম তার কন্যাকে আমার বাড়ী থেকে নিয়ে যায়। পরে ৭ অক্টোবর ’১১ তারিখে আমার পুত্র সাত্তারকে সুকৌশলে মোবাইলে ডেকে নিয়ে গিয়ে পূর্বের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ১০ জন মিলে লাঠি-সোটা ও কিল ঘুসি বা কোন ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ব্যাপারে পার্বতীপুর থানা পুলিশ আমার পুত্রবধূ শাপলা খাতুনকে আটক করে জেল হাজতে পাঠায়।
হত্যাকান্ডের ব্যাপারে আমি কোর্টে এজাহার মামলায় ১০ আসামী সনাক্ত করে একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়ের করার ৫৬ দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেননি। মামলার আসামীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং সংসারের যাবতীয় কাজকর্ম করছে।
আমি আমার পুত্র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টানত্মমূলক শাসিত্ম দাবী ও প্রশাসনের হসত্মড়্গেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে নিহত সাত্তারের মা মনসুরা বেগম, ইউপি সদস্য মমতাজ আলী, প্রতিবেশী আজিজুল হক ও হরেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।
Posted in অপরাধ, চিরিরবন্দর, জেলার খবর
Posted on 04 December 2011. Tags: দিনাজপুরে জাল ডলার তৈরীর দোকান আবিস্কার ॥ একজন আটক
স্টাফ রিপোর্টার (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরে জাল ডলার তৈরীর একটি দোকানের আবিস্কার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জাল ডলার তৈরী করার সময় বিপুল পরিমাণ জাল ডলার ও ডলার তৈরীর সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর শহরের সুইহারী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এই দোকান আবিস্কার ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ইমরান খান রানা (৩৫)। সে দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার আসলামের পুত্র।
রংপুর র্যাব-৫ এর এএসপি হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল সকালে সুইহারীতে অবস্থিত ফটোমেলা স্টুডিও’র দোকানে অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা ওই কম্পিউটারের দোকান থেকে ৪৩৮টি ১শ’ মূল্যমানের নকল ইউএসএ ডলার, ডলার তৈরীর কাগজ উদ্ধার করে। র্যাব সদস্যরা উক্ত দোকানের কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার জব্দ করেছে। জাল ডলার তৈরীর অভিযোগে র্যাব সদস্যরা ওই দোকানের মালিককে আটক করে।
হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন যাবত রানা ওই দোকানে কম্পিউটার ব্যবসার অনত্মরালে অভিনব কায়দায় জাল ডলারের ব্যবসা করে আসছিল। তার পিতা আসলামও সুইহারীতে চৌরঙ্গী সিনেমার সামনে রেশমা ফটো স্টুডিও’র অনত্মরালে জাল ডলার ব্যবসা করার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে র্যাবের ডিএডি আব্দুল মোতালেব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
Posted in অপরাধ, জেলার খবর, সদর
Posted on 04 December 2011. Tags: বীরগঞ্জে ছুটি দিনে স্কুলের শত বছরের শালগাছ কর্তন
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে ছুটির দিনে স্কুলের শত বছরের শালগাছ কর্তন করা হয়েছে।
এলাবাসীর অভিযোগ থেকে জানা গেছে ১৯৪৫ইং ৫২ দশমিক শুন্য একর জমিতে প্রতিষ্ঠিত উপওজলার শিবরাম পুর ইউনিয়নের ধনগাও সরকারী প্রাথামিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে লাধিক টাকা মূল্যের ২টি শাল গাছ বিধ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দ্বীপক কুমার অধিকারী তার পত্নী ভারপ্রাপ্ত প্রধান শিকিা কামিনী রানী রায় ভাই সহ-শিক ভূপাল অধিকারী একজোট হয়ে শত বছরের ্ ঐতির্যবাহী পুরাতন শালগাছ কেটে নিজ বাড়িতে নিয়ে গেছে। গাছ কেটে নিয়ে যাবার সময় স্থানীয় একজন ইউপি সদস্য বাঁধা দেয়। দ্বীপক অধিকারী বাধা উপো করে বাড়ীতে নিয়ে যায়। সংবাদ পেয়ে উপজেলা সদর থেকে ৪০কি:মি: উত্তরে ধনগাও সরকারী প্রাথামিক বিদ্যালয়ে গিয়ে জানাযায় দিনাজপুর জেলা সহকারী শিা অফিসার শ্বপন কুমার রায়ের পরামর্শ ক্রমে শালগাছ কর্তন করে সংরন করা হয়েছে মাত্র। প্রধান শিক কামিনী রানী রায় এক প্রশ্নের জবাবে জানান ২৬ অক্টোবর/০৮ইং বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহ-শিা অফিসার মনোরঞ্জন রায় এরপর বিদ্যালয় আর কেহ পরিদশর্ন করেনি।
বর্তমানে ১৫৮ জন ছাত্রছাত্রীর বিপরিতে ৩ জন সহ শিক দায়িত্ব পালন করছেন। ৬টি পদের মধ্যে প্রধান শিক সহ ৩টি পদ শুন্য রয়েছে। এব্যাপারে উপজেলা শিা অফিসার তাজুল ইসলাম মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এলাকাবাসির প েসাবেক সভাপতির পুত্র পরিমল চন্দ্র রায়ের লিখিত অভিযোগ পেয়েছেন কিন্তু ব্যাস্ততার কারনে ব্যাবস্থা গ্রহন করতে পারেনি।
অতি সমপ্রতি মাটিয়া কুড়া সরকারী প্রাথামিক বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ৪০ হাজার টাকা মূল্যের শতবছরের পুরাতন কাঁঠাল গাছ গত ইদুল আজহার সরকারী ছুটির দিনে এসএমসির সভাপতি বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক তাজুল ইসলাম বিক্রি করে টাকা আত্মসাত করেছে। ছাত্রছাত্রী অভিভাক এলাকাবাসী সহ সংশ্লিষ্ট এস.এম.সি সদস্যবৃন্দ গাছ কর্তনের দৃষ্টান্ত মূলখ শাস্তিও দাবী জানিয়েছেন।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ
Posted on 04 December 2011. Tags: বীরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
বীরগঞ্জ (দিনাজপুর নিউজ ডট কম) ॥ বীরগঞ্জে সরকারী বন সম্পদ উজার করার অপরাধে যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমকে পুলিশ গ্রেফতার করেছে।
বীরগঞ্জ থানা সুত্রে জানা যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যাম মরহুম জহিরউদ্দিরে পুত্র ভাবকী গ্রামের জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৩০-৪০ জন ব্যাক্তি অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে গত শুক্রবার সরকারী ছুটির দিনে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের পাঁচপীর কবরস্থানের ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন জাতের ৪০টি গাছ কেটে আংশিক নিয়ে পালিয়ে যাবার সময় সহকারী কমিশনার (ভূমি) মো: লুৎফর রহমান বাধা প্রদান করেন। যুবলীগ নেতা সরকারী বাধা উপো করে জোর পূবক আংশিক গাছের নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি )নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযোগের প্রেতিে গত শনিবার দিবাগত রাতে ভাবকী গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম(৪০)কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছে।
Posted in অপরাধ, জেলার খবর, বীরগঞ্জ, রাজনীতি
Posted on 04 December 2011. Tags: খানসামায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
খানসামা (দিনাজপুর নিউজ ডট কম) ॥ দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম মমিন শাহ্ (৪)। সে খানসামা উপজেলার গোয়ালডিহি মন্ডলপাড়া গ্রামের হুসেন আলীর পুত্র।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, মমিন শাহ্ গতকাল রোববার সকাল ১০ টার দিকে বাড়ীর পার্শ্বে খেলা করছিল। এক পর্যায়ে সে নিখোঁজ হলে সবাই তাকে খুঁজতে থাকে। পরে বিকাল ৩ টার দিকে আলহাজ্ব মোসলেম উদ্দিন মেম্বারের পুকুরে মমিন শাহর লাশ খুঁজে পাওয়া যায়।
খানসামা থানার সাব-ইন্সপেক্টর ভবানী কান্ত রায় জানান, এ ব্যাপারে কেউ কোন কিছু আমাদেরকে জানায়নি।
Posted in অপরাধ, খানসামা, জেলার খবর
সাম্প্রতিক মন্তব্য